ব্লগের কিছু প্রিয় কবিতা -চার

২৫ শে মে, ২০০৮ রাত ৮:৩৩

শেয়ার করুন:                   Facebook

বউনি-আত্রেয়ি
বিহংগের বয়কট-বিহংগ
আজকি আমার বিকেলগুলো,অন্যকারো?-সুনীল সমুদ্র
বাংলা সাহিত্যের ভান্ডার খুঁজে যারা ব্লগে কালজয়ী কবিতা পোস্ট করছেন ,তাদের বিনীত ধন্যবাদ।ধন্যবাদ আজহার ফরহাদ আর আব্দুর রাজ্জাক শিপনকে।
আমি অতি ক্ষুদ্র মানুষ।জানার আগ্রহ বেশী,তবে নিতান্তই কম জানি।আমি ব্লগের ভিতর থেকে প্রতি সপ্তাহে একটি সুন্দর কবিতা পোস্ট করবো। আশাকরি আপনাদের ভালো লাগবে। আজকের কবিতাটি একবার পড়ে দেখুন। আমাদের সমাজের এক অন্ধকার রুপ চমৎকার ভাবে ফুটে ওঠেছে।
কবিতাটি মানব মানিকের- বারবণিতার জবানবন্দী

মাফ করবেন মাননীয় বিচারক
আমার বেয়াদবী মাফ করবেন।
আমাকে সত্য বলার আদেশ দিয়েছেন
তাই সত্য বলব , শুনবেন ?

সেই ছোট্ট বেলায় পুতুল খেলার বয়সে
নেহাৎ মন্দ ছিলাম না
সবাই বলত আমি নাকি চাঁদকুমারী;
ঘোর আমানিশার রাতেও ফুলপরীরা
আমার কপোলে চুম দিয়ে যেত।
মাফ করবেন মাননীয় বিচারক
আমার বেয়াদবী মাফ করবেন
আমাকে নয়ন-মণি বলে জানবেন।

মাস গেলো দিন গড়িয়ে
কখন যেন ছোট্ট হাতে বাবার হাত ধরে
স্কুলে গেলাম মানুষ হতে ,
চারদিকে কেমন কানাঘুষো শুরু হলো
পাড়ার ছেলেরা আমাকে ইশারায় ডাকলেন ।
মাফ করবেন মাননীয় বিচারক
আমার বেয়াদবী মাফ করবেন
আমাকে কিশোরী বলে জানবেন।

বাড়িতে এসে মাকে বললাম ,
" মা, আমি দেখতে কেমন ?
দেখতে কি মালের মতন ?
মাতবর চাচা কেমন যেন আদর করলেন ! "
মাফ করবেন মাননীয় বিচারক
আমার বেয়াদবী মাফ করবেন
আমাকে নারী নয় , ভোগের দারুণ এক পণ্য বলে জানবেন ।

মা আমার কথায় আঁচলে মুখ ঢাকলেন
" এমন কথা কাউকে বলো না ।"
কিন্তু আমার বাবা কথাটা ঠিকই শুনলেন ।
আমার স্কুল যাওয়া বন্ধ হলো ;
চোখের জলে পুতুল ভাসলো
শহরতলীতে আমার বিয়ে দিলেন।
মাফ করবেন মাননীয় বিচারক
আমার বেয়াদবী মাফ করবেন
আমার বাবা সমাজে তাঁর সম্মান বাঁচালেন ।

শ্বশুর বাড়িতে আমার মাতাল স্বামী
আমাকে নতুন মন্ত্রে দীক্ষা দিলেন।
টাকার লোভ আর মদের নেশায়
বাসর ঘরে আমাকে অন্যের হাতে তুলে দিলেন।
হায় আমার সতীত্ব ! কোথায় হারালো নারীত্ব !
মাফ করবেন মাননীয় বিচারক
আমার বেয়াদবী মাফ করবেন
আমার স্বামীকে সুপুরূষ বলে চিনবেন।

কতরাত কাঁদলে তোমার ঘুম ভাঙ্গে
কতরাত প্রার্থনা করলে তোমার মন ভরে
হায় খোদা , হা ভগবান , হা ঈশ্বর !
কতদিন উপোস থাকলে তোমার দেখা মেলে ?
আমার কান্না কেউ শোনেনি
আমি নরক হতে আরো দূর দূর নরকে তলিয়ে গেলাম...!
মাফ করবেন মাননীয় বিচারক
আমার বেয়াদবী মাফ করবেন
বিধাতাও যে পুরুষ ছিলেন .......।

আমার মহুয়ার গন্ধে সকল পতঙ্গ ছুটে এলেন
ডাক্তার- কবিরাজ -ব্যবসায়ী
ছাত্র -পুলিশ থেকে বুদ্ধিজীবি,
সবাই আমাকে দারুণ উপোভোগ করলেন ।
মাফ করবেন মাননীয় বিচারক
আমার বেয়াদবী মাফ করবেন
তাঁদের কে সমাজের মাথা বলে চিনবেন।


আর তলিয়ে যাওয়া নয়
আর কান্নার মোহ নয়
আমাকে নারী নয় , মানুষ হতে হবে
প্রতিবাদ করলাম সকল অপবাদের
শহরতলীর অলিতে গলিতে প্রায় প্রতিরাতে
থানার দারোগা ভন্ডসমাজের লাশ খুজে পেলেন ,
মাফ করবেন মাননীয় বিচারক
আমার বেয়াদবী মাফ করবেন
সুশীল সমাজ আমাকে আজ বেশ্যা বলে ডাকেন....।
বারবণিতার জবানবন্দী






















 

 

  • ৪ টি মন্তব্য
  • ১১৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৫ শে মে, ২০০৮ রাত ৮:৫৯
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: প্লাস
২. ২৫ শে মে, ২০০৮ রাত ১১:১৩
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
অসাধারণ একটা কবিতা । আগে পড়া হয়নি । ব্লগের সব কবিতাতো আর পড়া হয়না সময়ের অভাবে । এভাবে আপনার এই সুন্দর প্রয়াসের মধ্য দিয়ে আমরা ব্লগের আরো কিছু অসাধারণ কবিতা পাব আশা করছি ।
৩. ২৫ শে মে, ২০০৮ রাত ১১:১৭
comment by: কালপুরুষ বলেছেন: চমৎকার লেখনী। আগে পড়ার সুযোগ হয়নি। পড়ার সুযোগ করে দেবার জন্য ধন্যবাদ।
৪. ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১৭
comment by: বিলাল বলেছেন: আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ পড়ার জন্য।

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১২১৮৮