পোষ্ট যেমন গুরুত্ববহন করে, মন্তব্য তেমনি তার প্রতিক্রিয়া ধারন করে।
লেখার মূল যখন পাঠক তখন পাঠকের প্রতিক্রিয়াই হল লেখা এবং লেখকের মূল্যায়ন।
পক্ষ বিপক্ষ থাকবেই। তারপরও সকল কিছূর উর্ধে উঠে যা সার্বজনিন হয়ে ওঠে তাই স্থায়ীত্ব পায় পাঠকের মনে।
ছুয়ে যায় চেতনায়। বিশ্বাসে। কর্মে।
আসুন সেই প্রকৃত পাঠক প্রতিক্রিয়া নিয়ে। নাক কুচকে বলতে পারেন এটা আবার বিষয় হলো?
হ্যাঁ সেই অধিকার আপনার আছে। তবে বলছিলাম কি ভেবে দেখূনতো মাঝে মাঝে কোন কোন মন্তব্য পড়ে আপনি আপনাতেই হেসে উঠেন নি? কিংবা ক্ষনিকের জন্য হলেও ভাবনায় পড়েন নি?
সেই সব মন্তব্য যার মধ্যে আছে মেধা, বুদ্ধি দীপ্ততা, সাহস, রুচি, ব্যাঙ্গ, রস, তীক্ষ্ণ প্রহসন এমন আরো অনেক যা আপনাকে আনমনেই নাড়া দেয়।
তেমন মন্তব্য আর মন্তব্যকারীদের স্মরন করে চলুন নেমে পড়ি বাছাই যুদ্ধে!!!!
তবে সা ইন যদি হাত বাড়ায়....
প্রাথমিক মনোনয়ন থেকে নমিনেটেড লেখা বাছাই করে পূর্ণ গণতান্ত্রিক ভাবে পাঠক ভোটের ব্যবস্থা করে.... নমিনেটেড লেখার পাশে পয়েন্ট বা স্তর নির্ধারন সূচক টিক চিহ্নর ব্যবস্থা করে তবে.... প্রকৃত লেখক এবং মন্তব্য নির্ধারনে দারুন হবে!
পাঠক রাই টিক দিয়ে বর্ষ সেরা মন্তব্য এবং বর্ষ সেরা লেখার ক্ষেত্রেও এটি করা যেতে পারে।
সাইন অনুগ্রহ করে ভেব দেখবেন কি??
আর আসুন আমরা মেতে উঠি বর্ষসেরা মন্তব্য অনুসন্ধানে-----

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


