এ রকম অনেক আশ্চর্য ঘটনা ঘটাতে পারে Android apps (apps = application ) আর এখন তো বলাই হচ্ছে apps for life. বেঁচে থাকার জন্য চাই অনেক বিস্ময় আর আমোদ। জীবনে অনেক আমোদ আর বিস্ময় এনে দিয়েছে Android apps.
Bottle Shoot. এই গেমসে ঢুকে বোতল ভাঙতে থাকলে বোঝা যায় Android আমাদের জীবনে কত আমোদ আর বিস্ময় এনে দিয়েছে
darts 3d android সেই রকম এক খেলা। ডার্ট ছুড়ে মারতে হয় বোর্ডে।
তবে আমি কিছু পড়ুয়া টাইপ আছি বলেই আমার কাছে Android -এর আবেদন খানিকটা অন্যরকম। আসলে যে যার রুচি অনুযায়ী অ্যাপসগুলি বাছাই করে নেবে সেটাই তো স্বাভাবিক। আমার পছন্দের একটি অ্যাপস হল: ‘ওয়াল্ড নিউজ পেপার’। এক ক্লিকে বাংলাদেশসহ পৃথিবীর প্রায় প্রতিটি দেশের প্রধান প্রধান খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় চলে যাওয়া যায় কয়েক সেকেন্ডে। এবং হাতের মুঠোয় সেই টাটকা খবর পড়ার আনন্দই অন্যরকম।
পিডিএফ পড়ার সবচে জবরদস্ত অ্যাপস্ হল Repligo Reader
হাতের মুঠোয় পিডিএফ ফাইল আর টেক্সট ফাইল পড়ার আনন্দও কম না। পিডিএফ পড়ার জন্য সেরা রিডার হল Repligo Reader । পড়ার আগে পেইজ ভিউতে ক্লিক করে নিলে ডিসপ্লেতে চমৎকার ভাবে পৃষ্ঠা অ্যাডজাস্ট হয়ে যায় । তারপর ওপর থেকে নীচে স্ক্রল করে পড়তে হয়। গত ৩/৪ বছরে scribd এবং অন্যান্য সূত্র থেকে যে সব পিডিএফ ফাইল ডাউনলোড করেছি। এখন সেসবই মুঠোয় পুড়ে পড়ছি তুমুল আনন্দে।
Cool Reader । CoolReader এ টেক্সট ফাইল পড়া যায়। এ এক অসাধারণ অভিজ্ঞতা। পৃষ্ঠা ওল্টানোর অনুভূতি পাওয়া যায় । এ ছাড়াও পৃষ্ঠার ব্যাকগ্রাউন্ড কালার বদলে ফেলা যায় । আর ফন্টও সাইজে ছোট বা বড় করা যায়।
আরেকটি টেক্সট ফরমেটের নাম হল: ই পাব (ইলেকট্রনিক পাবলিকেশন) । CoolReader -এ ই পাব ফাইলও পড়া যায় স্বচ্ছন্দে । ইন্টারনেটে প্রচুর ফ্রি ইপাব বই পাওয়া যায়। এবং পিডিএফ ফাইলকে ই পাব ফরমেটে কনভার্ট করেও নেওয়া যায়। ইন্টারনেটে পিডিএফ টু ই পাব কনভার্টারও পাওয়া যায়। তবে যা দেখলাম তা সবই ডেমো। আমি এখনও ফ্রি ফুল ভার্সান ই পাব কনভার্টার পাইনি।
Android এর জন্য ইংরেজি-বাংলা অভিধান পেলাম এই ব্লগেরই এক সহযোগী ব্লগারের কল্যাণে। এই মুহূর্তে তার নাম মনে করতে পারছি না বলে আমি আন্তরিক ভাবে দুঃখিত।
খবরের কাগজ, পিডিএফ আর টেক্সট ফাইল পড়তে পড়তে কখনও ক্লান্ত হয়ে গেলে? তখন? অসুবিধে নেই। কেননা Android জগতে আনন্দ আর বিস্ময়ের শেষ নেই ।
Guitar : Solo Lite
এই অ্যাপস এ ওপরে কয়েকটি কর্ড থাকে। নীচে স্ট্রিংস। কর্ড সেট করে স্ট্রিংস-এর ওপর আঙুল স্পর্শ করলেই বেজে ওঠে গিটার ।
RockOut Acoustic Pro।
আরেকটি চমৎকার গিটার অ্যাপস হল RockOut Acoustic Pro । স্ট্রিংয়ের ওপরে কর্ড থাকে। এতে আপ অ্যান্ড ডাউন স্ট্রোক বাজানো যায়। তখন যেন মোবাইল ফোনটি বাস্তবের গিটারই হয়ে ওঠে !
26Key Piano for Android
আরেকটি অনন্য মিউজিক অ্যাপস হল 26Key Piano for Android। এই পিয়ানোটির কি বা রিডগুলি পর পর তিন সারিতে থাকে। এলোমেলো বাজালেও মনে হয় যেন কোনও রাশান ওস্তাদ বাজাচ্ছে। এই মিউজিক অ্যাপসটি সত্যিই অসাধারণ!
Angry Birds গেমসটি এখন পৃথিবীময় তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। ফিনল্যান্ডের Nokia যেমন একটার পর একটা এক্সক্লসিভ মোবাইল সেট তৈরি করে বিশ্ববাজার মাত করে রেখেছে, তেমনি ওই দেশেরই Rovio Entertainment Ltd ‘রাগান্বিত পাখি’ বা Angry Birds অ্যাপসটি তৈরি করে এরই মধ্যে বিশ্বময় হইচই ফেলে দিয়েছে।
Angry Birds- এর প্রেক্ষাপট কিন্তু বেশ মজার। কতগুলি পাখি এক জায়গায় ডিম পেড়ে রাখত। দুষ্টু শূকরের দল সে ডিম চুরি করে নিয়ে যায়। এতে পাখিগুলি রেগে ওঠে। শূকরেরা থাকে কাছেই একটি দূর্গের ভিতরে। পাখিরা ভাবল শূকরের দূর্গ গুড়িয়ে দিলে তারা আর ডিম চুরি করবে না। কিন্তু কি তা করা যায়? পাখিরা বুদ্ধি করে তৈরি করল একটি গুলতি। মজার ব্যাপার হল ... ঢিলের বদলে পাখিরা নিজেদেরই দূর্গের দিকে ছুড়ে মারতে থাকে। ছুটন্ত পাখি দূর্গের ওপর যুৎসই যায়গায় পড়লে চোখের পলকে দূর্গ ধূলিস্মাৎ। সেই সঙ্গে দূর্গের ভিতরে থাকা শূকরদেরও মরণ।
Angry Birds - এর তিনটি লেভেল আছে। (আমি অবশ্য তৃতীয় লেভেলে আটকে আছি
Angry Birds - এর আরও দুটি ভারসান আছে।
(১) Angry Birds Seasons এবং (২) Angry Birds Rio.
আসলে আমার Angry Birds নিয়েই Android মুহূর্ত কাটছে।
Android Market থেকে গেমস ডাউনলোড করা যায় । গ্রামীন ক্রিস্টাল-এর বিজ্ঞাপনের নিশ্চয়ই পড়েছেন:Thousands of application on Android Market
অনেক মজার মজার অ্যাপস কিংবা গেমস ডাউনলোড করা যায় Android Market থেকে । যার যার পছন্দ মতো । Android Market -এ অনেক গেমস পয়সা দিয়ে কিনতে হয়। তবে অনেক গেমমসই আবার ফ্রি। এছাড়া অ্যাপস ডাউনলোড করার জন্য অনেক ফ্রি সাইট আছে ইন্টারনেটে । যেখান থেকে ফ্রি অ্যাপস কিংবা গেমস ডাউনলোড করা যায় । এ রকম দুটি সাইট হল:
Click This Link
http://www.mobiles24.com/
Android নিয়ে দুঃখ একটাই। বাংলা পড়তে পারছি না
অনেকে জ্ঞানীগুণিজন অবশ্য বাংলা পড়ার পথ দেখিয়েছেন । তবে সে পথে এগুনোর সাহস কিংবা জ্ঞানবুদ্ধি নাই।
ছবি: ইন্টারনেট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

