অনৈর্ব্যক্তিক ঘুমের পরে জেগে উঠি প্রতিদিন,
- যেন বহির্জাগতিক আনন্দ বিহারের পর,
ছিড়ে যাওয়া ন্যাকড়া গায়ে দিয়ে ঘুম - ধূলো ধূয়াময় মুখস্ত রাস্তা দিয়ে হেটে যাই ।
জেগে উঠছি সিডরের শব্দে !
জেগে উঠছি প্রাতীয় আলোতে, অন্ধকারের অনুকূল ছলে - অন্ধকারে ,
জেগে উঠেই আবার ঘুমিয়ে পরছি ।
টেরা টেরা বাইট উদ্ভিন্ন পার্থিব ললনার পরিতাপে নেয়ে উঠা সুগন্ধ ভিডিও ক্লীপ,
হিড ক্যমের প্রাকৃতিক নিয়মে, থ্রী এক্স হয়ে,
কিছুদিন পর প্রবেশ করবে তেলাপোকার শরীরে !
হায় প্রগতি ! হায় প্রযুক্তি !!
নীরা(যতগুলো বোকা মেয়ে অজান্তে হিডেন ক্যামেরার স্বীকার হয়ে রুমকূপে বয়ে বেড়াচ্ছে মৃত্যু)!
তুমি তো বেশ্যা হতে পারতে, মরে না গিয়ে ।
তোমার বিষন্ন শিৎকারের ছুরিতে কাটা পড়ত হাজার হাজার মাতৃগামী শিশ্ন ।
তুমি না মরে গিয়ে যদি বেশ্যা হয়ে থাকো -
তবে, তোমাকে অভিনন্দন !
আমি না হয় এক নির্বোধ প্লাষ্টিক পুরুষ জন্ম নপুংসক হয়ে থাকলাম ।
আর আমরা কোন এক সারমেয় সামাজিক সম্মেলনে - তোমাকে - “মাগী” বলে গালি দিয়ে,
অমানুষিকভাবে - আমাদের সুলগ্নের সামাজিক কর্তব্য পালন করবো ।
আর সম্মেলন শেষে তোমার ই সুগন্ধি মুভী ক্লীপ শরীরে পেচিয়ে টিউব লাইট নিবিয়ে সবাই মিলে শুরু করবো সামাজিক মাষ্টারবেশন ।
হায় প্রগতি ! হায় প্রযুক্তি !!
হায় আমাদের সারমেয় সামাজিক সম্মেলন !!!
বরং, এইসব আবালীয় মাথুর মাতব্বরী থেকে বের হয়ে
একটি ইচ্ছে পোষন করি ।
বেশ ফ্যান্টাসী ভাবনা !
আমি চল্লাম নৌয়ার নৌকা চড়ে -
নতুন কোন আরারাত পর্বতে পৌছে,
একটি নৈর্ব্যক্তিক বহির্জাগতিক ঘুম পাড়ি,
ন্যাকড়া ত্যানা খুলে ফেলে
নতুন মানবিক কোন মনোরম ঘাসের উপর -
গ্লোবাল ওয়ার্মিং এর টেনশনহীন বিছানায় ।
ঈশ্বর, যদি থেকে থাকেন, তবে বৃষ্টি দিন !
বৃষ্টি দিন !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

