somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবলো নেরুদার একটি কবিতা

২৪ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারী শরীর


নারী শরীর, শ্বেত পাহাড়শ্রেনি, ধবল উরু,
আত্বসমপর্নের ভঙ্গিতে তোমাকে পৃথিবীর মতো দেখায়
আমার রুক্ষ কৃষক-শরীর খনন করে তোমাকে
তারপর পৃথিবীর গভীর থেকে উত্থিত হয় পুত্রসন্তান।

ছিলাম সুড়ঙ্গের মতো একা। আমার থেকে পালিয়ে গিয়েছিল পাখিরা
আর রাত্রি তার সমূহ আগ্রাসনে জড়িয়েছিল আমাকে।
আত্বরক্ষার্থে আমি তোমায় ব্যবহার করেছি অস্ত্রের মতো,
আমার ধনুকের তীরের মতো, আমার গুলতির পাথরের মতো।

অথচ প্রতিহিংসার সময় এসেছে, আর আমি তোমাকে ভালোবাসি।
চামড়ার শরীর, শ্যাওলার, অধীর ঘন দুধ।
আহ, ওই স্তনের পানপাত্র! আহ, ওই অন্যমনস্ক চোখ!
আহ, জঙ্ঘার গোলাপ! আহ, তোমার ধীর ও বিষন্ন কন্ঠস্বর!

আমার নারীর শরীর, আমি তোমার মহিমায় আবৃত রব।
আমার তৃষ্ণা, আমার অসীম আকাঙ্খা, আমার অনিশ্চিত পথ!
অন্ধকার নদী পাড়ে জমে থাকা শ্বাশত তৃষ্ণা
আর ক্লান্তি আর অসীম ব্যথা।


Body of a Woman

Body of woman, white hills, white thighs,
you look yourself like a world in your attitude of surrender.
My rough peasant's body digs in you
and makes the son leap from the depths of the earth.

I was alone like a tunnel. The birds fled from me
and the night enveloped me with its crushing invasion.
To survive myself I forged to you like a weapon,
like an arrow in my bow, like a stone in my sling.

But the hour of vengeance falls, and I love you.
Body of skin, of moss, of eager and firm milk.
Ah those goblets of the chest! Ah those eyes of absence!
Ah the roses of the pubis! Ah your voice slow and sad!

Body of my woman, I will persist in your grace.
My thirst, my unbounded desire, my uncertain road!
Dark river-beds where the eternal thirst follows,
and tiredness follows, and the infinite ache.

বাংলায় ‘নারী শরীর’ কবিতাটির অনুবাদ: ইমন জুবায়ের।


দক্ষিণ আমেরিকার দেশ চিলির কবি পাবলো নেরুদার পুরো নাম: নেফতালি রিকার্ডো রিয়েস বাসোআলটো । জন্ম: ১৯০৪ সালের ১২ জুলাই। কবিতা লিখে তরুণ বয়েসেই তুমুল খ্যাতি অর্জন করার পাশাপাশি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে চিলির রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। নেরুদার কাব্যখ্যাতি আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃত হলে ১৯৭১ সালে লাভ করেন নোবেল পুরস্কার ।
অসামান্য এই কবি ১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যু বরণ করেন।



অনুবাদ-উৎস:

Click This Link
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×