আপনার বিরক্তি উৎপাদনের জন্যই এই পোস্ট
০৭ ই আগস্ট, ২০১০ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক দিন ধরেই ভাবছি একটা কিছু লেখা দরকার। হঠাৎ হঠাৎ একটা দুইটা আইডিয়া এসে মাথায় খেলে যায়। কিন্তু পরে ভুলে যাই। লিখতে বসলে যখন টপিক খুঁজে পাই না তখন ভাবি এখন থেকে একটা নোটবুক সাথে রাখবো। আইডিয়াটা মাথায় আসলেই টুক করে নোট করে ফেলবো। কিন্তু নোটবুকও কেনা হয় না, আইডিয়াও লেখা হয় না। আবার লিখতে বসে মাঝেমধ্যে মাথায় একসাথে অনেকগুলো আইডিয়া এসে ভর করে- শ্রমিক আন্দোলন, চট্টগ্রাম ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন, চরমপন্থী কর্তৃক তিন পুলিশ হত্যা, সংবিধান সংশোধন......... কত কী.......... সব কিছু একসাথে ভজকট পাকিয়ে যায়। তখন আর পারি না। আবার ভাবি এসব নিয়ে লিখতে গেলে তো অনেক জানা শোনা থাকতে হবে। আমার এত জানা শোনা কই? কিন্তু আমাকে যে লেখতেই হবে! মন থেকে তাগাদা আসে- লেখো, তোমাকে লেখতেই হবে। কিন্তু কী লেখবো, কিছুই তো পারি না। ব্লগে পোস্টগুলো পড়লে মনে হয়, ইস! আমি যদি এমন লিখতে পারতাম!.... আরে, আমি তো এ বিষয়ে লিখবো ভাবছিলাম..... ঐ লেখাটা ভালো হয়নি....... কী ছাতামাথা লিখে রেখেছে.. বিরক্তিকর........ এসব ভাবতে ভাবতে এক সময় ভাবি আমি তো কারো বিরক্তিও উৎপাদন করতে পারছি না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন