আপনাদের জন্য টেলিভিশনের কিছু পুরনো বিজ্ঞাপন
******
: কই যাইতাছেন ভাই?
- আর কইয়ো না ভাই,
গিন্নী যাবে বাপের বাড়ি, জনী সাবান চাই!
: আহা, জনী সাবান - এর তুলনা নাই!
******
Cool cool water, all the time
And fresh fresh fragrance of lemon and lime
Splash! Splash! Splashing
Exciting and new,
And great great feeling
It's SUPER LEMON DEW!
It's cool
It's fresh
It's SUPER LEMON DEW!!
******
আলো আলো
বেশি আলো
শব্দে শব্দে
মন মাতালো
অলিম্পিক অলিম্পিক ব্যাটারি।
******
মা করছে রান্না,
খেলাধুলা আর না!
চল গিয়ে দেখি
মা রাঁধছে কী!?
ও... নুডলস?
হ্যাঁ, কোকোলা নুডলস।
তৈরি নিমেষেই
ঝটপট সহজেই
ঝামেলা নেই কোন
খেতে মজাদার
কোকোলা নুডলস!!
******
নিপ্পন হাজির!!
... দেখেও শান্তি শুনেও শান্তি
নিপ্পন নিপ্পন
নিপ্পন ভালো টেলিভিশন নিপ্পন!!
******
তেজপাতা চিনি
বাইছা বাইছা কিনি
চেনে প্রতিজন
মোল্লা লবন
******
পানি!!!!!!!!
পানি পানি পানি পানি
পানি নিয়ে ভাবনা
আর না আর না
পেড্রোলো পাম্প আছে আর কী ভাবনা?
বাড়িঘর সংসারে পেড্রোলো পাম্প
কলকারখানাতে পেড্রোলো পাম্প
মাঠে কৃষিকাজেতে
পেড্রোলো সাথী হে
ইটালির বিখ্যাত পেড্রোলো পাম্প!!
পানি নিয়ে ভাবনা
আর না আর না
পেড্রোলো পাম্প আছে আর নেই ভাবনা!!!
******
তিব্বত কদুর তেল মাথা ঠাণ্ডা রাখে, চুল পড়া বন্ধ করে।
চল্লিশ বছর ধরে মাখছি
মাথা ঠাণ্ডা রেখে আজও কাজ করছি।
******
কন্যা বুইঝো না তো ভুল
মাথাটা ঠাণ্ডা রবে লম্বা হবে চুল!!!
মাখো হিম কুসুম কেশ তেল!!!
******
: এক শর্তে করতে পারি বিয়া,
আমাগো ঘর বানাও যদি অ্যাপোলো টিন দিয়া।
- শর্তে তোমার রাজি
: তাইলে ডাকো কাজি
******
(পুনশ্চ: আপনাদের আরও কিছু মনে পড়লে কমেন্টে শেয়ার করতে পারেন, আপডেট করে দেব।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

