আমার প্রিয় পোস্ট

বৃষ্টি রাতে ... ভাবনা গুলো মেঘের সাথে উড়ে ...

প্রেমখাকী দর্শন

১২ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৬

শেয়ার করুন:                   Facebook


চিত্রাহত আদিমের মত - গহীনে, আরও গহীনে -
ওটাকে কী যেন বলে?
আকাশ! আকাশ! আকাশ রাতের!

বর্ষণের এককে চড়ে ঘুমহীন লোভাতুর বিষ্ময় জেগে রয় ।জেগে রয়, বৃষ্টির রাত । তুমি দ্বিধাদ্বন্দের রোগী - খন্ডিত মস্তিস্কের রোগীর মত দুচারটে লাইন লিখে, কিসের সংবাদ জেনেছো তুমি?কোথায় পেয়েছো কল্প-কাব্যিক নিরীহতা?মানুষীর গন্ধে? তাকে চুম্বনে, গায়ে গায়ে
লেপ্টে থেকে তো হৃদয় ততটুকু খোলেনা,
চাঁদের ধূলোতে পৌরানিক পা রাখতে গিয়ে যতটুকু খোলে!
হে উদাসী, না কি ভুল ডেকেছো
নিজেকে ছায়া অভিপ্রায়ে
বরং ডাকি -হে বিগত উদাসী, মানুষীর স্তন গন্ধ কি আকন্ঠ
গেয়ে উঠা নক্ষত্রের চিকন অন্ধকারের চেয়ে ভালো?চুম্বন
কি পারে দিতে -
জোছনার নৈশব্দের - অথবা অশ্রুর সমার্থক স্বাদ!
গায়ে গায়ে লেপ্টে থাকা শরীরের কাঁপন ছুঁয়ে দিতে দিতে,
বলে না আমাকে-
আমার যত দর্শন, স্পর্শ করে কয়েকটি শব্দ -
বৃষ্টি-অশ্রূ-নীরবতা-জোছনা-জোনাক-শীতরাত-অনেক বিষন্নতা
আমাকে যেমন বলে ।
প্রেম পারে দিতে কতটুকু - অপ্রেম যতটা !

 

 

  • ১৪ টি মন্তব্য
  • ১৪৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১২ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৩
comment by: ইমরান মামা বলেছেন: এত বড় বাক্যে
ছন্দ কেমনে ঠিক থাকে?!
এত ভাবেরা কই থাকে
কোথায় গিয়ে থামে?!


আপনার লেখা অদ্ভুত
২. ১২ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৫
comment by: ফারহান দাউদ বলেছেন: বৃষ্টি-অশ্রূ-নীরবতা-জোছনা-জোনাক-শীতরাত-অনেক বিষন্নতা
আমাকে যেমন বলে ।
প্রেম পারে দিতে কতটুকু - অপ্রেম যতটা !
সেটাই,সবাই সব দিতে পারে না,একাকী মানুষের জন্য নিজের শরণ নিতে হয় বারবারই।
৩. ১২ ই জুলাই, ২০০৮ রাত ১১:২৬
comment by: মুকুল বলেছেন: দূর্দান্ত লিখেছেন। সুন্দর কবিতা। :)

*****
৪. ১২ ই জুলাই, ২০০৮ রাত ১১:৩০
comment by: তামিম ইরফান বলেছেন: অসাধারন কবিতা......
৫. ১৩ ই জুলাই, ২০০৮ রাত ১২:১৮
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: যথারীতি সাদাসিধে ভাবনার ব্যতিক্রমী প্রকাশ।

ভালো আছেন?
৬. ১৪ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৯
comment by: শফিউল আলম ইমন বলেছেন: দোস্ত অসাধারন।
অনেকদিন পরে তুই লিখেছিস সেটাই বড় কথা। সবসময় তোর ব্লগে গিয়ে ঢু মেরে আসি যদি কোন লেখা মিস করে ফেলি।
যাইহোক, এখন বের হলাম, রাতে ফিরবো। পরে কথা হবে।
ভালো থাকিস।
৭. ১৪ ই জুলাই, ২০০৮ রাত ১০:০৮
comment by: আকাশচুরি বলেছেন: প্রেম পারে দিতে কতটুকু - অপ্রেম যতটা !

কি চিরায়ত উচ্চারন!! আপনাকে দিয়েই সম্ভব

++++++++
৮. ১৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০১
comment by: স্বাক্ষর শতাব্দ বলেছেন: "প্রেম পারে দিতে কতটুকু - অপ্রেম যতটা"

পারে না, পারে না, ভুলিয়ে রাখে, মাতাল করে :D

৯. ১৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:২৪
comment by: শফিউল আলম ইমন বলেছেন: তোর প্রোফাইলের ছবিটা পছন্দ হইছে।:)
১৬ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন:
"The Blind Piper" - ছবিটার নাম । আছিস ক্যামন?

১০. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:২৯
comment by: আকাশচুরি বলেছেন: ৫০তম পোস্টের অপেক্ষায়!! :)
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৫০

লেখক বলেছেন:
বুঝতে পারছি না । অনেক ব্যস্ততার মাঝেও কি যেন ঘুরাঘুরি করছে মাথায় ! যদি আঙ্গুলে চলে আসে কোন দুর্ঘটনায়, তবেই, কিছু হতে পারে !! :)

১১. ১৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৩
comment by: মানুষ বলেছেন: wow
১২. ১৯ শে জুলাই, ২০০৮ রাত ৮:০৪
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: কি যে দারুণ...............
ভালো লাগা রেখে গেলাম।
অনেক শুভেচ্ছা সিহাব।

 



 


পড়াশোনার পাট্‌ আপাতত স্থগিত । বি এস সি পাস করেছি , ক্‌ম্পিউটার কৌশল , আই ইউ টি - গাজীপুর থেকে,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২২৮৪৯