হয়তোবা আমারও ভুল হতে পারে/সবাই পড়বেন আশাকরি।

১৪ ই মে, ২০০৮ ভোর ৫:২৬

শেয়ার করুন:                   Facebook

আসলে এটা আমি মন্তব্যের ঘরে লিখতে পারতাম। তাহলে যার পোস্ট ,তিনিই হয়তোবা দেখতেন।কিন্তু সবার কাছে জানার জন্য পোস্ট আকারেই লিখলাম। ব্লগে কেউ কারো খুব আপন হয়ে যান।কত সুন্দর আমাদের মানবিক গুনাবলি। কেউ কাউকে না দেখে আপন করে নিই। আর তার বহিঃপ্রকাশ কাউকে নিজস্ব পোস্ট উৎস্বর্গ করা।কিন্ত এ পোস্ট যদি কোনো নিজস্ব বা মৌলিক পোস্ট হয় তাহলে তা অবশ্যই কোনো ভালো লাগা প্রিয় ব্লগারকে উৎস্বর্গ করা যায়। কিন্তু তা যদি অন্য কারো রচনা হয়,তবে তা মনে হয় আর কারো নামে উৎস্বর্গ করা ঠিক না,সেই লেখকের অনুমতি ছাড়া। বড়জোর , এটা করা যেতে পারে যে, এ পোস্টটি উনার জন্য অথবা অমুক ব্লগারের ভালোলাগায় প্রকাশ করা হলো। ঠিক তেমনি ,অন্য কারো গান ও আমরা মনে হয় এভাবে উৎস্বর্গ করতে পারিনা। শুধু অন্যের সম্মানে প্রকাশ করতে পারি। মৌলিক লিখা হলে ঠিক আছে।
আসলে আমি ঠিক গুছিয়ে লিখতে পারিনাই,এমনকি ব্যাপারটা মনে হয় বুঝাতেই পারি নাই। তবে, আশাকরি, আপনারা বুঝতে পারবেন ,আমি কী বুঝাতে চেয়েছি।ভুল লিখলে ক্ষমা করবেন।

 

 

  • ১২ টি মন্তব্য
  • ২১৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৪ ই মে, ২০০৮ ভোর ৫:৪৫
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
বিলাল সাহেব, আপনার ইঙ্গিত ধরতে পারছি । এখানে যারা গানের পোস্টটি বা কবিতার পোস্টটি উৎসর্গ করেন, তারা পোস্টটিই উৎসর্গ করেন । গান বা কবিতাটিকে নয় ।

আমার উৎসর্গটি খেয়াল করুন, খুব সচেতন ভাবেই আমি লিখেছি, "কবিতার এই পোস্টটি । আশা করি বুঝাতে পেরেছি ।
১৪ ই মে, ২০০৮ ভোর ৫:৫০

লেখক বলেছেন: আসল, কাউকে ইংগিত করেই লিখা হয়নি। সবাইকে ব্যাপারটা বুঝাবার জন্য। অনেকদিন ধরেই চিন্তা করছিলাম।কিন্তু কথাগুলো আপনাদের মতো সুন্দর করে গুছাতে পারছিলাম না।
আপনার বিশ্লেষণ ভালো লেগেছে। তবে,পোস্ট হলেও তাতো আরেক জনের লিখাই তাই না।
যদি বলা হয়, অমুকের জন্য প্রকাশ করা হলো। তাহলেই মনে হয় ঠিক হবে, কী জানি।

২. ১৪ ই মে, ২০০৮ ভোর ৫:৪৮
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: আরেকটি কথা, আমার আগের প্রিয় কবিতার পোস্টগুলো লক্ষ্য করুন , আমি সেগুলোতে লিখেছি, অমুকের জন্য...সচেতন ভাবেই উৎসর্গ শব্দটা এড়িয়ে গেছি ।
১৪ ই মে, ২০০৮ ভোর ৫:৫১

লেখক বলেছেন: জ্বি ভাই, সেটা আমি খেয়াল করেছি। আপনার সব লিখাগুলোই আমি পড়েছি। হ্যাঁ,ওরকম করে প্রকাশ করাটাই মনে হয় ঠিক।

৩. ১৪ ই মে, ২০০৮ ভোর ৬:০২
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ঠিকাছে । ধন্যবাদ ।
১৪ ই মে, ২০০৮ ভোর ৬:০৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪. ১৪ ই মে, ২০০৮ সকাল ৭:০৬
comment by: মিয়াভাই সিলটী বলেছেন: বিলাল ভাই কেমন আছেন?
বুঝতে পেরেছি,ধন্যবাদ।
২১ শে মে, ২০০৮ ভোর ৪:৫১

লেখক বলেছেন: ধন্যবাদের জন্য ধন্যবাদ।

৫. ১৪ ই মে, ২০০৮ সকাল ৮:৩০
comment by: মুকুট বলেছেন: ভালো লিখেছেন, ধন্যবাদ!
২১ শে মে, ২০০৮ ভোর ৪:৫১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬. ১৪ ই মে, ২০০৮ সকাল ৯:২৯
comment by: মানবী বলেছেন:
:)
২১ শে মে, ২০০৮ ভোর ৪:৫২

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১২১৭৬