আমার প্রিয় পোস্ট

বৃষ্টি রাতে ... ভাবনা গুলো মেঘের সাথে উড়ে ...

দীর্ঘজীবী হোন লেনিন

১১ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৩৪

শেয়ার করুন:                   Facebook

প্রথম মহাযুদ্ধের দিনগুলোয়
সান কার্লোতে ইতালীয় জেলের এক খুপরিতে
কিছু সৈন্য, মাতাল আর চোর যেখানে বন্দী
সেখানে সোশ্যালিস্ট এক সৌনিক কপিং পেন্সিল দিয়ে
আঁচড় কাটল দেয়ালে
ঃ দীর্ঘজীবী হোন লেনিন।

ধূসর খুপরিতে, আবছা কিন্তু বিশাল হরফে
কথাগুলো লেখা ।
জেলারমাশাই দেখলেন, দেখে এক বালতি চুনসুদ্ধ
পাঠালেন এক মিস্তিরি
ছোটো একটা বুরুশে সে চুনকাম করে দিল ওই ভয়ংকর লিপি
কিন্তু সে তো কেবল অক্ষর গুলির ওপরেই বুলিয়েছিল চুন
তাই এখন খুপরির ওপরদিকে চুনেই জ্বলজ্বল করছে
ঃ দীর্ঘজীবী হোন লেনিন।

তারপর আরেকজন এল বড়সড় এক বুরুশ নিয়ে
গোটা দেয়ালে বুলিয়ে দিল চুন
ফলে বেশ খানিকক্ষণ দেখা গেল না কিছু, কিন্তু সকালবেলা
চুন শুকিয়ে যাবার সাথে সাথেই ফুটে উঠল সেই লিপি, আবার
ঃদীর্ঘজীবী হোন লেনিন।

জেলারমশাই এবার এক খোদাইকার পাঠালেন
হতে তার ছুরি
ছুরি দিয়ে কেটে-কেটে তুলে ফেলল একের পর এক অক্ষর
ঘন্টাটেক জুড়ে
কাজ যখন ফুরোল, খুপরির মধ্যে রইল কেবল
বর্ণহীন
কিন্তু দেয়াল গভীর করে কুঁদে তোলা অজেয় সেই লিপি ।
ঃ দীর্ঘজীবী হোন লেনিন।
সৈনিকটি বলল ঃ এবার তবে দেয়ালটাকেই ভাঙ্গো !

(শিহরন জাগিয়েছিল, জার্মান নাট্যকার ও কবি বর্টোল্ট ব্রেখটের কয়েকটি লাইন ।)

 

 

  • ১০ টি মন্তব্য
  • ৩৩৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৪১
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: কবিতার অন্তর্নিহিত আবেদনের সাথে একমত বা দ্বিমত কোনটাই না , কিন্তু কবিতার লাইন গুলো হঠাত অবিশ্বাস্য রকম ভালো লাগার জন্ম দিল .....
লেখাটার জন্য ৬+
২. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৪৩
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: সিহাব কেন জানি মনে হয় আজ আর সেই দিন গুলো নেই। গ্রাম বাংলাগুলো ঘুরে বা রাজপথের রাস্তায় ঘাম ঝরিয়ে যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরি তখন হিসাবগুলো উলটে যায়।
আজকের বেশীরভাগ সমাজবাদীর পুজারীদের দেখলে লেলিন লজ্জা পেতেন।(আমার দৃস্টিকোন থেকে বললাম কিন্তু)।
আর আপনার লেখার জন্য ৫
৩. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৪
comment by: মুকুল বলেছেন: *****
৪. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:০২
comment by: মিসকল মফিজ বলেছেন: *****
৫. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:০২
comment by: ফারহান দাউদ বলেছেন: নিহত দেয়ালের বালুকণার গর্জনের প্রতিধ্বনি হবে
:দীর্ঘজীবি হোন লেনিন।
৫ দেয়া হলো।
৬. ১৭ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪১
comment by: আরিফুল হোসেন তুহিন বলেছেন: দীর্ঘজীবি হোক লেনিন!!
আপনাকে তো আর ৫ বলে বলে দেবো না,বুঝে নেবেন!
অনেকেই স্বপ্ন দেখিয়েছিলেন,কিন্তু তাও স্বপ্নহীন হয়ে যাওয়া খুবই ট্র্যাজিক ।
৭. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ২:১০
comment by: রাগ ইমন বলেছেন: কবিতা ,কাব্য ছাপিয়ে গেছে । অমলিন !
৮. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৮
comment by: জুবুথুবু বলেছেন: ফারহান দাউদ বলেছেন :
২০০৭-১১-১১ ২৩:০২:৩২
নিহত দেয়ালের বালুকণার গর্জনের প্রতিধ্বনি হবে
:দীর্ঘজীবি হোন লেনিন।
৫ দেয়া হলো।
৯. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৩
comment by: লাল মিয়া বলেছেন: বিপ্লব দীর্ঘজীবি হোক।
১০. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪৫
comment by: সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: বিপ্লব স্পন্দিত বুকে মনে যেন আমিই লেনিন

 

 


পড়াশোনার পাট্‌ আপাতত স্থগিত । বি এস সি পাস করেছি , ক্‌ম্পিউটার কৌশল , আই ইউ টি - গাজীপুর থেকে,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৪৪২৮