somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আই ভি ফ পদ্ধতি(দেহবহির্ভূত গর্ভাধান পদ্ধতি)

১৭ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক হিসেবে দেখা যায়, বিশ্বের শতকরা দশ ভাগের বেশি মানুষ প্রজননে অক্ষম। এদের প্রজনন ক্ষমতা কিভাবে ফিরিয়ে আনা যায় , তা নিয়ে রবার্ট এডওয়ার্ড মৌলিক গবেষণা শুরু করেন।যার ফল দেহবহির্ভূত গর্ভাদান পদ্ধতি, যাকে ইংরেজি তে বলে ' Invitro fertilization therapy(IVF)'।
আইভিএফ চিকিৎসার ফলে ১৯৭৮ সালের ২৫ জুলাই লেসলি ও জন ব্রাউন যে শিশুর জন্ম দেন তার নাম লুসি ব্রাউন। লুসি সম্প্রতি স্বাভাবিকভাবে একটি সন্তানের জন্ম দেন। সুতরাং আইভিএফ পদ্ধতির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া তার উপর পড়েনি। আমরা এবার দেখি আইভিএফ পদ্ধতি কি। প্রাকৃতিক গর্ভাধানের সাথে পার্থক্য কোথায়? প্রাকৃতিক গর্ভাদান পদ্ধতি সম্পন্ন হয় ৫টি ধাপেঃ
প্রথমতঃ ডিম্বানু পরিপক্ব হওয়া। এটি ডিম্বাশয়ে ঘটে।
দ্বিতীয়তঃ ডিম্বস্ফোটন প্রক্রিয়া ।এই পর্যায়ে ডিম্বানু জরায়ুর দিকে এগিয়ে যায়।
তৃতীয়তঃ গর্ভাদান প্রক্রিয়া। এই পর্যায়ে ডিম্বানুর সাথে শুক্রাণুর মিলন ঘটে।
চতুর্থতঃ কোষ বিভাজন প্রক্রিয়া। এ পর্যায়ে নিষিক্ত ডিম্বানুর বিভাজন ঘটা শুরু হয় এবং তখন একে বলে ভ্রূণ ।
পঞ্চমতঃ সংস্থাপন প্রক্রিয়া। এই পর্যায়ে ভ্রূণ জরায়ুর ঝিল্লিতে সংযোজিত হয় ও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে।
অন্যদিকে এডওয়ার্ড 'র আইভিএফ পদ্ধতি সম্পন্ন হয় তিন ধাপেঃ
প্রথমতঃ ডিম্বানু পৃথকীকরণ। ডিম্বাশয় থেকে আগে লেপরোস্কপির সাহায্যে ডিম্বানু পৃথক করা হতো। এখন এ পদ্ধতির উন্নতির ফলে সূক্ষ্ম নিডলের সাহায্যে তা করা হয়।
দ্বিতীয়তঃ গর্ভাদান প্রক্রিয়া। এই পর্যায়ে নিষিক্ত ডিম্বানুর সাথে শুক্রাণুর মিলন ঘটানো হয়।
তৃতীয়তঃ সংস্থাপন প্রক্রিয়া। এই পর্যায়ে ডিম্বানুর কয়েকবার বিভাজন ঘটে, তখন তাকে জরায়ুতে স্থানান্তরিত করা হয়, যেখানে ডিম্বানু জরায়ুর ঝিল্লিতে সংযুক্ত হয় এবং ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে ।
এডওয়ার্ড তার গবেষণায় দেখতে পান, নিষিক্ত ডিম্বানুর আট বার বিভাজনে ভ্রূণের জন্ম হয়। তখন তা জরায়ুতে সংস্থাপিত করতে হয়। এডওয়ার্ড গাইনোকোলজিসট প্যাট্রিক স্টেপটোর (ল্যাপরোস্কপি যন্ত্রের একজন জনক)সাথে ল্যাপরোস্কপি যন্ত্র ব্যবহার করে ডিম্বাশয় থেকে ডিম্বানু পৃথক করেন এবং তার সঙ্গে শুক্রাণুর মিলন ঘটান। এভাবে শুরু হয় আইভিএফ পদ্ধতি। আইভিএফ পদ্ধতি তখনই ব্যবহার করার প্রয়োজন হয় যখন সাধারন অবস্থায় ডিম্বানুর সাথে শুক্রাণুর মিলন ঘটে না।এই অবস্থার নানা কারন থাকতে পারে, যেমন ডিম্বানুর পরিমান কম অথবা শুক্রাণুর উৎপাদনে সমস্যা অথবা জরায়ুনালীতে কোনো ধরনের গঠনগত সমস্যা।
বর্তমানে আইভিএফ একটি প্রতিষ্ঠিত পদ্ধতি। ইতিমধ্যে সারাবিশ্বে চার মিলিয়ন দম্পতি এ পদ্ধতির মাধ্যমে সন্তান উৎপাদনে সক্ষম হয়েছে।


চিত্রঃ রবার্ট এডওয়ার্ড
তথ্য সূত্রঃ
১ The Nobel Assembly at Karolinaska Institute press release
২ Edwards, R.G and Steptoe P.C,(1980) A matter of Life, London : hutchinson.
৩ Edwards, R.G. (2001), The bumpy road tohuman in Vitro fertilization, Nature Medicine, 7 PP 1091-94.
৪ কানন পুরকায়স্থ
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:১৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×