ব্লগের কিছু প্রিয় কবিতা -পাঁচ

২৯ শে মে, ২০০৮ ভোর ৬:৫১

শেয়ার করুন:                   Facebook

বউনি-আত্রেয়ী
বিহংগের বয়কট-বিহংগ
আজকে আমার বিকেলগুলো,অন্যকারো?-সুনীল সমুদ্র
বারবণিতার জবানবন্দি-মানব মানিক
বাংলা সাহিত্যের ভান্ডার খুঁজে যারা ব্লগে কালজয়ী কবিতা পোস্ট করছেন ,তাদের বিনীত ধন্যবাদ।ধন্যবাদ আজহার ফরহাদ আর আব্দুর রাজ্জাক শিপনকে।
আমি অতি ক্ষুদ্র মানুষ।জানার আগ্রহ বেশী,তবে নিতান্তই কম জানি।আমি ব্লগের ভিতর থেকে প্রতি সপ্তাহে একটি সুন্দর কবিতা পোস্ট করবো। আশাকরি আপনাদের ভালো লাগবে। আজকের কবিতাটি একবার পড়ে দেখুন। বিবেকে কেমন যেন খোঁচা লাগে-
মুখ ঢাকি লজ্জায় লিখেছেন সিদুঁরে মেঘ
যখন শুধুমাত্র দুটাকার জন্য ঝগড়া করি,
রিকশাচালকের অর্থনৈতিক ইজ্জত মারি,
বিশ্বায়নেরপার্টিতে গলা অবধি মদ খাই,
ওয়েটারকে একশটাকা বকশিশ দিই।

যখন কাষ্ঠ হাসি হেসে হাত পাতি,
বৃব্ধের বুকে আমার ভার্চুয়াল লাথি।
পেনশন বিলটা ইচ্ছা করে আটকে দি,
ভুলে যাই তার পেট খাবে কি।

যখন ভালবাসার নাট্যমঞ্চে সশরীরে থেকে,
পরিসুদ্ধ ভালবাসা মিথ্যায় মেখে ,
অন্যকারো গলায় টাকার মালা পরিয়ে ,
নিজের বিবেকের থেকে যাই হারিয়ে।

যখন জোরে জোরে মিথ্যা কথা বলি,
সত্যি কথার জন্মদাত্রীকে দি অবৈধ গালি,
বউয়ের পেটের বৈধ সন্তানের নাড়িতে খিদে,
আমার নারকীয় রাত্রিবাস বেশ্যাবাড়িতে।

যখন রাম হয়ে রহিমকে নৃশ ঃস ভাবে খুন করি,
অথবা রহিম হয়ে রামকে গলা টিপে মারি,
ধর্মের বগলে উগ্রভাবে সুড়সুড়ি দিয়ে,
মায়াকান্নায় জনগনের মাথাটা নি খেয়ে।

মুখ ঢাকি লজ্জায়......
সিদুঁরে মেঘের -মুখ ঢাকি লজ্জায়

 

 

  • ৩ টি মন্তব্য
  • ১৪৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৯ শে মে, ২০০৮ সকাল ৮:২৩
comment by: আসিফ আহমেদ বলেছেন: দারুণ। আগে পড়িনি।
২. ২৯ শে মে, ২০০৮ সকাল ৮:২৮
comment by: কালপুরুষ বলেছেন: দারুন কবিতা! পড়েছিলাম আগে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
৩. ২৯ শে মে, ২০০৮ সকাল ৯:৪৯
comment by: আমি ও আমরা বলেছেন: প্লাস দিলাম। দারুন কবিতা, খুব খুটিয়ে জিনিস গুলো বের করে আনা হইছে। দারান আরেক্তা প্লাস দিমু।

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১২১৮২