নকল ডিম হইতে সাবধান!
০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৬
ছবিতে টিক চিহ্ন দেয়া ডিমটি কিন্তু কোন মুরগীর কাজ নয়। তাহলে হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে, এই ডিম কী কোন মোরগ পেড়েছে? না আসলে তা নয়। ডিমটি চীনের একজন মানুষ পেড়েছে (বানিয়েছে)।
আসলে ডিমটি নকল ডিম
নকল ডিম তৈরি করতে যে সব রাসায়নিক দ্রব্য প্রয়োজন হবে সেগুলো হল: ক্যলসিয়াম কার্বনেট, রেজিন, গ্যালেটিন, স্টার্চ, এলাম এবং অন্যান্য রাসায়নিক দ্রব্য। নিচের ছবিটি দেখুন:
প্রথমে রাসায়নিক দ্রব্যগুলো একসাথে মেশানো হয়। এরপর গোলাকার ছাঁচের মাধ্যমে ডিমের কুসুমের আকৃতি বানানো হয়। এরপর রঞ্জক পদার্থ মিশিয়ে কুসুমের রং প্রদান করা হয়।
এরপর তরল ক্যলসিয়াম কার্বনেট দ্রবনে ডুবিয়ে ডিমের সাদা আকৃতি প্রদান করা হয়। প্যারাফিন ওয়াক্স ও জিপসাম পাউডার মিশিয়ে একে শুকিয়ে ঠান্ডা করা হয়। ঠান্ডা হলে এটি ডিমের শক্ত সাদা অংশের আকৃতি লাভ করে।
এবার আসুন ডিমটি অমলেট করা যাক। দেখুন একদম আসল অমলেট। স্বাদও মাঝে মধ্যে আসলের থেকে ভাল হয়। কিন্তু ফুড পয়জনিংয়ের কথা ভুলে গেলে চলবে না।
আর দাম? সেটা তো অবশ্যই কম। এর উৎপাদন খরচ ডিম প্রতি লেগেছে ¥0.21 অথবা ২.২ টাকা যেখানে ১ টি ডিম এখন বাজারে পাওয়া যায় ৭ টাকা করে। তো এবার আসুন মুরগী জাতিকে এবার একটু স্বস্থির নিঃস্বাস ফেলতে দেই।
এনজয় ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
(নেট থেকে )
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ডিম ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: বুঝিয়া নিলাম............।আপনে শিউর এটা ভুয়া ??
আমি শিউর না, তাই শেয়ার করলাম।
নাঈম আহমেদ বলেছেন:
আর দাম? সেটা তো অবশ্যই কম। এর উৎপাদন খরচ ডিম প্রতি লেগেছে ¥0.21 অথবা ২.২ টাকা যেখানে ১ টি ডিম এখন বাজারে পাওয়া যায় ৭ টাকা করে। তো এবার আসুন মুরগী জাতিকে এবার একটু স্বস্থির নিঃস্বাস ফেলতে দেই।
লেখক বলেছেন: ব্যাপার না![]()
ইশতে আশিক বলেছেন:
দারুন মজার তো। আমরা ত মনে করছিলাম জিঞ্জিরা সেরা। এখন দেখতাসি চীন আমাদেরকে ছাড়িয়ে গেছে। দুই নম্বর মবাইল,দুধ এখন দেখি ডিম ও। কেউ যদি ভক্ষন করতে চান তবে চিনের দুধ কেলেংকারীর কথাটা দয়াকরিয়া সরন কইরেন।
লেখক বলেছেন: না গেলেও যাবে কিছুদিনের মাঝে ![]()
লেখক বলেছেন: সাবধান
মিসকল বলেছেন:
সবচেয়ে বড় কথা হল এতগুলো রাসায়িক বিক্রিয়ার মাধ্যমে ডিমটি তৈরী করা হচ্ছে, এটা কতটুকু স্বাস্থ্য সম্মত হবে সেটাই দেখার বিষয়।
এ.জে. মিন্টু বলেছেন:
ফাউল খবর + পুরান মাল। মাইনাস।
বড় বিলাই বলেছেন:
অনেক পুরোনো খবর। তারপরও নকল ডিম চেনার একটা উপায় আছে, যে ডিমে মুরগীর ইয়ে লেগে থাকবে না সেটা নকল।
অবয়ব বলেছেন:
আউলফাউল পুরানা Hoax. 2004 সালে মেইলে পাইছিলাম। Click This Link
এই সাইটে এমন হাজারো গুজব নিয়া বিস্তারিত আছে।
ঢাকাইয়া টোকাই বলেছেন:
তবে সাবধান থাকা ভালো।
আতাতুর্ক বলেছেন:
রসায়নের উন্নতির ফলে ডিম বানানো কঠিন কিছু না। যদিও আমি পারি না তবে বিজ্ঞানিরা বানাতে পারে । এটা বিশ্বাস যগ্য। খবরটা পুরাতন। আমি ন্যসনাল জিওগ্রাফীতে দেখছিলাম।
সব যদি আজ বদলে যেত বলেছেন:
সত্য হওয়ার সম্ভাবনা বেশী। কয়েকদিন আগে আমার অফিসের এক কলিগ লান্চের সময় সিদ্ধ ডিম খাওয়ার সময় কামর বসানোর সাথে সাথে ছোটখাট পটকা ফোটানোর মত শব্দ হয়।এটা ১০০% সত্য। কোন ব্যাখ্যা না পেয়ে আমরা আমরা ব্যাপারটা হজম করছি।
লেখক বলেছেন: কস কিরে মমিন !!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















