আমার প্রিয় পোস্ট

আমি একজন শিল্পী, গেমার এবং প্রোগ্রামার

জেন্ড সার্টিফাইড মন্সটার স্লেয়ার

৩১ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:৪০

শেয়ারঃ
0 1 0



আসুন আজ আপনাদের ZCE নিয়ে সামান্য কথা বলি। তবে আমি বলব না কোথায়, কি, কেন ইত্যাদি ইত্যাদি। অনেক ZCE পৃথিবীতে আছে। তারা সকলেই নিজের ব্লগে এ নিয়ে বিষদ বিবরণ দিয়েছে। আর বাংলায় পড়তে চাইলে তো লেনিন ভাই আছেই। সুতরাং একই আলু দুইবার ভত্তা করে লাভ নেই। আসুন তার চেয়ে আমি অন্য রকমভাবে অন্য কিছু বলি। আমি অবশ্য জানি না যে আপনাদের কাছে অন্যরকম মনে হবে কিনা।

আমি বর্তমানে একজন ZCE । আশাকরি সবাই জানেন ZCE কি। না জানলে লেনিন ভাই এর ব্লগ থেকে একটা ঢু মেরে আসুন। ২৯-১২-২০০৯ তারিখে রাত ৯:৩০ মিনিটের একটু আগে আমি নিজে জানলাম যে আল্লহ আমাকে বাংলাদেশের ২১ নম্বর ZCE বানিয়েছেন। আল্লর লাখ-কোটি – [আমি জানি না কত] শোকরিয়া। আমি দীর্ঘদিন এই ব্লগে বেওউল্ফ নামে পরিচিত। আসুন আজকে আমি নিজের মুখোশ খুলে ফেলি যদিও আমার চেহারা আহামরি কিছু না (মন্সটার স্লেয়ারের চেহারার কি দরকার!)। আমার নাম মাজহার আহমেদ। আমি অনেকের কাছে মাইটি মেইজ নামেও পরিচিত। আমার বংস পরিচয় চান? সমস্যা নেই আমি আমার দাদার দাদার দাদার দাদার নামও জানি। আমার দাদা মারা যাবার আগ পর্যন্ত এগুলো মনে রেখেছিল। আর বর্তমানে আমি রাখছি। দেখি, স্বরন শক্তি ভাল এমন একটা ছেলেকে নিজের ছেলে বানাতে হবে যেন সেও মনে রাখে হাঃ হাঃ হাঃ। নিচের লিংকে ক্লিক করে আপনারা জেন্ডের ইয়োলো পেজে আমার নামও দেখতে পারেন।

Click This Link

ঘটনার শুরু প্রায় ২ বছর আগে। আমার বন্ধু মৃদুল রায় একবার আমাকে বলেছিল জেন্ডের কথা। আমি তখন বলেছিলাম যে “দেখ মৃদুল, আমি কি এটা আমি নিজে তো জানি, দুনিয়াকে জানানোর কি দরকার?” কিন্তু কিছুদিন আগেও যখন ব্লগিং শুরু করলাম এই ভেবে যে আমার লেখা দেখে হয়ত অন্যরা সামান্য কিছু হলেও জানতে পারবে। তখন আমি বুঝলাম অন্যকে জ্ঞান দিতে হলেও দুনিয়ার সামনে নিজের কথাগুলো বলতে হবে। এরই মধ্যে লেনিন ভাই এর সেই এ্যাডা বাইরন কে নিয়ে লেখা একটা ব্লগ পড়লাম। আমি অবশ্য লেনিন ভাইকে আগে থেকেই চিনতাম। আমার বন্ধু মৃদুল একবার কি কারনে যেন লেনিন ভাইকে মেইল করেছিল। আমি আগে থেকেই ওর সিগনেচার হিসেবে গালাগালি লিখে দিয়েছিলাম। ব্যাস। ঔ সময়ই লেনিন ভাই সম্পর্কে সামান্য জ্ঞান হল আমার। যদিও আমি জানি লেনিন ভাই এর স্বরণ শক্তি অনেক ভাল তবুও কেন যেন তিনি মনে করতে পারছেন না ঘটনাটা।

তো হঠাৎ একদিন দেখলাম লেনিন ভাই ZCE হয়ে গেল। আমি চিন্তা করলাম কি সাহস। আমি এই ব্লগের মন্সটার স্লেয়ার। আর আমাকে না বলে সে কিনা ZCE হয়ে গেল!!! মৃদুলের কথা আর নিজের সামান্য চিন্তা মিলিয়ে অবশেষে ঠিক করলাম আমিও Zend Certified Monster Slayer হব। লেনিন ভাইকে বলতেই তিনি মনে হল হেসে খুন কেননা এই সামান্য সময়ের মধ্যেই কিনা ZCE হবে!!! হা হা হা। উনি বোধহয় আমাকে পাগলই মনে করেছিল। ব্যাস এবারের ঈদে বাড়িতে গিয়ে সে কি প্রোগাম করা শুরু করলাম। একটু ব্যাখ্যা করে দিই।

আমি সবসময়েই একটু মজা করি। যেমন আমার প্রায় প্রতিটা প্রোগ্রামের শুরুতেই যে কমেন্ট লিখি সেখানে একটু ভিন্ন আঙ্গিকে লেনিন ভাই এর নাম থাকত। মৃদুল দেখে কি যে হাসত। যেমনঃ

/*
* .....
* Lenin bro, I’m coming
*/

/*
* .....
* Lenin bro, There’s a ZCE in your next door
*/

/*
* .....
* Lenin bro, Tag me in dude
*/

ইত্যাদি ইত্যাদি। আরও সব নতুন নতুন স্টাইলে, গেমের মত করে লিখতাম। তার মধ্যে বেশি লিখতাম Beyond the call of ZCE . হাঃ হাঃ হাঃ। আবার প্রোগ্রাম করার স্টাইল সামান্য বলি। যেমন আমি একটা এ্যাবসট্রাক্ট ক্লাস বানালাম নাম স্লেয়ার, দু’টা ইন্টারফেস বানালাম মন্সটার আর ডিমন, একটা ক্লাস বানালাম নাম বেওউল্ফ যে স্লেয়ার ক্লাসকে এক্সটেন্ড করে এবং মন্সটার ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে। হা হা হা। আর তারপরেই একটা ক্লাস বানালাম নাম মাজহার আহমেদ যে কিনা স্লেয়ার ক্লাসকে এক্সটেন্ড এবং মন্সটার ও ডিমন দু’টো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে। হা হা হা।

অবশেষে রেজিস্ট্রেশন করে দিন তারিখ ঠিক করে টাইম মত অর্থাৎ ২৯ তারিখ সকাল ১১:০০ টাতে পরীক্ষার জন্য রওনা হলাম আমি আর আমার বন্ধু মৃদুল, বাপ্পী, রন্জন এই চার জন। শীতে রাস্তাতে আমার বারবার মনে হচ্ছিল যে আমি হিটম্যান ২ সাইলেন্ট এ্যাসাসিন গেমের এ্যানাথেমা মিশনটা হাতে কলমে খেলতে এসেছি। জায়গায় যেয়ে আমারা সকলে হা কেননা তারা আমার জন্য তখনও রেজিস্ট্রেশনই করেনি। তো আমরা কিছু না বলেই চলে এলাম। আমি এসেই ঘুম। ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য অপেক্ষা করছি এসময় আমাকে ফোন করে নিউ হরিজোনরা জানাল রেজিস্ট্রেশন হয়েছে আমি কবে পরীক্ষা দেব। আমি ঠিক করলাম রাত ৮:০০টা। টাইম মত গেলাম যদিও তখন আর হিটম্যানের মত পরিবেশ ছিলনা। পরীক্ষা দিয়ে ফিরে আসতে গিয়ে দেখি ম্যাক্স পাইনের মত পরিবেশ হয়ে গেছে। হা হা হা। ভালই লাগল।

কেউ ভাববেন না যেন যে আমি এই কয়দিন গেম খেলা বাদ দিয়েছি। এরই মধ্যে আমি মডার্ন ওয়ারফেয়ার ২, ট্রায়ালস ২, ট্রায়ান, ব্যাটম্যান আরেকবার শেষ করা সহ আরও ছোট খাট অনেক গেমই শেষ করেছি। আর মাঝামাঝি পর্যায়ে আছে স্যাবোটার, নিনজা ব্লেড, ডার্ট ২, ড্রাগন এজ অরিজিন, স্টার ওয়ারস ফোর্স আনলিসড, স্টার ওয়ারস রিপাবলিক হিরোস, রেসিডেন্ট ইভিল ৫ [সেভগেম একবার ডিলিট হয়ে না গেলে শেষের লিস্টে থাকত], ম্যাসিনারিয়াম। তাছাড়াও অনেক পুরোনো গেমই আবার খেলছি যেমন মিররস এজ, এ্যাসাসিনস ক্রিড, ফারক্রাই ২, ক্রাইসিস, ডাবল এজেন্ট, ফুয়েল, সেগা র‌্যালি ইত্যাদি।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জেন্ডZCE ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

২. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:৫৮
অপ্রয়োজন বলেছেন: সাব্বাশ !! আপনাকে অভিনন্দন।
৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ

৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:২৫
রনি রাজশাহী বলেছেন: অভিনন্দন। একটু কষ্ট করে আমাকে ফেসবুকে এড করবেন প্লিজ। আপনি কি সিএসই র স্টুডেন্ট ছিলেন?
৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৯

লেখক বলেছেন: ছিলাম মানে? এখনও আছি। হা হা হা। এ্যাড করে ফেললাম। জনাব দয়া করে একসেপ্ট।

৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৪
স্বাধীনতার বার্তা বলেছেন: ফাটাইয়া ফেললেন তো। অভিনন্দন।
২১ নাম্বার। লাকি 7x3!!!
আবারও অভিনন্দন।
৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২২

লেখক বলেছেন: লাকি তো একটা মেয়ের নাম। তাকে ৩ দিয়ে গুন করে ফাটা . .. ছিঃ ছিঃ। এসব কি বলছেন। হা হা হা ধন্যবাদ

৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৩

লেখক বলেছেন: আমার ভাগ্য অনেক ভাল। কেননা জ্বীন এসে আমাকে অভিনন্দন জানাচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ

৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২১
অক্টোপাস বলেছেন: অনেক অভিনন্দন!
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৭

লেখক বলেছেন: বাহ বাহ জ্বীনের পর এবার অক্টোপাস। হা হা হা। ধন্যবাদ ভাই।

৮. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১২:২৯
ম্দু বলেছেন: জেন্ড সার্টিফাইড মানুষ হইতে মুন চায়...
০২ রা জানুয়ারি, ২০১০ সকাল ৭:০২

লেখক বলেছেন: তাহলে লেনিন ভাইয়ের সাথে যোগাযোগ কর বৎস।

৯. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১০
'লেনিন' বলেছেন: হা হা হা ... হাসতে হাসতে শেষ!

তা একটা ব্যাপার নিশ্চয়ই ভুল হচ্ছে... সেটি হচ্ছে আমাকে কেউ বিনা কারণে বা বিশেষ কারণে গালাগালি করেছে আর আমি তা ভুলে যাবো তা ঘটার সম্ভাবনা এতোই কম যে আমি তা বিশ্বাসই করতে পারছিনা। আমার মনে হয় হেয়ালি আপনার বিশেষ বিশেষ পছন্দ হা হা হা।

২০জন জেডসিই হওয়া পাবলিক থাকতে একা এক লেনিনকেই পাইলেন? একটা কথা সত্যি আমি নিজের ইন্সপিরেশন বাড়ানোর জন্যই ওভাবে সবাইকে ইন্সপায়ার করার মতো করে লিখেছিলাম। আমার ধারণা অনেকে উৎসাহী হয়েছেও ওটা পড়ে। :)
০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৭:২৮

লেখক বলেছেন: আমার সামনে তো শুধু লেনিনই ঘুর ঘুর করে। তো আমি আর অন্যদের কিভাবে পাব? আর বিশ জন না, আপনি বাদ দিয়ে ১৯ জন। আমার মনে হয় স্বরণ শক্তির মত অংকেও ....। দুঃখিত কিছু মনে করবেননা। দেন তো দেখি বাকিদের ঠিকানা। একবার তাদেরও কিছু করা যায় নাকি দেখি।

এতদিনে নিশ্চই বুঝেছেন যে স্বরণশক্তি আমারটা বেশ ভাল কেননা যেখানে আপনি ফেল ......। আপনি খুব ভাল মানুষ তাই গালাগালি মনে রাখেন না।

শুধুই ধারনা??? আমাকে দেখার পরও। হা হা হা।

আপনি জেডসিই হয়ে ব্লগে লিখলেন আর সবাই ইন্সপায়ারড হল। ভুল করেও কখনও ব্লগে লিখবেন না যেন যে আপনি বিয়ে করেছেন। অবস্থাটা কি দাড়াবে চিন্তা করেছেন?

১০. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১৭
'লেনিন' বলেছেন: http://www.zend.com/?c=ZEND012815 এটা হলো আপনার প্রোফাইলের শর্ট ইউআরআই।
০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৭:১৮

লেখক বলেছেন: হা হা হা চমৎকার

০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ

১২. ০১ লা জানুয়ারি, ২০১০ ভোর ৫:৩৬
_তানজীর_ বলেছেন: অভিনন্দন। আমি অটোয়াতে থাকি বলে আমি নিজেকে জেন্ড সার্টিফাইড বলতে পারবনা। :( তাই পরীক্ষাও দেয়া হয়নি।
০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩০

লেখক বলেছেন: আমি কিছুই বুঝলাম না। কানেকশন কোথায়?

১৩. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৭
ম্দু বলেছেন: @লেনিন-ব্যাপারটা পরিষ্কার হওয়া দরকার...গত বৎসরের কোন এক সময়ে ফ্রী সাভার সম্ভন্ধে কোন কিছু জানতে চেয়ে আপনাকে একটা মেইল করেছিলাম....আপনি কিছু উপদেশ সহকারে কিছু জানিয়ে ছিলেনও বটে....খুব খুশি হয়ে আপনাকে ধন্যবাদ দিয়ে একটা মেইল করে হতভম্ব হয়ে দেখি মেইলের বডিতে ধন্যবাদ সূচক কথা আর সিগনেচারে ভয়াবহ সব উল্টা পাল্টা কথা লেখা...কিন্ত ততক্ষনে মেইল সেন্ড হয়ে গেছে..আমি তো মাথায় হাত দিয়ে লাফাতে লাগলাম..বেওউল্ফটা খুশিতে লাফাতে লাগল....বুঝুন এবার.....
০১ লা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৫

লেখক বলেছেন: আহারে লেনিন ভাই কে নিয়ে কত কি ঘটে গেল। আশ্চর্য। লেনিন ভাই নিজে জানতোই না আমরা না বললে।


দেখি আরেকটা মারাত্মক প্লান করতে হবে। হা হা হা। পরেছ বেওউল্ফের হাতে। মন্সটার শিকারে যেতে হবে সাথে।

১৪. ০১ লা জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২১
'লেনিন' বলেছেন: @ম্দু : মজার ব্যাপার হচ্ছে, আমি নির্ঘাৎ আপনার সিগনেচার ফুটারে লক্ষ্যই করিনি। হয়তো থ্যাংক ইউ জাতিয় কথা থাকাতেই আর পড়ে দেখিনি। নাহলে আমি আপনার সেই মেইলের নিশ্চয়ই উত্তর দিতাম। আপনার সেই মেইল আইডি থেকে আবার মেইল করলে হয়তো খুঁজে পেতাম আপনার মেইলটি। বেউল্ফ সাহেব আমাকে রীতিমতো স্বল্পস্মৃতির বলেছেন।

@বেউল্ফ: "আর বিশ জন না, আপনি বাদ দিয়ে ১৯ জন। " খেয়াল করে দেখুন আমি বলেছি বিশজন জেডসিই হবার কথা। আমাকে বাদ দিয়ে বলিনি, কারণ বলতে চেয়েছে সবার মধ্যে কেবল আমাকেই হাইলাইট করা, আমাকেই প্রতিদ্বন্দ্বী ইত্যাদি ভাবাটা মজাদার :D

আর হ্যাঁ অংকে আমি বড়ই কাঁচা এটা স্বীকার করতে ভয় পাচ্ছি না। অংকে ভালো হলে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সিএসই পড়তে যেতাম না!
০১ লা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: অথচ আমি অংকে ভাল হয়েও লাভ হয়নি। সেই প্রাইভেট। অবশ্য এতে আমার কোন আফসোস নেই কেননা মন্সটার স্লেয়ার পড়তে এসেছে এই তো অনেক কিছু।

মেইলের পুরোটা না পড়া স্বল্পস্মৃতির না স্বল্পবুদ্ধির ব্যাপার। সরি আগে বুঝিনি। এবার ঠিক করে বললাম।

আমি আপনাকে প্রতিদ্বন্দী ভাবলে কি আর আপনাকে ভাই, আত্মীয়, জেডসিইর পূর্বপুরুষ বলি? আর ম্দুকে জিজ্ঞাসা করে দেখতে পারেন আমার সকল প্রতিদ্বন্দীরা এখন রাস্তায় ন্যাংড়া হয়ে পরে আছে। হা হা হা।

আরও কিছু ডিগ্রির নাম বলুন তো, ঝপাঝপ করে ফেলি। নাম হবে সান সার্টিফাইড, জেন্ড সার্টিফাইড ...... .. .. . . . (সার্টিফাইডের সিরিজ) মন্সটার স্লেয়ার। হা হা হা হা হা হা

০১ লা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ। অশেষ ধন্যবাদ

১৬. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৪
'লেনিন' বলেছেন: http://www.zend.com/zce.php?c=ZEND012815 আগের শর্টলিংকটা ভুল ছিলো।

অফুরন্ত হিউমার বোধ আপনার এটাতো পরিষ্কার। অন্য ডিগ্রীও করবেন? না লাগলে কেনো করবেন? জেন্ডেরই আরেকটা আছে জেন্ড ফ্রেমওয়ার্কের উপর সেটি বাংলাদেশ থেকে মাত্র একজন করেছেন। সানেরগুলো করতেই পারেন। সেই সাথে মাইক্রোসফটের গুলো। মাইএসকিউএল ডিবিএ অর্থাৎ cmdba একটা আছে ওটাও করতে পারেন। তবে মাইএসকিউএল নিজেই হয়তো মেইনস্ট্রিমে আর থাকবেনা।

শুভ কামনা রইলো।
০২ রা জানুয়ারি, ২০১০ রাত ১২:৫১

লেখক বলেছেন: পিএইচপির আছে ২১জন, ফ্রেমওয়ার্কের আছে ১ জন। আচ্ছা কাউকে দু'বার জেডসিই হতে দেখেছেন?

ধন্যবাদ। আমি কিউতে নিয়ে নিলাম।

আসুন না আমরা দু'জনে পাল্লা দিয়ে ডিগ্রি অর্জন করি। অর্জনের শেষে বাড়ি বাড়ি বিক্রয় করতে বের হব। হা হা

একটা নতুন ডিগ্রি ছাড়ব চিন্তা করছি। বেওউল্ফ সার্টিফাইড প্রোগ্রামার। অর্জন করতে হলে গোটা বিশেক ল্যাংগুয়েজ জানতে হবে।

১৭. ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৫
'লেনিন' বলেছেন: হুমম দু'বার জেডসিই হয়েছে অনেকেই তবে বাংলাদেশের কেউ নয়। অনেকে পিএইচপি৪ এ জেডসিই করে পরে পিএইচপি৫ এর জন্য আবার করেছে। বাংলাদেশে পিএইচপি৪ এ করেছেন একমাত্র হাসিন হায়দার। সম্ভবত তার কিছুদিন পর থেকেই পিএইচপি৫ প্রধান হয়ে যায়।

তা মশাই এতো ডিগ্রি দিয়ে কি হবে? আমার মূলত একটাই দরকার ছিলো। অদূর ভবিষ্যতে আর কোনো ডিগ্রি করার খায়েশ নেই।
০২ রা জানুয়ারি, ২০১০ সকাল ৭:০১

লেখক বলেছেন: তাহলে হাসিন ভাইকেই ধরতে হবে পাল্লা দিতে।

Hasin bro, you didn't guess who's gonna coming to town, didn't you?

Lenin bro, come on man, lets go to make some degree. The faster we go, the harder we hit, the more brotherhood we will gather

১৮. ০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৬
_তানজীর_ বলেছেন: কানেকশন জানিনা- ওদের সাইটে বলা আছে সারা দুনিয়ার সবাই এই বলতে পারবে সে জেন্ড সার্টিফাইড শুধু কানাডার অটোয়া বাদে। মনে হয় এখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা আগে রেজিস্ট্রেশন করেছে। জানিনা :(
০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: যাক্কা মন খারাপ করেন না। আপনাকে ধন্যবাদ।

১৯. ০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩০
রুমমা বলেছেন: পিচ্চিটা দেখি বড় হয়ে যাচ্ছে।কি খবর তোমার ভাইয়া?অনেক অনেক অভিনন্দন।
০৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২০

লেখক বলেছেন: হা হা হা। জ্বী আপু ভাল খবর। অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

 

মোট সময় লেগেছে ০.৯৭৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন ৩ডি ফিজিক্স প্রোগ্রামার
আমি ভালবাসি গেম, কোড, চিন্তা এবং গেম
অবশ্যই গেম দু'বার
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই