আমার প্রিয় পোস্ট
- সবুজ অঙ্গন ১৭শ সংখ্যা এখন একুশে বইমেলা ২০১২-এ পাওয়া যাচ্ছে... - পান্থ বিহোস
- ~প্রিয় যাযাবরদের ভ্রমন পোস্ট সংকলন~ - রেজোওয়ানা
- আসেন ব্লগার বন্ধুগণ, একটা সাক্ষাতকার দিয়া যান... - পান্থ বিহোস
- প্রকাশিত হতে যাচ্ছে চলচ্চিত্র বিষয়ক ই-বুক 'এক মুঠো চলচ্ছবির' দ্বিতীয় সংখ্যা । লেখা আহবান - কাঊসার রুশো
- PDF Creator দিয়ে সেইভ করুন আপনার কাঙ্ক্ষিত সামু ব্লগ এবং পড়ুন নেট ছাড়াই।


- অগ্নি দগ্ধ
- ৭০০ বাংলা বই ডাউনলোড করুন রেজিষ্ট্রেশন ছাড়াই - বই পাগল
- ইন্টারনেট থেকে বিনামূল্যে যেকোন ফোনে কল করা - নিশিবাস
- ১০০ রসিকতা । হাসতে হবেনা ঠোট বাঁকালেই চলবে !!.....চামে একটা চরম ১৮+ ফাউ - ছোট মামা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল ভর্তি - প্রগিতি
- কোথাও কেউ নেই (যা মনে পড়ে) - জিকসেস
- ব্লগীয় সাই-ফাই ইনডেক্স (কল্প-বিজ্ঞান গল্প তালিকা) - সীমানা পেরিয়ে
- আসুন সবাই মিলে মুভি ডাউনলোড করার সবগুলো সাইট এক পোস্টের নিয়ে আসি - টেকি মামুন
- ইংরেজি শেখার ওযেব সাইট - নিলআকাশেরদুঃখ
- আমার দেয়া যত মুভির রিভিউ পোস্ট [ ডাউনলোড লিঙ্ক সহ ] - নিশাচর ছেলে
- Mozila Firefox এর কিছু Addons - বালক বন্ধু
- টিউটোরিয়াল : কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ? - ০৬ - লেখাজোকা শামীম
- নাটক ও সিনেমা সংক্রান্ত কিছু নির্বাচিত বইয়ের তালিকা (ডাউনলোড লিংকসহ) - লেখাজোকা শামীম
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- কক্সবাজারের হোটেল এর ফোন নাম্বার দরকার! - মুকুট
- যেকোন মুভির জন্য 字幕 --> Subtitle কিভাবে ব্যবহার করবেন? - বিডি আইডল
- ৪০টি টিপস(সাথে বোনাস): PHP অপটিমাইজ করুন - 'লেনিন'
- প্রিয় ছবি : ফরেস্ট গাম্প : মুম রহমান - মুম রহমান
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- "WebMaster" অল ইন ওয়ান। নবীনদের জন্য কমপ্লিট ওয়েব ডিজাইন প্যাকেজ। - লুলুপাগলা
- ফায়ারফক্সে যারা বাংলা পত্রিকা পড়তে পারেন না - নাজিরুল হক
- HTML এবং CSS এর সহজ টিউটোরিয়াল - ২ - ইউনুস খান
- যারা ইয়ে করে বিয়ে করতে যাচ্ছেন, পালিয়ে (আইনী পরামর্শমূলক) - প্রজন্ম একুশ
- আমার বানানো সাইট YouTube এর ভিডিও ডাউনলোড করার.... একটু দেখেন ও রিভিউ করেন - সিউল রায়হান
- ডাউনলোড করুন লেটেস্ট সব মুভি ১৫০-২৫০ মেগাবাইটে, রেজিউমে সাপোর্ট সহ!! - পাপী
- তিন গোয়েন্দার পাঠকগণ, ফগের বইয়ের নাম চাই - ইন্ঞ্জিনিয়ার
- ত্রিদিব দস্তিদার মারা যাবার পর - টোকন ঠাকুর
- সার্চ ইঞ্জিন রেংক, SEO ও গুগল এডসেন্স বিষয়ক কিছু লিংক - সুইট
- কুর্কুমা বাটো মেন্দি বাটো ----- ৩ - বিষাক্ত মানুষ
- সোনার ময়না পাখি - খলিল মাহ্মুদ
- গুগল এডসেন্স নিয়ে পান্থ বিহোসের প্রশ্ন - হাসান
- ওয়েব প্রোগ্রামিং পাঠ-২ (পিএইচপি সেটাপ) - ত্রিভুজ
- ওয়েব প্রোগ্রামিং পাঠ-১ (ওয়েব সার্ভার সেটাপ) - ত্রিভুজ
- একটি ১৮+ জন্মদিনের খসড়া অথবা আজ মাথাহীন বিহোসের জন্মদিন - ইশতিয়াক অাহমেদ
- আমার পড়া একুশটি ভালো বাঙলা-উপন্যাসের তালিকা-১ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন+ব্লগিং=টাকা {A Must Read for New Blogger} - মুন্তাসির রশিদ
- আইডিএম নিয়ে ঝামেলা? আর না আর না - রূপক
- ইংরেজী ভালো করে শিখতে গেলে নেট থেকে কিভাবে হেল্প পেতে পারি? - শামীমস
- তিনদিনে পিএইচপি শিখুন (৩য় দিন) - মদন
- পাঁচ মিনিটে উইন্ডোজ ইনষ্টল- টিউটোরিয়াল - নাজিরুল হক
- যে কোন সাইটে বাংলা অক্ষর ভাল ভাবে দেখার জন্য ইনস্টল করুন Font Fixer - মেঘবালক অর্ভনীড়
- আপনি পঁচা PHP প্রোগ্রামার?
- 'লেনিন'
- Paypal একাউন্ট একটি জরুরী প্রয়োজন - 'লেনিন'
- PHP শেখার সহজ উপায়গুলো জেনে নিন - 'লেনিন'
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- সায়েন্স ফিকশন :: সমীকরণ [সমীকরনের ফলাফল ‘শূন্য’ হলে বুঝতে হবে স্রষ্টা আছে। আর যদি ‘এক’ হয় তাহলে স্রষ্টা নেই।] - পান্থ বিহোস
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট ১৯৮ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- কবিতাত্রয়ী টোকন ঠাকুর | ১৩ মার্চ ২০০৯ ১২:৩৫ অপরাহ্ন arts.bdnews24.com - টোকন ঠাকুর
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- যারা আইবিএ-তে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য উপদেশনামা!! - নরাধম
আজ পেলাম ১৭০০০+৬০০ বই সম্পূর্ণ ফ্রি ।। আহা কী আনন্দ... !!!
১৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩৬
![]()
কয়েক মাস এই ব্লগেরই এক নিবেদিত প্রাণ ব্লগারের একটা লেখা পড়ে অবাক হয়েছিলাম। যা অবিশ্বাস্য ব্যাপার ছিলো আমার কাছে। অবশ্য আজ তা বাস্তবায়ন হয়েছে।
ব্লগার ইঞ্জিনিয়ার তার সেই পোস্টে জানিয়েছিলেন অনলাইনে আবেদন করে ই-বুক কালেকশন করা যায় তাও একটা দুটা কিংবা ১০০/২০০ও নয়, প্রায় ১৮০০০ হাজার বই।
কিছুটা অবিশ্বাস নিয়েই আবেদন করেছিলাম। গুটেনবার্গ থেকে আমাকে জানানো হলো, আমার আবেদন তারা গুরুত্বের সাথে নিয়েছেন কিন্তু তাদের হাতে এই মুহূর্তে আরও কয়েক হাজার আবেদন থাকায় কিছুটা সময় লাগবে। সময়টা হচ্ছে ৪৮ সপ্তাহ। ইঞ্জিনিয়ার ভাই অবশ্য জানিয়েছিলেন ছয় মাসের মতো সময় লাগে।
যাই হোক, দুই সপ্তাহ আগে গুটেনবার্গ থেকে আমাকে একটি মেইল করা হয়েছিলো। যেখানে আমাকে ইনফর্ম করা হয়েছে- ১৭৫০০ বই নিয়ে একটি ডিভিডি এবং ৫০০ বই নিয়ে একটি সিডি আমাকে পাঠানো হয়েছে। যা আমি ২-৪ সপ্তাহের মধ্যেই পেয়ে যাবো। যদি না পাই তাহলে যেনো তাদেরকে জানানো হয় ইত্যাদি ইত্যাদি।
আজ পেলাম সেই কাঙ্ক্ষিত বস্তু।
আমার সময় লেগেছে ১৪.০৭.২০০৯-১৭.১১.২০০৯ = চার মাস এবং আরও কিছু দিন।
ধন্যবাদ গুটেনবার্গকে
ধন্যবাদ ইঞ্জিনিয়ার ভাইকে
ধন্যবাদ সামহোয়্যারইন ব্লগকেও।
=========================
বি: দ্র: সিডি এবং ডিভিডির সাথে আসা চিঠিতে আমাকে জানানো হয়েছে, এই সিডি এবং ডিভিডি আমি যতো ইচ্ছে কপি করতে পারি। এবং তারা বিশেষভাবে অনুরোধ করেছেন তা যেনো আমি বেশি বেশি করে কপি করি এবং আমার বন্ধুদের মাঝে বণ্টন করি। আপনাদের কারও যদি লাগে তাহলে আমার কাছ থেকে কপি নিতে পারেন।
আমি থাকি ঢাকার মতিঝিল এলাকায় থাকি।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলা ফ্রি বুক ;
প্রকাশ করা হয়েছে: হিজিবিজি কথা বিভাগে । বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হেই মিয়া, তোমার আবার এপ্লাই কি? আইসা এক কপি লইয়া যাও...
আতিক একটেল বলেছেন:
সাহিত্য বই?
লেখক বলেছেন: অল টাইপ অব ই-বুকস ![]()
দুরণ্ত সাহস বলেছেন:
আই অ্যাপ্লাই ফর কপি। কিভাবে যোগাযোগ করব?
লেখক বলেছেন: মেইল করে মোবাইল নম্বর জানিয়ে দিন...
মাটি ও মানুষ বলেছেন:
ভাল তো । কি কি বই আছে সিডিতে . . জানাইয়েন ।
লেখক বলেছেন: অল টাইপ অব ই-বুকস...
আবুল বাসার বলেছেন:
পান্থ, আমি বইগুলো চাই। কীভাবে পাবো জানাবেন।
লেখক বলেছেন: মেইল করে মোবাইল নম্বর জানিয়ে দিন...
বিপ্লব কান্তি বলেছেন:
ভালু , কিনটুক ১৮০০০ হাজার বই পড়া তো জটিল ব্যাপার
লেখক বলেছেন: হে: হে: হে:
লেখক বলেছেন: আমি মাসে নুন্যতম ১০০ বই পড়তে পারি। এবার একটু হিসেব করে দিন, কত বছরে শেষ হবে? ![]()
ফেরারী পাখি বলেছেন:
ইশ! আপনি সত্যি ভাগ্যবান। অমেদেতো গোজাইমাসু মানে অভিনন্দন আপনাকে।
লেখক বলেছেন:
আপ্নেদেতো ধন্যবাদেসু মানে আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: কপি ন্যান
রথে চেপে এলাম বলেছেন:
জটিল !!!!
লেখক বলেছেন: হুম !!!!!!
লেখক বলেছেন: মেইল করে মোবাইল নম্বর জানিয়ে দিন...
_তানজীর_ বলেছেন:
বি: দ্র: সিডি এবং ডিভিডির সাথে আসা চিঠিতে আমাকে জানানো হয়েছে, এই সিডি এবং ডিভিডি আমি যতো ইচ্ছে কপি করতে পারি। এবং তারা বিশেষভাবে অনুরোধ করেছেন তা যেনো আমি বেশি বেশি করে কপি করি এবং আমার বন্ধুদের মাঝে বণ্টন করি। আপনাদের কারও যদি লাগে তাহলে আমার কাছ থেকে কপি নিতে পারেন।আমি থাকি ঢাকার মতিঝিল এলাকায় থাকি।
আপনার লেখার প্রথম অংশ দেখে প্রথমে একটু মন খারাপ হলো। কারণ এই ধরণের ফ্রি সিডির প্রজেক্ট গুটেনবার্গ করেছে যাতে গরীব দেশগুলোতে, ধরেণ খুবই গরীব একটা গ্রামের একটা কিশোর যার প্রবল আগ্রহ আছে, কিন্তু কোনোভাবেই বইগুলো যোগাড় করতে পারবেনা;ওয়ান ল্যাপটপ পার চাইল্ডের ডোনেশনে পাওয়া কম্পিউটার হয়তো আছে কোথাও। অথবা একটা লাইব্রেরীয়ান যে কোনো ভাবেই ফান্ডিং পাচ্ছেনা বই কেনার জন্য সেরকম মানুষজনের জন্য। আমার মনে হয়না আপনি তাদের কোনোটাতে পড়েন। শুধু আপনি না, আমাদের অনেকেই এই ধরণের প্রজেক্ট থেকে ফ্রী সিডি নিয়ে বাসায় ফেলে রাখে- একদিন নষ্ট হয়ে যায়। উবুন্তুর ক্ষেত্রে তো এরকম ঘটনা হর হামেশাই ঘটছে। এসব জনসেবাকারী প্রতিষ্ঠান গুলো নিতান্ত গরীবদের জন্য যে ফান্ড আলাদা করে রাখে, আপনার আমার মত মানুষজন সেই টাকাগুলো এভাবে নষ্ট করি- আমাদের বাঙ্গালীত্বের প্রমাণ দেই। আর প্রকৃত যাদের দরকার, তাদের সুযোগ নষ্ট করি।
অভিনন্দন সেজন্য!
কম করে হলেও সবাইকে আহবান করেছেন দরকার লাগলে কপি করে দিবেন। সেইটুকু উদারতার জন্য আপনাকে সাধুবাদ জানাই!
লেখক বলেছেন: আপনার কথার সাথে একমত। কিন্তু কিঞ্চিৎ ইয়ে...
নিতান্তই যারা গরীব, গ্রামে থাকে তারা কিন্তু এখনও অনলাইন থেকে বই সংগ্রহের ব্যাপারটা আদতে জানেই না। আমার আপনার মতো মানুষকেই কিন্তু দায়িত্ব নিয়ে তাদের হাতে পৌছে দিতে হবে এই বইগুলো। সেই অর্থে গুটেনবার্গ আমাকে ডিভিডি এবং সিডির কপি দিয়ে ভুল করেনি।
==========
ব্যক্তিগতভাবে আমি বই পড়তে ভালোবাসি, বই কাউকে দিতে ভালোবাসি, বই সংগ্রহ করতে ভালোবাসি।
সম্ভবত আমি তাদের দলে না, যাদের হাতের কাছে বই আছে কিন্তু পড়ে দেখে না।
আমার এমনও সময় গেছে যখন হাতে একটা পয়সা ছিলো না নতুন বই কেনার জন্য, কিন্তু বই পড়তে না পেরে মন-মেজাজ প্রচণ্ড খারাপ। তখন পুরনো বইগুলোই জাবর কাটতাম।
জীবনে একটাই দুঃখ, পৃথিবীর সব ভালো ভালো বইগুলো এই এক জীবনে পড়ে শেষ করতে পারবো না... ![]()
==========
মন্তব্যের জন্য ধন্যবাদ।
সাব্বির হোসেন শুভ বলেছেন:
কি বই যদি একটু জানাইতেন......
লেখক বলেছেন: অল টাইপ অব ই-বুকস
সারওয়ার ইবনে কায়সার বলেছেন:
কি ধরনের বই?
লেখক বলেছেন: অল টাইপ অব ইবুকস...
লেখক বলেছেন: মেইল করে মোবাইল নম্বর জানিয়ে দিন...
দুরণ্ত সাহস বলেছেন:
@ তানজির_ শুনে ভালো লাগল ১৮০০০ বই কেনার ক্ষমতা আপনার আছে। আপনার জন্য দোয়া করি আরও ৩৬০০০ বই কেনার ক্ষমতা আপনার হোক। আমি এখনও সেই ক্ষমতা অর্জন করতে পারিনি আমার মত আরও দুএকজন নিশ্চই আছেন। তাই ভাই আপনি যদি বান্গালী বলে গালি দেন তাই সই, কিন্তু জানার জন্য বই আমার প্রয়োজন। এবং এই কপির উদ্যগের জন্য লেখক কে সাধুবাদ জানাই।
অপরাজিতা ০০৭ বলেছেন:
আমি ব্লান্ক ডিভিডি ও সিডি নিয়ে আপনার কাছে দূর্ভাষীকে পাঠাতে চাই, চাইলে রাইটার ও। কখন কিভাবে দেখা হবে জানান দয়া করে, এই আইডি তে।ধন্যবাদ।
লেখক বলেছেন: মেইল করে মোবাইল নম্বর জানিয়ে দিন... । রাইটার আমার আছে- দুইখানা। একখানা ডেস্কটপের সাথে, আরেকখানা ল্যাপির সাথে... ![]()
_তানজীর_ বলেছেন:
@ তানজির_ শুনে ভালো লাগল ১৮০০০ বই কেনার ক্ষমতা আপনার আছে। আপনার জন্য দোয়া করি আরও ৩৬০০০ বই কেনার ক্ষমতা আপনার হোক। আমি এখনও সেই ক্ষমতা অর্জন করতে পারিনি আমার মত আরও দুএকজন নিশ্চই আছেন। তাই ভাই আপনি যদি বান্গালী বলে গালি দেন তাই সই, কিন্তু জানার জন্য বই আমার প্রয়োজন। এবং এই কপির উদ্যগের জন্য লেখক কে সাধুবাদ জানাই।আজাইরা কমেন্ট করেন দেখে ভালো লাগেনা। উনাকে কেউ ১৮,০০০ বই পাঠায় নাই, সিডি পাঠাইছে। গুটেনবার্গের ওয়েবসাইট থেকে এসব বই ফ্রি ডাউনলোড করা যায়। আমাদের দেশে এখন মোটামোটি স্পীডের ইন্টারনেটও আছে- হর হামেশাই দেখি মানুষজন মুভি ডাউনলোড করছে- আর একটা সিডি ডাউনলোড করতে কত সমস্যা আপনাদের! গুটেনবার্গের এইসব সিডি প্রজেক্ট করা হয় আফ্রিকার কোনো নিভৃত প্রান্তের জন্য যেখানে কোনো ভাবে এই আছে এই নাই ইন্টারনেট দিয়ে (বাংলাদেশের ১০-১৫ বছর আগের অবস্থা) সিডির অর্ডার যেন কম করে দিতে পারে।
বাঙ্গালী বললে এতো গায়ে লাগে কেন? ভুল করেছি বলে ভুল ধরিয়ে দিতে পারবেনা কেউ?
মিনু বলেছেন:
ভাইয়া আমার একটা কপি চাই।
লেখক বলেছেন: মেইল করে মোবাইল নম্বর জানিয়ে দিন...
লেখক বলেছেন: মেইল করে মোবাইল নম্বর জানিয়ে দিন...
লেখক বলেছেন: মেইল করে মোবাইল নম্বর জানিয়ে দিন...
দুরণ্ত সাহস বলেছেন:
আজাইরা কমেন্ট করেন দেখে ভালো লাগেনা। উনাকে কেউ ১৮,০০০ বই পাঠায় নাই, সিডি পাঠাইছে। গুটেনবার্গের ওয়েবসাইট থেকে এসব বই ফ্রি ডাউনলোড করা যায়। আমাদের দেশে এখন মোটামোটি স্পীডের ইন্টারনেটও আছে- হর হামেশাই দেখি মানুষজন মুভি ডাউনলোড করছে- আর একটা সিডি ডাউনলোড করতে কত সমস্যা আপনাদের! গুটেনবার্গের এইসব সিডি প্রজেক্ট করা হয় আফ্রিকার কোনো নিভৃত প্রান্তের জন্য যেখানে কোনো ভাবে এই আছে এই নাই ইন্টারনেট দিয়ে (বাংলাদেশের ১০-১৫ বছর আগের অবস্থা) সিডির অর্ডার যেন কম করে দিতে পারে।বাঙ্গালী বললে এতো গায়ে লাগে কেন? ভুল করেছি বলে ভুল ধরিয়ে দিতে পারবেনা কেউ?
ধন্যবাদ। আপনি অনেক জানেন আপনাকেই খুজছে বাংলাদেশ
তর্ষ বলেছেন:
ভাইয়ার সাথে কিভাবে যোগাযোগ করব তা তো বললেন না।আমি মতিঝিল থাকি।তাহলে ভাইয়া মোবাইল নাম্বার কি দেয়া যাবে।ডিভিডি নিয়ে কখন আসব বলেন ভাইয়া।
হামিদ পায়োনিয়ার বলেছেন:
+++++++++++++++++++++++++++++++চাই! চাই !! চাই !!! আমিও বইগুলান চাই।
আমি এমনিতেই ইংরেজীতে ভালা না। যদি এই বইগুলান উল্টাইয়া-পাল্টাইয়া পড়তে পারি, তাহলে ইংরেজী কিছুটা হলেও জানতে পারবো। ইনশআল্লাহ।
কিভাবে যোগাযোগ করবো জানান দিয়েন...............
এসব জনসেবাকারী প্রতিষ্ঠান গুলো নিতান্ত গরীবদের জন্য যে ফান্ড আলাদা করে রাখে, আপনার আমার মত মানুষজন সেই টাকাগুলো এভাবে নষ্ট করি- আমাদের বাঙ্গালীত্বের প্রমাণ দেই। আর প্রকৃত যাদের দরকার, তাদের সুযোগ নষ্ট করি। অভিনন্দন সেজন্য! কম করে হলেও সবাইকে আহবান করেছেন দরকার লাগলে কপি করে দিবেন। সেইটুকু উদারতার জন্য আপনাকে সাধুবাদ জানাই!
ধন্যবাদ
অলস ছেলে বলেছেন:
আমার লাগবে না, ধইন্যবাদ। কাগজে যেই গুলান আছে সেইগুলাই শেষ করতে পারি না আবার ডিজিটাল!
স্বপ্ন নীল বলেছেন:
ভাইয়া, বাংলা ইবুক নাকি ইংলিশ?
সজল৯৫ বলেছেন:
বই পড়তে আমার ও খুব ভাল লাগে। ভাল বই পেলে নাওয়া খাওয়া ভুলে যেতাম। আপনার বই গুলোর একটা কপি পেতে হলে আমার কি করা দরকার জানাবেন কি?আমার ও মতিঝিল নিয়মিত আসা যাওয়া হয়। আমার e-mail:-
আগ্রহী প্রতি জনকে দিয়ে শর্ত দিতে পারেন কমপক্ষে ১০ জন আগ্রহীর মাঝে বিতরণ করতে। তাহলে gutenberg এর উদ্দেশ্য সফল হবে। এবং ইহা প্রত্যন্ত অঞ্চলে পৌছে যাবে। ধন্যবাদ
ব্লগই শেষ ঠিকানা বলেছেন:
কপি চাই।
সজল৯৫ বলেছেন:
ভাইজান যে কিছুই বলছেন না ! ঈদের ছুটি কাটাইতে গ্রামের বাড়িতে নাকি..................
পান্থ বিহোস বলেছেন:
ঢাকায় ফিরে সবাইকে নক করবো।
লেখক বলেছেন: মেইল করলাম...
সজল৯৫ বলেছেন:
ভাইসাহেব কি ঢাকায় ফিরছেন????????
সুপ্রকাশ বলেছেন:
দারুন ব্যাপার
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
ব্যাপক লজ্জা পেলাম আপনার মুখে প্রশংসা শুনে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সিডিগুলো বিতরণের উদ্দ্যোগ নিয়েছেন। এই কাজটা আমিও ব্লগে ঐ পোস্টের সাথে ঘোষণা দিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু লোকেশনের সমস্যার কারণে সেটা পারি নি। প্রোজেক্ট গুটেনবার্গের সাথে যোগাযোগ করেছিলাম বাংলাদেশ থেকে যারা ডিভিডি চায় তাদের একটা অংশের ঠিকানা দিলে আমি ডিভিডি পাঠাতে পারি। কিন্তু, তারা কেন জানি কয়েকদিন পরে যোগাযোগ বন্ধ করে দিয়েছে আমার সাথে
যাই হোক, আমি ইচ্ছা থাকা স্বত্বেও কিছুই করতে পারি নি। আপনি বিতরণ করছেন জেনে অসম্ভব ভাল লাগছে।
আহমাদ মাঈনুল হাসান ইমরান বলেছেন:
ভাই আমি কীভাবে ডিভিডি এর একটা কপি পেতে পারি?
মহসিন০৮ বলেছেন:
আমিও পেলাম....
একলোটন বলেছেন:
ভাবছি হাতে পেলে পিডিএফ করে ফ্রি নেট এ ছেড়ে দিবো। কেমন হবে বলুন তো?
অিনেকত বলেছেন:
এপ্লাই ফর কপি
অিনেকত বলেছেন:
ভাই মেইল করে মোবাইল নম্বর দিলাম কই ফোন তো দিলেন না ।
কৌশিক বলেছেন:
গ্রেট। কেমনে লমু?
মুভি পাগল বলেছেন:
ভাইরে, আমিও পাইছি কিছুদিন আগে। কিন্তু মেজাজটাই বিলা হয়া গেছে। কারণ পোস্টম্যানকে আমার ৮৩ টাকা দিতে হইছে। যখন জিজ্ঞেস করলাম এটা কিসের জন্য সে বলল যে, ডাকমাশুল। এই ডাকমাশুল দিয়ে দুটো সিডি পেয়েছি যে দুটো কিনা আবার একই!!! অর্থাৎ একটা আরেকটার কপি। কিছুই বুঝতে পারলামনা। ডাকমাশুল দিয়ে জিনিস উশুল হলনা। আমি গাজীপুর এলাকায় থাকি। এখানের পোস্ট অফিসেই কি শুধু এই ডাকমাশুল দিতে হয়? যারা ঢাকা বা অন্য কোন এলাকায় থাকেন তাদের কি দিতে হয় না? আর তাছাড়া তাহলে এটা ফ্রি হল কিভাবে?কিছুই বুঝলামনা। মাথাই নষ্ট
বািক িবল্ল্াহ বলেছেন:
ভাই আমার একটা কপি দরকার দেওয়া যাবে কি?এটা আমার নাম্বার ০১৯২০৬৭৩৮৩৫/০১১৯১৬৪৯০০৫ আপনার মোবা:-নাম্বারটা দেন তাহলে যোগাযোগ করে নিতে পারবো
টিপস ম্যান বলেছেন:
তাজ্জব বেপার ভাই ,request করার ১০ দিনের মাথায় আমার হাতে ২৯৫০০ টা ই-বুক. আমি অভাখ
সেলিম,কুতুবদিয়া বলেছেন:
প্লিজ একটা কপি পাঠান। মোহাম্মদ সলিম উল্লাহ, সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ, কক্সবাজার শাখা, কক্সবাজার। মেইলঃ
মোবাইলঃ ০১৮১১৬৩৬৩৮০
প্লিজ ভাই, ভিপি ডাকে ও পাঠাতে পারেন। ডাক বিভাগ আমার কাছ থেকে ফি নিবেন। তবে এতে সিড়ি নষ্ট হবার ভয় আছে।
শাহানা বলেছেন:
বই কি শুধু কপি করেন? নাকি পড়েনও। আমার পড়া হয় না দেখে কালেক্ট করা বন্ধ করে দিয়েছি।
লেখক বলেছেন: এটা ঠিক এখন আর আগের মতো বই পড়া হয় না সময় পাই না বলে। তবে পড়ি...
আসাদ রানা বলেছেন:
খনো হাতে পেলাম না।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















.jpg)





কনগ্রাচুলেশন্স বিহোস।
এপ্লাই ফর কপি !