সাংবাদিককে পিটিয়েছে মতিঝিল থানা পুলিশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এবার সাংবাদিককে পিটিয়েছে মতিঝিল থানা পুলিশ। পরিচয় প্রদানের পরও বিনা কারণে সাংবাদিককে মারধর করেছে তারা। রোববার রাতে মতিঝিল থানার সামনে সিটি সেন্টারের পাশে এসআই সালাম এ ঘটনায় নেতৃত্ব দেন।
তার মূল সহযোগি হিসেবে কাজ করেন এএসআই মনির। এতে গুরুতর আহত হয়েছেন দৈনিক ডেসটিনির সাংবাদিক মাহবুব হাসান। তার মোবাইলসহ টাকা খোয়া যায় এ সময়।
গতকাল রবিবার রাতে ঘটনাটি ঘটে। আহত মাহবুব বলেন, রাত দশটা থেকে সাড়ে দশটার সময় আমার সহকর্মী রাকিব হোন্ডা অ্যাক্সিডেন্ট করেছে শুনে এগিয়ে যাই।
যাদর গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তাদের সঙ্গে কথা বলতে থাকি। এ সময় পুলিশ আসে। তারা বিনা প্রশ্নে দুর্ব্যবহার শুরু করে। পরিচয় দেওয়ার পরও গালিগালাজসহ প্রচন্ড প্রহার করে।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এসআই সালাম প্রহারের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি কলার ধরেছিলাম ঠিকই তবে তাকে ক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচাতে থানায় নিয়ে আসছিলাম।
সাংবাদিক পরিচয় দেওয়ার পরও কেন কলারে হাত দিলেন এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বিষয়টির জন্য আমরা লজ্জিত। আমি দেখছি কি করা যায়।
-----------------------------
রেডটাইমস বিডি: ইউবি/এসডি
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।