আমার প্রিয় পোস্ট

বৃষ্টি রাতে ... ভাবনা গুলো মেঘের সাথে উড়ে ...

বৃষ্টির শব্দ থেকে, অতঃপর আলোতে অথবা অন্ধকারে ...

১১ ই মে, ২০০৮ রাত ৯:০৯

শেয়ার করুন:                   Facebook

মেয়েটি, ছেলেটির হাত ধরে ঐ দূরে রাস্তার পাশে পার্থিব সমস্ত লাল মেখে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়ার গল্প শোনাতো । ছেলেটি লাল বুঝতে পারতো না । মেয়েটি তখন বলতো লাল, রক্তের মতো । ছেলেটি তবুও বুঝতো না । একদিন ভরা বিকেলে মেয়েটি এসে বলল আকাশে আগুন লেগে ছাই হয়ে গিয়েছে মেঘগুলো । খুব ঝড় বৃষ্টি হবে আজ ! ছেলেটি মনে মনে ভাবছিল ছাই দেখতে কেমন ! মুখে বলতে হয়নি, মেয়েটি উত্তর বলে দিয়েছিল - "তুমি সারাক্ষণ যা দেখো, তার থেকে অনেক ফিকে রঙ হলো ছাই রঙ ।" ছেলেটি অনুভব করার চেষ্টা করলো ছাই রঙ । অনুভব অতিক্রম করে ছেলেটি ছাই রঙ দেখতে চেয়েছিল, ছেলটি ছাই-রাঙা-মেঘ দেখতে চেয়েছিল সেদিন । খুব ঝুম করে বৃষ্টি নেমছিল একটু দমকা হাওয়ার পরে । ছেলেটি বৃষ্টি দেখতে পেত না । শুধু বৃষ্টির পড়ার শব্দ শুনতো । মেয়েটি, ছেলেটিকে বৃষ্টির শব্দের ছবি দেখাতো । একটি ছবি সেদিন এঁকেছিল মেয়েটি, অবাস্তব ভর করা চারু-সাধিকার মতো সে গড়গড় করে বলতে থাকলো বৃষ্টি আর কৃষ্ণচূড়ার ছবি, জানালার পাশে দাঁড়িয়ে ।

- কৃষ্ণচূড়া ফুল গুলো যেন শ্বাস নিচ্ছে উত্তেজনার, বৃষ্টির যাচিত সংগমে মায়াবী উত্তেজনায় ঘেমে যাচ্ছে ফুলগুলো , তারপর চকিত হাওয়া এসে তাকে নেড়েচেড়ে দিচ্ছে ঘাম, টুপ করে ঘাম পড়ছে মাটিতে, তাতেও খুব একটা লাভ হচ্ছে না, আবার জমছে অলীকের আলো মাখা ঘাম । প্রিয়, আমি কৃষ্ণচূড়া ফুল হতে চাই, তুমি কি বৃষ্টি হবে?

এভাবে মেয়েটি অনুবাদ করছিল বৃষ্টি ও ভালোবাসা । হাত বাড়িয়ে কয়েক ফোঁটা বৃষ্টি নিয়ে নেয় সে ! ভিজিয়ে দেবে অন্ধ প্রমিকের মুখ, ভিজিয়ে দিবে তার যতসব খরা পদ্য ।

হাতে বৃষ্টির জল নিয়ে জানালা থেকে মুখ ফিরিয়ে মেয়েটি পেছন ফিরে দেখেছিল, ছেলেটির চোখে জলবিন্দুরা রেখায় রেখায় কতটা উজ্বল ! মেয়েটি হাত বাড়িয়ে ছেলেটির চোখ মুছে দিল । বৃষ্টির জল, কান্নার জল মিলে মিশে একাকার । মেয়টির হাতে কিছু কান্না লেগে গেল । বৃষ্টি যেমন ছোঁয় কৃষ্ণচূড়া ফুল !

মেয়েটি বলে উঠলো,
-দুঃখ করোনা প্রিয়, তুমি একদিন দেখতে পাবে শব্দের দৃশ্যগুলো, অলীক অথবা লীক !

কয়েক মাস থেকেই ছেলেটি চেষ্টা করছিল কর্ণিয়া ট্রান্সপ্লান্টের । একটি দাতব্য চক্ষু হাঁসপাতালে দরখাস্ত করে রেখেছিল, মেয়েটির চাপাচাপিতে । একদিন হঠাৎ পিয়ন এসে চিঠি দিয়ে গেল । কর্ণিয়া পাওয়া গেছে । ছেলেটি আনন্দে দিশেহারা ! সে দেখতে পাবে ! মেয়েটিকে জানালো আপ্লুত হয়ে ।

আরো একমাস পরে অপারেশন হলো । সফল অপারেশন । কিন্তু অপারেশনের পর ছেলেটি খুব অবাক হলো, মেয়েটি ওর আশে পাশে নেই । কয়েক দিন ধরে কেউ ওর খোঁজ পাচ্ছে না । ছেলেটি অস্থির হলো মেয়েটির নিরূদ্দেশে ।

কিছুদিন পরে চোখের বাধন খুলে দিল ডাক্তাররা । ছেলেটি দেখতে পেল । খুব আনন্দে দেখতে লাগলো চারপাশ, সুন্দর, যত রং আছে, মেঘ আছে, বৃষ্টির পতন যত আছে, যত লাল আছে, যত রংগীন আছে, যত আলো-অন্ধকার আছে । কিন্তু এতো দৃশ্যের মাঝেও কি যেন নেই,মেয়েটি নেই !

দিন কয়েক পরের ঘটনা, হঠাৎ একটি মেয়ে এসে দাড়ালো ছেলেটির পাশে । চোখে সানগ্লাস পরা । হাতে শাদা ছড়ি । মেয়েটি অন্ধ । ছেলেটি জিজ্ঞেস করলো
- কে তুমি?
- বৃষ্টি, আমি তোমার কৃষ্ণচূড়া ফুল !

ছেলেটি হতবিহবল হয়ে গেল । অনেক্ষণ চুপ থেকে বললো,
- তুমি অন্ধ ?????
- হুম । আমি অন্ধ । আমার অন্ধকারে কোন সমস্যা নেই, তুমি তো আছো ! আমার আলো !
- কিন্তু তুমি কখনও বলোনি তুমি অন্ধ ! আমার সাথে কথা বলার সময় তুমি কখনো বুঝতে দাওনি যে তুমি অন্ধ ! তুমি আমার সাথে প্রতারনা করেছো । কেন করলে , এমন ?


মেয়েটি নীরব । ছেলেটি ও নীরব । স্বস্তিহীন নীরবতা ভাংগলো মেয়েটি
- কি, তুমি আমার আলো হবে না ?
- দূর হও, তুমি । মিথ্যেবাদী, প্রতারক !


ছেলেটির মুখ বিকৃত, রাগে কাঁপছিল ।

মেয়েটি বসে ছিল । উঠে দাড়ালো, পেছন ফিরে হাটতে শুরু করলো । তার চোখে জল, পৃথিবীর পবিত্রতম জল । মুছে দেবার কেউ নেই , দরকারও নেই মুছে দেবার ।

যেতে যেতে মেয়েটি শব্দহীন ভাবে বলেছিলো,
- আমার চোখদুটোর যত্ন নিও, প্রিয় !

কেউ শোনেনি ।


[কাল রাতে একটি অসাধারন sms পেয়েছিলাম ।

john was a blind man who used to hate evry1 except his GF.He alws said 2 his gf tht i'l marry u if i could see u!suddenly 1day som1 donated eyes 2 him and John was soked 2 found that his gf is also blind.Thn his gf asked wil u marry me?He simply refused her.His gf told not a single word just smiled and went away with a letter,saying darling take care of my eyes!!!
গল্পটির অণুপ্রাণ এই sms টি ।]

[গতকাল রাতে গল্পটি পোষ্ট করেছিলাম । ফ্লাডিং শুরু হওয়াতে সরিয়ে নিয়েছিলাম ।]

 

 

  • ২৬ টি মন্তব্য
  • ৩৫০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১১ ই মে, ২০০৮ রাত ৯:২৩
comment by: স্বাক্ষর শতাব্দ বলেছেন: "দুঃখ করোনা প্রিয়, তুমি একদিন দেখতে পাবে শব্দের দৃশ্যগুলো, অলীক অথবা লীক"

sms টা আগেই পড়া, এর বাদে আপনার জায়গাটা অসাধারণ
২. ১১ ই মে, ২০০৮ রাত ৯:৩৯
comment by: মেঘবাজি বলেছেন: ভাল্লাগসে
৩. ১১ ই মে, ২০০৮ রাত ১০:২১
comment by: সামিউল জাহান বলেছেন: শেষ হইয়াও হইলো না শেষ।
৪. ১১ ই মে, ২০০৮ রাত ১০:২৭
comment by: সুমনবাঙ্গালী বলেছেন: ভাললাগা থেকে ভালবাসা কত দূর ?
৫. ১২ ই মে, ২০০৮ রাত ১২:৪০
comment by: ফারহান দাউদ বলেছেন: কিছুটা পুরানো লাগলো কাহিনীটা,কিন্তু ওল্ড ওয়াইন ইজ অলয়েজ প্রেশাস,বিশেষ করে সেটা যখন অভিজাত সাকীর হাত হয়ে আসে। চুপ করে থাকার মত লেখা,চুপকথা।
৬. ১২ ই মে, ২০০৮ রাত ৩:০৯
comment by: মৃনাল বলেছেন: আপনার লেখা অসাধারন । আমি একটি কমন কথাই বলব "তুমি যাকে ভালবাস তাকে মুক্ত করে দাও সে যদি ফিরে আশে তবে সে তুমার,আর যদি ফিরে না আশে তবে সে কখনই তুমার ছিল না "।
৭. ১২ ই মে, ২০০৮ রাত ৩:২৫
comment by: শফিউল আলম ইমন বলেছেন: কোন লেখকের লেখাতে এই গল্পটি পড়েছি। এখন মনে পড়ছে না,থতে পারে আনিসুল হক কারণ তার সব লেখায় আমি পড়েছি। তারপরও তোর লেখা অসাধারন। যদিও মন খারাপ করা লেখা।

দোস্ত লিখে যা...তুই বই ছাপাতে চাইলে মনে হয়না প্রকাশকের অভাব হবে...সবাই লাইন ধরবে। কথাটি সিরিয়াসলি বলেছি।
তোর লেখার হাত শুধু ভালো না অনেক ভালো।
ভালো থাকিস।
৮. ১২ ই মে, ২০০৮ রাত ৩:৫২
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর হয়েছে........।
ভালো লাগলো।শুভেচ্ছা রেখে গেলাম।
৯. ১২ ই মে, ২০০৮ রাত ৮:৩৭
comment by: কণা বলেছেন: অসাধারণ.... ভাল লাগলো...
১০. ১৪ ই মে, ২০০৮ রাত ১২:০২
comment by: বেবি রহমান বলেছেন: সুন্দর। আর বেশি বলার দরকার নেই।
১১. ২২ শে মে, ২০০৮ বিকাল ৩:৫৩
comment by: কোলাহল বলেছেন: +
১২. ২২ শে মে, ২০০৮ বিকাল ৩:৫৪
comment by: কোলাহল বলেছেন: আসলে আর কিছু বলার নেই।
১৩. ২৭ শে মে, ২০০৮ দুপুর ১:২৫
comment by: চাঁদের বুড়ি বলেছেন: .হুমম
.......................take care of my eyes..... আসলেই বেশি কিছু বলবার নেই।
১৪. ১১ ই জুন, ২০০৮ রাত ১১:৫৪
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: ব্লগে আসেননা যে বড়? ব্যস্ত নাকি? আপনার শক্তিশালী লেখা মিস করছি অনেক।
১৫. ২১ শে জুন, ২০০৮ সকাল ১১:৫৩
comment by: আরিফুল হোসেন তুহিন বলেছেন: কত দিন পর ব্লগে......

সিহাব ভাই আপনার খবর কি?রক্তমাখা মানব মনের পশুত্ব প্রচার করে বেড়াচ্ছেন যে খুব?

ভালো লাগলো....
১৬. ১০ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: খবর কি...............
শুভেচ্ছা।
১০ ই জুলাই, ২০০৮ রাত ৮:০০

লেখক বলেছেন:
এইতো আপু ! যাচ্ছে চলে ... ট্রাম বাস ঠেলা টেম্পু যেমন চলে যায় !

ব্যস্ত আছি বেশ ! নিয়মিত ব্লগে আসা হয়না । আপনি ভালোতো ?

১৭. ১০ ই জুলাই, ২০০৮ রাত ৮:০২
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো আছি.....।
ভালো আছেন জেনে ভালো লাগলো।
অনেক শুভকামনা।
১৮. ১০ ই জুলাই, ২০০৮ রাত ৯:২৪
comment by: আকাশচুরি বলেছেন: সিহাব ভাই, কতোদিন পর!!

আপনার লেখা খুব মিস করি

ভালো থাকবেন
১৯. ১১ ই জুলাই, ২০০৮ রাত ১১:৩২
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: সিহাব, ভালো আছেন? কী নিয়ে ব্যস্ত? আমি বেশ কদিন আপনার ব্লগে এসে ঘুরে গেছি এরমধ্যে।

আমার ব্লগে বেড়াতে আসবেন তো? ওখানে আপনার জন্য বেশ কটি পোস্ট অপেক্ষা করছে! :)
২০. ১২ ই জুলাই, ২০০৮ রাত ১২:০২
comment by: আকাশচুরি বলেছেন: সিহাব ভাই, আপনার অসাধারন লেখা গুলো মিস করেছি খুব। এইবেলা তাড়াতাড়ি কিছু ছাড়েন!

মেইল-এ কথা হবে :)

২১. ২৬ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:৫৯
comment by: চাঙ্কু বলেছেন: কঠিন সুন্দর ১টা লেখা ।
২২. ২৬ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:০৪
comment by: কঁাকন বলেছেন: খুবি ভালো লাগলো ভালো থাকুন
২৩. ২৬ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:০৭
comment by: উত্তরাধিকার বলেছেন:
চমৎকার লাগলো।

লেখাটা খুব সাবলীল।
হৃদয় ছোঁয়াতো বটেই...
২৪. ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৩
comment by: ভাঙ্গা পেন্সিল বলেছেন: ভালো লাগলো...খুব।
২৫. ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৪
comment by: আহসান হাবিব শিমুল বলেছেন: গল্পটির বেশ পুরনো। চার্লি চ্যাপলিনের " সিটি লাইট্‌স" সিনেমা অনেকটা এইরকম; রাশিয়ান কোন এক লেখকের(নামটা মনে নেই এই) লেখা অবলম্বনে বিটিভি-তে প্রচারিত এক বিশ্বনাটকের কথা মনে পড়ে গেলো।

আপনিও খুব ভালো লিখেছেন।

 

 


পড়াশোনার পাট্‌ আপাতত স্থগিত । বি এস সি পাস করেছি , ক্‌ম্পিউটার কৌশল , আই ইউ টি - গাজীপুর থেকে,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৪৪৩২