somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... এসব কি হচ্ছে? কি হচ্ছে কি এসব?
সবাইতো মুখে মুখে বলে যাচ্ছে সব,
কিন্তু কাজ করবে টা কে?

এসব কি হচ্ছে?
কি হচ্ছে এসব?
সবাইতো নিজেকে নিয়ে ব্যাস্ত
তবে অন্যকে নিয়ে ভাববে কে?

এসব কি হচ্ছে?
কি হচ্ছে কি এসব?
সকলের মুখে যুদ্ধ যুদ্ধ রব,
তবে শান্তির বারতা আনবে কে?

এসব কি হচ্ছে?
কি হচ্ছে কি এসব?
সবাই দেখি বিজয়ী হতে চায়,
তবে "পরাজয়ে ডরে না বীর"-মানবে কে?

এসব কি হচ্ছে?
কি হচ্ছে কি এসব?
সবাই দেখি অনেক দেয়
কিন্তু সবটা দেয় কে?

]]>
http://www.somewhereinblog.net/blog/bidroheeronoklantoblog/28762377 http://www.somewhereinblog.net/blog/bidroheeronoklantoblog/28762377 2008-01-19 14:39:18
কালের অতন্দ্র প্রহরী প্রতিক্ষীত সময়ের
সুবর্ণ মহেন্দ্র যুগাপেক্ষায়
নির্লিপ্ত সে
তার মনের অজানা কথা
কত কথা হয়না বলা
শুনতে চায়না কেহ
কত স্বপ্ন রয়ে যায়
মধুবিহীন জৈষ্ঠ্য মাসের
খরাসম বিশুষ্ক হৃদয়
জীবন বহমান এক নদী
ভালবাসাহীন জীবন
স্বপ্নহীন যুবক
বাক্যহীন প্রেমিক
কাব্যহীন কবি
অপক্ষার প্রহর গুনে
কখন আসবে
জীবনের পরিপূর্ণতায়
মিষ্টি এক
ভাললাগা।]]>
http://www.somewhereinblog.net/blog/bidroheeronoklantoblog/28761652 http://www.somewhereinblog.net/blog/bidroheeronoklantoblog/28761652 2008-01-17 08:29:42
একজন ধর্ষীতার কথা - ২ সেই প্রতিষ্ঠানের লোকজন এল,
আমারে নাকি অনেক টাকা দেবে, আমার সতিত্বের মূল্য!
কিন্তু কই? কোনো শালাইতো আমারে বিয়া করবার চায়না,
সবাই আড়চোখে তাকায়।
গতবছর মহব্বত মিস্ত্রী আমারে কথা দিছিল,
সামনের বছরই তোকে ঘরে তুলব- সেই মহব্বতও
আমারে এখন চিনবার লয়না!

তেনারা পাঁচশ টাকার নোট আমার হাতে দিয়া,
সতিত্বের মূল্য দিল।
পরেরদিন কাগজে উঠল একলাখ টাকার কথা!
আমি ম্যাট্রিক পাশ দিবার পারিনাই তাই আপনাগো অংক ঠিক মিলাইবার পারিনাই।

ঊকিলকে টাকা না দিলে কেস চলেনা,
সেই উকিলও আমারে একরাতে আসতে বল্লেন,
আবারও আপনাগো তামাশা দেখতে হইল!

আপনেতো আমারে নিয়া কবিতা লেইখ্যা
বড় বড় কাগজে বক্তৃতা দিয়া বেড়ান।
তা কবি সাহেব, বলতে পারেন,
কবে আপনাগো তামাশা বন্ধ হবে?
ধর্ষিত হয়েছিলাম আমি একদিন পাটক্ষেতে
কিছু অশিক্ষিত পোলাপান দ্বারা,
কিন্তু প্রতোদিন ধর্ষিত হচ্ছি আমি, প্রতিদিন কিছু শিক্ষিত
নপুংসক দ্বারা!


]]>
http://www.somewhereinblog.net/blog/bidroheeronoklantoblog/28746116 http://www.somewhereinblog.net/blog/bidroheeronoklantoblog/28746116 2007-11-18 10:46:53
একজন ধর্ষীতার কথা - ১ গলায় সোনার ম্যডেলটা ঝুলাইয়া বেশতো দেখি ভালাই আছেন।
গেল বছর আপনে আমারে নিয়া কি জানি কবিতা লিখলেন, অসীম কাব্য পতিভা আপনের।
আপনের কলমের খোঁচায়, খোঁচাইয়া খোঁচাইয়া লেখলেন আমার কথা।
আপনাদের পুরুষ সমাজে আমিতো কিছুই চাইনি,
তবু কেন মাঝরাতে ক্ষত বিক্ষত করে আপনারা কি যে মজা পেলেন?
জেলখানায় নালিশ নিয়ে গেলে তারা আমাকে হাজতে রাখলেন,
মাঝরাতে সেপাই নিয়ে গেল, পরের দিনও, তার পরের দিনও।
আমি চুপ করে আপনাগো তামাশা দেখলাম।
পরে আমাকে বাহির করে নিয়ে এল, নারীবাদি নেত্রীরা, বিশাল গাড়িতে করে আমাকে নিয়ে এল,প্রেস ক্লাবে।
অনেক কথা হল,
আমি ক্যবল শুনলাম আপনাগো তামাশার কথা।
বাড়িতে ফিরা আইলে আবার ত্যানারা আইলেন,
ফটো তুলনের লাইগা।
ছবি তুলব ভাইব্যা ভাল দেইখা একটা শাড়ি নিয়া আইলাম,
বকুলির মায়ের কাছ থাইকা।
তা, আপনারা বল্লেন
সেই সময়কার সেই শাড়িটাই নাকি পড়তে হবে!
একটা নারী হয়ে ক্যামন করে সেই শাড়িটা আবার পড়ি,
বলতে পারেন?
ছোপ ছোপ রক্তের ছাপ আপনাদের যৌনক্ষুধা মিটালেও,
আমারে তা সারাজীবন সন্মানের ভুখা রাইখা দিব।
আপনে কবি মানুষ, আমার কবিতা লেইখা আপনে ম্যাডেল পাইছেন,
তাই ভাবলাম আপনে বুঝবেন আমার কথা.........



(চলবে)

]]>
http://www.somewhereinblog.net/blog/bidroheeronoklantoblog/28745116 http://www.somewhereinblog.net/blog/bidroheeronoklantoblog/28745116 2007-11-13 07:09:26