আমার প্রিয় পোস্ট
- কবিতা, কাব্যগল্প এবং গল্প প্রসঙ্গে কিছু কথা/ সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- আফ্রিকার পাহাড়ী অরণ্য আর কালো মানুষের কথা (পর্ব-১) - আশিক হাসান
- কম্পিউটারের কর্মদক্ষতা বাড়ানোর কয়েকটি টিপস্!!! - মুকুট
- নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙ্গিস না আর বাপের ভিটা, বসত বাড়ি-ঘর।(চতুরভূজ) - চতুরভূজ
- বাংলা বই ফ্রি ডাউনলোড করুন - রেজা রহমান
- দেশপ্রেমিকের প্রবেশ নিষেধ! পোষ্টে তাদের ফাঁসী চাওয়া হয়েছে! (চতুরভূজ) - চতুরভূজ
- সাংবাদিকতায় কার্টুন - ফয়সল
- পর্ব ১: ষড়যন্ত্র, বেঈমানী ও বিশ্বাসঘাতকতার মোকাবেলায় শহীদ তিতুমীর - আওরঙ্গজেব
- চুমুর জন্য - রাহেন রঙ্গন
- সায়েন্টিফিক রোমান্টিকতা!! - সাতিয়া মুনতাহা নিশা
- ঐতিহাসিক কথোপকথন - ১: রিচার্ড নিক্সন ও হেনরী কিসিন্জার : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ৬ - মিরাজ
একজন ধর্ষীতার কথা - ২
১৮ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৬
মানবতা নাকি কি যেন বলে,
সেই প্রতিষ্ঠানের লোকজন এল,
আমারে নাকি অনেক টাকা দেবে, আমার সতিত্বের মূল্য!
কিন্তু কই? কোনো শালাইতো আমারে বিয়া করবার চায়না,
সবাই আড়চোখে তাকায়।
গতবছর মহব্বত মিস্ত্রী আমারে কথা দিছিল,
সামনের বছরই তোকে ঘরে তুলব- সেই মহব্বতও
আমারে এখন চিনবার লয়না!
তেনারা পাঁচশ টাকার নোট আমার হাতে দিয়া,
সতিত্বের মূল্য দিল।
পরেরদিন কাগজে উঠল একলাখ টাকার কথা!
আমি ম্যাট্রিক পাশ দিবার পারিনাই তাই আপনাগো অংক ঠিক মিলাইবার পারিনাই।
ঊকিলকে টাকা না দিলে কেস চলেনা,
সেই উকিলও আমারে একরাতে আসতে বল্লেন,
আবারও আপনাগো তামাশা দেখতে হইল!
আপনেতো আমারে নিয়া কবিতা লেইখ্যা
বড় বড় কাগজে বক্তৃতা দিয়া বেড়ান।
তা কবি সাহেব, বলতে পারেন,
কবে আপনাগো তামাশা বন্ধ হবে?
ধর্ষিত হয়েছিলাম আমি একদিন পাটক্ষেতে
কিছু অশিক্ষিত পোলাপান দ্বারা,
কিন্তু প্রতোদিন ধর্ষিত হচ্ছি আমি, প্রতিদিন কিছু শিক্ষিত
নপুংসক দ্বারা!
শীমুলতা বলেছেন:
এইবারও আমি আগেই দিলাম রেটিং। যাই মানুষ দাওয়াত দিয়া আসি। কিমুন আচেন ভাইডি?
বজলু মহাজন বলেছেন:
ভালৈছে
বিদ্রোহী রণক্লান্ত বলেছেন:
ধন্যবাদ সবাই
ইেলারা বলেছেন:
বালো
কবিতা বালিকা বলেছেন:
৫
বিদ্রোহী রণক্লান্ত বলেছেন:
ধন্যবাদ

















