যেদিন থেকে জেনে গেল সে রুপসী
সেদিন থেকেই ঠোঁটের কোনে ঝড়ে বাঁকা হাসি ।
বারে বারে আসতে যেতে ফিরে চায় আয়নায়
তারে ছাড়া সবার জীবন ই যেন বৃথা যায় ।
নবম দশম শ্রেণী শেষ হবার আগেই
তার তরে কত তরুন সিগারেটের আগুনে পোড়ে ।
গল্পের বই থেকে শুরু করে চকলেটের বাক্স
চারপাশ থেকে আসতে থাকে
প্রস্তাব শত সহস্র !!!
এর পর শুরু হয় তার গদ্যময় জীবন । রুপসী জানে কি তার প্রয়োজন ।
কলেজ যখন পা দেয়, বন্ধুদের থাকে মধ্যমনি
সবারই মনে থাকে তার শুভদৃস্টির আকাংখা, সাথে থাকে সখী
আয়নায় যার আফসোস ঝড়ে পড়ে
হত যদি সে অমুকের মত, সখির মন কাঁদে
তবুও ঐ রুপসীই তার প্রান সখা সাজে
অন্তত সেত তার সাথেই আছে ।
কতবন্ধুর হৃদয়ে ঝড়ে উঠে
আর রুপসীর মন পড়ে থাকে নোট খাতার ভাজে
কলেজ শেষ হবার আগেই
কতজনার চোখে জলে
রুপসীর অলস সময় বয়ে চলে।
ভার্সিটিতে এসে প্রেমে পড়ে রুপসী নিজেই
সবার হৃদয়ে ঝড় তুলে
সব থেকে ডেশিং ধান্দাবাজটার হাতে নিজেকে সপে দিয়ে
চটপটি আর ফুসকার বাটিতে আলোড়ন তোলে
মোটর বাইকে এদিক ওদিক
শরীর শরীর চায়
রুপসীযে নিজেকে হারায় !!!!
এরপর রুপসী সম্বিত ফিরে পায়
ক্লাশের সেরা ছাত্র বোকা খোকার সাথে
নিজের দুঃখ উজাড় করে দেয়
বোকা ছেলে আরো বোকা হয়
প্রেমে হাবুডুবু , লেখাপড়া শেষ
রুপসী নিরুদ্দেশ !!!
কর্পোরেট জব, ফিনফিনে জর্জেট ওর্না
রুপসীর গুনমুগ্ধ বস
কর্মে যে সে অনন্যা !!!
প্রেম ভালবাসা বুফে লাঞ্চ
আরো কত জনের সঙ্গ, কর্মে সাফল্য
আরো কিছু বোকা ছেলের ব্যর্থতা, নির্বাসন ।
রুপসী এদিক ওদিক যায়
দরকার মত যার তার কাছে সাহায্যের হাত বাড়ায়
সবাই এগিয়ে আসে, কেনা চায় মুগ্ধ হতে
সবাই ধরা খায়, রপসীর জোটে গালমন্দ
তাতে তার কি আসে যায় ।
সে জানে সে রুপসী
সেদিন থেকেই ঠোঁটের কোনে বাঁকা হাসি ।
এ জীবনে পাওয়াটায় বড় কথা
রুপ যৌবন সেত বাড়তি পাওয়া
যে উপায়েই হউক
পেতে হবে সব
রুপ যৌবন এইত সব ।
পরবাসী আরেক তরুন
কারি কারি টাকা
রুপসী তার তরে বিলিয়ে দেয় শরীর
রুপ যৌবনই সব, মন থাকে ফাঁকা !!!
যেদিন থেকে জেনে গেছে সে রুপসী
সেদিন থেকেই আসলে সে রুপের দাসী
রুপের বিকি কিনি করে
রুপ বেঁচে তার জীবন চলে।
রুপসীরাও আসলে এক ধরনের গনিকা
কেউ শুধু শরীর বেঁচে
আর কেউ রুপ
আসলে শরীরেই সর্বসুখ
সবার যে শরীরটায় চায়
রুপসীরাও সে পথেই হেঁটে যায়
রুপসীরাও আসলে এক ধরনের গনিকা । ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


