"এখন অপেক্ষার পালা। কখন যে নিতু এসে পৌছুবে। একটা কল দিয়ে দেখি।" এই ভেবে নিতুর নাম্বারটা ডায়াল করে অনি।
"হ্যালো নিতু, কোথায় এখন?"
নিতুঃ আমার রিকশা জ্যামে আটকা পড়েছে। সামনে একটা সমাবেশ হচ্ছে।
অনিঃ কি নিয়ে?
...নিতুঃ সাগরের গ্যাস ব্লক ইজারা দেয়া নিয়ে। তেল-গ্যাস রক্ষা কমিটির।
অনিঃ ধুর, এরা যে কেন এসব করে? বাড়তি ঝামেলা বাঁধায়।
নিতুঃ এই, জ্যাম ছুটেছে। আর পাঁচ মিনিটের মধ্যে পৌছুচ্ছি।
*******************
** পার্কের বেঞ্চে নিতু আর অনি **
অনিঃ হাতে এটা কি?
নিতুঃ লিফলেট। সমাবেশ শেষে বিলি করছিল।
অনিঃ দেখি। হুম, ৭ দফা দাবীঃ
১> কনকো ফিলিপসের সঙ্গে দেশ ও জনগণের জন্য সর্বনাশা চুক্তি মানিনা।
২> গ্যাস কয়লা রফতানি হবে না। ‘খনিজ সম্পদ রফতানি নিষিদ্ধকরণ আইন’ বাস্তবায়ন কর।
৩> জাতীয় সম্পদ দেশের বিদ্যুৎ ও শিল্পায়নে কাজে লাগাতে হবে।
৪> আর কোন পিএসসি নয়। জাতীয় সংস্থার বিকাশ চাই। আমাদের বিশেষজ্ঞ ও তরুণদের নেতৃত্ব দিতে হবে।
৫> সকল চুক্তি প্রকাশ কর।
৬> শেভরন ও নাইকোর কাছ থেকে ৩৬ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ আদায় কর।
৭> জ্বালানী মন্ত্রণালয়কে লুটেরা বহুজাতিক কোম্পানির রাহু থেকে মুক্ত কর। দুর্নীতিবাজ কমিশনভোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ভালোই লিখেছে। কিন্তু এসব করে কি লাভ হবে? বাদ দাও এসব কথা। তুমি আর কতক্ষণ ফ্রি আছ??
*এরপর তারা তাদের রুটিনমাফিক আলাপচারিতা শুরু করল। আর কিছুদিন পরেই ইঞ্জিনিয়ার হয়ে বেরোবে অনি। তার সামনে প্রায় নিশ্চিত ভবিষ্যত। তাই এই আন্দোলন নিয়ে আর মাথা ঘামানোর প্রয়োজনবোধ করলনা সে।*
*******************************
**৭ বছর পর**
রাত ১২টা। কারেন্ট নেই IPS ও কাজ করছে না।। ব্যাটরি তাঁর প্রয়োজনীয় চার্জ সংগ্রহ করতে পারে নি !!!গুমট অদ্ধকারে বসে আছে অনি......আজ অনি ঠিকই ভাল চাকরি করছে তবুও হাজার হাজার দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে অনির মাথায়। সে যে ফ্যাক্টরীতে চাকরী করে সেটা হয়ত আর কিছুদিনের মাঝেই বন্ধ হয়ে যাবে। কিন্তু এখন তার প্রচুর অর্থের প্রয়োজন। তার ছোট্ট বাবুর লিউকেমিয়া ধরা পড়েছে। ডাক্তার বলেছে কেমোথেরাপীতে কাজ না হলে বোনম্যারো ট্রান্সপ্লেন্ট করতে হবে। এর জন্য প্রায় চল্লিশ লক্ষ টাকা প্রয়োজন। এত টাকা কোথায় পাবে সে? তার ওপর এখন আবার চাকরী হারানোর ভঁয়। নতুন একটা চাকরী যে খুব শিগগির যোগাড় করতে পারবে, তারও আশা নেই। অনেকগুলো কারখানা বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের অভাবে। হঠাৎ নিতুর কথায় তার চিন্তায় ছেদ পড়ল।
নিতুঃ শুনছ, বাবুর শ্বাসকষ্ট হচ্ছে। ওকে এখনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে"।
অনিঃ চল।তুমি রেডি হয়ে ওকে নিয়ে বেরোও। ততক্ষণে আমি একটা সিএনজি নিয়ে আসছি।
মোড়েই একটা সিএনজির দেখা মিলল। কিন্তু ভাড়া চাইলো ২৫০ টাকা। অনি রেগে বলল, "মগের মুল্লুক নাকি? ১০০ টাকার ভাড়া ২৫০ টাকা চাও?" চালকের উত্তর," ভাই, মগের মুল্লুক না। গ্যাসের দাম বাড়ছে যে গ্যাস আগে নিতাম ২০০টাকায় এখন তা ৩৫০টাকা, গাড়ির মালিক কে দিতে হয় ৯০০ টাকা। ভাড়া না বাড়াইলে আমরা চলব ক্যামনে?, তাছাড়া এখন রাত কত দেখছেন??" পকেটে হাত দেয় অনি। মাসের পনেরো দিন বাকি, আর তার পকেটে মাসিক বেতনের ১৫০০ টাকা বাকি আছে। এখন যদি ২৫০ টাকা দেয় ডাক্তারের ফি,ওষুধ আর টেস্ট করার টাকা থাকবে কি না বুঝতে পারছে না!!! নিতু বাবুকে নিয়ে গেইটের বাইরে বেরিয়ে এল। অনি তাকে বলল,আর চিন্তা করার সময় নেই "চল, রিক্সায় যাই। সিএনজিতে যেতে গেলে অনেক খরচ হবে।"
*ডাক্তারের চেম্বার*
ডাক্তারঃ এত দেরি করলেন কেন আনতে? বাচ্চার অবস্থা খারাপ হয়ে গেছে। আরেকটু দেরী হলেইতো বাচ্চা হারাতেন। ভাগ্যিস, এখন বিদ্যুৎ আছে। এখন যা অবস্থা। গ্যাসের অভাবে কারণে বিদ্যুতের যা ক্রাইসিস, দিনে দুঘন্টাও বিদ্যুৎ পাওয়া যায়না। এখন বিদ্যুৎ না থাকলে বাচ্চাকে নেবুলাইজেশন করা যেতনা। যাই হোক, এই ধরনের সমস্যা দেখা দিলে , যত তাড়াতাড়ি পারবেন বাচ্চাকে নিয়ে আসবেন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি।
ডাক্তারের ফি দিয়ে যখন তারা বেরিয়ে এলো তখন তাদের সম্বল আর ১০৫০ টাকা, যেটা দিয়ে তাদের বাবুর ওষুধ কিনতে হবে আর বাকি পনেরটা দিন কাটাতে হবে। পরের মাস থেকে হয়ত অনির চাকরীও থাকবেনা। অনি ভাবতে থাকলো। সবকিছুর মূলে কি? গ্যাস সংকট। ৭ বছর আগের একটা লিফলেটের কথা মনে পড়ল তার। কি যেন লেখা ছিল- গ্যাস রফতানী করা যাবেনা, আমাদের গ্যাস আমাদের থাকবে। সেদিন যদি এই কথাগুলোর মূল্য বুঝত সে, যদি অনিসহ আরো অনেকে এগিয়ে যেত আন্দোলনে, তাহলে এই দিন ওকে আর দেখতে হতনা। বাবুর রুগ্ন অসহায় চাহনির সামনে তাকে আজ অপরাধীর মত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হতনা। তাঁর মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে... কি ভাবে রেখে যাচ্ছে সে তাঁর দেশ কে আগামী প্রজন্মের জন্য, তাঁর অসুস্থ বাচ্চার জন্য...... কি দিতে পেরেছে তাঁর আগামী প্রজন্ম কে, কি দিতে পারত ???
( লেখাটা মানের বিচারে হয়ত ভালো হয়নি তেমন। কিন্তু তারপরও লিখলাম। লেখাটা তাদের উদ্দেশ্যে যারা বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে পড়ছেন আর নিজেদের একটা সুন্দর নিশ্চিৎ ভবিষ্যতের অলীক কল্পনায় বিভোর হয়ে চলমান আন্দোলনের প্রতি উদাসীন হয়ে আছেন।)
Click This Link (কপি পেস্ট পোস্ট)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


