শেষ রাতে তার ভয়ঙ্করের আচ্ছাদন
কোনফাঁকে চাঁদ চিলতে আলোয়এইঘরে
নিবিড় নিবিড় আলিঙ্গনের সান্দ্রতায়
বিস্মরণে জ্যোৎস্নাহতের রাত ভাঙ্গে...
হাত ভরেছে জ্যোৎস্না আমার জ্যোৎস্নারাত
মন ভরেছে গভীর বিষাদ সন্ধিতে
রাত ডুবেছে কাজের শেষে ফাঁকতালে
দিন মরেছে নীল জোছনা বিন্দুতে
ঘর পুড়েছে জ্যোৎস্না আমার জ্যোৎস্নাফুল
জলের 'পরে অঝোর ঝরে জলকণা...
মুখ ডুবিয়ে আঁজলা ভরে জ্যোৎস্না সুখ
জলজোছনায় ডুবসাঁতারুর জলতোলা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

