প্রতিদিন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসছে হাজারো টুরিস্ট। এক একটি দোকান , সেখানে সাজানো পণ্য এবং সাইবোর্ড দেখে যেখান আমাদের চোখ কপালে উঠছে, সেখানে দেখি দিব্যি স্বামী-স্ত্রী, বাচ্চা-কাচ্চাসহ এসে গভীর মনযোগে ঘুরে দেখছে এই রেড লাইট ডিস্ট্রিক্টের অলিগলি।
কথা না বাড়িয়ে আসুন রেডলাইট ডিস্ট্রিক্টের কিছু ছবি দেখা যাক। এগুলো আমার নকিয়া এন ৯৫ মোবাইল ফোনে তোলা। গত রোববার, ২৩ মে ২০১০ গিয়েছিলাম সেখানে।
রেডলাইট ডিস্ট্রিক্টের প্রবেশমুখেই চোখে পড়লো এই সাইনবোর্ড
এরকম শত শত দেকানে যৌনতা বেচা-কেনার পশরা সাজিয়ে বসে আছে ঝানু ব্যবসায়ীরা। তারা জানে কিভাবে টু্রিস্টদের আকৃষ্ট করতে হয়। এই এলাকায় যৌনতাকে উপভোগ করার সব রকম আয়োজন রাখা হয়েছে। টাকার বিনিময়ে প্রত্যক্ষ অংশগ্রহণের পাশাপাশি পিপ শো, লাইভ সেক্স শো, সেক্স চ্যাট, শেক্স শপ- কী নেই!
কদমে কদমে পড়বে এ ধরনের দোকান
এই বৃদ্ধা বাজনা বাজিয়ে ভিক্ষা করছে রেডলাইট ডিস্ট্রিক্টের পখের পাশে। কে জানে এক সময় হয়তো সেও ছিলো রেডলাইট ডিস্ট্রিক্টের কোনো এক জানালার পাশে দাঁড়ানো লাস্যময়ী। এখন বয়স কেড়ে নিয়েছে সবকিছু। হাতে তাই ভিক্ষার থালা
একটি সেক্স শপের সামনে দাঁড়িয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টায় রত বয়স্ক এক ডাচের সঙ্গে আলাপ জমালাম। দেশ থেকে নিয়ে আসা বেসনসের একটি প্যাকেট তার হাতে গুজে দিয়ে আলাপ চালিয়ে যাই। সে জানায়, এখানে ১৫-২০ মিনিটের জন্য একটি মেয়ের শরীর কিনতে হলে খরচ করতে হবে কমপক্ষে ৫০ ইয়োরো। এই দাম ১৫০ ইয়োরো পর্যন্ত হতে পারে। ১৮ থেকে ২৪ বছরের মেয়েদের চাহিদা সবচেয়ে বেশি। এখানে ইয়োরোপীয়ান মেয়ের সংখ্যা খুবই কম। বেশিরভাগই এসেছে রাশিয়া, পোল্যান্ড, পর্তুগাল, থাইর্যান্ড, নেপাল, ইন্ডিয়া থেকে। পিপ শো প্রতি মিনিট ২ ইয়োরো। এখানে একটি ছোট কাঁচের কেবিনে ঢুকে পয়সা ফেললেই এক মিনিটের জন্য জানালা খুলে যাবে। এই এই জানালা দিয়ে প্রত্যক্ষ করা যাবে কামলীলা। লাইভ সেক্স শোয়ের ব্যপারটাও এরকমই। তবে আয়োজন আরো ভালো। ২০-৩০ মিনিটের জন্য খরচ করতে হবে ৩৫ থেকে ৪৫ ইয়োরো।
রেডলাইট ডিস্ট্রিক্টের অলিগলিতে আছে হাজারো পর্দা ঘেরা ছোট ছোট কাঁচের জানালা। এই জানালারে পেখনেই দাঁড়িয়ে থাকে স্বল্প বসনা সুন্দরীরা। দরে বনলে খদ্দেরকে নিয়ে ভেতরে চলে যায় তারা।
এরকমই একটি গলিতে চোখে পড়লো একটি ইন্ডিয়ান রেস্তোরা। এই্ এলাকায় একটি ভারতীয় রেস্তোরার নাম এরচেয়ে ভালো আর কী হত পারে!
এএইএই এলাকাতেই আছে বেশ কয়েকটি অপূর্ব স্থাপত্যের প্রাচীন গীর্জা। ইশ্বরবন্দনা আর আদিম পেশা এখানে চলছে হাতে হাত ধরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

