বাঁশের জন্য... [আবোল-তাবোল]
১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৫
স্যার, কত বড়?
উমমম, কত বড় পাবা?
এই ধরেন, ঠিক নাই...
এক মানুষ লম্বা?
ঠিক নাই স্যার!!
একটা টেবলের মত লম্বা?
হইতে পারে, সিউর না স্যার!
এক হাত লম্বা?
এটা মনে হয় পাবো! তো স্যার, মোটা কেমন?
যেমন তেমন, কিন্তু কচি বাঁশের মত চিকন হইলে হবেনা আবার!
এই ধরো, এমন হতে হবে যেন কাউকে বাড়ি মারলে
মাথা ফাটতে পারে, কিন্তু মারা যাবেনা....
ওমা স্যার!! কার মাথা ফাটাইবেন???
আরে ধুর না, মাথা আমি ফাটাবোন...
তো কে ফাটাইবে?
সে তোমার জেনে কাজ নাই, তুমি জোগাড় করতে পারবে কিনা তাই বলো!
হমম, পারবো স্যার, কিন্তু....
কিন্তু কি! ওহ আচ্ছা, হমম বুঝেছি।
এই নাও, কিছু রাখো, পরে আরো পাবা...
ঠিক আছে স্যার, আজকেই এনে রাখবো!
হমম ভালো!!
স্যার একটা কথা!!
আবার কি?
স্যার, মাথা ফাটবে কিন্তু মরবেনা, এইরকম তো?
হমম সেইরকমি তো বোল্লাম!!
কি ব্যাপার মাথা চুলাকাও কেনো?
স্যার!!
কি বলো!!
স্যার কার মাথা ফাটানো হবে?
আরে মাথা টাথা না!!
তো??
আসলে আমি আমার খাট ঠিক করবো!!
খাট ঠিক করার সাথে মাথা ফাটানোর কি আছে, স্যার!!
মানে খাটের যে অংশ নষ্ট হইছে, শুইলে, ঐ অংশ আমার মাথা থাকে...
ওহ আচ্ছা, বুযছি!! আর বলা লাগবেনা.. মজার ব্যাপার!!
তাই নাকি! তুমিতো বেশি কথা বলো ছেলে!!
আর বোলবোনা স্যার!! স্যার আমি যাই তাহলে...
হমম আবার দেখা হলে যাতে হাতে বাঁশ দেখি!!
জ্বী স্যার....
মনে মনে ভাবলাম....
বাঁশ পাবো কিনা জানিনা, পাইলে কথা হবে, মাথা ফাটবে!!
আর কি কিছু হবে??? জানিনা!! বড়ই অদ্ভূত আর রহস্যময়!!
যাই হোক, আমি বাঁশটা ঠিকই আনবো!!
প্রকাশ করা হয়েছে: কাব্যলোচন বিভাগে ।
চতুরভূজ বলেছেন:
৫
কণা বলেছেন:
হি হি হি জটিল লিখেছ!! আমি প্রথম দিকে ভাবলাম, বাঁশ দিয়ে বুঝি আমারই মাথা ফাটানো হবে! হি হি হি . . .
যাক! আবোল-তাবোল ভাল হয়েছে
৫
@ চতুরভূজ : ধণ্যবাদ।
@ কণা : তোমার মাথা আমি অপর কোনো একদিন ফাটাইবো।


















এক কাজ করতে পারেন, বাঁশিওয়ালা থেকে সবচেয়ে বড় সাইজের বাঁশিটা কিনে ফেলেন, ১ হাতের বেশি হবে।
আমারে ধইন্যা পাতা দেন। ভালো বুদ্ধি দিসি না?