জয়তু ডিজিটাল পদ্ধতি : প্রসঙ্গ ভর্তি পরীক্ষার আবেদন বিড়ম্বনা
০৫ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগামী ৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অধিকাংশ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আবেদন করার ক্ষেত্রে ডিজিটালাইজড পদ্ধতি অনুসরন করেছে। এরমধ্যে চবি, রাবি, জবি, শাবিপ্রবিসহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন গ্রহণ করেছে এবং করছে। তো এই পদ্ধতির বিড়ম্বনা নিয়ে
কর্তাদের নিবুদ্ধিতা, দেড় লাখ শিক্ষার্থীর অসহায়ত্ব আর মনোপলি ব্যবসার গল্প শিরোনামে গত মাসে একটি পোস্ট দিয়েছিলাম। । সেখানে কেউ কেউ আমার বক্তব্যের বিরোধিতা করেছেন। আমার পোস্টের পরদিনই এ সংক্রান্ত একটি খবর চট্টগ্রামের স্থানীয়
দৈনিক সুপ্রভাত বাংলাদেশে ছাপা হয়। এই নিউজটিতে শিক্ষার্থীদের বিড়ম্বনার কথা ওঠে এসেছে। আজ ক্যাম্পাসে দেখলাম (আমি চবি’তে পড়ি) একটি দোকানে এখানে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা হয়’ টাইপ ব্যানার টানিয়ে রেখেছে। বুঝলাম আমার আশংকাই সত্যি হলো। বেকারত্বের এই দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে সাধুবাদ!!! হোক না সেটা শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অভিভাবকদের ভোগান্তি ও অর্থ খরচ বাড়িয়ে!!!
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১০ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন