আমার প্রিয় পোস্ট

আই লাভ মাইসেল্ফ

১০ তরুণের প্রেমের গল্প মোড়ক উন্মোচন অনুষ্ঠানের নিমন্ত্রণ

১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২১

শেয়ারঃ
0 0 0


প্রিয় ব্লগার ও মডারেটর বন্ধুগণ,
আগামী ১৪ ফেব্রুয়ারি ২০০৯ বিকেল ৪.৩০ টায় একুশে বইমেলায় ১০ তরুণের প্রেমের গল্প বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে আপনারা সবাই আমন্ত্রিত। মিষ্টিভোজ ও শুভকামনায় সবাই অংশগ্রহণ করবেন এই আমাদের প্রত্যাশা।

মোড়ক উন্মোচন-এর পরপরই বইটি পাওয়া যাবে_

১. মুক্তদেশ প্রকাশন (স্টল নম্বর ১৯৫)
এবং
২. প্রতিভা প্রকাশ (স্টল নম্বর ৪১৩)

পাঠক লেখক সবাই বইটি কিনুন আর নাই কিনুন একটু হাতে নিয়ে দেখবেন প্লিজ!

বইটির সার সংক্ষেপ_

নাম : ১০ তরুণের প্রেমের গল্প
ধরণ : গল্পগ্রন্থ (১০ জন লেখকের মোট ২৬টি গল্প)
লেখক : সময়ের ১০ জন তরুণ লেখক
বইয়ের পৃষ্ঠা সংখ্যা : ১৬০ (১৭৬ হওয়ার কথা ছিলো)
প্রকাশক : পালকি প্রকাশন
পরিবেশক : মুক্তদেশ প্রকাশন (১৯৫ নম্বর স্টল) ও প্রতিভা প্রকাশ (৪১৩ নম্বর স্টল)
প্রচ্ছদ : রকিবুল হক রকি
আইএসবিএন : ৯৮৪-৩০০-০০৩৩২৪-৮
মূল্য : ২০০ টাকা

প্রিয় বন্ধুগণ, আপনাদের বইটি দেখার পর আপনাদের মতামত আশা করছি। এবং অবশ্যই অবশ্যই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আসবেন।

বি: দ্র: যেসব ব্লগারগণ লেখা পাঠিয়ে আমাকে উৎসাহিত করেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা সুন্দর মন্তব্য লিখে আমাকে সামনে এগিয়ে যাবার প্রেরণা দিয়েছেন তারা আমার পরম বন্ধু। ধন্যবাদ।
ভালো থাকুন। সবার জীবন প্রেমময় হোক।

 

বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১২

লেখক বলেছেন:
আমিরুল মোমেনীন মানিক
ফজলুল হক মিলন
মাসউদ আহমাদ
ফাতেমাতুয যাহরা স্মৃতি
জমাদ্দার কাব্য
মশিউর রহমান দুর্জয়
খালেদা আক্তার অনন্যা
আফতাব আহমাদ বকুল
নার্গিস মাহবুবা কাজল
পান্থ বিহোস

লেখকদের ছবি দেখতে চান কি-না জানাবেন। ছবি লাগলে মেইল এড্রেস দিন, পাঠিয়ে দেবো।

১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৩

লেখক বলেছেন:
ধন্যবাদ...

৩. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৬
পার্থিব রাশেদ বলেছেন: দশ তরুণের মধ্যে আমি আছি তো?
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৫

লেখক বলেছেন:
উপরে লিস্ট দেয়া হয়েছে। দেখুন তো আপনার নাম আছে কি-না?

৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৯
স্বজন বলেছেন: এরা কি সা.ইন এর ব্লগার? ব্লগার হইলে নিক নেম দিন।

 

মোট সময় লেগেছে ০.৯৫০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি নিজের কাছে নিজে জবাবদিহী করতে পারার সাহস রাখি।

bihosh.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ