আমার প্রিয় পোস্ট
- শেয়ার ব্যবসা - ৩: নিজেই তৈরী করুন নিজের পোর্টফলিও - ওরাকল
- আমি যা দেখতে পাচ্ছি তা কি শেয়ার বাজারের মন্দা আগমনী বার্তা। শেয়ার বাজার সম্পর্কিত পোস্ট। - কগচডড
- সেকেন্ডারিতে যারা শেয়ার ব্যাবসা করতে চান , তাদের জন্য লিখা। **নবীন শেয়ার ব্যাবসায়ীদের বলছি। - কগচডড
- শেয়ার বাজারে ক্ষতি গ্রস্থ হলে করনীয়। ****এক্সক্লুসিভ পোস্ট শেয়ার বাজার সম্পর্কে। - কগচডড
- আগামী ৫ মাসে ৩০ ইস্যু শেয়ার বাজারে প্রবেশের সম্ভাবনা - বিগ ব্রাদার
- শেয়ার বাজারে আপনি কতোটা নিরাপদ? - বিগ ব্রাদার
- শেয়ারবাজারের ওঠানামা : আবু আহমেদ - যুকরুফা ০৭
- ভালো কোম্পানি চেনার বেশ কয়েকটি উপায় - সৈয়দ আমিরুজ্জামান্
- স্টক মার্কেট নিয়ে কিছু কথা ...... (ভূমিকা) - দিনমজুর
- ৬ মাসের মধ্যে শুরু হচ্ছে ইন্টারনেটে শেয়ারলেনদেন - ইউ,এন,এন
- বাংলাদেশের স্টক মার্কেট কি অনলাইন ভিত্তিক করা যায় না ? - রেটিং
- শেয়ারবাজার সবার জন্য নয় : আবু আহমেদ - যুকরুফা ০৭
- ইতিহাসের সব চেয়ে বড় বিনিয়োগ নিয়ে আসছে গ্রামীণ ফোন???? - অপ বাক
- শেয়ারবাজারে বাড়ছে ভারসাম্যহীনতা - আন্ধার রাত
- শেয়ার মার্কেটে বি ও একাউন্টে ঘুষ - হামীম
- বাংলাদেশ শেয়ার বাজারের প্রায়গিক বিশ্লেষণ: কিছু কথা -ফজলে রাব্বী - ফজলে রাববী
- ডিএসই এর সাইটে, কোন শেয়ার এর দাম, আপনার আগে থেকে সেট করা দামে পৌছানোর সাথে সাথে যদি আপনার মোবাইলে মেসেজ দেয় তবে কি আপনার উপকার হবে? - কোয়ানটাম সায়েনস
- !!!একদিন আগেই জেনে নিন পরের দিন শেয়ার মার্কেটের কোন কোন শেয়ার Rise করবে!!! - ফয়সল বিন এ রব
- শেয়ার ব্যবসা সম্পর্কে জানতে চাই!! - কালের কলস
- শেয়ার মার্কেট পতনের ইতিহাসকথন হীনমন্যতা নয় - ধীবর
- ক্ষুদ্র শেয়ার বিনিয়োগকারীরা সাবধান – শেয়ার বাজারে বড় ধরনের দরপতন খুব শীঘ্রই - অমিত হাসান
- শেয়ার বাজারে বিনিয়োগ করবেন কিভাবে? - আনোয়ারুল আলম
- শেয়ার বাজারের মূল্য সিক্রেট - মুহাম্মদ ফয়সল
- শেয়ার ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ - ইরোর
- কিভাবে বড় সাইজের ফাইল মেইলের মাধ্যমে শেয়ার/সেন্ড করবেন - ঘুম নাই
- শেয়ার মার্কেট প্রসঙ্গে ...... - মুহাম্মদ আমিন
- শেয়ার ব্যবসা নিয়ে কিছু লিখুন । - মৃনাল
- ৯৬ এর শেয়ার কেলেংকারি। আওয়ামী লীগের অর্থমন্ত্রী স্বীকার করলেন, শেয়ার মার্কেট কি আমি বুঝি না। - কুদ্দুছ ব্যাপারীর আস্তানা
- সেকেন্ডারী শেয়ার কিনতে চাই, দেখুন না সাহায্য করা যায় কিনা? - ফালতু-খান
- ক্যাপিটাল গেইন ট্যাক্স ও আমাদের শেয়ার বাজার নিয়ে কিছু কথা - আনোয়ারুল আলম
- শেয়ার বাজারে বিনিযোগ - রাজু
- শেয়ার বাজারের latest price দেখুন আপনার মোবাইল থেকে - রুবেল আহাম্মদ
- শেয়ার কিনতে চাই - পথের সন্ধানে ...
- শেয়ার বাজারের সাতকাহন। - রাফে সাদনান আদেল
- ডিএসই শেয়ার মূল্যের আর্কাইভ ও এনালাইসিস। - ব্রাইট
- শেয়ার কেনার প্রাথমিক নিয়মাবলী - মো: আজিজুল হক
- যেসব কম্পানি শেয়ার ডিমেট(ইলেকট্রনিক) করেনি - শিরোনামহীন..........
- শেয়ার বিনিয়োগ: নিট সম্পদ, বোনাস ও শেয়ার প্রতি আয় - শিরোনামহীন..........
- শেয়ার মার্কেটে বিনিয়োগ - সৈয়দ আমিরুজ্জামান্
- ব্রোকার হাউজের মাধ্যমে শেয়ার কেনাবেচা - সৈয়দ আমিরুজ্জামান্
- শেয়ার বাজারে বিনিয়োগ - সৈয়দ আমিরুজ্জামান্
- Share Bazar (Market) - নিঃসঙ্গ কাকতাড়ুয়া
- আন্তর্জাতিক শেয়ার বাজারের পতন ও ফাইনান্সিয়ালাইজেশানের সংকট - দিনমজুর
- শেয়ার বাজারে হঠাত এক দিন, এক জুয়াড়ির সাথে দেখা। - কগচডড
- শেয়ার ব্যাবসায় জুয়া থেকে দূরে থাকুন। যারা শেয়ার ব্যবসায় নবীন তাদের জন্য উপদেশঃ - কগচডড
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- তাবলিগের ভাবাদর্শ ও প্রাথমিক অন্যান্য প্রসংঙ্গ ১ - আমি আস্তিক
- শেয়ার ব্যবসা শিখতে চান? - ইরোর
- পার্টটাইম কাজ হিসাবে বেছে নিতে পারেন শেয়ার ব্যাবসা - এস আই শান্ত
- ডিজিটাল ক্যামেরা কিনবো: আপনাদের মতামত চাইছি - অসীম পাল
- Powerful Quotes - রানা
- HANDBOOK 2010 - আবুল কালাম
- Skype-এর কল রেকর্ড করুন iFree Skype Recorder দিয়ে - আরিফ বল্গ
- ঘুরে আসুন এক দিনের সুন্দরবন - মুছাব্বির
- ঘুরে এলাম মাইকেল মধুসূদন এর স্মৃতি বিজড়িত সাগরদাঁড়ী-(ছবি ব্লগ) - মুছাব্বির
- বড়দিনের ছুটিতে ইনানি বিচ এবং হিমছড়ির বাঁকেঃ ফটো ব্লগ - জর্জিস
- সেন্টমার্টিনে যাত্রা..... ঈদের ছুটিতে .... - পর্ব - ৪ - রাজিব শাহরিয়ার
- নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ও সোনাকান্দা দূর্গ ... - রাজিব শাহরিয়ার
- সোনারগাঁও যাদুঘর ঘুরে এলাম - রাজিব শাহরিয়ার
- মুন্সীগঞ্জ ভ্রমন .... - পর্ব - ১ - রাজিব শাহরিয়ার
- মুন্সীগঞ্জ ভ্রমন .... - পর্ব - ২ - রাজিব শাহরিয়ার
- আমি পিঠা খেতে গেলাম, আপনারা যাবেন কবে? - ধ্রুবো
শেয়ারবাজারে গ্রামীণফোন
০৪ ঠা এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫৭
আবু আহমেদ
অর্থনীতিবিদ ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
-------------------------------------------
অবশেষে অনেক বাধা এবং সন্দেহ নিরসন করে অর্থনীতির বৃহত্তম কোম্পানি গ্রামীণফোন সফলভাবে তার আইপিও বা গণ-অফার জনগণের কাছে বিক্রি করতে পারল। গ্রামীণফোন শেয়ারবাজারে আসুক, আমরা তা এ জন্যই চেয়েছিলাম যে, এই আসার একটা প্রতীকী অর্থ আছে। এর মাধ্যমে জনগণ অর্থনীতির বৃহত্তম কোম্পানির মালিক হবে।
এখন থেকে পাঁচ বছর আগে অনেকেই গ্রামীণফোন কেন শেয়ারবাজারে আসছে না, সেই কথাটি অতি জোরের সঙ্গে তুলে ধরেছিলেন। আমি সেই দিন অবাক-বিস্ময়ে দেখছিলাম, কীভাবে আমাদের অর্থনীতিতে মোবাইল টেলিফোন কোম্পানিগুলো একটা মনোপলি ধাঁচের বাজার তৈরি করে মিনিটে সাত টাকা করে কলচার্জ ধার্য করে জনগণকে শোষণ করছিল। তাদের ওই অর্থনৈতিক এবং বেআইনি বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন ব্যর্থ ছিল। মনে হচ্ছিল, নিয়ন্ত্রক সংস্থা অর্থনীতি এবং বাজারের প্রাথমিক ধারণাটুকু জানে না। বরং উল্টো নিয়ন্ত্রক সংস্থার লোকজন ওদের দাওয়াতে অতিথি সেজে এমন বক্তব্য দিত যেন আমাদের অর্থনীতিতে মোবাইল টেলিফোন কোম্পানিগুলো অনেক উপকার করে চলেছে।
এই সেই দিন অর্থ মন্ত্রণালয় সিমকার্ডের ওপর সামান্য ট্যাক্স আরোপ করল। এটা নিয়েও হইচই হলো। ওই হইচইয়ে শামিল হলো আমাদের ব্যবসায়ী সমাজের অনেক চেনা মুখও। কিন্তু তারা ঘুণাক্ষরেও এটা বলল না যে কেন এই গরিব অর্থনীতিতে এত বেশি কলচার্জ নেওয়া হচ্ছিল।
আমি যখন টেলিফোন কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আসার পক্ষে বলতাম, তখন অনেকে বলতেন, ‘আরে ভাই, এটা তো ওদেরকে দেওয়া লাইসেন্সে নেই।’ আমি ভাবলাম, আমাদের রেগুলেটররা জনস্বার্থ সম্বন্ধে কত উদাসীন হলে জনগণের কাছে শেয়ার বেচতে হবে, এমন কোনো শর্ত ছাড়াই এত বড় বিদেশি কোম্পানিকে এই বাজারে ব্যবসা করার অনুমতি দিল। গ্রামীণ টেলিফোন টেলিনর নামে পাকিস্তানেও ব্যবসা করেছ। স্বেচ্ছায় এই কোম্পানি শেয়ারবাজারে আছে এবং অনেক মূল্য দিয়ে লাইসেন্স কিনেছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এখানে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে তেমন কিছু ঘটেনি।
এক বড় ব্যাংকার আমাকে বাজেট-পরবর্তী কোনো একদিন বিদেশি বিনিয়োগকারীদের এক আলোচনায় নিয়ে গেলেন। সেখানে করপোরেট ট্যাক্স এবং সিমকার্ডের ওপর ট্যাক্স বসানো নিয়ে আলাপ হচ্ছিল। আমি তখনকার গ্রামীণফোনের ব্যবস্থাপনা পরিচালককে বললাম, ‘গ্রামীণফোন কেন শেয়ারবাজারে আসছে না?’
তিনি প্রশ্ন শুনে কিছুটা রাগই করলেন। বললেন, ‘শেয়ারবাজারে আসতে হবে কেন? আমাদের শেয়ারবাজার গ্রামীণফোনকে কেনার জন্য উপযুক্ত নয়।’ তাঁর ওই কথা শুনে যত না হতাশ হয়েছি, তার চেয়ে বেশি রাগ হচ্ছিল আমাদের রেগুলেটরের ওপর। লাইসেন্স শর্তে যদি আইপিও ব্যাপারটা থাকত, তাহলে জিপির এমডি এ প্রসঙ্গে এমন কথা বলতে পারতেন না।
তার পরও আমার মতো কিছু লোক এই ইস্যুটাকে বারবার সামনে এনেছিল। সরকারও তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য করহার কমিয়ে দিলেন। এভাবে চাপ তৈরির বিষয়টি শেষ পর্যন্ত কাজে আসে। গ্রামীণফোন দেখল, শেয়ারবাজারে এলে তাদের তিন ক্ষেত্রে লাভ। প্রথমত, জনগণ ভাববে, এটা তাদের কোম্পানি। দ্বিতীয়ত, আইপিও থেকে প্রাপ্য অর্থ দিয়ে উঁচু সুদের ঋণ শোধ করা হবে। তৃতীয়ত, বিরাট অঙ্কের কর ছাড়ের সুযোগ গ্রহণ করা যাবে।
আজকে গ্রামীণফোনের ৪৮৬ কোটি টাকার গণ-প্রস্তাবে চার গুণ বেশি চাঁদা জমা পড়েছে বলে শুনেছি। এর দ্বারা এও প্রমাণ হলো, যাঁরা এত দিন বলে আসছিলেন যে আমাদের শেয়ারবাজার কোনো বড় ইস্যুকে হজম করতে পারবে না, তাঁরাও ভুল । আমি শুধু এই কথাই বলব, গ্রামীণফোনের সফল আইপিও অন্যদের জন্য চোখ খুলে দিয়েছে। আমাদের বিনিয়োগকারীরা সম্পূর্ণভাবে তৈরি বড় বা কথিত মেগা আইপিও কিনে নিতে।
এখন সরকার এবং ব্যক্তি খাতের অন্য বড় কোম্পানিগুলোর দায়িত্ব হলো, এই বাজার ব্যবহার করে তাদের প্রকল্পগুলোর অর্থায়নের উদ্যোগ নেওয়া। গ্রামীণফোন মাত্র ১০ শতাংশ ইক্যুইটি জনগণের কেনার জন্য অফার দিয়েছে। (গ্রামীণ ব্যাংকের ৩.৮ শতাংশ মালিকানা আছে) তাদের মেজরিটি শেয়ার ৫২ শতাংশ হাতে রাখতে হয়েছে। তাতে আমাদের আপত্তি নেই বরং আমরা খুশি। আমরা চাইছি, বিদেশি কোম্পানিগুলো তাদের মূলধনের সামান্য অংশ এই দেশের জনগণের কাছে বেচে তাদেরকে তাদের ব্যবসায়ের খুদে অংশীদার হওয়ার সুযোগ দিক।
------------
সুত্র: প্রথম আলো।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
যীশূ বলেছেন:
বহুত পুরান কথা।
লেখক বলেছেন: কথা বাস্তবায়ন করা খুব কষ্টকর।
রিফাত হোসেন বলেছেন:
তবু +
লেখক বলেছেন: ধন্যবাদ।
গরিবের বন্ধু বলেছেন:
বাংলাদেশের সকল বঞ্চিত শিশুদের তুলে ধরতেPOOR CHILDREN AND SOCIAL DEVELOPMENT CLUB
সকলের সহযোগিতা চায় ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














