অভ্রতেই ব্যবহার করুন বিজয় কি-বোর্ড লে-আউট!
২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনলাইনে বাংলা ভাষার প্রসারে অমিক্রন ল্যাবের অভ্র সফটওয়ারের ভূমিকা অনেক অনেক........। অভ্রের কল্যাণে আজ বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখো মানুষ বাংলা ভাষায় অনলাইনে লেখালেখি করতে পারছে।
কিন্তু বাংলা টাইপিংয়ে অনেকেই, বিশেষ করে যারা পুরনো তারা, বিজয় কি-বোর্ড লে-আউটে অভ্যস্ত। তারা অভ্র’র লে-আউটগুলোর সাথে খাপ খাইয়ে নিতে পারেন না সহজে। বিশেষ করে আমার মতো যাদের অফিসসহ বিভিন্ন প্রয়োজনে বিজয় ব্যবহার করতে হয়, আবার ব্লগিংয়ে অভ্র ব্যবহার করতে হয় –তাদের জন্য এ সমস্যাটা বেশি। অভ্র’র ইউনিজয় লে-আউটটা অনেকটা বিজয়ের কাছাকাছি হলেও বেশ কিছু পার্থক্য আছে। এই চিন্তা থেকে নিজে ব্যবহারের জন্য অভ্র’র জন্য আমি তৈরি করেছি বিজয় কি-বোর্ড লে-আউট (অবশ্যই অভ্র’র সাহায্য নিয়ে)। এটা দিয়ে হুবুহু বিজয় কি-বোর্ড লে-আউটের মতো কাজ করা যায়। মাত্র ১৫০ কিলোবাইটের লে-আউটটি নামিয়ে নিতে পারেন এখান থেকে-
View this link ডাউনলোড করার পর লে-আউটটি কপি অথবা কাট করে এখানে পেস্ট করতে হবে- C:Programe FilesAvro KeyboardKeyboard Layouts
এইটুকু কাজ হয়ে গেলে অভ্র কি-বোর্ড চালু থাকলে তা বন্ধ করে পুনরায় চালু করুন। তারপর Select Keyboard layout এ গিয়ে Bijoy সিলেক্ট করুন। ব্যস আপনার কাজ শেষ! এবার অভ্রতেই এনজয় করুন বিজয় কি-বোর্ড লে-আউট!
=============================================
জব্বর কাগুরে ডরাই না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন