somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ ফেরত একজন বাস যাত্রীর গল্প.............. কোথায় চলছি আমরা?

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের ছুটি শেষে গতকাল বাসে করে ঢাকা ফিরছি। পাশের সিটে এক মধ্যবয়সী ভদ্রলোক। মুখ ঘুরিয়ে নানা আলোচনা করে যাচ্ছেন পেছনের সীটে বসা উনার এক পরিচিত ভদ্রলোকের সংগে। কথাবার্তায় বোঝা গেল উনি একজন সরকারি ব্যাংকের কর্মচারী। উনাদের ব্যংকের সিবিএ ইলেকশন সামনে, খুব ব্যস্ত উনি। হটাৎ করে পেছেনে থাকা লোকটাকে উনি বললেন, 'জানো, আমারতো প্রমোশন হয়েছিল তত্বাবধায়ক সরকারের আমলে অফিসার পদে, তারপর সেদিন কেস করে প্রমোশন বাতিল করাইছি।'

আমিতো হতভম্ব। বলে কি লোকটা। আমি এই পর্যায়ে লোকটাকে তার ব্যাংকের নাম জিজ্ঞাস করলাম উনি অবলীলায় নাম বলে দিলেন। এরপর উনি পিছনের লোকটাকে বলে চলছেন, আমরা মোট ১০জন কেস করে প্রমোশন বতিল করাইছি নইলেতো সিবিএ ইলেকশনটা করতে পারতাম না , বুঝছো? তোমার খালা কিন্তু জানে না, সে জানে আমি আফিসার হইছি'(পেছনের লোকটা এই লোকটাকে খালু বলছিল এতক্ষন)
উনার ব্যংক বেসরকারি করন প্রক্রিয়ায় আছে, উনি বললেন 'আরে বেসরকরারী!! ম্যনেজমেন্ট তত্বাবধায়ক আমলে খুব বাড়াবাড়ি শুরু করেছিল, এখনতো পা ধরে কুল পাচ্ছে না।'
বোঝা গেল উনি সরকারি দলের সিবিএ সংগঠন করেন। বললেন বিএনপি আর তত্বাবধায়ক সরকারের আমলে ডাইরেক্ট অফিসারের নীচে সব নিয়োগ বন্ধ ছিল, (যাতে সিবিএ দুর্বল হয়) এখন আমরা আবার খুব শীঘ্রি নন- অফিসার নিয়োগ শুরু করব। সরকার সিদ্ধান্ত নিছে না প্রতি পরিবার থেকে একজনকে চাকরি দেয়া হবে, সে অনুযায়ী নিয়োগের লিস্ট হচ্ছে।'
এক পর্যায়ে উনি বললেন , 'আরে, বিএনপির মাজা ভাইংগা দিছে, বাধা দেবে কে?'

আমি একবার ভেবেছিলাম কিছু বলি ভদ্রলোককে, পরে ভাবলাম থাক। এই লোকটার বদলানোর সময় চলে গেছে, লুটপাটের সুযোগ সৃষ্টি হওয়ায় পশুবৃত্তি এমনভাবে জেগে গেছে যে কথা বলা বৃথা।

কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোথায় চলছি আমরা? ছোটবেলায় পিতামাতা যে সততার কথা শিখিয়েছেন এই লোকটাকে দেখে মনে হল সে সবের দিন ফুরিয়ে গেছে। এই লোক যেভাবে বাসের মধ্যে সগর্বে তার কীর্তির কথা বলেছেন তাতে উনি উনার ছেলেমেয়েদের কে সততার সংগা কিভাবে দেন কে জানে? তবে সময় বোধহয় বদলাচ্ছে। এখন প্রথম শিক্ষা হচ্ছে যে কোন মুল্যে টাকা পয়সার মালিক হতে হবে, ক্ষমতাবান হতে হবে। সততা??? সেটা অপশনাল। থাকলেও হয় তবে না থাকলে অসুবিধা নেই।
১৯টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×