জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রিনাতা লক-ডেসসালিয়েন বলেছেন-
বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারে জাতিসংঘ সহায়তা দেবে কিন্তু তার
জন্য প্রয়োজন সরকারের আনুষ্ঠানিক লিখিত আবেদন।
খবরটি বেরিয়েছে ডেইলি স্টার, ২০ জানুয়ারির ২০০৯ এর প্রথম পাতায়।
এখন প্রশ্ন হলো যে আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে জোট বেঁধে পূর্বে রাজনীতি করেছে, যে আওয়ামী লীগ ২০০৯এর নির্বাচনের আগেও জামায়াত সম্পর্কে সুস্পষ্ট কোনো বক্তব্য দেয়নি- তারা কি করে বিচার বসাবে? শুধু নির্বাচনী ইস্তেহারে লিখলে কিংবা মুখে মুখে বললেই কি কাজ হয়ে যায়?
এবারের নির্বাচনে প্রধান কয়েকটি প্রতিশ্রুতির মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার ছিলো অন্যতম। এখন সেই অন্যতম প্রতিশ্রুত কাজটি জনগণ সত্য সত্যই দেখতে পাবে, না আবারো প্রহসন হবে তার উত্তর মিলবে আগামী ছয় মাসের মধ্যেই। যদি ছয় মাসেও বিচারের প্রক্রিয়া শুরু না হয় তাহলে পুনরায় বুঝে নিতে হবে 'সকল রসুনের গোড়া একই হয়।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

