ব্লগের কিছু প্রিয় কবিতা-তিন

২৪ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪০

শেয়ার করুন:                   Facebook

বউনি লিখেছেন আত্রেয়ি
বিহংগের বয়কট লিখেছেন বিহংগ
বাংলা সাহিত্যের ভান্ডার খুঁজে যারা ব্লগে কালজয়ী কবিতা পোস্ট করছেন ,তাদের বিনীত ধন্যবাদ।ধন্যবাদ আজহার ফরহাদ আর আব্দুর রাজ্জাক শিপনকে।
আমি অতি ক্ষুদ্র মানুষ।জানার আগ্রহ বেশী,তবে নিতান্তই কম জানি।আমি ব্লগের ভিতর থেকে প্রতি সপ্তাহে একটি সুন্দর কবিতা পোস্ট করবো। আশাকরি আপনাদের ভালো লাগবে। আজকের কবিতাটি একবার পড়ে দেখুন। অবশ্যই ভালো লাগার পাশাপাশি চমৎকার কবিতাটি পাঠে মন ভালো হয়ে যাবে।

সুনীল সমূদ্রের লিখা-আজকি আমার বিকেলগুলো-অন্যকারো?
আজ কি আমার বিকেলগুলো,
রাখছো বুকে, অন্য চাওয়ায়, অন্য কারো?

আজ কি আমার গোলাপ বাগান, শুভ্র মায়ার শোভণ সকাল
ভরছে দু’চোখ, অন্য আলোয়, অন্য কারো?

আজ কি আমার তীব্র দুপুর, দীপ্র বিভায় ঢালছো বুকে,
অন্য হাওয়ায়, অন্য কারো?

আজ কি আমার অংকিত মুখ
প্রবল চেনা ওষ্ঠ চিবুক,
দিচ্ছো ঢেলে, বিস্বাদ চাওয়ায়, অন্য কারো?

আজ কি আমার রাত জাগা রাত, সমর্পণের সেই অতি স্বাদ
কাঁপন তুলে আপন হাতে,
নির্দ্বিধাতে দিচ্ছো তুলে,
ভ্রান্ত আলোয়, অন্য কোন, কষ্ট নীলে?

আজ কি আমার সন্ধ্যা-যাপন
স্বর্ণালী সুর, কণ্ঠ আপন
নিঃশেষে কেউ নিচ্ছে টেনে,
অন্য সেতার, অন্য তারে ?

যে ক’টি ফুল শুদ্ধ প্রেমে
ক্লান্ত, কঠিন পাথর কেটে
তোমার জন্য সাজিয়েছিলো-
একটি মানুষ, জীবন ব্যেপে

আজ কি হঠাৎ ভুলের তোড়ে
সেই কটি ফুল দিচ্ছো তুলে,
করাঙ্গুলে, অন্য মুঠোয়, অন্য হাতে?

যে কটি দিন পৃথক খামে, সারাজীবন রাখবে ভরে-
এমন কথাই, অঙ্গীকারে, অষ্টপ্রহর শুনিয়েছিলে,

আজ কি তবে ফেললে খুলে
অন্য কোন বাঁশীর সুরে
অঙ্গীকারের, সে অঙ্গুরীয়?
আজকি আমার বিকেলগুলো-অন্যকারো?



 

 

  • ৪ টি মন্তব্য
  • ১৫০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৪ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: সুনীল সমুদ্রের লেখা দারুন কবিতা..........
শুভেচ্ছা আপনাকে।
২৪ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

২. ২৪ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০০
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

চমৎকার প্রয়াস আপনার । ধন্যবাদ চমৎকার এই কবিতাগুলো তুলে আনার জন্য ।

কিছু কবি ব্লগারের ব্লগে দৃষ্টিপাত করতে অনুরোধ করবো ,--

মোসতাকিম রাহী
আলফ্রেড খোকন
শেখ জলিল ...

আরো নাম দিবো পরে । আন্তরিক ধন্যবাদ আপনাকে ।
৩. ২৪ শে মে, ২০০৮ রাত ৮:১০
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: +++++

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১২১৯০