somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Sin Nombre ছবিটি সর্ম্পকে কিছু কথা লিখতেই হল

৩০ শে মে, ২০১১ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Sin Nombre শব্দটি স্প্যানিশ। যার অর্থ: ‘নামহীন’। এই পৃথিবীর কয়েকজন নামহীন মানুষের জীবনের চোরাস্রোত উপজীব্য করে ছবিটি নির্মিত হয়েছে বলেই হয়তো ওই রকম নাম । ছবিটির গায়ে হলিউডি ছিল-ছাপ্পর রয়েছে বটে এবং তাতে হত্যা, ধর্ষন এবং মারদাঙ্গার বিস্তর দৃশ্যের পরও ছবিটির জাত যে একেবারেই আলাদা সেটি বুঝতে কারও অসুবিধে হওয়ার কথা না। আমরা বলি: ‘জীবনমুখি গান’; তদ্রুপ Sin Nombre যেন জীবনেরই ছবি; ‘যে জীবন ফড়িঙের, দোয়েলের-মানুষের সাথে তার হয় নাকো দেখা ...’। ছবিটির মার্কিন লেখক এবং পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা সচেতনভাবেই ৯৬ মিনিট জীবনের রুঢ় বাস্তবতা তুলে ধরেছেন - যে বাস্তবতা প্রায়শ এ কালের চলচ্চিত্রের প্রযোজক -পরিচালক এবং কাহিনীকার ফ্যান্টাসির নীল ধোঁয়া উড়িয়ে ঢেকে রাখেন সচেতনভাবে।




Sin Nombre ছবিটির মার্কিন লেখক এবং পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা। ( জন্ম ১০ জুলাই ১৯৭৭) জাত বিচারে Sin Nombre থ্রিলার গোত্রের অর্ন্তভূক্ত বলে চিহ্নিত হলেও কাহিনীর সুনিপুন বিন্যাসে ছবিটিতে জীবনবোধের সার্থক রূপায়ণ ঘটাতে সমর্থ হয়েছেন ফুকুনাগা ।

Sin Nombre ছবিটির মূল বিষয়: মেক্সিকান অপরাধী চক্রের অর্ন্তদ্বন্দ এবং মার্কিন যুক্তরাষ্ট্রগামী অবৈধ অভিবাসীদের দুর্বিষহ যাত্রায় মেক্সিকান সীমান্ত অতিক্রমের চেষ্টা। তবে ছবিটির যে জায়গায় আমাদের চোখ আটকে যায় সেটি হল: হন্ডুরান অভিবাসী কিশোরী সায়রা এবং মেক্সিকান অপরাধী চক্রের সদস্য ক্যাসপার-এর মধ্যে ভালোবাসা এবং তার দুঃখজনক পরিনতি। ... অবৈধ অভিবাসীরা ট্রেনের ছাদে বসে মেক্সিকো অতিক্রম করে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিমূখে যাচ্ছে । দৃশ্যটি ভয়াবহ। ভয়াবহ এবং মর্মান্তিক। এসব বিষাদিত দৃশ্য ফুটিয়ে তুলতে ফুকুনাগার মুনশিয়ানার তারিফ করতেই হয়। যা হোক। অবৈধ অভিবাসীদের মধ্যে সায়রা ছাড়াও রয়েছে ওর বাবা এবং চাচা । ট্রেন চলছে। পলাতক যাত্রীদের ভয়ার্ত বিষাদিত মুখ। দূরে পাহাড় চূড়ায় গির্জে, গির্জের মাথায় পবিত্র ক্রশচিহ্ন। অবৈধ অভিবাসীদের অনেকেই বুকে ক্রশ চিহ্ন আঁকছে। তথাপি তাদের ট্রেনের ছাদে বৃষ্টিতে ভিজতে হচ্ছে, ট্রেন থামলে খালি কোকেরর বোতলে ভরছে ড্রেনের দূষিত পানি । চোখে আমেরিকার ছবি। মুক্তির স্বপ্ন ...



মেক্সিকান অপরাধী চক্রের সদস্য ক্যাসপার- এর চরিত্রে হন্ডুরান অভিনেতা এডগার ফ্লোরেস চমৎকার অভিনয় করেছেন। ক্যাসপারের বস মাগো ক্যাসপারের প্রাক্তন প্রেমিকাকে হত্যা করেছে। যে কারণে গম্ভীর দুঃখী এক বিয়োগান্তক চরিত্রে ক্যাসপারকে দেখা যায়। ক্যাসপার ওর হৃদয়ের গভীরে ক্রোধ এবং হতাশা পুষে রাখে। তার পরও বড় অসময়ে প্রেম আসে ক্যাসপারের জীবনে।

লুঠতরাজ করতে ক্যাসপার ট্রেনে ওঠে । তার সঙ্গে ক্যাসপার- এর বস মাগো এবং অন্য একজন খুদে সদস্য। মাগো যখন ট্রেনের ছাদে সায়রাকে রেপ করতে উদ্যত ...ঠিকই তখনই প্রতিশোধ নিতে মাগোকে খুন করে ক্যাসপার। ক্যাসপার খুনি হলেও সায়রা তাকে কে গভীরভাবে ভালোবেসে ফেলে। উপরোন্ত কিশোরীটি ক্যাসপারের গোপন দুঃখবোধ টের পায়।
ছবির ঘটনা এখানেই বাঁক নেয়।
এবং আমাদের মন ভিজে যেতে থাকে।



ক্যাসপার এবং সায়রা। বড় অসময়ে এরা পরস্পর পরস্পরকে ভালোবেসেছিল ... এদের এই ক্ষণিক প্রেমের কারণেই ছবিটা দীর্ঘদিন মনের মধ্যে বিঁধে থাকে ...

ওদিকে মাগোকে খুন করার অপরাধে অপরাধী চক্র ক্যাসপারকে হন্যে হয়ে খুঁজছে। বেঁচে থাকতে হলে ক্যাসপারকে ট্রেন থেকে পালাতে হবে। সায়রা ওর বাপ-চাচাকে ত্যাগ করে ক্যাসপারের সঙ্গে ট্রেন থেকে চুপিসারে নেমে যায়। ক্যাসপার ক্ষেপে উঠে বলে, এ কি করলে! আমি তোমার দায়িত্ব নিতে পারব না।
আমাকে কারও দায়িত্ব নিতে হবে না।
সায়রার শ্রেফ উত্তর।
(এই দৃশ্যে দম বন্ধ হয়ে আসে)
সায়রা কেন অনায়াসে এক খুনির জন্য ওর বাপ-চাচাকে ছেড়ে গেল?
নারীর এই নিগূঢ় মনস্তত্ত্ব নিয়ে দর্শক ভাবতে বাধ্য হয়।



সায়রার চরিত্রে মেক্সিকান অভিনেত্রী পাওলিনা গাইতান রুইজ (জন্ম ১৯ ফেব্রুয়ারি ১৯৯২) সাবলীল অভিনয় করেছেন । কিশোরী বয়েসের নমনীয় সৌন্দর্যের পাশাপাশি জীবনের নির্মম রূপ দর্শককে ব্যথিত করে তোলে।

বিপদজনক এবং ক্লান্তিকর যাত্রাপথের মাঝখানে সায়রার বাবা কে আমরা নিহত হতে দেখি। সায়রার চাচাও মেক্সিকান কর্তৃপক্ষের হাতে গ্রেফতার হন। জীবনের এই ট্র্যাজিক পরিনতি আমাদের মর্মমূলকে কাঁপায়। ওদিকে গ্যাং লিডার মাগোর প্রতিশোধের জন্য খুনোখুনি বহুদূর পর্যন্ত গড়ায় এবং কার্যত ক্যাসপার- এর মৃত্যু সায়রা কে মার্কিন সীমান্তের এক অনিকেত প্রান্তরে ঠেলে দিলেও শেষ অবধি সায়রা সীমান্ত অতিক্রম করে আমেরিকায় পৌঁছতে সক্ষম হয় ।
এ যেন জীবনেরই জয় ...
আর জীবনের জয় হল বলে ছবিটিও শিল্প হিসেবে সার্থক হল।
Sin Nombre ছবিটির প্রেক্ষাপট লাতিন আমেরিকার ক’জন ‘নামহীন গোত্রহীন’ মানুষ বলেই আমাদের দেশের ম্লান জীবনছবির সঙ্গে কোথায় যেন এক গভীর যোগসূত্র খুঁজে পাওয়া যায়। আমাদের দেশের অধিকাংশ মানুষই যেন অবৈধ অভিবাসী। যারা নিয়তই খুঁজছে মুক্তি উপায় । যারা অবরুদ্ধ ক্ষুদ্র জীবন থেকে মরিয়া মাছের মতো টপকে যেতে চাইছে সীমাবদ্ধ জলজ গন্ডি; দুর্বিষহ জীবন থেকে পালিয়ে স্বপ্লীল মার্কিন দেশের গোত্রভূক্ত হতে চাইছে। এই নির্মম সত্যকে ফ্যান্টাসির নীলচে ধোঁয়ায় ঢেকে রাখা যায় না। কাজেই এ দেশের তরুণ চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে যারা চলচ্চিত্রে ফ্যান্টাসির নীলচে ধোঁয়া না-ছড়িয়ে জীবনকে তার যথার্থ স্বরূপে প্রতিফলিত করতে চায় তাদের জন্য Sin Nombre এবং ছবিটির পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা হয়ে উঠতে পারেন অফুরাণ প্রেরণার উৎস। ভোগবাদী মার্কিন সমাজে বাস করেও মুনাফার লোভে ফ্যান্টাসির নীলচে ফানুস ওড়াননি ফুকুনাগা । চলচ্চিত্রের কাছে জীবনের দাবীর কথা ... ‘তৃতীয় বিশ্বের’ নামহীন মানুষের দাবির কথা ঠিকই মনে রেখেছেন তিনি।
তাঁকে আমাদের সশ্রদ্ধ সালাম।

ছবি: ইন্টারনেট।

তথ্যসূত্র: ইন্টারনেট।
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×