এবার থেকে বাংলায় লিখতে আর সমস্যা হবে না। বিজয়, অভ্র এরপর এল এমন এক সফটয়্যার যা আপনার বাংলা লেখার অভ্যাস একদম পাল্টে দেবে। সফটয়্যারটির নাম হল “শাব্দিক“।
এখান থেকে ডাউনলোড করুন। সফটয়্যারটি মাত্র ১২ মেগাবাইটএর। এর সবচেয়ে ভালো দিক হল যে বাংলা লেখার সময় আপনাকে হিন্ট দিয়ে দেবে। যেমন আপনি ‘চালাক‘ লিখতে চাইছেন তাহলে ইংরেজীতে Chalak লিখলেই হবে।
ফলে বাংলা লিখতে আপনার সময় প্রায় ৩০% কমিয়ে দেবে।
কেমন করে ইন্সটল করতে হয়ঃ
ডাউনলোড করার পর Install Shabdik এ Click করুন



এরপর ইন্সটল বাটনে ক্লিক করলেই হবে। ইন্সটলের শেষের দিকে আপনার কম্পিউটার কমপ্লেক্স স্ক্রিপ্ট সাপোর্ট করে কিনা তা ভেরিফাই করে দেখতে চাবে। আপনি যদি নিশ্চিত না হন, তাহলে
এখান অথবা
ghএখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন। কম্পিউটার রি-স্টার্ট করুন।
দুবার শিফট অথবা F11 অথবা Ctrlএফ-১১B প্রেস করেই বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলায় যাওয়া যাবে।ডিফল্ট কি বোর্ড হিসাবে রুপালী আসবে, ফোনেটিক টাইপের জন্য ইক্সপ্যাড বেছে নিন।
কোনও ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন।
- ধন্যবাদ
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩৪