আমার প্রিয় পোস্ট
- সুপ্রভাত বাংলাদেশ : দিনবদলের বাঁকে শিশুদের শৈশব ফিরে পাবার গল্প - মেহরাব শাহরিয়ার
- মা, তোমাকে। - নরাধম
- জ্ঞানীর দায়িত্ব, ল্যাংটা বাবা, গোয়েবলস ও বর্তমানের আস্তিক নাস্তিক প্রোপাগান্ডা - বিবর্তনবাদী
- যুদ্ধশিশু '৭১ এবং আমার অভিজ্ঞতা ... - নজরুল কবীর
- 'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' - আহমাদ মোস্তফা কামাল
- "চলচ্চিত্র সমাজ পরিবর্তন করতে পারে না, কখনো করেও নি" -- সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার - ফাহমিদুল হক
- সব যুদ্ধ স্টেনগান দিয়ে হয় না। - শুভ
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- শিল্পী এস এম সুলতান ও ভিনসেন্ট ভ্যান গঘঃ জীবন কারিগর - নাস্তিকের ধর্মকথা
- বাক বাকুম বাক স্বাধীনতা - দিনমজুর
- আপনি কি মনে করেন আপনার ভাগ্য ভালো নাহ? (বাংলা) - গিফার
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- প্রিয় হুমায়ুন আজাদ: আজ যাকে খুব বেশি মনে পড়ে - মুনীর উদ্দীন শামীম
- " আমার বাবা গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের হেড ক্লার্ক ছিলেন " - সারিয়া তাসনিম
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একজন ধর্মব্যবসায়ী ও যুদ্ধাপরাধীর নাম - দেলোয়ার হেসেন সাইদী - এস্কিমো
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- সামহোয়ারে ৩য় সংস্করনে কমেন্টে যেভাবে লিংক এড করা হয় - নাজিরুল হক
- হুমায়ুন আজাদ যেখানে জিতে গেছেন - মুহম্মদ জুবায়ের
- ডেথসার্ভার - ফরিদ
- বিহংগের বয়কট - বিহংগ
- ব্ল্যাক হোলের সাথে ম্যানহোলের এবং হোয়াইট হোলের সাথে সুড়ঙ্গমুখের মিল আছে- সত্যি কথা কিন্তু! - অনিশ্চিত
- স্মৃতি, অনূভুতি হয়ে ফিরে আসে যে মাসে। - অন্যরকম
- গর্ভধারিণী : মুক্তিযোদ্ধার সাহসী মায়ের প্রতি শ্রদ্ধা - মোহাম্মদ মাহমুদুজ্জামান
- হাসতেই আছি, সেই বিকাল থাইক্কা। শুনলাম "দুর্নীতির বিরুদ্ধে জামাতের শক্ত অবস্থান" নিছিলো....হায় হায়...মইরাই যামু!
- এস্কিমো
- ম্যাথ ট্রিকস্-৬: ৬ দ্বারা গঠিত সংখ্যার বর্গ - মামুনুর রহমান খাঁন
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- তুমি একটু কেবল বসতে দিও কাছে-(বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে একটি খোলা চিঠি) - স্বপ্নডানা
- পুবের মন, পশ্চিমের ক্ষণ (কালচারাল শক-১ক: ড্রপ বক্স) - ৃৃমম
- ভুত ভুতং ভৌতঃ - মানুষ
- পরীক্ষাগারে বিগ ব্যাং: উত্তর মিলবে অনেক প্রশ্নের - অনিশ্চিত
- কেন আমি চাই/চাই না তসলিমা নাসরিন ফিরে আসুন - মাহবুব মোর্শেদ
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- "জেনারেল" এবং "রোকন" নিকের সভ্যতা বিবর্জিত কমেন্ট .....ব্লগারদের বিবেকের কাছে প্রশ্ন - মাহিন্দ্র রায়
- নুরে আলমের প্রশ্নের জবাব:একজন আয়াতুল্লাহ খোমেনী - আরিফুল হোসেন তুহিন
- সবকিছু নষ্টদের অধিকারে যাবে।। হুমায়ুন আজাদ - মুকুল
- যখন জলবসন্তের রোগী - পরাগ জাফর
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- জরুরি অবস্থার অগল্প - হিমু
- মুখ ঢাকি লজ্জায়...... - সিঁদুরে মেঘ
- '৭১ এর বুড়ি : সাধারণ কিছু মানুষের গল্প - ফারহান দাউদ
প্রিয়তমা, এজন্য তুমি কি আমার সাথে আড়ি দেবে?
১৭ ই মার্চ, ২০০৮ রাত ১১:৩০
তোমার গমন পথের দিকে চেয়ে থেকে আমি কোন গার্হস্থ্য বিষাদকে গড়াগড়ি খেতে দেখিনা প্রিয়তমা ! আমার বুকে প্রেম বিশুদ্ধ হয়ে দেখা দিলনা, এখনও! তোমার সৌন্দর্য্য আবিস্কার করা কোন বিজ্ঞানীর কাজ বলে মনে হয় । আমি তো কবি, মাপজোক বুঝিনা । ভর বেলায় কোন নিম্ফ - মিথ ছেড়ে তরলিত কোন কল্পনায় ঠাঁই পেলনা , তবে, জোছনা রাতে গোরস্থানে এপিটাফের ছায়ায় ক্ষীণ শ্বাস নিতে থাকা অন্ধকারটি আমাকে তরল করে কোন তারা খসা প্রবাহে ।
প্রেম, অপ্রেম, সৌন্দর্য্য, অসৌন্দর্য্য, আস্ত্য, ন্যাস্ত - এইসবের বৈপরীত্ব্যময় দুষ্টুগুলোর মিথোজীবিতা আমাকে খুব ক্লান্ত করছে ইদানিং ! বরং অহৃদয়পূর্ণ কিংকর বাস্তবতা অনেক আলোড়িত করে আজ কাল ! যেন অহৃদয়পূর্ণ কিংকর বাস্তবতা ইদানিংকার ক্লান্তির এপোথিক্যারি হয়ে ক্ষুদার্থ শিশুদের শূন্য পাকস্থলীর বায়ুর আবরনে তুলে দিচ্ছে অনুভবের নগরে ক্লান্তির ক্যাপসুল ! পৃথিবীর সকল ফুলেল সৈন্দর্য্য ম্লান হয়ে যায় এক মহাবিশ্ব মূল্য মানের এক প্লেট গরম ধোঁয়া ওঠা ভাতের কাছে !
একটি পাগলীকে প্রতিদিন অফিস যাবার সময় দেখি, যার কোন জীবন বোধ নেই, আছে জৈবনিক বোধ । চৌরাস্তার এক কোনে বসে নিজের শুধুমাত্র একটি ছেড়া অর্ধ শরীর ঢাকা এক প্রস্থ শাড়ির ফসিল গায়ে দিয়ে বসে নিজের অনন্য মহাবিশ্বের সূত্র সমুহ গড়া পেটা করে আকাশে শূন্য দৃষ্টি মেলে, সেই আকাশ ই হয়তো তার অবচেতনে মাঝে মাঝে ধংসস্তুপ জীবনের প্রতি অশ্রু বর্ষণ করে । সেই আকাশ হেলান দিয়ে হয়তো আমরা নাগরিক কবিরা পূজিবাদি অনাচার করে অনেক কবিতা লিখছি ।
আমি কতগুলো চোখে পিচুটি, নাকে পিছল আঠালে তরল, ঠোটের লালা জমে শ্বেত অস্পৃশ্য লেগে থাকা নগ্ন টোকাই দেখি রাজপথের ফাইভ বা ফোর্থ বা বাফেট বা সাধারন কোন রেস্তোরার উচ্ছিষ্ট্য ফেলা দেয়া ময়লার ঝুড়িতে হামাগুড়ি দিচ্ছে, কাড়াকাড়ি মারামারি করছে এক কামড়ে ফেলা দেয়া বেচারা মুরগীর ঠ্যাং টি নিয়ে । আমি কতগুলো ইংলিশ মিডিয়ামের পড়া বড়লোকের ছেলে মেয়ে দেখি , তারা বার্গার খচ্ছে ৩০০ টাকায়, হিডেন ক্যামে গার্ল ফ্রেন্ডের সাথে অবলীল যৌনতা, মাল্টি চোরাকারবারী বাবার কোটি টাকার কালো কাচ ঘেরা দুই সিটের স্পোর্টস কারে বন্দী করছে !
আমি এসব দেখে ইদানিং তোমার পেজা ভাবনা আর ভাবতে পারছি না প্রিয়া !
এজন্য তুমি কি আমার সাথে আড়ি দেবে?
তোমার মান ভাঙ্গাতে কক্ষনো আমাড় কড়ে আঙ্গুলটি সাধবোনা, প্রিয়তমা !
রাতমজুর বলেছেন:
+
লেখক বলেছেন:
ধন্যবাদ, রাতমজুর ।
মুয়ীয মাহফুজ বলেছেন:
ভালো লাগলো অনেক।একটা বিষয়,আপনার কাছ থেকে এমনিতেই জানতে ইচ্ছে করলো যে,এ সব বিষয়ের সমাধান কি বলে আপনি মনে করেন?অব্যাহত শ্রেণীসংগ্রামের চুড়ান্ত রুপ হিসেবে বিপ্লবই কি অনিবার্য?
-আপনার কি অভিমত।
লেখক বলেছেন:
মুয়ীয ভাই,
এ বিষয়টি নিয়ে পন্ডিতেরা অনেক ভেবেছেন ও ভাবছেন । আমার মনে হয় না বিপ্লব শ্রেণী বৈষম্যের উৎখাতে সবচেয়ে ভালো অস্ত্র । অনেক তো হলো বিপ্লব করে, কিছু কি টিকে থাকলো? মানুষ বসতে দিলে শুতে চাবে । যারা নিঃস্পেশিত ছিল এক কালে - আমি শ্রমিক দের কথা বলছি, তাদের অবস্থা একটু ভাল হবার পরেই তারা আরো ভালো চায় । ব্যক্তিগত সম্পত্তির ধারনা আমাদের মজ্জাগত । প্রথম আলোতে একবার পড়েছিলাম একজন পন্ডিত ব্যক্তির উক্তি - রাশিয়ার লোকেরা কোকাকোলা খেতে চায় বলে সমাজতন্ত্র টিক লো না । আমার কাছে হালকা কথাটি অনেক ভারি মনে হয়েছিল ।
আমার যেটা মনে হয়, দরকার কয়েক প্রজন্ম ধরে eugenics - মানে প্রজাতি বিশুদ্ধিকরণ । আমাদের মননে ঢুকিয়ে দিতে হবে অসাম্য পৃথিবীর কুৎসিত তম শব্দের একটি । পৃথিবীর যত ঐশ্বর্য্য, সবাই মিলে বেটে ছেটে ই খাইনা কেন ? এই বোধটা প্রজন্মের ভিতরে ছড়িয়ে দিতে হবে ।
লেখক বলেছেন:
ধন্যবাদ নাদান ভাই । আপনার বিরতি কবে শেষ হচ্ছে ? আপনাকে অনেক মিস করি ।
লেখক বলেছেন:
ভালো না রে ভাই, ব্যাস্ততা , গলাচেপে ধরা জি আর ই এর পাহাড়, ভালো থাকতে দিচ্ছে না । আপনি কেমন?
বিবর্তনবাদী বলেছেন:
খুব সুন্দর!!!!!!!! খুব সুন্দর!!!!!!!
লেখক বলেছেন:
জানেন, সুন্দর কে এখন আমার আর খুব একটা শ্লীল মনে হয়না ! চোখের ভুল মনে হয় ।
হমপগ্র বলেছেন:
আমি আছি ব্যাস্ততার সাথেই থাকি সারাক্ষণ। ব্যাস্ততাকেই ভালোবাসি এখন।আসলে জীবনের এই ব্যাস্ত সময়গুলোই নাকি সবথেকে মধুর। ডায়লগটা শুনেছিলাম "লিটল মিস সানসাইন"-ছবিটিতে।
আশা করি উপভোগ করবেন ব্যাস্ততা। কিন্তু জি আর ই কী জন্য? বিদেশ যাচ্ছেন বুঝি?
লেখক বলেছেন:
হুম । এই আর কি ট্রাই দিই, দেখি কি হয় !
লেখক বলেছেন:
ভাই, আমার ক্ষোভ ও হতাশা কতটুকু প্রকাশ হল যানি না ।
হলদে ডানা বলেছেন:
মুয়ীয মাহফুজের প্রশ্নটা আমারো। এর কি সমাধান? আমি বরং আরেকটু আগ বাড়িয়ে বলতে চাই, এর চিরস্থায়ী সমাধান কি? .
.
.
.
.
. . . অনেক ভাবনার পরে ভাবনা যেখানে গিয়ে প্রান পায়- এর স্থায়ী সমাধান, সর্বোত্তম সমাধান সেখানেই সম্ভব, যেখানে এর উৎপত্তি। যে মহা-পরাক্রমশালী সত্তা, এ মহাবিশ্বের রাজাধিরাজ, আল্লাহ রব্বুল আলামীন সৃষ্টি করেছেন মানবজাতিকে। সর্বোত্তম ও একমাত্র সমাধান তিনিই দিতে সক্ষম।
অত্যন্ত আশার বিষয়, সুখের বিষয় হচ্ছে- তিনি দিয়ে রেখেছেন, তার কিতাবে।
এবং যে সমাজ যখনই সে অনুযায়ী পরিচালিত হয়েছে- সমাধান পেয়েছে। ভবিষ্যতেও পাবে। কিয়ামত পর্যন্ত পাবে।
ধন্যবাদ।
লেখক বলেছেন:
হলদে ডানা ভাই,
এখানে কথা হচ্ছে পুরো পৃথিবীর মানুষের অবস্থার উন্নতিকরন নিয়ে । আপনি যেভাবে বলছেন, তাতে তো পৃথিবীর সব দেশ কোরানিক শাষন ব্যবস্থায় চালিত হতে হবে অথবা পৃথিবীর সকল মানুষ কে পাক্কা মুমিন হতে হবে । আগ্রাসী হয়ে গেল না সমাধানটি?
লেখক বলেছেন:
ভাই, উনাকে বলতে দিন । দেখতে পচা নারীর চলন বাকা না ও হতে পারে ।
হলদে ডানা বলেছেন:
আলহামদুলিল্লাহি রব্বীল আ'লামীন। এখানে বলা হয়েছে- প্রসংশা সেই মহান সত্তার যিনি সমস্ত সৃষ্টির প্রতিপালক। বলা হয়নি কিন্তু যিনি মুসলমানদের প্রতিপালক।
সূর্যের আলো বাতাসের অক্সিজেন কিন্তু আল্লাহ তায়ালা শুধু মুসলমানদের জন্য দেননি, নির্বিশেষে সব মানুষ ভোগ করছে। তেমনি আল্লাহর বিধান সব মানুষের জন্যই কল্যাণ বয়ে আনবে।
সবাই যদি মুসলমান হয় তো তাদের জন্যই ভাল, কিন্তু এ বিধানের সুফল পেতে সাবই কে মুসলমান হবার প্রয়োজন নেই। দেশ কি সমাজে এ বিধান প্রতিষ্ঠা করলেই হল। আলোচ্য সমস্যাটি মূলত অর্থনৈতিক (আমি যদি ভুল না করে থাকি)। অর্থনৈতিক বিধানটি সংশ্লিষ্ট সমাজে প্রতিষ্ঠা করলেই হল।
অনেক অমুসলিম রাষ্ট্রে কিন্তু ইসলামী ব্যাংকিং চালু হচ্ছে। যাকাতের মত অমুসলিম রাষ্ট্রেও যদি ধ্বনীদের নিকট থেকে বাধ্যতামূলক চার্জ করে গরীবদের মাঝে সুষ্ঠুভাবে বণ্টন করা হয়, সুফল কেন পাবেনা। সুদের করাল গ্রাস থেকে যে কোন অর্থ ব্যাবস্থাকে মুক্ত করলে সে সামাজ তার সুফল পাবে।
তবে এ কথা সত্য। যে খোদার বিধানে এ কল্যাণ, তার প্রতি ঈমান আনলে এ বিধান প্রতিষ্ঠা করা সহজ ও সম্ভব হয়।
লেখক বলেছেন:
আপনার আগ্রাসী মতবাদ পছন্দ হল না ।
হলদে ডানা বলেছেন:
পছন্দ না হওয়ার কথা না। সমস্যা হলো আমি সু্ন্দরভাবে উপস্থাপন করতে পারিনি। ব্যার্থতা স্বীকার করছি। কারো মনে যদি বক্রতা না থাকে, কুরআনের যুক্তি, ইসলামের সুমহান বিধাগুলো তার পছন্দ হবেই।
ভাল থাকবেন।
হলদে ডানা বলেছেন:
ওহ হো। আপনি তো রীতিমত শিক্ষক, পাশ করেছেন শ্রেষ্ঠতম বিদ্যাপিঠ থেকে। সুতরাং আপনার সামনে লেকচার দিতে তো আরো সজ্জিত হয়ে আসা দরকার ছিল। যা হোক, ভাল থাকবেন। হয়তো একদা আমার চেয়ে যোগ্যতর কারো মুখ থেকে শুনে ঠিকই পছন্দ করবেন।
লেখক বলেছেন:
দেখা যাক !
নেমেসিস বলেছেন:
চৌধুরীর এই পোস্টা গান্ধা লাগতেসে কি যে করেন না আপনে । হারপিক নাই ? হারপিক দিয়া ঝাটা মারেন ।
লেখক বলেছেন:
আপাতত টয়লেটের দরজা বন্ধ আছে । এয়ার ফ্রেশনার দিতে হবে । ![]()
পলাশমিঞা বলেছেন:
সিহাবভাই, মনে বড় দুখ তাইনা?
কেমন আছেন?
আপনার সাথে কথা বলার জন্য প্রতিদিন অপেক্ষা করি।
জানি বিরহটা প্রেমিককে সুখি হতে দেয়না।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভকামনা রইল।
লেখক বলেছেন:
হুম কবি । সময় পাই না , একদম । অবসর পেলে কথা হবে ।
নিলা বলেছেন:
পৃথিবীর সকল ফুলর সৈন্দর্য্য ম্লান হয়ে যায় এক মহাবিশ্ব মূল্য মানের এক প্লেট গরম ধোঁয়া ওঠা ভাতের কাছে ! ++++++++++++
লেখক বলেছেন:
ক্ষুদার্থ মানুষের কাছে সব সৌন্দর্য্য লীণ হয়ে যায় ।
কতবতবকতকত বলেছেন:
নেমেসিস বলেছেন: চৌধুরীর এই পোস্টা গান্ধা লাগতেসে । কি যে করেন না আপনে । হারপিক নাই ? হারপিক দিয়া ঝাটা মারেন । "----সহমত।
কতবতবকতকত বলেছেন:
হলদে গু রে ঝাটা মাইরা খেদান।
লেখক বলেছেন:
আপাতত টয়লেটের দরজায় তালা দিসি এই কমেন্টে "আপনার আগ্রাসী মতবাদ পছন্দ হল না ।" আছে । এয়ার ফ্রেশনার দিতে হবে । ![]()
কার তাতে কি!"
পৃথিবীর যাবত বেরসিক প্রেমিক প্রেমিকার জন্য এই গান
যে কোন একটা সময় পৃথিবীর প্রতিটা জায়গায় এই নিদারুন বৈষম্য, ভীষণ অন্যায় থাকবেই। আমাদের বাসস্থান মর্ত্যের পৃথিবীতে তো, ইউটোপিয়ায় নয়। সবাই এক যোগে স্বপ্ন দেখা বন্ধ করে দিলে হবে?
লেখক বলেছেন:
স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন ও সুস্বপ্ন দুটোই । ইদানং প্রথমটা ভারী পরে যাচ্ছে ।
। তবে ইউটোপিয়ান হবার সুস্বপ্ন অনেক দিন দেখি না ।
লেখক বলেছেন:
.
রাগ ইমন বলেছেন:
লেখা তো রুপা কি বানিয়ান ব্যন গায়ে ( মানে রুপকের ছড়াছড়ি) !
তবে , কথা হইলো , সবই প্রিয়তমার দোষ নাকি যে তার কথা ভাবা যাবে না? সে যদি তোমার চেয়েও বেশি প্রান্তিক বাদিতায় ভোগে ? সে যদি প্রান্তকে মধ্যবর্তীতে আনার সংগ্রামে তোমার মত বা তোমার চেয়েও বেশি মনস্ক হয় ?
ঘুরে ফিরে "প্রিয়ারাই সকল ঝামেলার মূল" দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলাম , যদিও আজ পর্যন্ত ছেলেদের খাওয়ার বিল মিটিয়ে আমার পার্স চিকনা হো গায়া ।
কবে যে ছেলে গুলা বিপ্লবী কবিতা বাদ দিয়ে একটু কাজে কর্মে মন দেবে !
লেখা ভালো হয়েছে , সামান্য গুরু পাক তবে স্বাদু ।পেলাস ।
লেখক বলেছেন:
ভাদাইম্যা আল্লাদী বেপ্লবী পুলা পাইন রে মাইরের উপর রাখা উচিত ।
সবার উপরে পুতুপুতু সোনামনি সইত্য,
বিপ্লব একখান বিরাট অপশব্দ ।( জোরসে বল )
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
সিহাব ভাই,ভারী কথায় পরে যাই,বরং একটু স্মৃতি রোমন্থন করি,
এই সেদিন কুপার্স এ বসে খাচ্ছিলাম,প্রিয়ার সামনে বসে মনে পৃথিবীটার একমাত্র সদস্য আমরাই।আকাশ,নীল পানি সবকিছুই আছে আমরা আছি তাই।
বের হবার পরে দেখি দুইটা ছেলে ,একটা খুব ছোট আর আরেকটা একটু বড়।
মনে পরে গেল কুপার্সের প্যাস্ট্রি ভালো ছিলো না অনুযোগ করে আমারা অর্ধেক খেয়ে ফেলে এসেছি।অরোমান্টিক কঠিনতর চিন্তাগুলো চারদিক ভেঙ্গেচুরে ফিরে আসতে থাকল।
প্রজাতির বিশুদ্ধীকরন সম্ভবের জন্যে আমাদের মানসিক বিবর্তন দরকার।আ্যানিমেল এন্সটিংক্ট হতে আরো স্বাধীনতা দরকার।সেগুলো হবার জন্যে যে পরিবেশ দরকার তা পৃথিবীতে সম্ভব না।কারন বিবর্তন সমসময়ই টিকে থাকার প্রয়োজনে হয়,বিবর্তন কোনো বিলাস নয় প্রয়োজন থেকে হয়।সেই প্রয়োজন তৈরী করবার মত পরিবেশ আমাদের পিতারা আমাদের জন্যে সৃষ্টি করেননি।ড: আজাদের একটা কবিতা আছে ,তার একটা পঙক্তি "আপনি কি জানেন আপনি শোষন উতপাদন করছেন?"আসলে সবাই যার যার অবস্থান থেকে শোষন উতপাদন করছে।কিচ্ছু করার নেই।পিতাদের আপনারা হটাতে পারবেন না।
কেবল নিজেকে থুতু মারা যায় ঘৃণায়!!
লেখক বলেছেন:
আমি মূয়ীজ ভাইয়ের কমেন্টে যা বলেছিলাম তুমি তার বটম লাইন বলেছো । নিজেদের বদলাতে হবে, হৃদয় ও মস্তিস্কের শুদ্ধিকরনের মাধ্যমে । পিতাদের না পারি হটাতে, আমাদের যে ভ্রূণ গুলো অবির্ভূত হয়নি, সেগুলো কে হাটাতে পারার স্বপ্ন তো দেখি । স্বপ্নই তো বাস্তবের তাপীয় অনুঘটক !
লেখক বলেছেন:
কি কন না কন রে ভাই !
প্রণব আচার্য্য বলেছেন:
তোমার মান ভাঙ্গাতে কক্ষনো আমাড় কড়ে আঙ্গুলটি সাধবোনা, প্রিয়তমা ! ...দুর্দান্ত সিহাব ভাই
লেখক বলেছেন:
ধন্যবাদ প্রণব ভাই ।
লেখক বলেছেন:
ডিজুস যুগে এ কেমনতর ভাবনা আপনার ভাইজান? ডেটিং স্পটে সামান্য কয়েক মিনিট দেরির জন্য কত এফ্যায়ার ভাইংগা যায় !
সাবধান হোন, সামনে আপনার সমূহ বিপদ ।
অরন্য আগুন বলেছেন:
এটাকেই মনে হয় মাস্টার পিস বলে।
লেখক বলেছেন:
হা হা হা ... মনে হয় । ধন্যবাদ ।
হ্যারি সেলডন বলেছেন:
হ, মনে হয়।
লেখক বলেছেন:
কি মনে হয় ? আড়ি দিব, না দিব না?


















