Click This Link
মানুষের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয় মস্তিষ্ক থেকে। আমরা যত বেশি সক্রিয় হই অর্থাৎ মস্তিষ্কের ব্যবহার যত বেশি হয় ততই এর ক্ষমতা বাড়ে। মস্তিষ্ক কীভাবে কাজ করে তা নিয়ে গবেষণা হচ্ছে নিরন্তর। মস্তিষ্কের দুটি অংশ দু'ধরনের কাজ নিয়ন্ত্রণ করে। বাঁ পাশ নিয়ন্ত্রণ করে দেহের ডান পাশকে। আর মস্তিষ্কের ডান পাশ নিয়ন্ত্রণ করে দেহের বাঁ পাশকে। মস্তিষ্কের একটি অংশ সবসময় নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে। তবে কিছু বিষয়
চর্চার মাধ্যমে আমরা দুই অংশকেই আরও বেশি সক্রিয় করতে এবং দুই অংশের মধ্যে সমন্বয় বাড়াতে পারি। এতে আমাদের ধীশক্তি বাড়বে। আমরা হয়ে উঠতে পারি আরও সৃষ্টিশীল ও যুক্তিবাদী। মস্তিষ্কের বাঁ পাশ বেশি সক্রিয় থাকলে বিশ্লেষণ ক্ষমতা বেড়ে যায়। মানুষ মনোযোগী, বাস্তববাদী, যুক্তিবাদী হয়ে ওঠে। আর ডান অংশ নিয়ন্ত্রণ করে মানুষের অনুভূতি, বিশ্বাস, কল্পনাশক্তি ইত্যাদি। এ অংশ বেশি সক্রিয় হলে মানুষ আবেগতাড়িত, আত্মনিষ্ঠ হয়ে ওঠে। দুই অংশের সমন্বয় বাড়াতে শিশুদের বিভিন্ন ধরনের খেলনা দিয়ে ব্যস্ত রাখা একটি সহজ উপায়। এ ছাড়া আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে অভ্যাসের পরিবর্তন ঘটাতে হবে। যেমন যাদের ডান হাত বেশি সক্রিয় তারা বাঁ হাতে কাজ করলে এবং যাদের বাঁ হাত সক্রিয় তারা ডান হাতকে আরেকটু বেশি কাজে লাগালে মস্তিষ্কের উভয় অংশ একত্রে সক্রিয় হয়। এতে সমন্বয় বাড়ে।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১২ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


