রির্টানিং অফিসার এবং পাবনার জেলা প্রশাসক খন্দকার মো. মোখলেছুর রহমান দুপুরে এই আদেশ দেন।
তিনি বলেন," একে খন্দাকার এয়ার পারাবাত নামক একটি বেসরকারি বিমান পরিবহন সংস্থার চেয়ারম্যান হিসেবে আইএফআইসি ব্যাংকের মতিঝিল শাখা থেকে ঋণ নেন এবং ১৪ কোটি টাকা খেলাপি হন।"
এ ব্যাপারে ব্যাংক তার বিরুদ্ধে একটি অর্থ ঋণ মামলা করেন। মামলা নং ১৭৬/২০০৮।
খন্দকারের আইনজীবী অ্যাডভোকেট শাজাহান মন্ডল জানান, তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন।
এই আসনে বিএনপির অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব এবং এলডিপির যুগ্ম মহাসচিব ইসমেত জেরিন খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রির্টানিং অফিসার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএনএ/১৪১৯ ঘ.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


