গত শুক্রবার। ভার্সিটির সেন্ট্রাল মসজিদে বসে আছি। এই সময় কে যেন আমার পাশে এসে বসল। কিন্তু বসার আগে পা দিয়ে দিল ঠেলা
এইবার গত রোযার কথা। রমজানের সর্বশেষ জুম্মার একটু আগে। বাসায় ফিরছি। ড্রাইভারকে তারা দিলাম। তাড়াতাড়ি চালান। নামাজের সময় হয়ে যাচ্ছে। ড্রাইভার লুকিং গ্লাস দিয়ে আমার দিকে তাকিয়ে আশ্বাস দিল। গাড়িতে আমি একা, পিছনের সিটে বসা। অনেকে নাকি ভাবের কারনে ড্রাইভারের পাশের সিটে বসে না, আমি সেই ভাবের না হইলেও কিভাবে যেন একই কাজ করি
যাই হোক বাসায় ফিরে গোসল করে নামাযে গেলাম। পিছনের দিকে জায়গা পেলাম। যখন ইমাম সাহেব কাতার সোজা করতে বলল তখন সামনের কাতারের খালি জায়গা ভরার জন্য সামনের এক মুসল্লি ডাক দিল। তার পাশে যেয়ে দাঁড়ানোর পরে টের পেলাম আমার পাশের মুসল্লি আমাদের গাড়ির ড্রাইভার! তার পাশেই নিশ্চিন্ত মনে একাগ্রভাবে নামাযটা শেষ করলাম।
সত্যি কথা বলতে কি ইসলাম এক সুন্দর, পবিত্র ধর্ম। সম্পুর্ন জীবন বিধান। কিন্তু মুল সমস্যা হচ্ছে এই ধর্ম আমাদের সেচ্ছাচারিতায় বাধা দেয়। ধনীকে করে গরিবের সমান, ক্ষমতাবানকে করে দুর্বলের সমান। আর তাই নিজেদের সেচ্ছাচারিতাকে ঠিক রাখার জন্য অনেকেই এই ধর্মের যত দোষ ধরে বেড়ায় যা নিয়ে অসংখ্য বিতর্ক করা যায়। মানুষের অনেক বড় ক্ষমতা হচ্ছে সে যা নিজে বিশ্বাস করে না, তা মুখ দিয়ে অবলিলায় বলতে পারে, যে অন্যায় নিজে করে তা ঢেকে ওই অন্যায়কে যে বা যারা রুখে দেয় তাদের সমলোচনা করতে পারে। আর তাই নিজের যা ইচ্চা খুশি তাই করার সাপোর্ট এর জন্য তারা ইসলামের অনেক বিষয় নিয়ে অযথা তর্ক করে। কিন্তু ইসলামের যে নিখাদ সৌন্দর্য যা নিয়ে বিতর্কের অবকাশ নেই আপনি হাজার চেষ্টা করেও অইসব মানুষদেরকে তা দেখাতে পারবেন না। তারা এসব নিয়ে আলোচনার ধারে কাছেও যাবে না। কারন যারা জেগে ঘুমায় তাদের জাগানো যায় না।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১১ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



