somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... বিএসএফের অব্যাহত নির্যাতন........জেগে উঠুক মানবতা......জেগে উঠুক দেশপ্রেম...জেগে ওঠ কাপুরুষ।
একটা জাতি কতটা কাপুরুষ আর কতটা নির্লজ্জ হতে পারে তার চরম উদাহরনে বিশ্বে আমাদের ধারে কাছে কেউ নেই। শুধু বিএসএফ ই বারবার আমাদের এই কথাটা মনে করিয়ে দেয়। বিএসএফের বাড়াবাড়ি টাই এখন স্বাভাবিক। তারপরও হটাৎ হটাৎ চমকে উঠতে হয়, আচমকা প্রকাশ হয়ে যাওয়া ঘটনা আর ভিডিওগুলো মনকে কাদাঁয়, আপ্লুত করে। এই যেমন এনডিভির প্রচারিত ভিডিওটা দেখে চমকে ভাবি , যে লোকটাকে এইভাবে পশুর মতো করে বিবস্র করে নির্যাতন করা হচ্ছে আমি তার দেশেরই লোক। সেই নির্যাতিত লোকটা দেশেই আমি বাস করি!!!

বাংলাদেশী মানুষটাকে করা এই নির্যাতনের দৃশ্য প্রকাশ করেছে এনডিটিভি। অসংখ্য ধন্যবাদ ওদের। মনুষত্ব যে এখনও আছে, বিবেকবোধ যে হারিয়ে যায়নি সেটা ওরা মনে করিয়ে দিল।
এই খানে ভিডিওটার লিংক : Click This Link
আরো কিছু ছবি :



বিএসএফের সীমান্ত হত্যা নতুন কিছু নয় । গত এক দশকে তারা প্রায় ৯০০ বাংলাদেশী সীমান্তে হত্যা করেছে। এ সংক্রান্ত বিডিনিউজের একটা রিপোর্ট
Click This Link

জৈন্তপুরে বিএসএফের জায়গা দখল সেদিনের ঘটনা।গুলিকরে, মানুষ মেরে দখল করেছিল বাংলাদেশীদের চাষের জমি।প্রতিনিয়ত গুলি করছে নিরীহ বাংলাদেশীদের লক্ষ্য করে, মরছে মানুষ। হায় বিডিআর!!!

ছোট্ট মেয়ে ফেলানীকে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল।


ফেলানিকে নিয়ে লেখা এইখানে : Click This Link

কতটা নির্লজ্জ আর কাপুরুষ জাতি হলে আমরা বিএসএফের অব্যাহত হত্যা আর নির্যাতন মুখ বুজে চেপে যাই। আমাদের বোন নির্যাতিত হয়, খুন করে তাকে ঝুলিয়ে রাখা হয়, আমরা দু:খ পেয়ে স্টার প্লাসে বুদ হয়ে যাই। আমাদের দেশের নিরীহ অভাগা মানুষগুলো খুন হয় রক্তপিপাসুদের হাতে আমরা সেমিনারে দেশপ্রেমের বুলি আওড়াই।
কতটা দুর্ভাগা সীমান্ত এলাকার মানুষগুলো, ভাগ্যদোষে একটা কাপুরুষদের দেশে জন্মেছিল। ধিক।
একটা করে খুন হয় সীমান্তে , নির্যাতিত হয় নিরীহ মানুষ, আমাদের রাজনিতীবিদরা সতর্ক প্রতিক্রিয়া ব্যাক্ত করে, পাছে কে ক্ষেপে যায়। ভারতের মিডিয়া এই নির্যাতনের খবর দেখায় আর আমাদের মিডিয়াগুলো অপেক্ষা করে, সতর্ক সিগন্যালে তার খুব ভাংগে, লজ্জা লজ্জা করে। এই গরিব মানুষগুলো নিজেদের রক্ষায় ট্যাক্স দিয়ে যাদের পালে সেই রাস্ট্রীয় বাহিনী নিশ্চুপ , ভোগবিলাস আর নিজেদের প্রাপ্তি হিসাবে ব্যাস্ত তারা। আমাদের বুদ্ধিজীবীরা দুএকটা সেমিনার করেন ,টকশোতে ঝড় তোলেন তারপর মেতে ওঠেন অন্যকোন আলোচনায়। মাথা বিক্রি করা কেউ কেউ গরু চোরের শাস্তি কি হওয়া উচিৎ সেটাও ইতি উতি বলার চেস্টা করেন। আর যার হাতে আমরা নিজেদের ভার তুলে দিয়েছে তার ব্যাস্ত দাদাদের চলার রাস্তা নির্মানে। আমাদের বোন খুন হবে, তাকে ঝুলিয়ে রাখা হবে, আমাদের নিরীহ গরিব মানুষ খুব হবে নির্যাতিত হবে আর আমরা তাদের জন্য বুকের ভিতর দিয়ে বিনা পয়সায় যাতায়াতের রাস্তা করে দেব। আমরা ডুবে যাব তাদের রং ভরা চ্যানেলগুলোতে। সেই চ্যানেলেই নিজদেশের মানুষের নির্যাতনের দৃশ্য দেখে একটু চমকে যেয়ে চুকচুক করব, তারপর চলে যাব অন্য চ্যানেলের অন্য সিরিয়ালে।

থু:! ধিক্কার এই জন্মের।

জেগে উঠুক মানবতা। জেগে উঠুক বিবেক। জেগে উঠুক দেশপ্রেম। জেগে ওঠ কাপুরুষ।
]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29525413 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29525413 2012-01-20 00:12:48
ভারতীয় চ্যনেলে আসক্ত হয়ে যাচ্ছি আমরা , ভীনসংস্কৃতির চোরাবালিতে চুপিসারে ডুবছে দেশ। সাবধান হোন।
বাংলাদেশীদের বিদেশপ্রীতি নতুন কিছু নয়। ঐতিহ্যগতভাবেই নানাজাতির রক্ত বইছে আমাদের দেহে। সেই সংগে আড়াইশ বছরের দাসত্ব আমাদের মানসিকতা থেকে আত্মমর্যাদাকে কমিয়ে দিয়ে বিদেশ প্রীতি ঢুকিয়ে দিয়েছে। বিদেশের তৈরী হলেই হলো, একটা উন্নাসিক মানসিকতা ভর করে আমাদের উপর। দেশীয় বহু ভাল জিনিস হারিয়ে গেছে কদরের অভাবে। তবে সবচেয়ে বড় অগ্রাসন বোধহয় এই চ্যানেলগুলোর। ভারত কিন্তু ঠিকিই বাংলাদেশের চ্যানেলগুলোকে তাদের দেশে আটকে রেখেছে। আর আমরা নির্লজ্জভাবে তাদের চ্যানেলগুলোতে ডুবে যাচ্ছি। মীরাক্কেলের মতো অনুস্ঠানগুলোতে বাংলাদেশীদের অংশগ্রহনের মাধ্যমে ধরার চেস্টা করছে মার্কেট।

আমাদের বুদ্ধিজীবীরা অনেক আগেই ব্যাক্তিস্বার্থে মাথা আর দেহ সবই বিক্রি করে বসে আছেন। কাজেই নিজেকেই সচেতন হতে হবে। এখন হয়ত আপনার ছোট্ট মেয়েটার মুখে হিন্দি শুনে চমকে ওঠেন, সাবধান না হলে একদিন হয়ত হিন্দি না জানার জন্য আফসোস করতে হবে।]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29521833 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29521833 2012-01-13 20:16:12
শেয়ার বাজারের পতন আর ডলারের মূল্যবৃদ্ধি কিসের ইংগিত দিচ্ছে?....একটি আশংকার কথা

গতকাল আমার ঘনিস্ঠ এক বন্ধু ফোন দিল। তীব্র হতাশায় ভেংগে পড়া মানুষের মতো সে বলল, দোস্ত শেষ হয়ে গেছি। শেয়ার নিয়ে পাগলামি করার জন্য কত টিটকেরি করেছি ওকে অথচ ওর বেদনায় হটাৎই মনটা ভারী হয়ে গেল।ভাল একটা পদে চাকরি করা ছেলেটা পাগলা নেশায় ব্যাংক থেকে টাকা লোন করে সব শেয়ারে ইনভেস্ট করে ছিল গতবছর জুনের আগে, যখন অর্থমন্ত্রী আমন্ত্রন জানিয়ে বলেছিলেন আপনারা আসুন আমাদের শেয়ার বাজারে ইনভেস্ট করুন, আমাদের মার্কেট অনেক শক্তিশালী। উৎসাহ দেয়ার জন্য গতবছর সন্চয় পত্রের সুদের হার কমিয়ে দেয়া হয়েছিল। কত মানুষ সন্চয়পত্র ভেংগে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের আমন্ত্রনে। এখন এই সব আমন্ত্রন গ্রহন কারীরা তাদের সর্বস্বতো হারিয়েছেনই উল্টো ফটকা কারবারী, জুয়ারী,লোভী এইসব খেতাব পাচ্ছেন সেই আবুল মালের কাছ থেকে। কি অবিশ্বাস্য!!! দাওয়াত দিয়ে লুট করার এমন নজির আর বহির্বিশ্বে আছে কিনা জানিনা।

এখন আমরা একটা সহজ হিসাবে যাব। গত বছর ডিসেম্বরের কিছু আগে শেয়ার মার্কেটের যে সূচক ৮ হাজার ছাড়ানো ছিল সেটা এখন ৫ হাজার ছুই ছুই। তারমানে এই গ্যাপের একটা বিপূল পরিমান টাকা শেয়ার মার্কেটের বাইরে চলে গেছে।
কেউ শেয়ার বিক্রি করে টাকা কোথায় রাখবে?

১। বাসায় : এই বিপুল অংকের টাকা বাসায় রাখা প্রায় অসম্ভব। আর সব লুটেরা মিলে সেটা একযোগে বাসায় রাখবে সেটাও কেমন অতিকল্পনার মতো হয়ে যায়।
২।ব্যাংক : আমরা হাতে টাকা পেলেই সেটা জমা দিতে ব্যাংকে ছুটি। কাজেই এইটা টাকা যাওয়ার একটা ভাল জায়গা। কিন্ত আশ্চর্যভাবে ডিসেম্বরের পর থেকে ব্যাংকে চরম তারল্য সংকট। বেশীরভাগ ব্যাংকে নতুন ফাইন্যান্স করা প্রায় বন্ধ করে দিয়েছে। তারাও টাকার সংকটে ভুগছে, মানে টাকা সেখানে যায়নি।
৩। শেয়ার বিক্রি করে টাকা বিও একাউন্টে আছে : এই সম্ভাবনাটাও সত্যি না কারন হাউসগুলো বিও একাউন্টের টাকা কোন না কোন ব্যাংকে রাখে তাইলে ব্যাংকগুলো তারল্য সংকটে পড়তো না।

এই বিশ্লেষন গুলোতে একটা বিষয় আশংকা হয়, টাকা দেশের ভিতর নেই। পাচার হয়ে গেছে। প্রমান নেই তবে একটা পরিস্কার লক্ষণ কিন্তু আছে। ধরা যাক আপনি প্রমাণ ছাড়া টাকা দেশের বাইরে পাচার করতে চান কি করবেন? যারা একটু এই লাইনে কাজ করেন বুঝবেন যে দেশের বাইরে টাকার কোন দাম নাই। তাইলে? দাম ডলারের। সেটা ব্যাংকিং চ্যানেলে না পাঠিয়ে যদি আমি হুন্ডি করি? ডলারের চাহিদা বেড়ে যাবে। ফলে দাম বাড়বে ডলারের।

গত কয়েকমাসে ডলারের দাম বেড়েছে সাত থেকে আট টাকা। এখন মিলিয়ে নিন বাকি হিসাবটা।

আমার এই আশংকার কথা মিথ্যা হলে সবচেয়ে খুশী আমিই হতাম, কিন্তু সেটার কি কোন সম্ভাবনা আছে?

ডলারের গ্রাফটার তথ্যসূত্র : Click This Link
এই নিয়ে আমার একটা পুরান লেখা : ]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29464828 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29464828 2011-10-12 23:11:25
বাংলা সাহিত্য ও হুমায়ুন আহমেদ.................
রবীন্দ্র পরবর্তী যুগে আধুনিক বাংলা উপন্যাসকে টেনে নিয়ে গেছে মূলত: ওপার বাংলার লেখকগণ। আমাদের কিছু ভাল লেখা যে সেসময় হয়নি তা নয়, তবে সুনীল, শীর্ষেন্দু, সমরেশ, সন্জীব আর বুদ্ধদেবের মতো লেখক তৈরী হয়নি এইদেশে বহুদিন- সেটা বলাই বাহুল্য। স্কুলের পড়া ফাঁকি দিয়ে সেবা প্রকাশনীর অনুবাদের পাশাপাশি কত যে শীর্ষেন্দু, সুনীল মুগ্ধ হয়ে পড়েছি ঠিক নেই। এর পর তার আগমন, ধুমকেতুর মতো। তিনি হুমায়ুন আহমেদ। বাংলা সাহিত্যে পাঠককে উপন্যাসে টেনে রাখা লেখক তার মতো যে আর আসেনি সেটা পরিস্কার করে বলা যায়,সেটা তার উপন্যাসের হালকা ভাব নিয়ে যতো সমালোচনাই থাকুক তবুও। কলকাতা কেন্দ্রিক গড়ে ওঠা বাংলা উপন্যাসকে তিনি একাই ঘুরিয়েছেন। এপার বাংলা ওপার বাংলায় প্রচুর পাঠক তৈরী করে তিনি ইতোমধ্যে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে ফেলেছেন।

হুমায়ুন আহমেদ সবচেয়ে বড় অবদান সম্ভবত বাংলা সাহিত্যকে বিজ্ঞানমুখী করা। ইউরোপীয় সাহিত্য চর্চায় বিজ্ঞান আছে বহু আগে থেকেই। আঠারো শতকে জুলভার্ন, স্যার আর্থার কোনান ডয়েল, এইচ জি ওয়েলসের মতো লেখকরা চমকপ্রদ উপন্যাস লিখে তখন নেতৃত্ব দিয়েছেন সমাজের বিজ্ঞান মনস্কতাকে। আবিস্কারেরও বহু আগে জুলভার্নের উপন্যাসে কল্পনা করা সাবমেরিন বা উড়োজাহাজ যে ইউরোপ আমেরিকার সমাজ চিন্তা এবং বৈজ্ঞানিক ভাবনায় কি প্রভাব রেখেছে সেটা তাদের অগ্রগতি থেকেই পরিস্কার। দু:খজনক হলেও সত্য সেই সময় বাংলা সাহিত্যে কিছু শক্তিশালী লেখক থাকলেও তাদের লেখায় এর কোন ছাপ পাওয়া যায় না। এমনকি রবীন্দ্রনাথ এবং তারপরের লেখকগন এই জায়গাটায় কেন জানি কোন আগ্রহ দেখান নি। বাংলা সাহিত্যে আধুনিক বৈজ্ঞানিক চিন্তাভাবনা, কল্পনার আমদানী হুমায়ুন আহমেদের হাত ধরে। তার অনুজ মু:জাফর ইকবাল প্রথম সায়েন্স ফিকশন লিখলেও বাংলা সাহিত্যকে মহাকাশের যুগে প্রবেশ করিয়েছেন হুমায়ুন আহমেদ। আগে উচ্চ শিক্ষিত বাংগালী বিদেশী সাহিত্যে যে ভবিষ্যত বিজ্ঞানের স্বাদ নিতেন হুমায়ুন আহমেদ সেটাই ছড়িয়ে দিয়েছেন দেশের সকল পাঠকদের মাঝে। নী, কুহকের মতো অন্যজগতের লেখাও বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদের হাত ধরেই। এই অবদানের কারনে হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে চিরস্মরনীয় হওয়ার যোগ্যতা রাখেন।

অন্যদিকে মিসির আলীর মতো বিশ্লেষণ নির্ভর লেখা অথবা হিমুর মতো রহস্য মেশানো চরিত্রও হুমায়ুনের অনন্য অবদান। হিমুতো গত কয়েকদশক ধরেই টিনএজের ক্রেজে পরিণত হয়ে আছে। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য ইতোমধ্যে তিনি অনেক পুরুস্কার পেয়েছেন। উল্লেখযোগ্য কিছু বাংলা একাডেমী পুরস্কার ১৯৮১ ,শিশু একাডেমী পুরস্কার,একুশে পদক ১৯৯৪,জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ কাহিনী ১৯৯৩, শ্রেষ্ঠ চলচ্চিত্র ১৯৯৪, শ্রেষ্ঠ সংলাপ ১৯৯৪)
লেখক শিবির পুরস্কার (১৯৭৩),মাইকেল মধুসুদন পদক (১৯৮৭),বাকশাস পুরস্কার (১৯৮৮),হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯০),জয়নুল আবেদীন স্বর্ণপদক। তবে সবচেয়ে বড় পুরুস্কারটি সম্ভবত অসংখ্য মানুষের ভালবাসা।

হুমায়ুন আহমেদ বাংলাদেশের অন্যান্য লেখক থেকে নানা কারনেই ভিন্ন, একটু অন্যরকম। তিনি বাংলাদেশের বিলুপ্তপ্রায় আস্তিক লেখকদের একজন(আজকের প্রথমআলোর ছুটিরদিনের সাক্ষাৎকার)। এই মুহূর্তের বাংলাদেশের বেশীরভাগ নাস্তিক লেখক/বুদ্ধিজীবীর মতো তিনি তার নাটক/উপন্যাসে একটা দাড়ি টুপিওয়ালা লোককে ভিলেন চরিত্রে দাড় করিয়ে দেন না। বরং তার বহু উপন্যাসে ধার্মিক লোককে সম্মানিত চরিত্র হিসাবে দেখান হয়েছে।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্ম নেয়া এই অসামান্য মানুষটা আজ কোলন ক্যান্সারে আক্রান্ত। হার্টের সমস্যার কারনে রেগুলার চেকআপ করতে গিয়ে সিংগাপুরের মাউন্ট এলিজাবাথে ধরা পরে এটা। তবে সুখবর হচ্ছে নিউইয়র্কের ডাক্তাররা জানিয়েছেন এটা এখনও প্রাথমিক পর্যায়ে আছে, অপারেশন করার প্রয়োজন নেই কেমোথেরাপিতেই সুস্থ্য হয়ে ওঠা যাবে।

পেটের গভীরে বেড়ে উঠা দুষ্ট কোষগুলোর দিকে শুধু হুমায়ুন আহমেদ না সারা বাংলাদেশের মানুষই তাকিয়ে আছে। তার কাছে যে বাংলা সাহিত্যের অনেক ঋণ।

প্রিয় লেখকের জন্য গভীর ভালবাসা। সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে এই কামনায়।
]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29450120 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29450120 2011-09-18 00:44:19
তিস্তার পানির ন্যায্য হিস্যা কি ট্রানজিট নামের করিডরের বিনিময়ে নেয়ার সেটআপ গেম চলছে ?
দেশের বেশীরভাগই মানুষই যখন ট্রানজিট নিয়ে উদ্বিগ্ন তখন জানা গেল ট্রানজিট চুক্তি হয়নি। কারন ? প্রচন্ড অবাক হওয়ার মতো খবর। গত কয়েকবছরের মন্ত্রীদের নির্লজ্জ ভারতপ্রীতি, টিপাইমুখ নিয়ে বাংলাদেশের মন্ত্রীর ভারতের পক্ষে অবস্থান কোন কিছুই মেলেনা।

তারপরও আশা হলো ফিরে এলো কি দেশপ্রেম? আওয়ামিলীগের উগ্র সমর্থকরা বুক টান করে দেশপ্রেমের খবর জানাতে লাগল। কি ব্যপার? জানা গেল তিস্তার পানি বন্টন চুক্তি হয়নি তাই ট্রানজিট দেয়নি বাংলাদেশ। অনেকে বলল সাবাস!! আওয়ামী মিডিয়াতে ফলাও করে প্রচার হচ্ছে বাংলাদেশ নিজের স্বার্থের ব্যপারে ছাড় দেয়নি মোটেও। সাধারন মানুষও ধন্দে।

আমার প্রশ্ন হলো তিস্তা নদীর ন্যায্য পানির হিস্যার বিনিময়ে ট্রানজিট? তিস্তার পানি পাওয়ার আশ্বাসের প্রতিদান কি ট্রানজিট হবে? কি ভয়ংকর তুলনা। আর পদ্মার পানি পাওয়ার আশ্বাস কি পূরন করেছে ভারত?

এটা মনে হচ্ছে পরিস্কার একটা সেট আপ গেম খেলছে ভারত। বাংলাদেশের সাধারন মানুষের ট্রানজিটের নামে করিডরের বিরুদ্ধে প্রবল অসন্তোষকে দমাতে অথবা ভুলিয়ে দিতে ভারত সমর্থক মিডিয়াগুলো তিস্তার পানিকে এতো গুরুত্বদিয়ে প্রকাশ করছে।

কয়েকদিন পরই বলবে অনেক কস্টে মমতা রাজি হইছে বাংলাদেশকে পানি দিতে, সবাই ধন্য ধন্য করবে, দেখ বাংলাদেশেরই জিত হলো শেষ পর্যন্ত।দুই মন্ত্রী হাসি হাসি মুখে ট্রানজিট নামের করিডর চুক্তিতে সই করবেন। আমরা হয়ত অনেকেই ভাবব, শেখ সাবের বেটি কেমন দেখাইল ভারতরে, দাবী আদায় করে তবে ছাড়ল! সাবাস! ]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29445043 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29445043 2011-09-08 23:51:21
মাননীয় প্রধানমন্ত্রী মনোমহন সিং আপনাকে অভিনন্দন......................
আপনাকে অভিনন্দন। একজন সাচ্চা দেশপ্রেমিকের মতো আপনি আপনার দেশের স্বার্থ প্রায় বিনাপয়সায় বুঝে নিয়ে গেলেন। মুগ্ধ হতে হয়। নিজেকে ধিক্কার দেই কেন এমন একটা দেশপ্রেমিক দেশে জন্মাইনি বলে। ট্রানজিট টা নিয়ে গেলেন ফাও। প্রতিবেশী বশীভূতকরন প্রকল্পে সিকিম নেপালের পর আরাকটা দেশের পরিস্কার আবির্ভাব ঘটল। আপনার এই সাফল্য বর্নানাতীত। এই রকম একটা দেশপ্রেমিক ভরা মানুষের দেশের সদস্য হইতে মন চায়। জানি এই দেশের অনেকেই লম্বা লাইন দিয়েছেন ইতোমধ্যে, অনেক ভিআইপি সহ। জানি মুখ্যমন্ত্রীর পদটাও বিক্রি হয়ে গেছে। তবু আপনার এই মুগ্ধ ভক্তকে হতাশ করবেন না আশাকরি। কথা দিচ্ছি আর কোন প্রশ্ন তুলবোনা আপনার বিশ্বস্ত বিশ্বাসঘাতকদের কর্মকান্ড নিয়ে, কথা দিচ্ছি কখনও বলবওনা এতো মাইল ট্রানজিটের বিনিময়ে কেন সামন্য ১৫ কি।মি ট্রানজিট নেপালের সাথে পাবে না বাংলাদেশ, কখনও বলবনা কেন নদীর উজানে বাধ দিয়ে পানিতে মারা হচ্ছে অভাগা মানুষগুলোকে, প্রশ্ন করবোনা সবকিছু কেন বিনা পয়সায় নিয়ে যাচ্ছেন...যদি কোন অবুঝ শিশু অবাক হয়ে বলে এতোকিছু দিলাম বিনিময়ে কি পেল বাংলাদেশ.. কথা দিচ্ছি মুখ চেপে ধরব তার।

সবকিছু নিয়ে যান। শুধু একটু পাসপোর্টা টা করতে দিয়েন আপনার বিজয়ী দেশের, বেশী কিছুনা শুধু এইটুকুতো বলতে পারব ভবিষ্যতে.. আমার দেশের রাজনিতীবিদ, আমলা, সেনাবাহিনী সব মানুষ সাচ্চা দেশপ্রেমিক।আমি একজন দেশপ্রেমিক মানুষেভরা দেশের নাগরিক, বিশ্বাসঘাতক মানুষেভরা দেশের নয়। শুধু এইটুকুই চাওয়া প্রিয় সিং।

আপনাকে অভিনন্দন হে মহান দেশপ্রেমিক। ]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29443952 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29443952 2011-09-06 21:18:38
নৈতিকতা বোধহীন ডিজুস প্রজন্ম তৈরীর দায়ভার কে নেবে? সেদিন গ্রামীনফোনের ডাক্তারের কাছে ফোন করে পরামর্শ চাওয়ার একটা ঘটনা শুনছিলাম। ১২ বছরের এক কিশোরী ফোন করে ডাক্তারকে বলছে তার তলপেটে ব্যথা, কারন জানতে নানা প্রশ্নের উত্তরে জানা গেল সে তার বয় ফ্রেন্ডের সাথে সেক্স করেছে। যেন পশ্চিমা দেশের কোন ঘটনা শুনছি।

কিছুদিন আগে আইসিডিডিআরবির যৌন আচরন নিয়ে এক গবেষনার রিপোর্ট পড়লাম পত্রিকায়। দেশের কিশোরদের মধ্যে বহুগামীতার হার মারাত্মক। প্রস্টিটিউটদের কাছে যাওয়াসহ গ্রুপ সেক্সের মতো কর্মকান্ডে এখন এরা ভালভাবেই জড়িত। গবেষণাটি মূলত: এইডসের ঝুকির উপর করা। কিন্তু এই সব তথ্যে চমকে উঠতে হয়। কোথায় যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম?

কিছুকাল আগে বিভিন্ন বাস এবং অভিজাত এলাকার দেয়ালগুলোতে স্প্রে করে লেখা কিছু গ্রুপের নাম দেখা যেত, ব্যাড বয়েজ, ক্রেজি এইজাতীয়। আইনশৃংখলা বাহিনীর তদন্তে দেখা গেল অভিজাত এলাকার বিভিন্ন কিশোরদের কাজ এগুলো।

বলতে দ্বিধা নেই সমাজের নৈতিকতাবোধ অনেক আগে থেকে নি:শেষের পথে। বড়দের সম্মান করার চলটা উঠে গেছে প্রায়, বিজাতীয় পোশক পরা উদ্ভট লেবাসের কিশোর কিশোরীরা ড্যাম কেয়ার ভাব নিয়ে চলছে, অনেকেই নানা ধরনের নেশায় আক্রান্ত, সামাজিক মূল্যবোধ বলে যে কিছু আছে সেই জ্ঞানটা তাদের দেয়ার কেউ নেই।

পশ্চিমা ধাঁচের সমাজ ব্যবস্থার দিকে ধাবিত এই প্রজন্মের কাছ থেকে ভবিয্যতে কি আশা করে সমাজ? এদের পিতা মাতাই বা কি ভাবে?পশ্চিমাদের ওল্ড হোম টা যখন এদের পিতামাতাদের দিব্যোচোখে ভাসার কথা?

এই মুল্যবোধহীন প্রজন্ম মূলত তৈরী করে চলছি আমরাই। পিতামাতাদের সময়ের অভাবে, অতিরিক্ত প্রশ্রয়ে, আধুনিক দেখানোর মানসিকতায় আর সমাজ ব্যবস্থা এবং পরিবার থেকে উঠে যাওয়া নৈতিকতার শিক্ষার অভাবটাই দায়ী এর জন্য।
দু:খ লাগে যে পশ্চিমারা যে কারনে আমাদের থেকে এগিয়ে সেই প্রযুক্তি উন্নয়নের দিকে ধাবিত হয়ে , তাদের শিক্ষা, বিজ্ঞান চর্চাকে অনুসরন না করে আমরা তাদের সামাজের অন্ধকার দিকটা অনুসরন করছি, যার কারনে তাদের সন্তানদের পিতার পরিচয় বের করা কঠিন হয়ে পড়ে, যার কারনে এক সন্তান বহু পিতা মাতার দর্শন পায় বা বেড়ে ওঠে চাইল্ড কেয়ারে, বৃদ্ধরা চলে যায় ওল্ড হোমে।
এখনও সময় আছে। নিজেদের সংস্কৃতি, মূল্যবোধ, নৈতিকতা, ধর্মীয় শিক্ষা চালু করতে হবে এখনই। দ্র্রত পচন থেকে বাঁচাতে হবে এই ডিজুস প্রজন্মকে। নইলে ভুগতে হবে নিজেদেরই। ]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29425980 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29425980 2011-08-05 14:50:41
প্রেসিডেন্টের ক্ষমা নিয়ে এতো হৈ চৈ কেন? এতো হৈ চৈ এর মতো কিছু ঘটনাকি এটা? একজন কুখ্যাত খুনীকে প্রেসিডেন্ট নিজ গুনে ক্ষমা করে দিয়েছেন, আর তাই নিয়ে দেশে যা শুরু হইছে ..উফ। পত্রিকা, ব্লগ, ফেসবুকে মানুষের হৈ চৈ দেখে মনে হইতেছে এক পেয়েলা দুধের মধ্যে একফোঁটা গোচনা পড়েছে। গেল..গেল। আইজকা আবার হুমায়ুন আহমেদ পত্রিকায় কটাক্ষ করে লিখলেন। ধুর! এই চেচানো লোকগুলো আমার মনে হয় কখনও বাজারে যান না, রাস্তায় পাব্লিক বাসে চড়েন না..চারিদিকে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে এদের বিকার নেই। একবার চারপাশটা দেখুনতো..তারপর কয়েকটা পয়েন্ট একটু ভাবুন।
১। দেশের চিনির দাম সহ..আকাশ ছোঁয়া সব দ্রব্যমুল্যর কথা .সেই সংগে অর্থ মন্ত্রি আর বানিজ্য মন্ত্রির আশ্বাস।
২। শেয়ার মার্কেটের লুটপাট আর মন্ত্রীদের বচন।
৩। ভারতের একচেটিয়া ট্রানজিট..টিপাইমুখ..বিএসএফের গুলি।
৪। আমেরিকার গ্যাস ক্ষেত্র গেলা।
৫। দেশে বেড়ে যাওয়া ভয়াবহ ডাকাতি আর এই নিয়ে মন্ত্রীর কথা।
৬। একচেটিয়াভাবে তত্বাবধায়ক বাতিল ।
৭। বিডিআরের সেই ভয়ংকর হত্যার ঘটনার কথা আর সন্দেহভাজন যারা বহাল তবিয়তে আছে তাদের কথা, আর উদ্দেশ্যের কথা।


এইবার বলুনতো বিখ্যাত তৈল জিল্লুর খেতাব পাওয়া লোকের কাছ থেকে এই ক্ষমাটা খুব অস্বাভাবিক লাগে আপনার কাছে.........]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29419830 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29419830 2011-07-25 22:09:29
আওয়ামিলীগ ঠিক পথেই আছে..........দেশের সামনে শান্তিপুর্ন ভবিয্যতের হাতছানি বাংলাদেশ আওয়ামিলীগ অত্যান্ত সফলভাবে এই রকম একটা সরকার গঠন করার চেস্টা করে যাচ্ছে বলে মনে হচ্ছে। বিডিআর কাহিনীতে মোটামুটি জলপাই রং এখন ট্রেনিং মনোনিবেশ করেছে। প্রতিবেশী দেশে ট্রনিং শেষে তারা বিদেশে পাহারা দিয়ে দেশের সুনাম বৃদ্ধি সেই সংগে হাল্কা পকেট টাকে ভারী করতে ব্যাস্ত। যুদ্ধাপরাধী জামাত কোমড় ভেংগে সাইজ। খালেদা বাড়ি ছাড়া। তারেক কোকো এই জীবনে যাতে আর দেশে ফিরতে না পারে সেই ব্যবস্থা চলছে। ইউনূস সুশীল বাড়ছিল, এখন ঠান্ডা..ব্যাংক গেছে,,,,অল্পের উপর দিয়ে নোবেলটা বাঁচছে। বাকি সুশীলরাও শিক্ষা নিছে এতে, তারাও ঠান্ডা।
বাকি থাকল কিছু বেয়াড়া পাব্লিক । এরা কিছুতেই সন্তুস্ট হয় না। বিএনপি আমলে চাল ১৯ টাকা থেকে ২২ টাকা হইছিল এরা অস্থির হয়ে গেছিল.. বিএনপি আর্মি/র‌্যাব নামাইয়া নিজেগে ক্যাডারদের ঠান্ডা কইরা দিছিল তবুও এদের মন ভরে নাই.. ..কারন কিছুতেই এরা সন্তুস্ট না। এদের সন্তুস্টের চেস্টা কইরা লাভ নাই... আওয়ামিলীগ তাই সেই পথেই হাটে নাই। শেয়ার মার্কেটে এদের কিছুদের জবাই করা হইছে....সবকিছুকেই নাগালের বাইরে রাখা হইছে তাই চালের দাম ৫০ টাকাতেও এখন আর এরা ট্যা ফ্যা করে না, সাইজ হইয়া গেছে।
এই ভাবে আওায়মিলীগ নিশ্চিন্তে দেশের উন্নয়নে মনোযোগ দিতে পারছে। ইতোমধ্যে বন্ধু ভারতের সংগে বন্ধুত্ব আরও গভীর করা হয়েছে...তাদের করিডর দেয়া হয়েছে... তাদের কাছ থেকে হাল্কা সুদে টাকা ধার নিয়ে তাদের যাতায়াতের রাস্তা করে দেয়া হচ্ছে......নিজেরা না খেয়ে ইলিশ পাঠাচ্ছি টনকে টন.....তাদের স্বধর্মের যেসব আত্মীয় আছে তাদের জন্য দেশের উচ্চপদে চাকরী নিশ্চিত করা হইছে বন্ধুত্ব আর বিশ্বস্ততার স্বার্থে... আরাক বন্ধু মার্কিনীদের হাতে গ্যাস ছেড়ে দিয়ে আমরা নিশ্চিন্ত হতে পারছি যে ঠিক প্রযুক্তিবিদদের হাতেই আমাদের সম্পদ গেল।

এতো অল্প সময়ে এতো কিছু উন্নয়ন সম্ভব হয়েছে আওায়মিলীগের এই চমৎকার 'ঠান্ডা' করা প্রকল্পের কারনেই। তত্বাবধায়াক বাতিল করে ভিশন ২১ সফলভাবে সমাপ্ত হলে আশাকরি তখন আমরা দেশে মাত্র একটা মতাদর্শের লোকই দেখতে পারবে..(অবশ্য হুমু হিজরা বিরোধী হয়ে থাকলেও থাকতে পারে)...
সাবাই একমতের লোক হয়ে গেলে দেশের সামনে খুবই উজ্জ্বল ভবিয্যত অপেক্ষা করছে।
জয়তু আওয়ামিলীগ। (বিদেশী একটা গোয়ান্দা সংস্থাও এই ধন্যবাদের দাবীদার মনে হয়, নানাভাবে সাহায্য করার জন্য তাদেরও ধন্যবাদ।)

]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29408456 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29408456 2011-07-06 22:54:06
শ্রীলংকা কি পারবে আজ?
প্রতিভাবান জয়বর্ধনের চমৎকার সেন্বুরীতে সেই পথে ভালমতোই আছে তারা। তবে কিছু রান আউট আর ক্যাচ মিসের জন্য এখনোও ভালমত ম্যাচে আছে ভারত।

আশাকরছি আবারও চ্যাম্পিয়ন হবে উপমহাদেশের সবচেয়ে শিক্ষিত দেশের ক্রিকেট দলটি।]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29355783 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29355783 2011-04-02 21:20:09
সাদাদের সত্য কথন আর বিশেষ রংএর গাউন পরা কিছু সারমেয়দের প্রভুভক্তি..........

-------



সাদারা সব সময় সত্য কথা বলে, নিরপেক্ষ সাক্ষী দেয় , কারও সাথে বন্ধুত্বের প্রভাবে প্রভাবন্বিত হয়ে কোন বিশেষ মতের পক্ষে বলেনা আর বিশেষ রংএর গাউন পরা কিছু সারমেয় মারাত্নক প্রভুভক্ত হয়..........


------------



--------------------


আড়াইশ বছরের গোলামী করে শিখেছি প্রথমটা আর দ্বিতীয়টা দেখছি প্রভু চেন্জ হইলেও এদের ভক্তি চেন্জ হয়না.....নতুন প্রভূর জন্য পুরান ভক্তি চালু থাকে।]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29349579 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29349579 2011-03-23 09:43:17
এই দেশে সিংহের কোন বেইল নেই কারন......................
............ .....


...............।


এই টা রয়েল বেংগল টাইগারের রাজত্ব। <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29342707 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29342707 2011-03-11 23:44:41
সাকিব যতোই বলুক...এই দল এখনও একজন নান্নু, আকরাম, বুলবুলকে মিস করে বাংলাদেশের জান সাকিব আল হাসান। তাদের সময় এইরকম খারাপ বাংলাদেশ অনেক করেছে বলে তুলোধুনা করেছেন। তাদের রেকর্ড নিয়েও প্রশ্নতুলেছেন সাকিব। এটা অবশ্য ঠিকিই । মাত্র চব্বিশ বছর বয়সেই সে ছড়িয়ে গেছে সাবেকদের সব রেকর্ড। বিজ্ঞাপনের ভাষাতে এখন দেশে শিশুদের সব নাম সাকিব রাখার হিড়িক পড়েছে। চারিদিকে সাকিব ক্রেজ। সাবেকদের কেউই যে তার ধারেকাছে কখনও ছিলনা সেটা বলাইবাহুল্য। তবে সাকিব একটা জিনিষ জানেনা , এই দেশের মানুষ যত তাড়াতাড়ি মাথায় তুলে তারচেয়েও বেশী তাড়াতাড়ি আছড়ে ফেলে। বাড়াবাড়ি করা আমাদের স্বভাব। মিডিয়ার উস্কানিতে এই বাড়াবাড়িতে এর আগে কয়েকজন খেলেয়োড়ের মাথাটা নস্ট হয়ে তার ফল তারা হাতে নাতে পেয়েছে।

বিপর্যয়ে দাড়িয়ে যেতে পারে এই দলে এমন কে আছে? প্রাক্তনদের রেকর্ড নিয়ে কথা বলেন, ঠিক আছে , কিন্তু দলের বিপর্যয়ে দেখা যেত একজন আকরাম, নান্নু অথবা বুলবুলকে লড়ে যেতে। তারা বহু বিপর্যয় থেকে বাংলাদেশকে বাঁচিয়েছে। এই দলে বিপদের কান্ডারি কেউ আছে?

বাংলাদেশের এই দলটা নি:সন্দেহে ইতিহাসের সেরা দল। বেশ কয়েকজন ম্যাচ উইনার আছেন দলে কিন্তু একজন নান্নু , বুলবুল,আকরামের অভাব এখনও রয়ে গেছে দলে। ]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29339202 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29339202 2011-03-06 13:19:31
সেনাহত্যাকান্ড দিবসের আগের রাতে ভারতীয় নর্তকীদের দিয়ে ফুর্তির আয়োজন..... নিন্দা জানানোর ভাষা নেই আজও সেই সেনাঅফিসারদের পরিবার ভারী হয়ে আছে শোকের পাথরে। আরাকটা ২৫শে ফেব্রুয়ারীর সামনে এসে তাই মানুষ আবারও স্মরণ করছে সেই হৃদয়বিদারক ঘটনার। অথচ সেইদিনের আগের রাতেই করা হয়েছে ভারতীয় নর্তক-নর্তকীদের ফুর্তির আয়োজন। কি লজ্জা!!

নিন্দা জানানোর ভাষা নেই আমার। ]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29332995 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29332995 2011-02-24 09:46:28
আসিফ মহিউদ্দীনের স্টিকি পোস্টে ভাল লাগার দৈন্যতা কি বার্তা দিচ্ছে ?এবং একজন আমব্লগার হিসাবে আমার কিছু কথা..... ১। সামুতে রাজাকার দেশদ্রোহীর সংখ্যা ৮০ ভাগ
২। লেখকের ব্যক্তিগত সমস্যা সাধারনে যেটার গভীর প্রভাব রয়ে গেছে।

প্রথমটার সাথে কেউই একমত হবেন না । সামুতে রাজাকার শ্রেনীর ব্লগার থাকলেও সেটার সংখ্যা খুব বেশী নয় যে সেটা আমজনতার প্রতিনিধিত্ব করবে ।
তাইলে? লেখক স্বঘোষিত নাস্তিক। সেটা অবশ্যই কোন সমস্যা হতে পারে না। একজন মানুষ নাস্তিক হতেই পারে , মুক্তচিন্তা করা তার অধিকার।
তাহলে কি?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ঐ পোস্টে করা কিছু কমেন্ট এবং লেখককে নিয়ে করা কিছু পোস্টে লেখকের কিছু ভয়ানক মন্তব্যের স্ক্রীনশট দেখলাম। বুঝতে পারলাম কেন আমজনতা এই চমৎকার পোস্ট টাকে এড়িয়ে চলছেন।
আমি ব্যাক্তিগতভাবে মনে করি রাজাকার জামাতশিবির ইসলাম সম্পর্কে যে ধরনের নেতিবাচক অস্বস্তি সাধারনে ঢুকিয়েছে (যেমন অল্পবয়স্ক কেউ দাঁড়ি রাখলে শিবির মনে করে অস্বস্তি) তেমনি কুৎসিত ,গালিবাজ অন্ধ নাস্তিকদের হাতে পরে ইদানিং সামুতে মুক্তিযুদ্ধের চমৎকার পোস্টগুলোও সাধারনের আড়ালে চলে যাচ্ছে।

ব্লগ কর্তৃপক্ষের কাছে আমার প্রশ্ন এই চমৎকার স্টিকি পোস্ট থেকে সাধারনের দুরে থাকা কি বার্তা দিচ্ছে সামু সম্পর্কে সবাইকে?

আমি নিজে ঐ পোস্ট ৪৮ নম্বর প্লাসটা দিয়েছি। সেটা অবশ্যই লেখককে নয়, দারুন প্রেরনাদায়ী একটা মানুষের জীবনীকে।

আমার প্রস্তাব ২১ ফেব্রুয়ারী উপলক্ষে চমৎকার যত পোস্ট আছে সবগুলোর লিংক সহ একটি পোস্টকে স্টিকি করা হোক। যাতে ভাষার জন্য আত্মদানকারীদের প্রতি সাধারনের আবেগটা প্রকাশ নি:সংকোচ হয়।
সুস্থ আলোচনা স্বাগতম।

১।এটা কোন ব্যাক্তি আক্রমনাত্মক পোস্ট না। মনের তাগিদ থেকে একটা বিশ্লেষনের চেস্টা ২।এই পোস্টের কিছু অংশ আমি কমেন্ট আকারে গতকাল রাতে ঐ পোস্টে দিয়েছিলাম , লেখকের সেটা রাখার সৎ সাহস হয়নি)]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29330826 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29330826 2011-02-20 19:22:20
আড়িয়াল বিলের বলি পুলিশ : সন্ত্রাস দমনে ছাত্রলীগ যুবলীগকে দায়িত্ব দেয়া হোক...
আশাকরছি সরকার সংশ্লিস্টরা এখুনি এই বিকল্প পথটা ভেবে দেখবেন।

]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29318230 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29318230 2011-02-01 10:06:11
ফেলানিকে রেপ করার পর হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল....দুরে থাক কুত্তার পাল........আজ হৃদয় ক্ষতবিক্ষত
একটাই কথা আমার যে সকল মীরজাফরের জারজ সন্তানেরা ফেলানির হত্যাকে চাপা দেয়ার নানা চেস্টা করে যাচ্ছে তারা আমাদের কেউ না,এই বাংলাদেশের কেউনা। যে সকল শুয়োর আর কুত্তার পালের কাছে ফেলানি হত্যার প্রতিবাদকে বাড়াবাড়ি ঠেকে তারা মানুষ না , তারা প্বথিবীর নোংরা আবজর্না মাত্র।

খবরের সূত্র : আজকের আমাদের সময়(২৭/০১/২০১১)]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29315307 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29315307 2011-01-27 10:04:44
মইন ইউ আহমেদ কে একুশে পদক দেয়া হউক...........(পদ্মশ্রী পদক হলে আরও ভাল হয়)
তাই এই সময়ের দাবী মইন ইউ আহমেদকে একুশে পদক দেয়া হোক। ভারতকে বন্ধু করন, সেনাবাহিনীকে শক্তিশালী করন ইত্যাদি কৃতিত্বের মূল্যায়ন না করলে ভবিয্যতে কি ভাবে এই রকম মহানায়কের জন্ম হবে আবার? সরকারকে সেটা ভেবে দেখার অনুরোধ করছি।
সেই সংগে ভারত সরকারও ভাবতে পারে , মইন স্যারকে পদ্মশ্রী না দিলে ভবিষ্যতে মইন বন্ধু (নিন্দুকরা যতই তাকে দালাল বলুক) কোথায় পাবে ভারত?

(মুস্কিল হইতেছে একটাই , কেন জানি ক্লাইভ লয়েড মীরজাফরকে মূল্যায়ন করে নাই উল্টা দুরে খেদাইছে, )]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29306176 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29306176 2011-01-12 11:19:09
শেয়ার মার্কেট : লুট হয়ে যাচ্ছে সাধারন বিনিয়োগকারীরা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ব্যাংক হটাৎ করে কেন এই বিধিনিযেধ চালু করল? প্রতিটি ব্যাংক থেকে প্রতিমাসে ফান্ড ইউটিলাইজেশন স্টেটমেন্ট যায় অর্থাৎ শেয়ার মার্কেটে কোন ব্যংকের কত টাকা অনেক আগে থেকেই জানে তারা , তাহলে এতোদিন কিছু বলেনি কেন? বড় বড় ইনভেস্টররা কিভাবে আগে ভাগেই বের হয়ে গেল মার্কেট থেকে? বোঝাই যায় একটা লিংক আছে এসবের মধ্যে। উদ্দেশ্য একটাই পাবলিকরে ডেকে নিয়ে এসে লুট করা। পাব্লিকের স্বার্থ দেখার মতো কি কেউ নেই? আছে। তারা কি করছে? গতকাল র‌্যাব আর পুলিশ দিয়ে পুরা মতিঝিল ঘিরে রেখে পাব্লিকের আর্ত চীৎকার কে চাপা দিয়ে তাদের দায়িত্ব পালনের নমুনা দেখিয়েছেন ভালমতোই।]]> http://www.somewhereinblog.net/blog/bigvondo/29304849 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29304849 2011-01-10 09:47:59 জেনে নিন ২০১১ সালে আপনার ব্লগিং টা কেমন যাবে........
রাজনৈতিক ব্লগিং : যথারীতি গরম থাকার সম্ভাবনা ব্যপক। হরতালের পক্ষে বিপক্ষে গরম ব্লগ। বিরোধী দলের কর্মসুচীর দিনে ব্লগও গরম হইবে , ঠান্ডা করতে মডুগনের তৎপরতা লক্ষনীয় হবে। আপনে যদি এখন হরতালের দিনে একটা কবিতা ব্লগে পোস্ট করেন তাইলে সেটার হিট সংখ্যা শুন্য হওয়ার সম্ভাবনা প্রবল (কারন আপনে নিজেও তখন অন্য গরম পোস্টে মন্তব্য লিখতে ব্যাস্ত থাকবেন)

নাস্তিক আস্তিক ক্যচাল : এইটা একটা ব্লগ স্পেশাল জিনিষ যা সামনে বছরও তীব্র ভাবে চলবে। বাস্তবে এই ক্যাচাল দেখা না গেলেও ব্লগ দেখলে মনে হয় এইটা দেশের অন্য তম সমস্যার একটা, এইটা নিয়ে খুনখুনি সময়ের ব্যপার মাত্র।

প্রাইভেট পাব্লিক : সামনের বছর হটাৎ হটাৎ গরম হবে এই ইস্যুতে ব্লগ। যার যার মনের ঝাল মেটানোর সুযোগ এইটা। যারা প্রাইভেটে ভাল করেও দাম পান না আর যারা ভাল রেজাল্ট করে পাব্লিকে পড়েন উভয়ে রেডি হন।

দালাল পোস্ট : দালালিতে যত না ভরবে ব্লগ তার চেয়ে সন্দেহ আর গালাগালিতে ভরবে বেশী। লিস্ট হবে কে কার দালাল। আশে পাশের দুই দেশের বন্ধুত্বের আর শত্রুতের পোস্ট আসবে একের পর এক। এই চান্সে চামে নিজের প্রানপ্রিয় দেশনিয়ে পোস্ট দিবেন কয়েকজন (অবশ্যই বাংলাদেশ না)। পরে মাইনাস খাইয়ে চেপে যাবেন।মডুগন বেশ নজরদারী করবে এই সব পোস্ট।

আচমকা হিট পোস্ট : কিছু পোস্ট আসবে আচমকা একটা ফালতু বিযয় নিয়ে উল্টা কথা বলে হিট খাওয়ার জন্য ( ইউটার্ন <img src=" style="border:0;" /> )

আমব্লগাররা থাকবেন দৌড়ের উপর। ক্যাচাল ব্লগারদের চাপে মডুরা মাথা খারাপ কইরা আমব্লগারদের জেনারেলের দায়িত্ব দেবে মাঝে মাঝে ।

মডুদের বেশ চাপে যাবে বছরটা । দুই চারজনের চাকরি বদলের সমূহ সম্ভাবনা। <img src=" style="border:0;" />

ব্লগ দম্পত্বিও হাল্কা চাপে থাকবেন (কোত্থেকে সেটা বলে আমি চাপে পড়তে চাই না <img src=" style="border:0;" /> ) তাদের বিদেশ স্বল্পকালের গমন সম্ভাবনা দেখা যায়।

]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29299758 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29299758 2010-12-31 23:36:24
আইসিসির গ্রেটেস্ট ওয়ানডে ম্যাচের লিস্টে বাংলাদেশের অস্ট্রেলিয়াকে হারানোর ম্যাচ : ভোট দিন শীগগির Click This Link


ভোট চলবে ২রা জানুয়ারী পর্যন্ত কাজেই জলদি।]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29294605 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29294605 2010-12-23 10:34:20
হিন্দী ভাযাটা শিখে ফেলুন কাজে লাগবে............... তার পরিবর্তে কিছু বাংগালী বীর উঠে গেল স্টেজে , এমন ভাবে তারা শাহরুখের সাথে হিন্দিতে কথা বললো যে চারিদিকে ধন্য ধন্য রব উঠে গেল। একজন তো বলেই ফেলল , 'মুঝে বাংলা আতি হিন্দি আতি , ইংরেজি নেহি আতি'। বীর বাংগালী শাহরুখকে বুঝতেই দিলনা যে শাহরুখ এখন ভারত ছেড়ে অন্য দেশে এসেছে.. এখানে মাতৃভাষা ছেড়ে ইংরেজী বলার কস্ট করতে হতে পারে। সাবাস বাংগালী।

যারা এখনও ভুলের মধ্যে বাস করছেন, ভাবছেন আমরা কেন হিন্দী শিখতে যাব? বাংলার পর ইংরেজী শিখব- তারা এখনই নিজেদের শুধরে নিন । সামনে না হলে পদে পদে গাজী ইলিয়াসের মতো মুখ লুকানোর জায়গা খুঁজতে হবে। প্রতিবেশী প্রভু থুক্কি বন্ধু রাস্ট্রটির সাথে আমাদের সম্পর্ক এখন চরম উয্ঞ , আরও গভীর দাসত্ব থুক্কি বন্ধুত্বের দিকে আমরা ধাবমান। এখন তাদের ব্যবসায়ীরা আমাদের মার্কেটে আসবে আমরা তাদের পন্য কিনব, তাদের রাস্তা করে দিচ্ছি তাদের সেনারা আমাদের দেশের মাঝ দিয়ে নিয়মিত যাতায়াত করবে , এদের সংগে কথা চালিয়ে যেতে হলে আমাদেরতো হিন্দি শিখতেই হবে নাকি? না হলেতো দাদারা নাখোশ হবে , চারিদিকে ক্ষ্যাত ক্ষ্যাত রব উঠবে।

আর চুপি চুপি একটা কথাও বলে রাখি, ধরুন কিছুকাল পর ট্রানজিটের রাস্তা দিয়ে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন পিছন থেকে একটা ভারতীয় সেনাবাহিনীর গাড়ি আপনাকে হর্ন দিল , আপনি কোন কারনে সাইড দিতে দেরি করলেন , তারা আপনার গাড়ি জোর করে থামাল এরপর সুদশর্ন মারাঠি আফিসারটা বেরিয়ে এলো হাল্কা রাগ নিয়ে, হিন্দী না জানলে আপনি তখন মাফ চাইবেন কিভাবে বলেনতো? মাফ না চাইলে বউ বাচ্চার সামনে কি হতে পারে একবার কল্পনা করুন! শিউরে উঠলেনতো! ভয় পাবেন না। হিন্দীতে মাফ চাওয়া শিখে নিন। 'মাফি মাংতা'।
একটা কথা মনে রাখবেন জাত্যাভিমান বলে বাংগালীর কিছু নেই। কারন ভারতবর্যের এই অংশে মীরজাফর বংশবৃদ্ধি করে গিয়েছিল।]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29289969 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29289969 2010-12-15 10:04:11
মীর শওকত : একজন সত্যিকারের দেশপ্রেমিকের নীরব বিদায়...
চলে গেলেন মীর শওকত। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বীর উত্তম। মীরজাফরদের এই দেশে একজন সত্যিকারের দেশপ্রেমিকের যেমন নীরব বিদায় হওয়ার কথা ছিল , তাই হলো। মুক্তিযুদ্ধের চেতনার ফেনা তুলে ফেলা মিডিয়াগুলো খবরটিকে ছাপালো পেছনের পাতায়, যেন পেছনের সারির মানুষ ছিলেন একজন সেক্টর কমান্ডার। মুক্তিযুদ্ধের ধ্বজা ধারী সরকার চুপ থাকলো কারন সরকার সমর্থক ছিলেন না তিনি। নিজের দলও শেষ জীবনে মূল্যায়ন করেনি তাকে যেমন করেনা খাঁটি মানুষগুলোকে।
মীরজাফরের উত্তরাধিকারে ভরা এই দেশে এর চেয়ে আর ভাল কি-ই বা আশা করা যেত?
তিতুমির, মীর মদনদের রক্তের উত্তরাধিকারি এই ক্ষনজন্মা মানুষের প্রস্থানে বিনম্র শ্রদ্ধা। আল্লাহ তার আত্মার মাগফেরাত দান করুন। ]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29275424 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29275424 2010-11-21 16:40:30
আমাদের সেনাবাহিনী : বিএনপি যা পারেনি আওয়ামিলীগ তা করে দেখাল
একটা দেশের সেনাবহিনী একটা দেশের সম্পদ। কিন্তু তৃতীয় বিশ্বের অনেক দেশের সেনাবহিনীর মত আমাদের সেনাবাহিনীর কর্মকান্ডও নানা সময়ে বিতর্কিত হয়েছে। দেশের বুদ্ধিজীবী মহল নানাসময় সেনাবাহিনীর বিষাদগার করেছে , বাম আর আওয়ামিঘেঁষা লোকজন নানা সময়ে দেশে সেনাবাহিনীর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু একটা কথা বলা যায় সেনাবহিনীকে পূর্বে কখনই রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য কোন সরকার ব্যবহার করতে পারেনি।

ভূতপূর্ব এই ব্যপারটাই আওয়ামিলীগ করে দেখাল। সাবাস আওয়ামিলীগ।

গত দুই দিনের আইএসপিআরের হাস্যকর বক্তব্য আর মিথ্যা কথাগুলো পরিস্কার করে দিয়েছে যে নিরপেক্ষতার এই জায়গাটাতে বাংলাদেশ সেনাবহিনীর প্রতি যে দুর্লভ একটা আস্থা সাধারনের ছিল সেটার মেয়াদ শেষ হয়ে গেছে। ]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29272542 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29272542 2010-11-15 10:07:10
বাবরি মসজিদ রায়: হিন্দু মৌলবাদের ভারতীয় রুপ আর আমাদের দেশে অন্য মোড়কে লুকান রুপ
অথচ বাস্তব চিত্রটা হচ্ছে ভারতে ঘোষনা দিয়ে শত বছরের পুরান একটা মসজিদ ভান্গা হয়, দিলে দরদ নিয়ে দাড়িয়ে দাড়িয়ে দেখে পুলিশ এই নিয়ে রায়ট লাগানোর নামে চলে গরীব মুসলিম নিধন -নাম হয় হিন্দু মুসলিম দাংগা, গুজরাটে নিজেরাই ট্রেনে আগুন লাগিয়ে চলে মুসলিম নিধনযজ্ঞ, ধর্ষন আর তার ভিডিও , ধর্ম নিরপেক্ষ দেশের পুলিশ দাড়িয়ে দাড়িয়ে চুক চুক করে, নিরপেক্ষতার শপথ নেয়া বিচারপতিরা সেই মসজিদ ভাংগার পক্ষেই রায় দিয়ে দেন, এই ধর্ম যুদ্ধকে পুজি করে রাতারাতি ক্ষমতায় আসে উগ্র হিন্দুবাদী দল- তারপরও ভারত ধর্ম নিরেপেক্ষ রাস্ট্র।
আর আমাদের দেশে রাস্ট্র ধর্ম ইসলাম , এখানে মিডিয়ার একটা বড় অংশে নাস্তিকতার মোড়কে চলে ইসলামকে কটাক্ষ আর ভারত বন্দনা। হিন্দুরা দেশের জনসংখ্যার দশ শতাংশের কম হলেও মিডিয়াতে এদের সংখ্যা তুলনামূলক ভাবে অনেক বেশী। অনেকে হয়ত ভাববেন তাতে সমস্যকি। হিন্দুরা তাদের ধর্মীয় চিন্তাকে কত কদর্যভাবে তাদের কর্মে ফুটিয়ে তোলে সেটাতো ভারতের ঘটনাবলী থেকেই দেখা যায়। আমাদের দেশের একটি বহুল প্রচলিত পত্রিকা কালেরকন্ঠে বাবরী মসজিদের রায় নিয়ে কলকাতার এক দাদা কি রিপোর্ট করেছে দেখুন Click This Link পড়লে মনে হয় রায়ে হিন্দু মুসলিম দুই পক্ষকেই আদালত সুন্দর ভাবে সব ভাগ করে দিয়েছে। অন্য পত্রিকার এই রিপোর্ট টা পড়ুন, কত পার্থক্য। আদালত তিন পক্ষকে ভাগ করে দিয়েছে, অথচ পক্ষ এখানে দুইটা হিন্দু আর মুসলিম। যার দুইটা ভাগই দুই সংগঠনের নামে হিন্দুদের দেয়া হয়েছে এবং মসজিদের মুল কাঠামোতে মন্দির হবে।
শুভংকরের ফাঁকি আর কাকে বলে।
(আমার এই লেখাটি সেই সব উগ্র হিন্দুত্ববাদের বিপক্ষে যারা কোথাও শক্তিতে কোথাও কৌশলে মুসলিম নিধনকেই ধ্যন জ্ঞান মনে করেন। নিরীহ শান্তি প্রিয় হিন্দুদের মনে আঘাত দেয়ার বিন্দুমাত্র অভিপ্রায় নেই আমার)]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29248013 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29248013 2010-10-01 13:43:04
পাবনা : যুবলীগ , ছাত্রলীগের জয়ে অভিনন্দন!!!........................................... সাবাস। সকল ডিসি এসপির জন্য সরকারের মেসেজটাও পরিস্কার হইল। ছাত্রলীগ যুবলীগের সোনার ছেলেদের কথা শুনেই সকল কাজ করতে হবে, তারা দুই চারটা চর চাপর মারিলেও , মানির মান জুতা মারলেও যায়না ভাবিয়া চুপ করিয়া যাইতে হইবে। ঘটা করিয়া সাংবাদ সম্মেলন করিয়া কান্নাকাটি করা যাইবেনা।

আবার মনে করাইয়া দিচ্ছি, ছাত্রলীগ যুবলীগের এই বিজয় প্রকারন্তে আওয়ামিলীগে ভোট দেয়া বিপুল জনশক্তিরই বিজয়। যারা আওয়ামিলীগে ভোট দিছেন তারাও এই চান্সে মিস্টি মুখ করে নেন।]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29246913 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29246913 2010-09-29 09:50:08
সাধু সাবধান ! এরা কি নাস্তিক না অন্য ধর্মের বিকৃতমনা? নাস্তিকতার আড়ালে বিকৃতি মেটাচ্ছে ...... একটু ঘাটতে যেয়ে দেখি এই ব্লগে অন্য ধর্ম নিয়েও লেখা থাকে। যেমন দ্বীপান্বিতা নামে একজন ব্লগার হিন্দু ধর্ম নিয়ে এটা ওটা মাঝে মাঝেই লেখেন। (সেটা অবশ্যই উনি লিখুন)। কিন্তু মজার ব্যপার হচ্ছে অন্যধর্ম নিয়ে এই লেখাগুলোতে এই সব তথাকথিত নাস্তিকদের দেখা যায় না। তাদের ধর্ম বিরোধী(আসলে ইসলামবিরোধী) কটাক্ষগুলো/কুৎসিত কথাগুলো এখানে দেখা যায়না। বেশকয়েকটা নিকের কার্যক্রম দেখলে আপনার কাছে স্পস্ট হয়ে উঠবে যে এরা আসলে অন্যএকটি ধর্মের বিকারগ্রস্থ উগ্রবাদী, নাস্তিকতার আড়ালে ইসলাম, নবীকে গালি দিয়ে নিজেদের বিকৃতিকেই উগরে দিচ্ছে মাত্র।
স্রস্টা আছে কি নাই তা নিয়ে যুক্তি পাল্টা যুক্তি চলতে পারে , কিন্তু এই সব ছুপা বিকৃতমনাদের না রুখলে ব্লগের পরিবেশটা খারাপ থেকে খারাপ হতে থাকবে নি:সন্দেহে। ]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29210616 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29210616 2010-07-29 22:38:53
প্রশ্নপত্র ফাঁস তদন্ত : সরকারের একটা উল্লেখযোগ্য সাফল্য হতে পারে কাজেই প্রশ্নপত্র ফাঁসের যদি সঠিক তদন্ত হয় আর আসল মহারথীরা ধরা পরে তাহলে অনেক কিছুতেই ব্যর্থ আওয়ামিলীগ সরকারের একটা বড় সাফল্য হবে সেটা। তবে প্রায় সবকিছুই দলীয় করন করার মানসিকতার এই সরকার শেষ পর্যন্ত পিএসসিকে এর বাইরে রাখতে পারবে কিনা সেটাই প্রশ্ন।
তবে এখন পর্যন্ত যতটুকু তদন্ত হয়েছে এবং ধরা পড়ছে নাটের গুরুরা তাতে আওয়ামিলীগ সরকারের একটা ধন্যবাদ পাওনা হয়েই গেছে।
ধন্যবাদ।]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29199271 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29199271 2010-07-14 10:30:38
হল্যান্ডের ফুটবলারদের চমৎকার অভিনয় এই বিশ্বকাপের অন্যতম আকর্যন স্পেনের বিপক্ষেও এরা তাদের অভিনয় প্রতিভার ঝলক দেখাবার চেস্টা করবে নি:সন্দেহে। আপনি মুগ্ধ হয়ে হাততালি দেবেন না গালি দেবেন সেটা আপনার ওপর।]]> http://www.somewhereinblog.net/blog/bigvondo/29196922 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29196922 2010-07-11 11:47:28 হরতাল ঠেকানোর ফর্মুলা আবিস্কার : অভিনন্দন ...........
'৯০ স্বৈরচারের পতনের পর সবাই আশায় বুক বাঁধছিল যে এই বার দেশে গনত্ন্ত্র আসছে , গোলমাল ছাড়াই আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। কিসের কি ! রাজনিতীবিদরা ক্ষমতাকে ধ্যন জ্ঞান করে মাঠে নামলেন। এ ক্ষেত্রে সবসময়েই আওয়ামিলীগ পথ দেখিয়েছে , নতুন নতুন পদ্ধতি বের করে ,আর বিএনপিও পরে সেই পথে হেঁটেছে বিপুল বিক্রমে , মাঝখানে আমরা পাব্লিক শেষ। নির্বাচিত সরকারের সময়ে তুচ্ছ কারনে সংসদ বর্জন, তুচ্ছ কারনে হরতাল , জ্বালাও পোড়াও, মহল্লায় মহল্লায় গডফাদার , কি আবিস্কার হয়নি আমাদের দেশের গনতান্ত্রিক রাজনিতীতে। তবে ক্ষমতায় থাকার সময় হরতাল নামক অস্র ঘায়েল করার পথ বিএনপি পাচ্ছিল না, এবারও উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে এসেছে আওয়ামিলীগ। এবার হরতাল ঠেকানোর নতুন ফর্মুলা আবিস্কার হইছে...... প্রথমে ছাত্র সংগঠন দিয়ে হরতাল কারীদের ধোলাই তারপর আজ্ঞাবহ পুলিশ দিয়ে গ্রেফতার। জটিল আবিস্কার। অভিনন্দন। বোঝা যাচ্ছে ভবিষ্যতে বিএনপিও এই পথে হাঁটবে। এই চক্র থেকে আমাদের হয়তো আর মুক্তি নেই। ]]>
http://www.somewhereinblog.net/blog/bigvondo/29189283 http://www.somewhereinblog.net/blog/bigvondo/29189283 2010-07-01 09:47:00