আমার প্রিয় পোস্ট
- হুমায়ুন আহমেদের সব বই ডাউনলোড করুন - বখতিয়ার হোসেন
- লাগবে নাকি?- আস্ত রবীঠাকুর-এর বৈদ্যুতিক সংস্করণ (নোবেল ছাড়া)
- রান০০৭
- HAARP প্রজেক্টঃ হাইতিতে ভূমিকম্প নাকি ষড়যন্ত্র তত্ত্ব?

- কঠিন চিজ
- নাগরিক কবিয়ালঃ সুমন চট্টোপাধ্যয়............আজকের কবির সুমন। - জয় সরকার
- জন ডেনভার....... - নোঙ্গর ছেঁড়া
- বাংলা সন - আিক
- যেনোবিয়া: প্রাচীন সিরিয়ার রানী - ইমন জুবায়ের
- রারীন্দ্র প্রকর্ষ ফটোগ্রাফি (না দেখলে মিস্ করবেন!) - তানভীর চৌধুরী পিয়েল
- ওসমান সেমবেনের সাক্ষাতকার - ফকরুল চৌধুরী
- ঘটনা জেনেও নির্বাক বাংলাদেশ! - ইউসুফ আলমগীর
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- নাইল্যাকাডা তেল-গ্যাস সংখ্যা প্রকাশিত - দিনমজুর
- সঙ্গীতশিল্পী ওস্তাদ আলাউদ্দিন খাঁ - সৈয়দ আমিরুজ্জামান্
- ভ্রমন বিলাসীদের জন্য শুরু হল ভ্রমন ব্লগ - চন্দন
-
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য
- নিরব হাসি
- জানা থাকলে সাহায্য করুন। - সৈয়দ মোহাম্মদ আলী কিবর
- বাংলাদেশ যুক্তরাষ্ট্র টিফাচুক্তি কিংবা দিন বদলের পয়লা গান - দিনমজুর
- ইতিহাস-২ - টনি
- ইতিহাস-৩ - টনি
- ইতিহাস-৫ - টনি
- ইতিহাস-৭ - টনি
- ক্যাটুলাস: প্রাচীন রোমের সেই অভিমানী কবি। - ইমন জুবায়ের
- অশ্লীল সাহিত্য থেকে নীলছবি; পর্নোগ্রাফির বিবর্তন, শেষ পর্ব - ফাহমিদুল হক
- অশ্লীল সাহিত্য থেকে নীলছবি: পর্নোগ্রাফির বিবর্তন, পর্ব ৪ - ফাহমিদুল হক
- অশ্লীল সাহিত্য থেকে নীলছবি: পর্নোগ্রাফির বিবর্তন, পর্ব ৩ - ফাহমিদুল হক
- অশ্লীল সাহিত্য থেকে নীলছবি: পর্নোগ্রাফির বিবর্তন, পর্ব ২ - ফাহমিদুল হক
- সলিমুল্লাহ খানের ইলিয়াস চিন্তা: ভুল ভাংলে তাকে পাওয়া যায় - ফারুক ওয়াসিফ
- অশ্লীল সাহিত্য থেকে নীলছবি: পর্নোগ্রাফির বিবর্তন, পর্ব ১ - ফাহমিদুল হক
- বড় -ছোট (বাংলায়) - রাজামশাই
- স্লামডগ মিলিওনেয়ার - অলৌকিক হাসান
- বাংলার পাখী - ফুলঝুরি - রাজামশাই
- পুরানো ঢাকা - ব্রিটিশ লাইব্রেরী - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- রোমান সম্রাট হাড্রিয়ান - ইমন জুবায়ের
- বাহাই কারা? - ইমন জুবায়ের
- তত্ত্বকথা ১: রোলাঁ বার্থের পদ্ধতিতে রেপ্রিজেন্টেশন বিশ্লেষণ - ফাহমিদুল হক
- অটোমান কারা? - ইমন জুবায়ের
- মরমন কারা? - ইমন জুবায়ের
- কিউবার কৃষি অর্থনীতি/ রেবেকা ক্লসন -২ - দিনমজুর
- কিউবার কৃষি অর্থনীতি/ রেবেকা ক্লসন -১ - দিনমজুর
- কারা ভাইকিং? - ইমন জুবায়ের
- কেল্ট কারা? - ইমন জুবায়ের
যায়যায়দিন: রবীন্দ্রনাথ: স্কুল পরীক্ষায় ফেল
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৭
বাংলা ভাষায় এমনিতেই অনেক তর্ক বিতর্ক জুড়ে আছে। যেমন তিনটি `স/শ/ষ' থাকবে না একটি করা হবে। সব দীর্ঘ-ই কার, হ্রস্ব-ই কার হয়ে যাবে না পুরনো রীতি বজায় থাকবে- ইত্যাদি। এসব ধ্রপদী সমস্যাগুলোর সমাধান আজো পর্যন্ত হয়নি। কিন্তু এরই মধ্যে বিষ ফোঁড়ার মতো গজিয়ে উঠেছে যায় যায় দিন নামের একখানা পত্রিকা। নাম থেকেই এর চটুল মানসিকতা স্পষ্ট হয়। কোনো বিষয়ে সিরিয়াস হলে কেউ এই নাম রাখতে পারে না। যাই হোক ব্লগে যে আলোচনা উঠেছে যাযাদি নিয়ে, সেটাকে স্বাগত জানাই। অনেকে সেখানে মন্তব্য করেছে চলতি রীতি পরিবর্তনশীল। যাযাদি রীতিতে কী-বোর্ডে কম চাবি চাপতে হয় আর তাছাড়া ইংরাজি বানান লিখতে গেলে উচ্চারণ আশ্রয় লেখা যায়, সেখানে ক্রিকেট-- কৃকেট হতেই পারে। যাযাদি'র লোকেরা হয় তো রবীন্দ্রনাথের কথা বলবে। রবীন্দনাথ লিখেছিলেন - খ্রিস্ট/খ্রীস্ট/খৃস্ট। এখন তিনটি বানানই গ্রহণ করা হয়। কিন্তু অন্যসব বানানে রবীন্দ্রনাথ এমনটি করেননি। আর রবীন্দ্রনাথ ওটা করেছে বলেই যে ওটা সঠিক হয়ে গেলো তা নয়। রবীন্দ্রনাথের এডভোকেটের পরিভাষা অধিকর্তা বাংলাতে টেকেনি। রবি বাবু বাংলা ভাষায় শেষ কথা নয়। ভাষায় শেষ কথা সাধারণ মানুষ। কিন্তু যাযাদি সেই সাধারণকে উপেক্ষা করে বানানকে যা ইচ্ছা বানাচ্ছে। নানা রকম যুক্তিও চলছে। কেউ কিছু বলছে না। মানুষ পত্রিকা কিনছে তো। অনেকেই বলছেন বাংলা চলিত রীতিতে পরিবর্তন কোনো ব্যাপার না, আগেই বলেছি, অতএব, পরিবর্তনকে স্বাগত।
চলিত রীতি যতই পরিবর্তনশীল হোক, এভাবে যদি যে যার যার মতো বানান লেখা শুরু করে তাহলে ভাষার অবস্থাটা কি দাঁড়ায়, ভাবুন তো একবার। চরম বিশৃঙ্খলার সৃষ্টি হবে। যদি পাল্টাতেই চান তবে আগে প্রমান যে রীতি আছে সেটাকে আগে চ্যালেঞ্জ করুন। বাংলা একাডেমীর সঙ্গে বসুন, বলুন এটা ঠিক, ওইটা ঠিক নয়। ভাষা বিশেষজ্ঞ ও ভাষা প্রেমীদের জন্য উন্মুক্ত করা হোক ঐ ভাষা বিতর্ক। এতে অনেকে যেমন জ্ঞান আহরণ করতে পারবে তেমনি রীতির ব্যাপারে একটা সুরাহা করা যাবে। কিন্তু না করে, আপনার হাতে মিডিয়া আছে আপনি যা ইচ্ছা তাই করলেন, তাহলে কীভাবে চলবে? মগের মুল্লুক নাকি? বাংলা ভাষার কি মা-বাপ নাই। আমার যা ইচ্ছা হলো, যেমন ইচ্ছা হলো করলাম? এ তো ভাষার বলাৎকার ছাড়া কিছু নয়। আমার শফিক রেহমানকে এ ব্যাপারে বিকৃত মনে হয়। আর কার নাম রহমান থেকে রেহমান হয়ে যায় সেটাও বোঝার ব্যাপার আছে। আপন দেশের জল মাটি গায়ে মেখে পশ্চিমা হওয়ার স্বপ্নে বিভোর থাকাকে এডোয়ার্ড সায়িদ একটা গালি দিয়েছেন। গালিটা হলো: ওরিয়েন্টালিজম। রেহমান ভাই (থুক্কু সাহেব) কে তাই অনুসরণ বা সঠিক মনে করার কিছু নাই। আর অন্যভাবে দেখলে বলা যায়- সমাজে ওরকম দুএকটা ক্র্যাক থাকেই। ওসব পাত্তা না দিলেই হলো। শুধু সাবধান বাড়িতে স্কুল পড়ুয়া বাচ্চা থাকলে যাযাদি রাখবেন না, তাহলে পরীক্ষায় নির্ঘাত ফেল!!!! কারণ টিচার নতুন `রেহমান'ভাষারীতি নাও জানতে পারেন!!!!!
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
পারভেজ রবিন বলেছেন:
'ঃ', 'ৎ' রক্ষা আন্দোলনে যোগ দিন। অন্ততঃ, সম্ভবতঃ (এখন লেখা হয় অন্তত, সম্ভবত ইত্যাদী)। 'উচিৎ'-কে উচিত লেখা উচিৎ নয়।
প্রশ্নোত্তর বলেছেন:
ভাষা ও সমাজের স্বার্থেই তথাকথিত 'ক্র্যাক' যদি কেউ থেকেও থাকে তাকে প্রতিরোধ করার দায়ীত্ব সমাজের কেউই অস্বীকার করতে পারে না। তবে তাকে ব্যাক্তিগতভাবে আক্রমন না করতে সবাইকে অনুরোধ করি, তাতে মূল আলোচনা লক্ষ্যভ্রষ্ট হবার সম্ভবনা আছে।
মোহাম্মদ আরজু বলেছেন:
''কিন্তু যাযাদি সেই সাধারণকে উপেক্ষা করে বানানকে যা ইচ্ছা বানাচ্ছে।'' ???'সাধারন মানুষ' বুঝি 'প্রতিবেদক', 'সংবাদপত্র', ছাপাখানা' বলে?
নাকি 'রিপোর্টার', 'পেপার', 'প্রেস' বলে?
`সাধারন মানুষ'-এর সংজ্ঞা কি?
ধরে নিলাম 'শফিক রেহমান' এই 'সমাজ' এর সবেচেয়ে 'ক্র্যাক' লোক, তারপর বলুন তো- যাযাদি'র বানানরীতি আপনার হাতে আছে?
নরাধম বলেছেন:
পোস্ট ভালইছে।
পারভেজ রবিন বলেছেন:
যাযাদি অনেক প্রচলিত বাংলা শব্দের পরিবর্তে ইংরেজী শব্দ দিয়ে পত্রিকা সাজিয়েছে। বাংঙ্গালীকে ইংরেজী শেখানোর প্রয়াস!!!!!!
অচেনা সৈকত বলেছেন:
ভাই, বাংলাদেশে কোন সমস্যা নাই।এইটা একটা সোনার দেশ।পৃথিবীতে স্বর্গসম।খ্যাক খ্যাক খ্যাক।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














