আমার প্রিয় পোস্ট
- সুপ্রভাত বাংলাদেশ : দিনবদলের বাঁকে শিশুদের শৈশব ফিরে পাবার গল্প - মেহরাব শাহরিয়ার
- মা, তোমাকে। - নরাধম
- জ্ঞানীর দায়িত্ব, ল্যাংটা বাবা, গোয়েবলস ও বর্তমানের আস্তিক নাস্তিক প্রোপাগান্ডা - বিবর্তনবাদী
- যুদ্ধশিশু '৭১ এবং আমার অভিজ্ঞতা ... - নজরুল কবীর
- 'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' - আহমাদ মোস্তফা কামাল
- "চলচ্চিত্র সমাজ পরিবর্তন করতে পারে না, কখনো করেও নি" -- সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার - ফাহমিদুল হক
- সব যুদ্ধ স্টেনগান দিয়ে হয় না। - শুভ
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- শিল্পী এস এম সুলতান ও ভিনসেন্ট ভ্যান গঘঃ জীবন কারিগর - নাস্তিকের ধর্মকথা
- বাক বাকুম বাক স্বাধীনতা - দিনমজুর
- আপনি কি মনে করেন আপনার ভাগ্য ভালো নাহ? (বাংলা) - গিফার
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- প্রিয় হুমায়ুন আজাদ: আজ যাকে খুব বেশি মনে পড়ে - মুনীর উদ্দীন শামীম
- " আমার বাবা গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের হেড ক্লার্ক ছিলেন " - সারিয়া তাসনিম
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একজন ধর্মব্যবসায়ী ও যুদ্ধাপরাধীর নাম - দেলোয়ার হেসেন সাইদী - এস্কিমো
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- সামহোয়ারে ৩য় সংস্করনে কমেন্টে যেভাবে লিংক এড করা হয় - নাজিরুল হক
- হুমায়ুন আজাদ যেখানে জিতে গেছেন - মুহম্মদ জুবায়ের
- ডেথসার্ভার - ফরিদ
- বিহংগের বয়কট - বিহংগ
- ব্ল্যাক হোলের সাথে ম্যানহোলের এবং হোয়াইট হোলের সাথে সুড়ঙ্গমুখের মিল আছে- সত্যি কথা কিন্তু! - অনিশ্চিত
- স্মৃতি, অনূভুতি হয়ে ফিরে আসে যে মাসে। - অন্যরকম
- গর্ভধারিণী : মুক্তিযোদ্ধার সাহসী মায়ের প্রতি শ্রদ্ধা - মোহাম্মদ মাহমুদুজ্জামান
- হাসতেই আছি, সেই বিকাল থাইক্কা। শুনলাম "দুর্নীতির বিরুদ্ধে জামাতের শক্ত অবস্থান" নিছিলো....হায় হায়...মইরাই যামু!
- এস্কিমো
- ম্যাথ ট্রিকস্-৬: ৬ দ্বারা গঠিত সংখ্যার বর্গ - মামুনুর রহমান খাঁন
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- তুমি একটু কেবল বসতে দিও কাছে-(বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে একটি খোলা চিঠি) - স্বপ্নডানা
- পুবের মন, পশ্চিমের ক্ষণ (কালচারাল শক-১ক: ড্রপ বক্স) - ৃৃমম
- ভুত ভুতং ভৌতঃ - মানুষ
- পরীক্ষাগারে বিগ ব্যাং: উত্তর মিলবে অনেক প্রশ্নের - অনিশ্চিত
- কেন আমি চাই/চাই না তসলিমা নাসরিন ফিরে আসুন - মাহবুব মোর্শেদ
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- "জেনারেল" এবং "রোকন" নিকের সভ্যতা বিবর্জিত কমেন্ট .....ব্লগারদের বিবেকের কাছে প্রশ্ন - মাহিন্দ্র রায়
- নুরে আলমের প্রশ্নের জবাব:একজন আয়াতুল্লাহ খোমেনী - আরিফুল হোসেন তুহিন
- সবকিছু নষ্টদের অধিকারে যাবে।। হুমায়ুন আজাদ - মুকুল
- যখন জলবসন্তের রোগী - পরাগ জাফর
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- জরুরি অবস্থার অগল্প - হিমু
- মুখ ঢাকি লজ্জায়...... - সিঁদুরে মেঘ
- '৭১ এর বুড়ি : সাধারণ কিছু মানুষের গল্প - ফারহান দাউদ
কাল রাতে শব্দগুলো জ্বলে ঊঠেই নিভে গেল ...
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:১৬
মোমের নারীত্বের কাছে স্থির চোখ রেখে, মারাত্বক সংবাদ আঁধারের প্রেমকাতর,
নিভু নিভু শিখার কাছে পৌছে দেই -
"আমি ভালো নেই, আলো ! "
ঘাম ও মিইয়ে পরা ক্রোধের বাষ্পে "বিষন্নতা" শব্দটির অপমৃত্যু হয় ।
তাঁর এলিজির ফুলগুলো গন্ধহীন;
তারপর, এক পর্যায়ে অস্পষ্ট হয়ে আসে নাক্ষত্রিক কথোপকথন;
আবাল পরাবাস্তবতার দেবদূতেরা গরম ও ঘামের নৃশংস স্বাদ
বুঝতে পেরে চম্পট দিচ্ছে হাভাতের বাংলাদেশ ছেড়ে ।
হয়তো পশ্চিমের কোন
আফ্রিকান শিশুর হাড্ডি ফেলে মাংস চিবানো ক্লান্ত কোন কামুকীনির
ব্লো-জবে ব্যস্ত জিভের কাছে আবিষ্টের মত থমকে দাঁড়ায় ।
কিছুক্ষণ সুখ ভেবে বিহবল হয়;
তারপর দেবদূতির সোমাটিক ট্রান্সগ্রেশান দেখে শ্লাঘায় ফুলে উঠে
ফুলে উঠে বিগত পরাবাস্তবতার দেবদূতের বুক ।
বুক ঢাকতে বিশ্বায়নের ভারতীয় পচা মদ, স্টার প্লাসের সুলক্ষণা লেড়কির উদ্দীপনায় ,
আমাদের "ঢাকাইয়া" গলায় ঊড়না ফেলা বেইবীদের মত, বুক ঢাকে ভোগী পরাবাস্তবতার দেবদূত ।
বিদায় নেয়া দেবদূতকে আমি একটু অভিমানের চিমটি কেটে দেই ।
ফেরে না , সে ফেরে না ।
পূজির আদূরে ছোট মেয়েটির মত লাস্যের ঘরে শিল্পের চন্দন ফুল গন্ধসহ বন্দী ।
ক্ষুধা নেই সেখানে,
বাঙ্গাল-পরাবাস্তবতা, সদ্য গ্রাম থেকে আসা সহজ যুবক টির মত খেত ।
ঘাম ও মিইয়ে পরা ক্রোধের বাষ্প তাকে বিকর্ষণ করে ।
তাই, নক্ষত্ররা নতুন প্রেম জাগা কিশোরী বুকের মত নির্জন শব্দহীন থেকে যায় ।
তুমি দেখে যাও এসে থুরথুরে জীবনানন্দ -
তোমার বাংলাদেশে কোন পরাবাস্ততা নেই, সুন্দর নেই,
তোমার কবিতার মত বিশুদ্ধ শিশির নেই,
ঘাস নেই - তোমার মত করে ।
আছে শুধু ঘাম ও মিইয়ে পরা ক্রোধের বাষ্প অন্ধকারে (তোমার ঘাই হরিনী ডাকা অপ্রাকৃতিক অন্ধকার ভেবোনা যেন ! ) ।
আবার ফিরে আসতে চাও? প্লীজ এসোনা । তোমার আকাঙ্ক্ষা ভাংগছে দেখতে চাই না ।
তাই এই ফাঁকে, অসময়ের দুর্বলচিত্ত মহাপুরষ, হয়ে রয়েছি ।
নিলা বলেছেন:
এক রাশ দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো
লেখক বলেছেন:
ও টুকুই সম্বল, প্রচুর আছে ও আমাদের ।
আকাশচুরি বলেছেন:
তুমি দেখে যাও এসে থুরথুরে জীবনানন্দ - তোমার বাংলাদেশে কোন পরাবাস্ততা নেই, সুন্দর নেই,
তোমার কবিতার মত বিশুদ্ধ শিশির নেই,
ঘাস নেই - তোমার মত করে ।
আমি নির্বাক!!
+++
লেখক বলেছেন:
কি বলবো ? সব সুন্দর তিরোহিত হলে আর কি ই বা বলতে পারি ?
রিয়াজ শাহেদ বলেছেন:
আপনার কবিতা ভালো লাগে, যদিও কবিতার ক (এমনকি অকবিতার অ)-ও আমি জানিনা। ধন্যবাদ।
লেখক বলেছেন:
আপনি গদ্য বেশ ভালো লিখেন ।
মুকুল বলেছেন:
*****
লেখক বলেছেন:
ধন্যবাদ, মুকুল ভাই ।
লেখক বলেছেন:
এই আর কী !
মাজুল হাসান বলেছেন:
আবাল পরাবাস্তবতার দেবদূতেরা.....আবাল কি বাচ্যঅর্থেই ব্যাবহার করছেন?
আকাশচুির যদিও প্রশংসা করছে। তারপরেও অই অংশগুলো আমার কাছে অপ্রয়োজনীয় মনে হইছে।
আর ভারতীয় পচা মদ... সিরিয়াল...এই সব হইলো ছায়া, মূল জায়গা বিশ্বায়ন অথবা আমাদের দেবদূতদের ধ্বজভঙ্গতা। এই সুযোগ তো যে কেউ নেবেই।
আপনি তো খালি মুগ্ধতার কথা বলেন, তাই আমি উল্টো জায়গা থেকে বললাম।
তবে অনেক শব্দই সাহস করে ঢুকাইছেন। ভালো লাগলো।+
লেখক বলেছেন:
আরে কোন শিল্পমূল্য খুজতে যাইয়েন না মাজুল ভাই, কাল রাতে লোডশেডিং এ অন্ধকারে বইসা লিখছি ,মোবাইলে, যা ইচ্ছা তা । সাম ইন এ মডারেশন হয় না, তাই বাইচ্চা গেছি ।
আমি মনে হয় ইদানিং অসভ্য হয়া যাইতেছি । কি করুম? চার পাশে তো সভ্যতা নাই ।
শফিউল আলম ইমন বলেছেন:
দোস্ত এক কথায় অসাধারন লিখেছিস।ভাবনার খোরাক জোগায়।
হায়রে আমার দেশ, তৃতীয় বিশ্ব থেকে কবে উঠে আসবে??
আমার একটি কবিতার কিছু লাইন:
'আগুণের ভিতরে দাড়িয়ে
ঘুমিয়ে আছে আমাদের আজকের পৃথিবী
শুধু আমি জেগে রই, লীন নীরবতায়,
জেগে জেগে শুধু ভাঙ্গনের শব্দ শুনি, দেখি হাহাকার,
ক্লান্ত হই বিকেলে- রাত্রির পথে হেঁটে...।
কবিতাটি শীঘ্রই পোষ্ট করবো।
আবারো বলছি চমৎকার লিখেছিস।
চালিয়ে যা।
লেখক বলেছেন:
চমৎকার কবিতা তোর । তাড়াতড়ি পোষ্ট দে !
থ্যাঙ্কস ।
মাজুল হাসান বলেছেন:
অসভ্য হওয়াই ভালো।সভ্যতার মূল্য অনেক।
আর শিল্প মূল্য অন্য কথা(অইটা বিচার করার দরকার আছে বলে আমিও মনে করি ন। আপনার নক্ষত্ররা নতুন প্রেম জাগা কিশোরী বুকের মত নির্জন শব্দহীন থেকে যায়
এই রকম লাইরগুলো শিহর তৈরী করে।
লেখক বলেছেন:
হুম । কবিতার সমালোচনা খুব কম হয়, যেটা ঠিক না । আপনার সমালোচনা দেখে ভালো লাগলো ।
কিনতু কি করা জায় বলেন,
এই অবস্থা আর সহ্য হয়না।
লেখক বলেছেন:
ছাদে গিয়া তারার সাথে বাতচিত কর ।
অক্ষম বাংগালীর শেষ আশ্রয় ।
লেখক বলেছেন:
সবাই সেইটাই ভাবতেছি ।
লেখক বলেছেন:
আমাদের জীবদ্দশায় সেটা দেখে যেতে পারবো কি ?
লেখক বলেছেন:
ধন্যবাদ ।
নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে
সুরন্ঞ্জনার অস্থিতে চলে এলিট বেইবীর বহ্ণুৎসব,
জীবনানন্দের প্রেতাত্মায় আজ নেকড়ের হাঁক।
লেখক বলেছেন:
ক্ষয়ের কাছেই তবে আমাদের সকল সমর্পণ?
চার লাইন ক্লাসিকাল কান্না যেন !
'তুমি দেখে যাও এসে থুরথুরে জীবনানন্দ -
তোমার বাংলাদেশে কোন পরাবাস্ততা নেই, সুন্দর নেই,
তোমার কবিতার মত বিশুদ্ধ শিশির নেই,
ঘাস নেই - তোমার মত করে ।'
খুবই স্বতঃস্ফুর্ত মনে হয়েছে এই অংশ
দীর্ঘশ্বাস দীর্ঘশ্বাস!
লেখক বলেছেন:
হুম । ধন্যবাদ ।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
তুমি দেখে যাও এসে থুরথুরে জীবনানন্দ - তোমার বাংলাদেশে কোন পরাবাস্ততা নেই, সুন্দর নেই,
তোমার কবিতার মত বিশুদ্ধ শিশির নেই,
ঘাস নেই - তোমার মত করে ।......................
হয়তো অনেক কিছু নেই।
তারপর ও যতটুকু যা আছে.............তার জন্যে বারবার ফিরে আসা যায়.......।
মানুষগুলো তো তেমনি আছে।
না হলে বেঁচে থাকা এত দারুন মনে হবে কেনো!
শুভেচ্ছা ...........
লেখক বলেছেন:
হয়তো আপনিই ঠিক বলছেন ।
কালপুরুষ বলেছেন:
খুব ভাল লাগলো। চমৎকার লিখেছেন।
লেখক বলেছেন:
ধন্যবাদ, কালপুরুষদা ।
দ্বিধা বলেছেন:
অসাধারণ...
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে ।
পরাজিত বলেছেন:
"হয়তো পশ্চিমের কোনআফ্রিকান শিশুর হাড্ডি ফেলে মাংস চিবানো ক্লান্ত কোন কামুকীনির
ব্লো-জবে ব্যস্ত জিভের কাছে আবিষ্টের মত থমকে দাঁড়ায়"
.........................................................................................
"কোন ক্ষুধার্ত নারীর ব্লো জব
নেয় পুজীবাদী সমাজের
নপুংসক পুজীপতি---
নারী ক্ষুধার্ত না থাকলে
যাওয়ার যায়গা পাবে না
বউয়ের কাছে মাথা নত করে
থাকা স্টকের বিগ বস।।"
লেখক বলেছেন:
চমৎকার কবিতা । কার কবিতা?
লেখক বলেছেন:
হুম ... এটা আমার পাওয়া ১০০০ তম কমেন্ট ।
হার্টবিট বলেছেন:
আপনার লেখা সুন্দর, কিন্তু তবু মনে হয় আপনি প্রমথ চৌধূরীর "রচনার শিল্পগুণ" প্রবন্ধ টি পড়েন নি, অথবা পড়ে ভুলে গেছেন।
লেখক বলেছেন:
ঠিক বলেছেন ।
শিল্পহীন জঘন্য হয়ে পড়েছে এইসব বেচে টেচে থাকা । ধন্যবাদ ।
লেখক বলেছেন:
ধন্যবাদ আক্কাচ
.
যূঁথী বলেছেন:
+
লেখক বলেছেন:
ধন্যবাদ যূথী ।
পরাজিত বলেছেন:
"লেখক বলেছেন:চমৎকার কবিতা । কার কবিতা?"
...........................
কারো কবিতা না।আপনার লেখা পড়ে মনে আসলো তাই লিখে ফেললাম
লেখক বলেছেন:
ওয়াও ! আপনি তো সিরিয়াস কবি !
মেহরাব শাহরিয়ার বলেছেন:
কল্পনায় মনে হয় , এমন লেখার সময় কাঁপতে থাকো ।এত বিদ্রোহী হওয়ার শক্তি যদি ধরে রাখতে পারো , কিছু একটা করে ফেলতে পারবে
লেখক বলেছেন:
ধুৎ, কি যে কন, কবিতায় বল্লাম না
"তাই এই ফাঁকে, অসময়ের দুর্বলচিত্ত মহাপুরষ, হয়ে রয়েছি ।"
। অসময়ের দুর্বলচিত্ত মহাপুরুষ ।


















