আমার প্রিয় পোস্ট

স্বচ্ছ মডারেশন চাই

আর তো পারি না

০৭ ই মে, ২০০৯ রাত ১১:৩২

শেয়ারঃ
0 0 0

আমাদের বিকেলগুলো
সন্ধ্যা থেকে রাত ...
ভীষণ দ্বান্দ্বিক হয়
চায়ের কাপের ছাই জমে জমে
লাল চীনে পুঁজিবাদ থাবা দেবে শুনি
কোন পথে প্রচণ্ড
নব্বইয়ের পতনের পর
সংস্কার প্রয়োজন কি না


এ মাসে টিউশনি নেই
বিকেলটা বোনাস ..

নিতাইয়ের দোকানের পায়াভাঙ্গা বেঞ্চিতে বসে
গতসংখ্যা শিরোণামে লাল কালো অক্ষরের মোহে
বারুদ তর্কের ঘোরে
ভুলে যাই অফিসের কথা ...
ছাঁটাইয়ের গুজব
আর প্রশাসনে নতুন নিয়োগ


ন্যুব্জ জন্মদাতা
ছানি পড়া চোখ
চশমার সান্ত্বনায় তিনিও নির্বাক আর অভিযোগহীন
মেয়েটা সামনের বার স্কুলে যাবে ।
বই খাতা টিফিন সদাই
আর তো চলেনা মাথা

প্রতিদিন ফেরার সময় ...

দরজায় কড়া নেড়ে ইতস্তত
মুখোমুখি তার
ষোড়শীর পেলবতা মুছে গিয়ে
বহুকাল
জলঘাটা ক্ষয়া হাতে পায়ে



এ মাসে টিউশনি নেই ....
আকাশবিলাসী এক ডানাভাঙা পাখির বিলাপ


আর তো পারি না আমি ...


একটি পালক তবু ঝরে থাকে ঘাসফুলে
একটা কবিতা লিখি আমি








কবিতাটা সহব্লগার 'খারেজি'র মুছে দেয়া একটি পোস্টের প্রেরণায় ।
পোস্টটি ফিরিয়ে দেওয়ার অনুরোধ করি

কোন দ্বেষ নয়, হিংসা নয়, হুমকি নয়, প্রতিবাদ নয় অসম্ভব ভাললাগা একটি পোস্টের পাঠক হিসাবে মডারেটরদের বলছি ------যে পোস্ট আমাদের চিরদিনের আবেগকে নাড়া দিয়ে যায়, সেই পোস্টটি কি ফিরিয়ে দেওয়া সম্ভব নয়?

 

সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৯ সকাল ৭:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই মে, ২০০৯ রাত ১১:৩৪
একলব্যের পুনর্জন্ম বলেছেন: পোস্টটি ফিরিয়ে দেওয়ার অনুরোধ করি



আর আমার সত্যিই টিউশনি নাই এখন :(
০৮ ই মে, ২০০৯ রাত ১:৫১

লেখক বলেছেন: অকালপক্ক-১

২. ০৭ ই মে, ২০০৯ রাত ১১:৩৬
মুক্ত বয়ান বলেছেন: আর পার্ছিনা গুরু!!
সেই ১-১ থেকে শুরু!! :(

এখন বেকার। এই মূহুর্তে আসলে আমারও টিউশন নাই!! তয়, ভালা হইছে নাই.. ৩-২!!
++
০৮ ই মে, ২০০৯ রাত ১:৫২

লেখক বলেছেন: অকালপক্ক-২

৩. ০৭ ই মে, ২০০৯ রাত ১১:৪৬
পতত্রী বলেছেন:


এমাসে টিউশন নেই
বিকেলটা বোনাস ..


দরজায় কড়া নেড়ে ইতস্তত
মুখোমুখি তার
ষোড়শীর পেলবতা মুছে গেছে
বহুকাল
জলঘাটা ক্ষয়া হাতে পায়ে



+++
০৮ ই মে, ২০০৯ রাত ১:৫২

লেখক বলেছেন: অনেকদিন পর !

০৮ ই মে, ২০০৯ রাত ১:৫৩

লেখক বলেছেন: আপনাকে -----------

৫. ০৭ ই মে, ২০০৯ রাত ১১:৫৫
লাল দরজা বলেছেন: লেখা ভাল লাগল বড়ো, কি পোষ্ট কে মুছল বুঝতে পারলামনা যদিও! :)
০৮ ই মে, ২০০৯ রাত ১:৫৩

লেখক বলেছেন: দেখি পরে পারি তো লিংক দেব

৬. ০৭ ই মে, ২০০৯ রাত ১১:৫৭
সবাক বলেছেন:
নিতাইয়ের দোকানের পায়াভাঙ্গা বেঞ্চিতে বসে
গত সংখ্যা শিরোণামে লাল কালো অক্ষরের মোহে
বারুদ তর্কের ঘোরে
ভুলে যাই অফিসের কথা ...
ছাঁটাইয়ের গুজব
বা প্রশাসনে নতুন নিয়োগ


জোসিলা হৈছে :)
০৮ ই মে, ২০০৯ রাত ১:৫৪

লেখক বলেছেন: একটা প্রশ্ন আছে , পরে করব

৭. ০৮ ই মে, ২০০৯ রাত ১২:১৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: রাজু, আর তো পারি না। খুব হয়রান লাগতাছে =p~
০৮ ই মে, ২০০৯ রাত ১:৫৫

লেখক বলেছেন: কমন পরে নি

৮. ০৮ ই মে, ২০০৯ রাত ১২:২১
আহসান জামান বলেছেন: কবিতাটা অসম্ভব ভালো লাগলো; প্রিয়তে রাখলাম।

তারপর বলি, আপনার লেখা বদলে যাচ্ছে; আকাশ ছোঁয়া সম্ভবনায়। ভালো থাকবেন।
০৮ ই মে, ২০০৯ রাত ১:৫৭

লেখক বলেছেন: সে কি! ঠিকমত শুরুই করতে পারিনি

৯. ০৮ ই মে, ২০০৯ রাত ১:২১
কেল্টূ দা বলেছেন: খুব ভালা হইছে কবি বস্‌,
কবি অমর হয় জেবনের গানে,
খালি পাতিহাস রামধনুর ছবি আকলে ওগলির দিকে ফিরাও তাকাইনা।
০৮ ই মে, ২০০৯ রাত ১:৫৮

লেখক বলেছেন: সবিনয়ে স্বাগতম বস

১০. ০৮ ই মে, ২০০৯ রাত ১:৫৫
দেশী পোলা বলেছেন: এখনও অবতার চেন্জ হয় নাই, আপ্নে মনিররে ভালা পান না, খালি হাসিবের ভক্ত
০৮ ই মে, ২০০৯ রাত ১:৫৮

লেখক বলেছেন: এখই ব্যাপার , দাবি তো একটাই, পরিণত মডারেশন

০৮ ই মে, ২০০৯ রাত ১:৫৯

লেখক বলেছেন: লেখা তো অন্য একটা পোস্টের ছায়া

১২. ০৮ ই মে, ২০০৯ রাত ২:০২
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: আমি পড়তে চাই খারেজির লিখাটি।


কবিতাটা বোনাস।
০৮ ই মে, ২০০৯ রাত ২:০৪

লেখক বলেছেন: আমিও তো তাই চাই কিন্তু পাই কই ?

ছোট লেখা খুব টানে

০৮ ই মে, ২০০৯ রাত ২:০৪

লেখক বলেছেন: ঐ পোস্টের ছাপ আছে কাউয়া?

১৪. ০৮ ই মে, ২০০৯ রাত ২:০৬
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন:
নাড়িয়েছে বৈকি...
যে পোস্টেরই ছায়া হউক।

ভাল থাকুন।
০৮ ই মে, ২০০৯ রাত ২:০৭

লেখক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা

১৫. ০৮ ই মে, ২০০৯ রাত ২:১০
কাক ভুষুন্ডি বলেছেন: নাঃ
এটা স্বতন্ত্র হৈছে। তয় কিছু কিছু অংশ মিলে, কৈয়া না দিলে ধরা যাইতো না।

অফপিকঃ- খারেজির কি নিউজ জানেন? মোনায় ব্লক্কর্ছে :(
০৮ ই মে, ২০০৯ রাত ২:১২

লেখক বলেছেন: কি ? জানিনা তো

০৮ ই মে, ২০০৯ রাত ২:১৭

লেখক বলেছেন: হুম
বাংলা দেখি না এখন


শুভ্রর পোস্টে কবিতাটা কার?

১৭. ০৮ ই মে, ২০০৯ রাত ২:২০
সবাক বলেছেন:
তুমি,
একদিন জলরঙে ভাঙ্গনের ছবির সুর তুলেছিলে
এবং তা আমাকে সামনে দেখে
সে ছবিটিকে এক অন্য উচ্চতায় নিয়েছিলাম
যা বুঝাতে চেয়েছ'... সত্যি তা পেরেছ

সবকিছুর মাঝথেকে
কেবল একটি ডাহুকের পালকে সকাল ও সন্ধ্যার ছবি দেখেছি
এবং অনবরত সুখেই আছি।

______________________
এইটা?
এটা আমার।
০৮ ই মে, ২০০৯ রাত ২:২৩

লেখক বলেছেন: এত সুন্দর কেন লেখাটা?

০৮ ই মে, ২০০৯ রাত ২:২৪

লেখক বলেছেন: অকালপক্ক-৩

১৯. ০৮ ই মে, ২০০৯ রাত ২:৩০
রেজওয়ান শুভ বলেছেন: ক্যান ?? আমি কি টিউশনি চাইসি !!! ;) :)
০৮ ই মে, ২০০৯ রাত ২:৩২

লেখক বলেছেন: তাও ঠিক
আচ্ছা পরে দেখব তোমার ব্যাপারটা

২০. ০৮ ই মে, ২০০৯ রাত ২:৩৫
সবাক বলেছেন:
লেখাটা কমেন্ট হিসেবে করেছিলাম।
এখন তুলে রাখলাম।

শুভেচ্ছা.... :)

প্রশ্ন কি এটাই ছিলো?
০৮ ই মে, ২০০৯ রাত ২:৩৭

লেখক বলেছেন: এটাই

তুলে রাখার মত জিনিস

অনেক অভিনন্দন

২১. ০৮ ই মে, ২০০৯ রাত ২:৪৩
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: @ সবাক আমি কিন্তু ঠিকই বুঝেছিলাম কবিতটা আপনার।


তবে কি নিয়ে তা জিজ্ঞেস করা হয়নি।
০৮ ই মে, ২০০৯ রাত ২:৪৬

লেখক বলেছেন: কোন কথা হল?

২২. ০৮ ই মে, ২০০৯ রাত ২:৪৬
অদ্রোহ বলেছেন: টিউশনি চাই,সংগে খারেজির লেখাও।
০৮ ই মে, ২০০৯ রাত ২:৪৯

লেখক বলেছেন: থ্যাংকু ভাই
টিউশনি জুটুক দোয়া রাখি

২৩. ০৮ ই মে, ২০০৯ রাত ২:৪৮
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: আমাদের আড্ডার একটা সংলাপ ছিল..........তোর কথা হয় না।
০৮ ই মে, ২০০৯ রাত ২:৫২

লেখক বলেছেন: আপনার জন্য প্রযোজ্য

২৪. ০৮ ই মে, ২০০৯ রাত ২:৪৯
সবাক বলেছেন:
@ সালাহউদ্দিন শুভ্র...
একটি পঙতি আপনার পোস্ট পড়ে ঠোটে চলে আসে - "ডাহুকের পালকে সকাল ও সন্ধ্যার ছবি দেখেছি"
পরে পোস্টটি আবার পড়ে দেখে "তুমি" দিয়ে শুরু করে তরতর লিখে গেছি....

তবুও একটা রহস্যতো আছেই, যা ঘুমন্ত থাক।

(আগেরটি মুছে দিন.....প্লিজ)
০৮ ই মে, ২০০৯ রাত ২:৫১

লেখক বলেছেন: লেখক বলেছেন: আপনিও ব্যাখ্যা দিলেন

ঐ লেখকের যদি এই বুদ্ধি হয় আপনার না বলাই উচিত ছিলআপনিও ব্যাখ্যা দিলেন

ঐ লেখকের যদি এই বুদ্ধি হয় আপনার না বলাই উচিত ছিল

২৫. ০৮ ই মে, ২০০৯ রাত ২:৫২
সবাক বলেছেন:
হা হা হা...

তনুজা ভাইতো খুব মজার মানুষ........

তবে শুভ্র ভাইকে আমি ছাড়ছি না ;)
০৮ ই মে, ২০০৯ রাত ২:৫৩

লেখক বলেছেন: তনুজা ভাই দারুণ গম্ভীর

খুব সিরিয়াস মানুষ

আপনি জানেন না

২৬. ০৮ ই মে, ২০০৯ রাত ২:৫৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আন্ডারগ্র্যাড শেষ করে বেকার বসে আছে ,টিউশনি নাই কৈলে অকালপক্ব !! চাকরি তো দূরের
কথা :(



০৮ ই মে, ২০০৯ রাত ২:৫৮

লেখক বলেছেন: কাল রাতে একটা জিনিস বুঝলাম

এ=একলব্য, পু=পুনর্জন্ম

আমরা ভাই ভাই দুই গাধা ব্যাপারটা বুঝিনি

২৭. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:০০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ওরে বাবা বিশাল বুদ্ধি খিক খিক

তবে সেকেন্ড নিক এটা সিওর :)


ভাই ভাই :):):)

০৮ ই মে, ২০০৯ রাত ৩:০৩

লেখক বলেছেন: এসব আর কবা না

২৮. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:০০
অরণ্যদেব বলেছেন: আল্দা গো আল্দা। এট্টু সুভাষ মুখুজ্জ্যে ঠ্যাহে লেকাডা.. মনে ধর্সে। সুভাষ আহা কমরেড সুভাষ! তুমি ক্যান জ্যোতি জামানায় পল্টি খাইলা? ক্যান? ক্যান???
০৮ ই মে, ২০০৯ রাত ৩:০২

লেখক বলেছেন: হা হা হা

সবই গুরু খারাজির কৃপা
আমি কপি করলাম ভাবানাডা

আর পল্টি? আরেকদিন কব

২৯. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:০১
কাক ভুষুন্ডি বলেছেন: বাসায় জানে?

আম্গো আড্ডায় কাউরে ডাউন্দিতে হৈলে কৈতাম ;)
০৮ ই মে, ২০০৯ রাত ৩:০৩

লেখক বলেছেন: জানেনি কাউয়া? ;)

৩০. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:০২
সবাক বলেছেন:
লেখক বলেছেন: তনুজা ভাই দারুণ গম্ভীর (গম্ভীর ইমোটিকন হবে)

খুব সিরিয়াস মানুষ (সিরিয়াস টাইপ ইমোটিকন)

আপনি জানেন না (এখানে :( হবে)

:(:(
০৮ ই মে, ২০০৯ রাত ৩:০৪

লেখক বলেছেন: ১০০ ভাগ খাটি কতাডা
কিন্তু আমি পারি খালি এই ৩টা

;) :) :(

৩১. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:০৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ওকি

কিন্তু আপনারা কি ভাষায় কথা বলেন ? :(
০৮ ই মে, ২০০৯ রাত ৩:০৭

লেখক বলেছেন: কোনডা বোজনাই?

৩২. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:০৬
কাক ভুষুন্ডি বলেছেন: হ আমার বাসায় তো জানে মগর আপ্নের বাসায় কি জানে?
আপ্নে কি জানেন সে এক্টা কাব্য লিকছে?
খাড়ান লিংকু দিতাছি;)
০৮ ই মে, ২০০৯ রাত ৩:০৮

লেখক বলেছেন: মুনে কয় জানতেও পারি

০৮ ই মে, ২০০৯ রাত ৩:১০

লেখক বলেছেন: দেন ওমা আমি তো মিলাইবার চাই

আমি যেডা কইছি হেইডা কিনা

৩৪. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:১০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: অরণ্যদেব কাউয়া মিয়ার কোনো কথাই বুঝি নাই


আমি ব হু ভা ষা বিদ হৈবার চাই
০৮ ই মে, ২০০৯ রাত ৩:১১

লেখক বলেছেন: হিহি
সিকোয়েন্স আছে

৩৫. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:১৩
অরণ্যদেব বলেছেন: এপু, সবডা বুজতি অয়না বাপ! তাতে কৈরে মিজাজ ঠান্ডা থাহে...;)
০৮ ই মে, ২০০৯ রাত ৩:১৪

লেখক বলেছেন: খেকখেকখেক

৩৬. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:১৪
অরণ্যদেব বলেছেন: কাউয়া, কেল্টু এট্টা পুরুস্তাব দেছেলো... ভাব্বা নি?
০৮ ই মে, ২০০৯ রাত ৩:১৬

লেখক বলেছেন: কি বিষয়?

৩৭. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:১৮
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: কঠিন সত্য বাস্তব, খুব পছন্দ হল কবিতাটা। কিছু চিত্রকল্প আছে যেগুলো চিরন্তন, অন্তত আমাদের মধ্যবিত্ত-বহুল সমাজে সবসময় কঠিন বাস্তব হয়ে আসে। যেমন টিউশনবিহীন অলস বিকেল, অনিশ্চিত ছাপোষা চাকরি, জন্মদাতার করুণ নির্বাক চাহনি, মাস শেষে ধার-কর্জ, বাকির খাতা লম্বা হয়েই চলা।

রূপান্তরকে আবারো স্বাগতম।
০৮ ই মে, ২০০৯ রাত ৩:২০

লেখক বলেছেন: সাদাত চিরন্তন বলেই বোধহয় ঐ পোস্ট পড়ে আমি এতটা খুশি হয়েছিলাম, তাই মুছে দেওয়াতে খুব খারাপ লেগেছে

তুমি ভাল বলবে জানতাম

৩৮. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:২৫
ঝর্ণা চৌধূরী বলেছেন: আসলেই আর চলেনা, কি যে করি ছাই !!!!!
০৮ ই মে, ২০০৯ রাত ৩:২৬

লেখক বলেছেন: স্বাগতম আপু আমার ব্লগে
শুভকামনা

৩৯. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:২৮
কাক ভুষুন্ডি বলেছেন: এ্যপু ফিস্টি কেডা দিবো হেডি ঘুষণা দিবার্কও। তৈলে দেখি কুন্দলে থাকন্জায়।



{এই কমেন্ট দেক্লে শয়তানে আবার সন্দেশ সন্দেশ শুরু কর্বো}
০৮ ই মে, ২০০৯ রাত ৩:৩০

লেখক বলেছেন: আপ্নে মিয়া বিট্রে করছেন
আমারে কননি সন্দেশ মানে কি

আমার খুব সন্দো হইছে
আপনারে ভাল চুখে দেখি না আর ;)

৪০. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৩২
মনজুরুল হক বলেছেন:

সুলাগরাহাহে বাদোলকি ছা....ও মে,
মুঝে ক্বারার হো গেয়া, মুঝে ফারার হো গেয়া..
মুঝে শাকুন চাহিয়ে....

সুলাগরাহাহে বাদোলকি ছা...ও মে...
০৮ ই মে, ২০০৯ রাত ৩:৩৪

লেখক বলেছেন: কিচ্ছু বুঝি না
আমি তো বাংলা দেখছিও না ঠিক মত
আপনি কোন ভাষায় বললেন :(

৪১. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৩৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: শট নিতে পারি না তো :(

কাউয়া আমার বা আপনার ব্লগে চলেন ,হে খেদায়া দিতে চায়


আচ্ছা মনজু ভাই এটা কি লিখলেন দিদি?
০৮ ই মে, ২০০৯ রাত ৩:৩৬

লেখক বলেছেন: আমারও তো শুনতে হবে

ভাষাটা বাংলা না সিওর :)

৪২. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৩৯
কঁাকন বলেছেন: সবাইকে পোষ্ট সংস্লিষ্ট মন্তব্য করার অনুরোধ করা গেল :)
০৮ ই মে, ২০০৯ রাত ৩:৪১

লেখক বলেছেন: কঁাকন বলেছেন: সবাইকে পোষ্ট সংস্লিষ্ট মন্তব্য করার অনুরোধ করা গেল

কাকন স্যারে কইচে

৪৩. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৩৯
কাক ভুষুন্ডি বলেছেন: মন্জু ভাইয়ে হিল্দি গাল শুল্তেছে মোনায় ;)
০৮ ই মে, ২০০৯ রাত ৩:৪২

লেখক বলেছেন: হইতেরে

৪৪. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৪০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কাউয়া মিয়া সন্দেশ কি জিনিস ? মিষ্টি হৈলে আমারেও দিয়েন ,সংবাদ হৈলে আমিও শুনি ।




***সবাইকে পোষ্ট সংস্লিষ্ট মন্তব্য করার অনুরোধ করা গেল
৪৫. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৪১
একলব্যের পুনর্জন্ম বলেছেন: উহু ঊর্দু হৈতে পারে ,বাট হিন্দি না মনে হয়
৪৬. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৪২
কাক ভুষুন্ডি বলেছেন: ঐ মিয়ারা কেঐ আমারে দান ধ্যান করেন্না যান আমারে কিছু এ্যড ক্লিকাইয়া দ্যান

http://brittobondi.co.cc

http://brittobondi.blogspot.com
০৮ ই মে, ২০০৯ রাত ৩:৪৩

লেখক বলেছেন: আগেই করছি

৪৭. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৪৪
কাক ভুষুন্ডি বলেছেন: বার বার দেখো হাজার বার দেখো................
০৮ ই মে, ২০০৯ ভোর ৫:১৭

লেখক বলেছেন: হ কাম কাইজ নেই আর

৪৮. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৪৪
মনজুরুল হক বলেছেন:

কাঁকন যতই চিল্লাক না কেন, মন্তব্য এমনই হবে।
----------------------------------------------

তর্জমাঃ
আমার আকাশ মেঘাচ্ছন্ন, তাই উতলা লাগছে,
এর থেকে আমার মুক্তি চাই
এর থেকে আমি পালাতে চাই,
আমি একটু শান্তি চাই,
আমার আকাশ মেঘাচ্ছন্ন, তাই উতলা লাগছে!!

উর্দু।
মেহদী হাসানের গজল।
০৮ ই মে, ২০০৯ রাত ৩:৪৬

লেখক বলেছেন: ওয়াও !!

কি করবেন মনজু ভাই সবকটা মুর্খ (আমি বাদে , আমি আন্দাজ করছিলাম :) )

৪৯. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৪৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হ আফাগো কন হেরা দিতে পারে


***********সবাইকে পোষ্ট সংস্লিষ্ট মন্তব্য করার অনুরোধ করা গেল

৫০. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৪৭
মনজুরুল হক বলেছেন:

এপু হ্যাজ বুদ্ধি অন হিজ/হার হেড ;)
৫১. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৪৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হ্যা বোঝা উচিত ছিলো ,সোজাই ছিলো ।


কিছু মন্তব্য এমন হোক না দাদা ,দুষ্টামি :)
৫২. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৪৭
তনুজা বলেছেন: এখন থেকে ২০ মিনিট
বাসায় যেয়ে আবার কথা হবে
৫৩. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৪৯
শয়তান বলেছেন: আমি কোবতে কেন বুঝি না ( আম্মা ..... )
০৮ ই মে, ২০০৯ রাত ৩:৫০

লেখক বলেছেন: আমম্ো বুঝিনা :(

৫৪. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৪৯
একলব্যের পুনর্জন্ম বলেছেন: @ মনজু ভাই ,ঠিক ঠিক

(কিন্তু কারণ কি ,বুঝি নাই তাই ? )


ভাইয়া এই কথাটা একটু দিদিকে বুঝিয়ে বলেন তো ,মূর্খ মূর্খ বলতে বলতে গলা শুকিয়ে ফেললো :)
৫৫. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৫০
কাক ভুষুন্ডি বলেছেন: ট্যাঁট ট্যাঁ ট্যাঁ

=================জরুরী বিজ্ঞপ্তি===================

এই কমেন্টের্পর্থিকা আমারে সন্দেশ সংক্রান্ত কুনো কুচ্চেন করন্জাইবোনা
____________________________________________

শয়তান আমারে কয় আমি সব দুকানের সন্দেশ্খাই। আর এই সন্দেশ্খাইতে গিয়া এক দুকানের্প্রতি আমি দুব্বল পাইয়া গেসি এডিই শয়তানের ডিডাকশন। আসলে কতা সত্য না। হেয় আমারে ভালা পায় দেইখা এডি কয়।
___________________________________________
০৮ ই মে, ২০০৯ রাত ৩:৫২

লেখক বলেছেন: অতি হাই থটের কথা
উপ্রে দিয়া গেল

৫৬. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৫৩
একলব্যের পুনর্জন্ম বলেছেন: তনুজাদি বলেছেন ,তিনি কোবতে বোঝেন না

কাউয়া বলেছে ,সে ক্যা ক্যা বোঝে না

এপু বলেছে,সে শয়তানি বোঝে না

..........................................

এগুলো একে অপরের synonym
৫৭. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৫৪
মনজুরুল হক বলেছেন:

আর এক্টা শায়েরী কই.......

ম্যায় শারাব পিনা ছোড় দিয়া,
ম্যায় শারাব পিনা ছোড় দিয়া, লেকিন
তুম কাভি মুসকুরাও মাত,
কিউঁকি তুমহারি মুসকুরাহাটমে
পানি শারাব বান যাতা।
ম্যায় পানি ক্যায়সে ছোড়ু!!

হিন্দি।

আমি তো মদ ছেড়েই দিয়েছি,
আমি তো মদ ছেড়েই দিয়েছি, কিন্তু
তুমি কখনো হেসো না,
কারণ তোমার হাসিতে পানিও মদ হয়ে যায়!


আমি তো পানি ছাড়তে পারি না!!

৫৮. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৫৫
শয়তান বলেছেন: হৈতো না , হৈতো না ।

সনদেশ খাওয়ান লাগবোই কাউয়ার :P
৫৯. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৫৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: লাজওয়াব ভাইয়া


"তুমহে চাহু তুমহারা চাহনেওয়ালোকো ভি চাহু

মেরে দিল ফের দেও ,মুঝসে ইয়ে সওদা হো নেহি সাকতা "
৬০. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৫৭
শয়তান বলেছেন: হক ভাই । এতোরাত্রে কি দোষ কর্ছিলাম :((:((:((
০৮ ই মে, ২০০৯ ভোর ৫:০৭

লেখক বলেছেন: আপনার কথায়ও অবশ্য লজিক আছে

৬১. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৫৮
কাক ভুষুন্ডি বলেছেন: আম্মো এক্টা শের কমু


++++++++++++++++++++++++++
গুস্তাখী ম্যায় সির্ফ করুঙ্গী একবার
গুস্তাখী ম্যায় সির্ফ করুঙ্গী একবার
যাব সব পায়দল চলেঙ্গে ম্যায় কান্ধে পর সওয়ার
++++++++++++++++++++++++++++++


ওয়াহ ওয়াহ কেয়াবাত কেয়াবাত
৬২. ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৫৯
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কেন @ শয়তান


কি স্পষ্ট লাইন ,কত সহজ আর গভীর
৬৩. ০৮ ই মে, ২০০৯ ভোর ৪:০০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ভেরি গুড @ কাউয়া


"বদল যায়ে আগর মালি
চমন হোতা নেহি খালি
বাহার ফিরভি আতা হ্যায়

বাহার ফিরভি আয়েংগে"
৬৪. ০৮ ই মে, ২০০৯ ভোর ৪:০৪
কাক ভুষুন্ডি বলেছেন: আহা আহা @ এ্যপু

]]]পাত্তা পাত্তা বুট্টা বুট্টা হাল হামারা জানতা হ্যায়
পাত্তা পাত্তা বুট্টা বুট্টা হাল হামারা জানটা হ্যায়
জানে না জানে গুল হি না জানে
বাগ তো সারা জানতা হ্যায় [[[
৬৫. ০৮ ই মে, ২০০৯ ভোর ৪:০৫
মনজুরুল হক বলেছেন:

নাহ্ এপু আপনি ধরতে পরেছেন, তাই "বুদ্ধি হ্যাজ" বলা।

গজলের ঝাঁপি খুললে চলতেই থাকবে... পোস্টের মালিক বিরক্ত হয়ে ডিলিট মারবে:(


"পুছো না ক্যায়ছে ম্যায় রায়নে বিতায়ী
আপ ইয়ে মানকো রূপ সাজায়ী....পুছো না ক্যায়ছে ম্যায় রায়নে বিতায়ী...."
৬৬. ০৮ ই মে, ২০০৯ ভোর ৪:০৭
কাক ভুষুন্ডি বলেছেন: মন্জু ভাই এবার্থিকা শোনোনের লিংকু প্রোভাইড কর্তে হৈবে। নৈলে বুইঝা লন
৬৭. ০৮ ই মে, ২০০৯ ভোর ৪:১০
মনজুরুল হক বলেছেন:

মেরে ইয়ে তানহায়ি
অর ইয়ে সান্নাটা মুঝপে লাগু হ্যায়
সিরফ তুম আ গ্যায়ি তো বাহার খিল খিলায়েঙ্গে....


ওয়াহ্, বহুৎখুব! বহুৎখুব!!
উত্তরঃ শুকরিয়া! শুকরিয়া আদাবান!!
৬৮. ০৮ ই মে, ২০০৯ ভোর ৪:১২
মনজুরুল হক বলেছেন:

মালিকের অনুমতি ব্যতিরেকে শায়ের কপ্চানি বাইর কর্বোনে...২০ মিনিট পর আসতিছে.........
০৮ ই মে, ২০০৯ ভোর ৪:৩৯

লেখক বলেছেন: অনুমতি দিলাম

০৮ ই মে, ২০০৯ ভোর ৫:০৯

লেখক বলেছেন: বিটিডবলু , আমি কোনটারই কিছু বুঝিনি ট্রান্সলেশন ছাড়া :(

৬৯. ০৮ ই মে, ২০০৯ ভোর ৪:৪৬
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:


আকাশবিলাসী এক ডানাভাঙ্গা পাখির বিলাপ

একটি পালক তবু ঝরে থাকে ঘাসফুলে
০৮ ই মে, ২০০৯ ভোর ৪:৫১

লেখক বলেছেন: হু বাকি গুলো ঠিক করছি

৭০. ০৮ ই মে, ২০০৯ ভোর ৪:৪৮
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
সংস্কার প্রয়োজন কি না
____________________

না
০৮ ই মে, ২০০৯ ভোর ৪:৫২

লেখক বলেছেন: হা হা হা
আচ্ছা তবে তাই

৭১. ০৮ ই মে, ২০০৯ ভোর ৫:১৪
মমমম১২ বলেছেন: হুমমম বুঝতেছি কিনা বুঝতেছি না।




০৮ ই মে, ২০০৯ ভোর ৫:১৯

লেখক বলেছেন: হা হা হা , আমিও প্রায় তাই

৭২. ০৮ ই মে, ২০০৯ ভোর ৫:২১
একলব্যের পুনর্জন্ম বলেছেন: @ মনজু ভাই ,

মেরে ইয়ে তানহায়ি
অর ইয়ে সান্নাটা মুঝপে লাগু হ্যায়
সিরফ তুম আ গ্যায়ি তো বাহার খিল খিলায়েঙ্গে....


এটা কার গাওয়া ? মেহদি র ই ?
৭৩. ০৮ ই মে, ২০০৯ ভোর ৫:২৩
মনজুরুল হক বলেছেন:

৭৬.
অন্যায় আমি একবারই করব,
অন্যায় আমি একবারই করব...
যেদিন সকলে আমাকে কাঁধে নিয়ে হেঁটে যাবে...

৭৮.
মালি যদি বদলেই যায়
তাতে পুশ্পবাগান খালি হয়ে যায়না।
বসন্ত তবুও আসে
বসন্ত তবুও আসবে....

৮০.
তুমিতো একবারও জানতে চাইলে না
কিভাবে আমার রাত কেটে গেল!
তুুম তো তোমাকেই সাজিয়ে বসে আছ...

৮২.
আমার এই একাকিত্ব
আমাকে গ্রাস করে রেখেছে,
শুধু তুমি এলেই বসন্ত ঝিলমিল করে উঠবে....
-------------------------------------------------------------


পুছ না ক্যায়ছে মায়নে ইয়ে শের সুনায়ি....
আমাকে আবার জিজ্ঞেস করো না,কিভাবে এই শায়েরি শোনালাম।
০৮ ই মে, ২০০৯ ভোর ৫:২৫

লেখক বলেছেন: আপনারা দেখি গজল নাইট

আমিই একমাত্র 'অসুর' যা বুঝলাম

৭৪. ০৮ ই মে, ২০০৯ ভোর ৫:২৮
মনজুরুল হক বলেছেন:

না, একলব্য, এটা মান্না দে'র।
কথাঃ সাকিল লুধিয়ানভি।
সুরঃ মদনমোহন।
৭৫. ০৮ ই মে, ২০০৯ ভোর ৫:৩৩
মনজুরুল হক বলেছেন:

এখন এখানে ভোর সাড়ে পাঁচটা। এখন ভৈরবী রাগের কাল। আমার পিসিতে বাজছে....

শিব কুমারের সন্তুর আর চৌরাশিয়ার বাঁশীর যুগলবন্দি....
আজ আর ঘুম এলো না!
০৮ ই মে, ২০০৯ ভোর ৫:৩৬

লেখক বলেছেন: খুবই ভাগ্যের ব্যাপার মনজু ভাই
আমার দশটি ঘন্টা ঘুমুতে হয়

এই দোষে কর্মঘন্টা আপনাদের চেয়ে আটটি ঘন্টা কম
তার উপর আবার কাজে ফাঁকি দেবারও দোষ আছে

৭৬. ০৮ ই মে, ২০০৯ ভোর ৫:৩৪
একলব্যের পুনর্জন্ম বলেছেন: @ মনজু ভাই ,

আমি অনেক দিন এরকম একটা (মানে লাইন সিওর না) খুজেছি ,আপনি কি জানেন কার ?

দুনিয়ামে আয়েথে চার দিন লেকার
দো কাট গেয়ে পেয়ারমে দো ইন্তেজারমে
৭৭. ০৮ ই মে, ২০০৯ ভোর ৫:৫৩
মনজুরুল হক বলেছেন:

শুনেছি,
কিন্তু কার বলতে পারলাম না!
গজল বা গান হলে হয়ত মনে করতে পারতাম।
৭৮. ০৮ ই মে, ২০০৯ ভোর ৫:৫৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ঠিক আছে মনজু ভাই


আমি অনেক ছোটো ,তুমি করে বললেই ভালো হয় ।
৭৯. ০৮ ই মে, ২০০৯ ভোর ৫:৫৫
নাজিম উদদীন বলেছেন: কবিতা বুঝি না, কিন্তু লেখার ভিতরের আবেগ ঠিকই নাড়া দেয়।
০৮ ই মে, ২০০৯ ভোর ৫:৫৬

লেখক বলেছেন: আহা ! পথে কষ্ট হয়নিতো
এতটা পথ এলেন


৮০. ০৮ ই মে, ২০০৯ ভোর ৬:০৩
মনজুরুল হক বলেছেন:

তনুজা, হাসতে হাসতে পেটে খিল লেগে গেল!

"আহা ! পথে কষ্ট হয়নিতো
এতটা পথ এলেন "

কমেন্ট আন্সার অব দ্য ডে !!;)
০৮ ই মে, ২০০৯ ভোর ৬:০৯

লেখক বলেছেন: আর বলেন না মনজু ভাই , আমি না হয় একটু কমই লেখাপড়া করি
লোকজন আমাকে এতটুকু পাত্তা দেয়না জানেন


ঐ প্রাজ্ঞ ভদ্রলোক এক্ষুনি এক কবির ব্লগে গিয়ে কবিতা পাঠ করে কত পিঠ চাপড়ে দিলেন

আমার ব্লগে এসেই ওনার টোন পাল্টে গেল
কবিতা নাকি উনি বোঝেন না

বোঝেন যে না সে আমি অনেক আগেই বুঝেছিলাম এক বেদনাময় ঘটনায়

কিন্তু আমার ব্লগে ঢুকলেই লোকের বাধা কমেন্ট

'কবিতা ঠিক বুঝি না'

আমি ঠিক করেছি আমার প্রোফাইলে লাগিয়ে রাখব 'কবিতা বুঝি না '


তা কাল যে একখানা নিপাট দাবীনামা ছিল সেটাতেও উনি কমেন্ট করেননি ঘুরে গেছেন --------তাহলেই বোঝেন কমেন্টে কত সত্যি বললেন

৮১. ০৮ ই মে, ২০০৯ ভোর ৬:২৩
চাঙ্কু বলেছেন: এ মাসে টিউশনি নেই
বিকেলটা বোনাস :(:(
০৮ ই মে, ২০০৯ ভোর ৬:২৪

লেখক বলেছেন: চাঙ্কু তো বিরাট চাকুরি করে --------তার বয়েই গেল

০৮ ই মে, ২০০৯ ভোর ৬:৪৮

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গুলাবি

কাজের চাপ কমলে বাকি লেখাগুলো দেখে যেতে হবে, মনে আছে তো ?

৮৩. ০৮ ই মে, ২০০৯ ভোর ৬:৪৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হু তবে কিছু পোস্টার লাইট কালার দেখেছি ,ইউনিয়নের কাজের


দিদি আমার প্রতিভার স্বাক্ষর দেখতে চান ?

Click This Link

:):)
০৮ ই মে, ২০০৯ ভোর ৬:৫১

লেখক বলেছেন: সাত জন্মের কপাল তোমার
আমি করছি লাইক
সারা জীবন চুপে শুনবা
আমার গলার মাইক

তোমার গুলো তো ফাটাফাটি হইছে
পোস্ট দেবার মত পুরা

৮৪. ০৮ ই মে, ২০০৯ সকাল ৭:৪০
শাওন৩৫০৪ বলেছেন: এ মাসে টিউশনি নেই
বিকেলটা বোনাস ..

একটা দুইটা কবিতা মাঝে মাঝে একটা উপন্যাসের চেয়েও বেশি ব্যাপ্তি পায়......তেমন ই একটা কবিতা পাইলাম.....বরাবরের মতই...হাহ......হাহ......

(কবিতা টাতে ওপার বাংলার আমেজ পেলাম কিছুটা।)
০৮ ই মে, ২০০৯ সকাল ৭:৪৬

লেখক বলেছেন: জানতাম দৃশ্যকল্পগুলো আপনার চোখ এড়াবে না , সেটাই বলেছেন

ওপার বাংলার লেখা আসলে বেশি পড়া বলে হয়তো ওরকম মনে হয়
আমার সোর্সটাতো দেখেছেন পোস্টেই বলা আছে, এগুলো আসলে চিরদিনের

তবে এটা ঠিক ওপারে মানুষের স্ট্রাগলটা বেশি চোখে পড়ে, সাহিত্যে তার প্রকাশও বেশি

৮৫. ০৮ ই মে, ২০০৯ সকাল ৮:২১
অন্যরকম বলেছেন: এত চমৎকার একটা কবিতা কি করে লিখলেন বুঝতাছি না। পুরা তব্ধা খাইয়া গেলাম! আমি কবিতা কম পড়ি, বুঝি কম বইলা, লেখি আরও কম! এইটা মনে হয় পুরাটাই বুঝতে পারছি! এত সহজ অর্থ....!!!! +
০৮ ই মে, ২০০৯ সকাল ৮:২৩

লেখক বলেছেন: হা হা হা
স্বাগতম আমার ব্লগে
লোকে প্রথমেই বলে বুঝি না , কঠিন ---------আপনি প্রথম বললেন সহজ


আপনার লেখাটা তুলে আনছি , মাথা ঠান্ডা করে পড়ব বলে

৮৬. ০৮ ই মে, ২০০৯ সকাল ৮:৪৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: মিনা কার্টুন দেখেন নাই? ওইযে মিনা শহর থেকে টাকা নিয়ে আসতাছে যাতে লালীরে দোকানদার মহাজন না নিয়া যায়! তখন সাইকেল চালাইতে চালাইতে মিনা এই ডায়লগ দিছিল। এখনো ক্লাসে স্যারদের উপর বিরক্ত হইয়া আমরা ডায়লগ মারি...হয়রান লাগতাছে:P
০৮ ই মে, ২০০৯ সকাল ৮:৪৯

লেখক বলেছেন: এইবার মনে পড়ছে
ওহহ! সেই রাজু ডাক কি টেনে টেনে ডাবিং হিহিহি
থ্যাংকু থ্যাংকু মনে করানোর জন্য , আমি ভাবছিলাম নতুন কোন অ্যাড

৮৭. ০৮ ই মে, ২০০৯ সকাল ৮:৫৪
অদৃশ্য বলেছেন: তনুজা................. পাঠ করলাম। আমার বেশ ভালো লেগেছে। ভেতর থেকে ঘুরে আসলাম যেন।

হ্যাঁ সুন্দর একটি লেখাকে কোন ভাবেই ধ্বংশ করা ঠিকনা, তাকে বাঁচিয়ে রাখা হোক।

শুভকামনাতো থাকছেই.......

সবসময় ভালো থাকুন।
০৮ ই মে, ২০০৯ সকাল ৮:৫৫

লেখক বলেছেন: সুন্দর একটি লেখাকে কোন ভাবেই ধ্বংশ করা ঠিকনা, তাকে বাঁচিয়ে রাখা হোক।

ধন্যবাদ অদৃশ্য

৮৮. ০৮ ই মে, ২০০৯ সকাল ৯:০৩
আলী আরাফাত শান্ত বলেছেন: পারতেই হবে না পারলে চলবে কি ভাবে?
দারুন লাগলো পড়ে আপু!
০৮ ই মে, ২০০৯ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: সেই তো ভাই--- দ্যটস দ্য স্পিরিট

৮৯. ০৮ ই মে, ২০০৯ দুপুর ১২:০৯
নুশেরা বলেছেন: সবাই শের-শায়েরি নিয়ে পড়ছে। আমিও একটা দিই। হিন্দি বিশেষ জানিনা; জোড়াতালি ক্ষমা হোক।

ম্যায়নে তুমকো দেখা
অ্যাঙ্গেল বাদাল করকে
তোমার বাপে মোক পিটাইল
স্যান্ডেল বাদাল কারকে
০৮ ই মে, ২০০৯ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: পোড়া কপাল ! অনুবাদটা দিলে না
তবে কেন জানি মনে হচ্ছে তোমারটার কোয়ালিটি খুবই খারাপ :(

৯০. ০৮ ই মে, ২০০৯ দুপুর ১২:৩২
সব্যসাচী প্রসূন বলেছেন: দরজায় কড়া নেড়ে ইতস্তত
মুখোমুখি তার
ষোড়শীর পেলবতা মুছে গিয়ে
বহুকাল
জলঘাটা ক্ষয়া হাতে পায়ে



এ মাসে টিউশনি নেই ....
আকাশবিলাসী এক ডানাভাঙা পাখির বিলাপ

+++ ... খুব ভাল লেগেছে :) ... হিংসে হয় :|
০৮ ই মে, ২০০৯ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: নিজেরা বড় বড় চাকুরি করবেন, ট্যুরে যাবেন
এক দরিদ্র কবি চাকরি ছাটাই হয় কি হয় না, টিউশনি পায় কি পায় না

তাতেও হিংসা , হিংসুটেদের নিয়ে আর পারা যায় না

০৮ ই মে, ২০০৯ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: এই এতটুকু বলাই যথেষ্ট আমার জন্য
ধন্যবাদ কামাল ভাই, কৃতজ্ঞতা

৯২. ০৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
মেহবুবা বলেছেন: কেমন পরিনত লেখা । আছো কেমন তনুজা ?
০৯ ই মে, ২০০৯ রাত ৩:১৯

লেখক বলেছেন: হা হা হা , চলে যাচ্ছে আপু

০৯ ই মে, ২০০৯ রাত ৩:২০

লেখক বলেছেন: ওহে মার্জার! তোমার সর্বশেষখানা দেখলাম সুদীপের পোস্টে ------উত্তরোত্তর উন্নতি করিতেছ -------অতীব উত্তম

০৯ ই মে, ২০০৯ রাত ৩:২১

লেখক বলেছেন: স্বাগতম আমার ব্লগে, শুভকামনা

০৯ ই মে, ২০০৯ রাত ৩:২২

লেখক বলেছেন: ফিরিয়া আসিবে ....বার্থডে সেলিব্রেশন

(অট: মে দিবসেরটা তো কিছু কলেন না )

৯৬. ০৯ ই মে, ২০০৯ রাত ১:৩৩
সুদীপ চৌধুরী বলেছেন:
ভাবছিলাম কোন অংশটা কোট করা যায়। দেখলাম পুরোটাই কোট করতে হয়। আমার লিংকে (অতলান্তিক পাড়ের লেখিকা) সংস্কারের প্রয়োজনীয়তা বোধ করছি।- অতলান্তিক পাড়ের কবি। আর্টিস্টের কথা শুনুন। আপনাকে ছাপার অক্ষরে পড়তে মন চায়।
---------------------------------------------------------------------
কবিতার নামটা নিয়ে যদি আরেকটু ভাবতেন।
দিদিমনি! দিদিমনি!---"শিরোণাম" বানান কি এরকম?
০৯ ই মে, ২০০৯ রাত ৩:২৪

লেখক বলেছেন: ঢং


আটিস্টটা কে? আপনে....


বানানতো ঠিকই আছে মনে হয় ---------আমি ণত্ব ষত্ব ধরিনা ওকার ইকার ও না
কবিতার নাম এটা যে শ্যাডো পোস্ট সে জন্য -------নইলে এরকম দেব কেন

৯৭. ০৯ ই মে, ২০০৯ রাত ১:৩৪
রেজওয়ান শুভ বলেছেন: লংকার রাজা বলেছেন: কি ভাল কবিতারে............

ব্যাপার কি ?? আমার পোস্টে কমেন্টাইলেন না ক্যান X( X(
০৯ ই মে, ২০০৯ রাত ৩:২৫

লেখক বলেছেন: ওরে ব্যাটা ল্যাবে ছিলাম , ওখানে তো দেখিনা ফন্ট ঠিকমত
যাবই তো

৯৮. ০৯ ই মে, ২০০৯ রাত ১:৪১
রাহামনি বৃষ্টি বলেছেন:
পায়াভাঙ্গাবেঞ্চি...... সুন্দর'স চিত্রনাট্য
০৯ ই মে, ২০০৯ রাত ৩:২৬

লেখক বলেছেন: আরে!! ধ্রুপদী কবি আমার ব্লগে যে

এই প্রথম মনে হয় ---------রজনীগন্ধা অভ্যর্থনা

৯৯. ০৯ ই মে, ২০০৯ রাত ৩:২৯
নীল তেপান্তর বলেছেন: ভালো লেগেছে আপনার লেখা .... +++
০৯ ই মে, ২০০৯ রাত ৩:৫৩

লেখক বলেছেন: আপনি কি আমার ব্লগে প্রথম ভাই , তাহলে স্বাগতম
ভাল থাকবেন , আর আপনার নিকটা খুব সুন্দর

১০০. ০৯ ই মে, ২০০৯ রাত ৩:৩১
মনজুরুল হক বলেছেন:

হায়! নিমঅন্নপূর্ণা! কবেকার না-খাওয়া পেট,
বাজারের থলে, কুচোচিংড়ি,ডবকা মেয়ের আবাহন!
কাছা-কোঁচা আর ধূতির খোটায় সঙ্কীত ভালবাসা বাঁধা।
সফেদ ধোঁয়া ওঠা ভাতে হাত ডুবোনোর অদম্য চেষ্টা,
হায়, নিমঅন্নপূর্ণা, আহারেও ক্ষুধা, পেটভরা ক্ষুধা,
মলিন মুখের তপ্ত কামনা সেও খুঁজে পায় তষ্করেরা!
০৯ ই মে, ২০০৯ রাত ৩:৫১

লেখক বলেছেন: এতক্ষণে আমার কমেন্ট পেলাম ------কাল অন্যদের জন্য ছিল

০৯ ই মে, ২০০৯ রাত ৩:৫২

লেখক বলেছেন: সঙ্কীত কি শঙ্কিত ??

আর ------জোশ হয়েছে , মার্ভেলাস!!

০৯ ই মে, ২০০৯ রাত ৩:৫০

লেখক বলেছেন: এই যে শোন ভাল হল তোমাকে পেয়ে
একটাতে ফাকি মেরে গেছিলে পরীক্ষার পর আসবে বলে
লেখাটা কেঁদে কেটে একসারা


যে কারণে খুজছিলাম , তোমার পোস্টের কিছু পার্ট কপি পেস্ট করে দিতে পার বিশেষ বিশেষ পোস্টে

তোমার বুড়োকে নিয়ে তো লোকজন যাচ্ছেনাতাই বলে যাচ্ছে :(

১০২. ০৯ ই মে, ২০০৯ রাত ৩:৫৩
ফারহান দাউদ বলেছেন: রামছাগলের মাথায় রবীন্দ্রনাথ ঢুকবে এইটা আশা করি ক্যামনে? কাঁঠালপাতার মর্মরের সাথে রবীন্দ্রসঙ্গীতের ফিউশন ঘটাইতে গেলে গুরুদেব মাইন্ড করেন যদি? :(
০৯ ই মে, ২০০৯ রাত ৩:৫৬

লেখক বলেছেন: হা হা হা , আমিও তো এই নীতিতেই বিশ্বাস করি , কিন্তু কি ভাবি জান
এরা কি জীবনে গানও শোনেনি, যদি ব্লগিং না করে পানের দোকানদারি করত তাহলে হতঐ পারে -------কিন্তু কম্পিউটারে টাইপ করে বাংলা ব্লগে আসে ---------সিলেবাসের কবিতাগুলোও কি পড়ে নি


এক ওয়াজ দেখলাম কি কি পোস্টে যেন

আমার পরাণ যাহা চাই
আর ------তোমার পরে ঠেকাই মাথা

বুড়ো নাকি ইংরেজরে ভালবেসে রোমান্টিক সং লিখছিল

১০৩. ০৯ ই মে, ২০০৯ ভোর ৪:০০
ফারহান দাউদ বলেছেন: এদের এক কালে ম্যালা হেদায়েত করা হইসে,লোকজন এখন ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিসে,চাইলে পুরান ব্লগ ঘেঁটে দেখতে পারেন। কেউ জোর করে ঘুমাইলে আপনে তারে জাগাইবেন ক্যামনে? এখন বাঁশ নিয়া দৌড়ানি দিলে আলাদা কথা।
০৯ ই মে, ২০০৯ ভোর ৪:০২

লেখক বলেছেন: হা হা হা এইটা সঠিক কইছ
শক্তিক্ষয় করাটা বুদ্ধিমানের লক্ষণ না
মাঝে মাঝে হুংকার দিয়ে থেমে যাওয়াই ভাল --------কারণ এতো ছানি পড়া চোখ না -----জেনেটিক অন্ধত্ব -------ইগনোর করা অবশ্যই বেটার

১০৪. ০৯ ই মে, ২০০৯ ভোর ৪:০৪
ফারহান দাউদ বলেছেন: তবে মন খারাপ থাকলে বা নিজের যোগ্যতা বুদ্ধিমত্তা নিয়া কখনো সন্দেহ হইলে ঐ পোস্টগুলা পড়তে পারেন,আমি পড়ি।নির্মল বিনোদন তো পাইবেনই, নিজেরে অতি উচ্চশ্রেণীর সৃষ্টি মনে হইবো।
০৯ ই মে, ২০০৯ ভোর ৪:০৯

লেখক বলেছেন: ঝাঝা তাই মনে হয়
বেশি জ্ঞানী লেখা পড়লে মনটা ভেঙ্গে যায় এরা আছে বলেই ছাইপাশ লেখার সাহস পাই

১০৫. ০৯ ই মে, ২০০৯ ভোর ৪:০৬
বৈকুনঠ বলেছেন: আমিও টুইশনি করছি জিবনের কুনু এক মুহুর্তে। কুভ বালা সময় আছিল তকন। বিড়ি চুরুট, গান্জা মদের পয়সার টান পরতনা। আহারে দেক্তে দেক্তে সেই সময় ইতিহাস হয়া গেলগা
০৯ ই মে, ২০০৯ ভোর ৪:৩৬

লেখক বলেছেন: একই কমেন্ট দুবার বোধহয় , আপনি অনুমতি দিলে একটা মুছে দেব

১০৬. ০৯ ই মে, ২০০৯ ভোর ৪:০৭
মনজুরুল হক বলেছেন:

না তনুজা, ওটা সংকেত থেকে সংকীত।


অ.ট. অন্ধ্রের কিছু বুনো কবির কবিতা হাতে এসেছে। বেশীর ভাগই ইংরেজি! অনুবাদ করতে দম বেরিয়ে যাবার যোগাড়। ভয়ে পোস্ট করছিনা। থরে থরে সাজানো দ্রোহ।

রি-অ.ট. সঙ্ঘমিত্রার "আজি ঝড়ের রাতে তোমার অভিসার...পরাণ সখা বন্ধু হে আমার"
গানটা কি তোমার কাছে আছে? আমি একখান থেকে পেয়েছি, কিন্তু শেষের দিকে কিছুটা ডাউনলোড হয়নি!
০৯ ই মে, ২০০৯ ভোর ৪:১১

লেখক বলেছেন: আমার কাছে নেই তবে একলব্যের পুনর্জন্ম দেখলে জোগাড় হয়ে যাবে

আপনি আমার নাম করে পোস্ট করে ফেলেন-------
আরে আছি না !

১০৭. ০৯ ই মে, ২০০৯ ভোর ৪:১৮
সোজা কথা বলেছেন: টিউশনি নেই ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়
যেই ভাবি আর কাল থেকে টিউশনি নেই...
---------
মনে পড়ে যায় টিউশনি নির্ভর কষ্টকর দিনগুলো!
---------
Click This Link
০৯ ই মে, ২০০৯ ভোর ৪:২৬

লেখক বলেছেন: হুমম অভিজ্ঞতা আছে তাহলে

আমার মোটেও নেই :(
তবে না থাকার টেনশনটা মারাত্মক সেটা বুঝি
লিংকে যাচ্ছি একটু পর

১০৮. ০৯ ই মে, ২০০৯ ভোর ৪:২০
মনজুরুল হক বলেছেন:

তাই হবে। তবে আমার বড়ধরণের শাস্তি হওয়া উচিৎ!

কত লেখা যে হাফডান হয়ে আছে....

দ্বিতীয় বিশ্বযুদ্ধের হারিয়ে যাওয়া গল্প সিরিজ।
মনামি উপাখ্যান।
পেটকাটি চাঁদিয়াল।
হাইব্রীড বীজ।
শেষরাতের একফালি চাঁদ।

এই সবই অসমাপ্ত! কবে যে সমাপ্ত করতে পারব....শরীর খারাপ করেনা, কিন্তু এত মন খারাপ করে যে, সবই শেষ পর্যন্ত বাদ পড়ে যায়!
০৯ ই মে, ২০০৯ ভোর ৪:২৫

লেখক বলেছেন: একটা মজার ব্যাপার কি জানেন ---শুরু হওয়া লেখা হোমওয়ার্কের মত পেইনফুল ----আর ধরতে ইচ্ছে করে না -----

তবে কবিতা নিয়ে গড়িমসি করার কারণ দেখি না ------এটা নিজগুণে সিদ্ধ হয় ডিমের মত ----এটা তো দিতে পারেন

১০৯. ০৯ ই মে, ২০০৯ ভোর ৪:২৭
দেশী পোলা বলেছেন: খাইছে, রবি ঠাকুরের অবতার, শেষমেষ তাকেও ব্যান করল নাকি ?পাপীষ্ঠ মডুসকল!
০৯ ই মে, ২০০৯ ভোর ৪:৩০

লেখক বলেছেন: তাকে ব্যান করেনি কিন্তু করতে পারে বলে আগাম জানিয়ে রাখলাম :)

১১০. ০৯ ই মে, ২০০৯ ভোর ৪:২৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: দিদি , দিতে পারি অবশ্যই আগে ভাইয়াকে বলেন যে আমারও একটা ব্লগ আছে আর আমি ছোটো মানুষ তাতে কষ্ট করে কিছু লিখি ,একেবারেই না যাওয়ার মত কিছু দোষ ও করি নাই


বলেন লিংক রেডি আছে বাট এমনে এমনে কেমনে হবে ?
০৯ ই মে, ২০০৯ ভোর ৪:৩১

লেখক বলেছেন: শোন আমার ব্লগে মনজু ভাই ভুল করে কবে যেন এসে পড়েছিলেন
তুমি জাতে ওঠো তবে নিশ্চয়ই পায়ের ধূলো পাবে


মনজুভাই খুব কষ্ট পাবে এই কথায় আমি জানি , কিন্তু আমার ও প্রথমে এরকম মনে হয়েছিল তোমার মত :)

১১১. ০৯ ই মে, ২০০৯ ভোর ৪:২৭
বৈকুনঠ বলেছেন: আমিও টুইশনি কর্তাক কুনু এক কালে।
খুব ভালা সময় আছিল তখন। গান্জা মদের পয়সায় টান পরে নাই কুনুসময়
০৯ ই মে, ২০০৯ ভোর ৪:৩৫

লেখক বলেছেন: আমি খুব লজ্জিত যে কমেন্ট মডারেশনে ছিল

আমি চেঞ্জ করে দিচ্ছি
আপনি ক্ষমা করে দেবেন -------এটা ভুলবশত হয়ে গেছে
আমার একটু শব্দগত শুচিতা আছে ------কিন্তু সেটা এত রিজিড না

আপনি কমেন্ট করেছেন আমি সত্যি খুশি হয়েছি
ছাত্রাবস্থার গল্পটা আমার সাথে না মিললেও বন্ধুদের অনেকেই আপনার মতই ঐ টাকাটার সদ্ব্যাবহার করত

ভাল থাকবেন

১১২. ০৯ ই মে, ২০০৯ ভোর ৪:৩৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আচ্ছা আমি যদি কোনোদিন জাতে উঠি তাহলে লিংক দিয়ে যাবোনে ,কষ্ট করে পেলাম এই যা.


ঠিক আছে ,হে ব্লগ সাহিত্য তোমার ক্রেন কোথায় ?আমাকে টানিয়া জাতে তোলো তনুজাদির মত
০৯ ই মে, ২০০৯ ভোর ৪:৩৯

লেখক বলেছেন: আরে কি বুঝলে আমি নিচুজাতেরই কিন্তু ঐ যে মনজু ভাই ভুল করে আসলেন

১১৩. ০৯ ই মে, ২০০৯ ভোর ৪:৩৮
বৈকুনঠ বলেছেন: ধুরুযা আপ্নের শুচিবাই আচে জানলে কমেন্ট কর্তাম না। মুইছা দেন। ধন্যবাদ
০৯ ই মে, ২০০৯ ভোর ৪:৪২

লেখক বলেছেন: না থাক, আছে যে সেটা আপনার মনে থাকার কথা তো
আগে একবার বলেছিলাম
আপনি বললেন আমার ব্লগে আর কমেন্ট দেবেন না -----পরে দেখলাম ঐ কথাতে আপনার একটা পোস্ট দেয়া আছে, সূত্রটা পরিষ্কার হয়ে গেল

এখন বলেন তো এটা কি আমার খুব দোষ হয়েছে বলা
অপরিচিত নিকে মানুষ প্রথম প্রথম তো একটু ফর্মালি বলে -------তারপরও আমার নিজের কাছে নিজের ব্যবহারটা ভাল লাগে নি

১১৪. ০৯ ই মে, ২০০৯ ভোর ৪:৪৩
একলব্যের পুনর্জন্ম বলেছেন: থাক আর বুঝ দেয়া লাগবে না :( দরকার নাই আমার

নেন লিংক দিয়া দেই

সংঘমিত্রা :

Click This Link

এটা কে জানি না ,ভালো লাগে :

http://www.youtube.com/watch?v=mCGzBJYSScY

আর এটা বন্যা :

Click This Link

যেটা খুশি নেন ।
০৯ ই মে, ২০০৯ ভোর ৪:৪৫

লেখক বলেছেন: এখন লগড ইন নেই , কাল ঠিক পেয়ে যাবেন

আর তুমি তো ইকোনোমিক্সের লোক , তোমার জাতে উঠতে দেরি হবে না
আমার বরং জ্ঞানগর্ভ টপিকে যেতে সময় লাগবে

১১৫. ০৯ ই মে, ২০০৯ ভোর ৪:৪৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আপনাকে বড় বোন ভেবে রেসপেক্ট করি আর আপনি আমাকে খোটা দেন


একটা লিখছি লিখে এমনিতেই পেজগি খাইছি মানুষ আমার লেখা নিয়া সামু ছাড়া অন্য ব্লগেও কাটাছেড়া করে ,আর আপনি খোটা দেন ,পড়েনও নাই

দেন দেন....যা ইচ্ছা করেন ।


০৯ ই মে, ২০০৯ ভোর ৪:৫৩

লেখক বলেছেন: ডিলিট , তবে কমেন্ট ঠিকই আছে , আর কথাটা সত্যি , কিছু সাবজেক্ট যে জেনেটিক্যালি রিচ, ল', ইকোনোমিক্স, অ্যানথ্রপলজি, সিভিকস, হিস্ট্রি এইসব গোত্রের সাপোর্ট থাকলে আলোচনা ইনফরমেটিভ হয়

ঐ লেখা পড়েছি কবার বলব , কমেন্ট পরে --------জাবর কাটি তারপর

১১৬. ০৯ ই মে, ২০০৯ ভোর ৪:৫৩
মনজুরুল হক বলেছেন: মনজু ভাই এখন আর কষ্ট পায় না ! মানুষ বাইপাস করে হার্টের ব্লকেজ নিরাময় করে! আমি কষ্টকে বাইপাস করতে শিখেছি।

এ.পু. ভাইয়া আমি ব্লগে বড় বড় কমেন্ট করি (সময় বেশী লাগে), তার পর কিছু নতুন লেখকদের পেছনে আগবেড়ে মাষ্টারি করি (যদিও জানা বলে আমার এই মাষ্টারিটা যেন আরো বৃদ্ধি পায়), এরই ভেতর ম্যাসেঞ্জারে কথা কইতে হয়। কাগজের লেখার মেটেরিয়ালস যোগাড় করতে হয়। ডজন খানেক মনির হাসান টাইপের দ্রোহীদের ব্রেক সিস্টেমকে কন্ট্রোল করতে হয়।তার উপর এখনো সমানে টেক্সট পড়ে চলি.............

আর সত্যিকথা বলতে কি যাদের পোস্টে কবিতাই বেশী সেই সব পোস্টে যাওয়ার কথা মনে থাকে না!কাউকে সাধারণ ভেবে যাইনা, তা কিন্তু নয়।

যেমন "ফেরারী পাখি" এই নিকটার শো-কেসে আমার অনেক লেখা, অথচ আজই প্রথম তার পোস্টে আমি গেলাম!

তবে দুঃখ যে নেই তা নয়। একটা বলিঃ এই ব্লগে অন্তত তিন-চার জন ব্লগারকে হাতে-কলমে একটু একটু করে লেখা ধরিয়ে দিয়ে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছি। আগে এরা জানতোই না যে, তারা ভাল লিখতে পারে! একজনতো মাত্র কয়েকদিনেই অপরবাস্তবে ঠাঁই পেয়ে গেল! এদের কেউ কেউ লেখা পোস্ট করার আগে মেইল করে দেখিয়ে নিত। তাদেরই কেউ কেউ সরাসরি স্বার্থে চোট লাগার কারণে এমন বাজে আচরণ করেছে যা স্থায়ী ক্ষত হয়ে আছে.....

থাক ওসব কথা। একলব্যের পুনর্জন্ম, আজ থেকে তোমার পোস্টে যাওয়া শুরু হলো। তনুর কথায় নেচে উঠো না, ওর দাবিটা খুব বেশী বলে পুরোনো কথা মনে করিয়ে দিল।

আমার পোস্টের একেবারে উপরে মেইল আইডি আছে।
ভাল থেকো তোমরা।
০৯ ই মে, ২০০৯ ভোর ৪:৫৯

লেখক বলেছেন: জানি রে বাবা , এত ভাল ভাল পোস্ট আসে মনজু ভাই , এত নিক বেড়ে যাচ্ছে পরিচিত হচ্ছে
আমি রোজ খালি লিস্টই বাড়াই , এমনকি আপনার লাস্ট দুটো লেখা এখনও পড়িনি

তারপর আড্ডা দেয়ার বদভ্যাস আছে অবশ্য সেটা শুধু ব্লগেই

এখন বিশ্বাস করেন , আপনার মত ব্যস্ততা নিয়েও পড়তে আসলে নিজেরই মনে হয় অন্যায় আবদার, রাতও তো কম হয়না

আর স্ক্রীনে লেখা পড়া যে কি কষ্ট

১১৭. ০৯ ই মে, ২০০৯ ভোর ৫:১২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ঢং কত মেয়ের খালি দেখি !! ডিলিট তো করেন নাই দিদি ,আমার ১১৫ কমেন্ট ডিলিট করতে বললাম ।


@ মনজু ভাই ,আমি পুরোটাই দুষ্টামি করে লিখেছিলাম ,আর কিছু না ।আপনি কি সিরিয়াস হয়ে গেলেন ?এই ইনি কি সব বলেন দেখে আবার তা নিয়ে কন্টিনিউ করলাম....তবে কবিতা বেশি থাকলে যে ভাইয়া কম যান তা তো দেখতেই পাই :P

গানটা ঠিক আছে তো ,এটাই ?

আর পঞ্চম প্যারায় যা লিখেছেন ভাইয়া ,এর সম্ভাবনাই তো বেশি ছিলো । যে ছাত্র মেধাবী শিক্ষকের প্রতি অসম্মান তার ই বেশি থাকে ,এবং আরো সংগোপনে বলি ,আমি ছাত্র বটে ,কিন্তু চিরকালই লাস্ট বেঞ্চি ।
১১৮. ০৯ ই মে, ২০০৯ ভোর ৫:১৩
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ও ঠিক আছে করা হয়েছে ,তিনি মানুষ খারাপ না,একটু রুড বটে ,তবে আমাকে একবার অনেক হেল্প করেছিলেন ।
১১৯. ০৯ ই মে, ২০০৯ ভোর ৫:২০
মনজুরুল হক বলেছেন:

হ্যাঁ গানটা ঠিক আছে।

না না , সিরিয়াস হই নাই, তবে ভুলে যাওয়া কিছু মনে পড়লে একটু তো আনমনা হয়েই যাই........আচ্ছা, একলব্যও কি দেশের বাইরে? মানে ১০ ঘন্টার ব্যবধান?
০৯ ই মে, ২০০৯ ভোর ৫:২৫

লেখক বলেছেন: উহু সে আপনারই ভগ্নি---- নাইটগার্ড

ইকোনোমিক্স এর ছাত্রী , মাঝে মাঝে জ্ঞানগর্ভ পোস্টও দেয় আপনাদের লেভেলের

১২০. ০৯ ই মে, ২০০৯ ভোর ৫:৩০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ভাইয়া দেখলেন আবার খোটা দেয় বারবার খোটা দেয়


এরপর ফানপোস্ট দিবো ......আজ ই দিবো....ভাবতেছি আপনাকে নিয়েই দিবো । বুঝলেন ম্যাম ?


আর শিরোনাম ই - বালক ভুল বলে নাই
০৯ ই মে, ২০০৯ ভোর ৫:৩৩

লেখক বলেছেন: শিরোণাম বালক বলছে

১২১. ০৯ ই মে, ২০০৯ ভোর ৫:৩৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: এখানে ণত্ব এর ব্যাপার নাই


শির: + নাম = শিরোনাম ,ণত্ব এফেক্ট পড়বে না


@ বালক

১২২. ০৯ ই মে, ২০০৯ ভোর ৫:৪৩
মনজুরুল হক বলেছেন:

হুম, আমার ছোটভাই কাম ফ্রেন্ড ক-খ-গ দেখি তোমাদের বিরুদ্ধে কি কি সব বলেছে, তোমরা অফিশিয়ালী নালিশ করো, দেখো ওকে কেমন বকে দেই! ;)

ইকোনমিক্স ! বাপ্রে !!এই ইকোনমিক্স ঘাটতে গিয়ে খারেজি চক্ষুশূল হলো...

এনি ওয়ে, এ.পু. থ্যাংস ভাইয়া। গানটা আমার সারা হৃদয় জুড়ে...আমার সিডিতে আছে। পিসিতে আনা যায়না। এখন ভাল হলো। এবার সাচিং করতে হবে গীতা ঘটক।

আবার যদি তনু তোমাকে খোঁচায় তাহলে আমরা দুজনেই তনুকে বয়কট(জেফরি বয়কট না কিন্তু)!
০৯ ই মে, ২০০৯ ভোর ৫:৫১

লেখক বলেছেন: শোনেন কখগ এর পোস্টে আমার কমেন্ট দেখেন

বেচারা -------শতাব্দীর শ্রেষ্ঠ কৌতুকটা ঘটে গেছে
আমার তো রীতিমত মায়া হচ্ছিল -----ভাবলাম বলি দারুণ সাইজ হয়েছি ব্রাদার , এখন সময় থাকতে পোস্ট ড্রাফটান

১২৩. ০৯ ই মে, ২০০৯ ভোর ৫:৫৭
সুদীপ চৌধুরী বলেছেন:
আপনার কানের তারিখ করতে এলাম। আমি এতোদিন এই গান শুনি, কিন্তু কখনোই বুঝিনি এটা পোখরান। এখন শুনলাম।
০৯ ই মে, ২০০৯ ভোর ৬:০১

লেখক বলেছেন: হা হা হা , বা-ল-ক
আমি বদ্ধ কালা আপনি জানেন না
এই ল্যাবে এসে আরও খারাপ অবস্থা

কিন্তু এই শব্দটা ঐ সময় পরিচিত ছিল যে তাই মেন্টালি লিংক করতে পেরেছিলাম

১২৪. ০৯ ই মে, ২০০৯ ভোর ৬:৪০
মনজুরুল হক বলেছেন:

আজো ছুটি আছে। কাল থেকে আর পারা যাবেনা। ৪টার মধ্যেই অফ যেতে হবে। এখন ঘন্টা তিনেক ঘুমানোর প্ল্যান নিচ্ছি.....
০৯ ই মে, ২০০৯ ভোর ৬:৪১

লেখক বলেছেন: হা হা হা সে তো খুবই সুসংবাদ
শুনে ভাল লাগল

১২৫. ০৯ ই মে, ২০০৯ সকাল ৭:০৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: নেন ,আমাকে নিয়ে একটা গান গাওয়া হৈছে শোনেন :)

Click This Link



"আবার যদি তনু তোমাকে খোঁচায় তাহলে আমরা দুজনেই তনুকে বয়কট(জেফরি বয়কট না কিন্তু)!"

হিহিহিহি মনজু ভাই আমার দলে :):)
০৯ ই মে, ২০০৯ সকাল ৭:১২

লেখক বলেছেন: দারুণ তো!!!!!

১২৬. ০৯ ই মে, ২০০৯ সকাল ৭:০৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: @ মনজু ভাই ,

থ্যাংকস ভাইয়া ,এরকম গান ভাষা নিয়ে আমি আর শুনি নাই উপমায় কিছু গোলমাল থাকলেও চমৎকার গান ।আসলেই.......


আর আপনার এই পোস্টে গিয়ে একটা জিনিস আরো ক্লিয়ার হোলো,এজন্য অন্য কাউকে থ্যাংকস :)
১২৭. ০৯ ই মে, ২০০৯ সকাল ৭:৪৩
মুক্ত বয়ান বলেছেন: এ.পু দি.. আপনের গুগল কয়টা খোলা থাকে?? ;)
১২৮. ০৯ ই মে, ২০০৯ সকাল ৭:৫২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: গুগল কয়টা মানে কি ট্যাব কয়টা ! পোলাপান কি কয় আল্লা মালুম
০৯ ই মে, ২০০৯ সকাল ৮:৪৫

লেখক বলেছেন: এইতো ভাই চ- লি- তে- ছে --- ম -হা -স -মা -রো -হে

ঘুমাবার আয়োজন

"তোমার হল শুরু আর আমার হল সারা "

১৩০. ০৯ ই মে, ২০০৯ সকাল ৮:৪৪
মুক্ত বয়ান বলেছেন: হ.. ট্যাব কয়টা খোলা?? একলগে এতগুলান গান খুঁজেন ক্যামনে??
০৯ ই মে, ২০০৯ সকাল ৮:৪৮

লেখক বলেছেন: কথা সত্য

১৩১. ০৯ ই মে, ২০০৯ সকাল ৮:৪৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: খিক খিক @ মুক্ত


দিদি ঘুমানোর আগে মুক্তর পোস্টে উকি দিয়া যান
০৯ ই মে, ২০০৯ সকাল ৯:২৩

লেখক বলেছেন: দিছি তো বানী রেখে আসছি

১৩২. ০৯ ই মে, ২০০৯ সকাল ৯:০০
রোবোট বলেছেন: কবিতা তোমায় দিলাম আজকে ছুটি
০৯ ই মে, ২০০৯ সকাল ৯:১৬

লেখক বলেছেন: হ ! আমিও

১৩৩. ১০ ই মে, ২০০৯ সকাল ৭:৫২
শূন্য আরণ্যক বলেছেন: অন্যরকম .. লেখা একটু চেন্জ হয়েছে মনে হয়।

যে কারনে লেখা তার উদ্দেশ্য পুরোটাই সফল।
১০ ই মে, ২০০৯ সকাল ৭:৫৫

লেখক বলেছেন: সফল? শিওর :)

১৩৪. ১০ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
আকাশনীল বলেছেন: এ মাসে টিউশনি নেই
বিকেলটা ঘুম ঘুম আর ঘুম /:)
১০ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: গুড ! অ্যপ্রিশিয়েট করা হল ব্যাপারটা

১০ ই মে, ২০০৯ রাত ৯:৫৩

লেখক বলেছেন: ওহহো থ্যাংকু !

১৩৬. ১১ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
সুস্ময় সুমন বলেছেন: কবিতার প্রতিটা লাইন পড়ার সময় চোখের সামনে দৃশ্যগুলো ভাসতে থাকে। একজন লেখকের সার্থকতা বোধহয় এখানেই। আমি যদি পারতাম একটা শর্ট ফিল্ম বানাতাম এই কবিতাটা নিয়ে। যদি কোনদিন ওই বিদ্যা রপ্ত হয়, তাহলে আগাম স্বত্ত্ব নিয়ে রাখলাম।

অসাধারন......
১২ ই মে, ২০০৯ রাত ১২:৫১

লেখক বলেছেন: স্বত্ত্ব দিয়ে রেখেছি ভাই, ওটা আটকে রাখা যায়নি, লেখার পর যদি দৃশ্য নির্মিত হয় যে লেখে কৃতিত্ব তার না, যে পড়ে তারই । আমার এই লেখাটার একটা কারণ ছিল , একটা আট দশ লাইনের পোস্ট পরে কতগুলো দৃশ্য মনে হয় , না দেখা দৃশ্য, কিন্তু না চেনা নয়

আপনি যে ছবিগুলো দেখেছেন ওগুলো আপনার চিন্তাজগতের কাছের জিনিস------আপনার সাথে আমার পাঠকসত্ত্বার সাদৃশ্য এখানেই


সেজন্য ভাললাগাটা আমার তরফ থেকেও কম না

১২ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: আরে তুমি এখানে ----আমি তোমার ঘর থেকে ঘুরে আসলাম

১৩৮. ১৪ ই মে, ২০০৯ রাত ৩:২৭
খারেজি বলেছেন:


যাউক, আমার পোস্ট ফেরত না দিলেও চলবে।

দারুণ।

কিন্তু শিরোনামটা পছন্দ হয় নাই, ওই কথাটাই বাড়িওলা কইছিল, আর সে ভালোই পারে।

আমরা পারি না বটে, বারবার হুমড়িও খাই, কিন্তু হার স্বীকার করতে রাজি না...





অনেক অনেক ধন্যবাদ।
১৪ ই মে, ২০০৯ রাত ৩:২৮

লেখক বলেছেন: ধইন্যা

১৩৯. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪২
শত রুপা বলেছেন: আমাদের বিকেলগুলো
সন্ধ্যা থেকে রাত ...
ভীষণ দ্বান্দ্বিক হয়
চায়ের কাপের ছাই জমে জমে
লাল চীনে পুঁজিবাদ থাবা দেবে শুনি
কোন পথে প্রচণ্ড
নব্বইয়ের পতনের পর
সংস্কার প্রয়োজন কি না


এ মাসে টিউশনি নেই
বিকেলটা বোনাস ..

নিতাইয়ের দোকানের পায়াভাঙ্গা বেঞ্চিতে বসে
গতসংখ্যা শিরোণামে লাল কালো অক্ষরের মোহে
বারুদ তর্কের ঘোরে
ভুলে যাই অফিসের কথা ...
ছাঁটাইয়ের গুজব
আর প্রশাসনে নতুন নিয়োগ


ন্যুব্জ জন্মদাতা
ছানি পড়া চোখ
চশমার সান্ত্বনায় তিনিও নির্বাক আর অভিযোগহীন
মেয়েটা সামনের বার স্কুলে যাবে ।
বই খাতা টিফিন সদাই
আর তো চলেনা মাথা

প্রতিদিন ফেরার সময় ...

দরজায় কড়া নেড়ে ইতস্তত
মুখোমুখি তার
ষোড়শীর পেলবতা মুছে গিয়ে
বহুকাল
জলঘাটা ক্ষয়া হাতে পায়ে



এ মাসে টিউশনি নেই ....
আকাশবিলাসী এক ডানাভাঙা পাখির বিলাপ


আর তো পারি না আমি ...


একটি পালক তবু ঝরে থাকে ঘাসফুলে
একটা কবিতা লিখি আমি
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৯

লেখক বলেছেন: হা হা হা , কি হল শতরুপা , হঠাৎ!

 

মোট সময় লেগেছে ১.৩১৬৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হৃদয় এ বাউল বটে, জাতে নাস্তিক
সনাতন বঙ্গজন খোলসে বৈশ্বিক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই