ব্লগের প্রিয় কবিতা --বার।

০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০১

শেয়ার করুন:                   Facebook

আত্রেয়ীর কবিতা বউনী
বিহংগের কবিতা-বিহংগের বয়কট
সুনীল সমুদ্রের কবিতা-আজকে আমার বিকেলগুলো,অন্যকারো?
মানব মানিকের কবিতা-বারবণিতার জবানবন্দি
সিঁদুরে মেঘের কবিতা-মুখ ঢাকি লজ্জায়
কালপুরুষের কবিতা-বাবা কেন যুদ্ধে গেলো?
এক্স ফাইলসের কবিতা -দখিনা বারান্দা
চতুরভূজের কবিতা-হে ভালোবাসা,তোমার জন্য বড় অসমান এই পৃথিবী
হনলুলুর কবিতা-আমার বাম হাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো
নিপার কবিতা-দুঃখ তার
আইরিন সুলতানার কবিতা-দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো, লেখা কবিতা, গাওয়া গান যতো

বাংলা সাহিত্যের ভান্ডার খুঁজে যারা ব্লগে কালজয়ী কবিতা পোস্ট করছেন ,তাদের বিনীত ধন্যবাদ।ধন্যবাদ আজহার ফরহাদ আর আব্দুর রাজ্জাক শিপনকে। আমি ব্লগেরই আরেকটি প্রিয় কবিতা আজ শেয়ার করলাম।আশাকরি আপনাদের ভালো লাগবে।

পারভেজের কবিতা ---চাইছি ক্ষমা যাদের কাছে

চাকরী খোঁজে বেকার যুবক- বায়ান্নতে ভাষার ডাকে
কাক ভোরে সেই মিছিল ধরে; মাতৃভাষার ছবি আঁকে।
ভিন শাসনের রক্ষ শ্বাপদ, ঝাঁপিয়ে পড়ে রক্ত তৃষায়
লুটিয়ে পড়ে আমার সে ভাই -প্রাণ সঁপে কোন ভালবাসায়।
চাইছি ক্ষমা তোমার কাছে!

আন্দোলনের মুষ্ঠি উড়ে- ষাট দশকের দামাল দিনে
তরুণ আসাদ বিদায় হাসে, বাঁধলো স্বদেশ এ কোন ঋণে!
যেই শিশুটি দাঁড়ায় সম্মুখ- রণ চিৎকার ছোট্ট বুকে
লড়াই করেই বাঁচবো নাহয়-চাই না করুণ মৃত্যু ধুঁকে।
চাইছি ক্ষমা তোমার কাছে!

একাত্তরে লক্ষ শহীদ। রক্ত চোষা হায়না হাসে।
আনলো যারা ছিনিয়ে প্রভাত-হারিয়ে গেছে কোন আকাশে।
মায়ের ছিন্ন শাড়ির আড়াল- লজ্জা নত কিশোর ছেলে
এতই সহজ মা কে ছোঁয়া? কত তরুণ জীবন দিলে।
বহুরূপীর ঘ্রাণ লুকিয়ে- সাপের খোলস রঙ বদলায়।
যুদ্ধফেরত যে বীর সেনা -আক্ষেপ তার রোজ পিছু ধায়।
চাইছি ক্ষমা তোমার কাছে!

মনে পড়ে- সেই মুঠো হাত- উদোম গায়ে সেই প্রতিবাদ
নুর হোসেনের উল্কি লেখা, নব চেতনার করলো আবাদ।
মিলন বসুনিয়ার মতো গণ মানুষের দামাল জোয়ার
ভাঙলো আগল তবুও হায়- বসে চেনা পশুর খোঁয়াড়।
চাইছি ক্ষমা তোমার কাছে!

আজকে দেখি রক্তলুলোপ - পশুরা সব মানুষ সাজে
সেই তোমাদের মনে পড়ে-বুকের ভেতর কষ্ট বাজে।
কোন চেতনায় তোমরা জাগো? পারবে কি আজ পথ দেখাতে?
জিততে হবে দেশের লড়াই- মৃত্যু নাহয় হোক ধোঁকাতে।
অন্য কালে অন্য সময়- এই চেতনার কোন তরুণ
চাইবে না আর ক্ষমা কারো-আনবে প্রভাত রাঙা অরুণ।

পারভেজের কবিতা ---চাইছি ক্ষমা যাদের কাছে
!


 

 

  • ৩২ টি মন্তব্য
  • ২২৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
comment by: পথিক মানিক বলেছেন: সোজা প্রিয়তে.....

শুভেচ্ছা ও শুভকামনা রইল।
০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
comment by: না বলা কথা বলেছেন: চয়েস ঠিক আছে।
০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
comment by: পথিক মানিক বলেছেন: আমার কবিতা দেহি একটাও নাই.........মাইনাস......:(

তয় আগে প্লাস দিয়া ফালাইসি......

পোলার পছন্দ আছে কইতে অইবো। :) ;)
০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২০
comment by: প্রচেত্য বলেছেন: ভাল কাজ হয়েছে
০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
comment by: শিট সুজি বলেছেন: বস এই কবিতা টা যোগ করেন।

দুই কাধে যমজ ফস্টাস - আরিফুল হোসেন তুহিন
০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ

৬. ০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
comment by: নিলা বলেছেন: চমৎকার কবিতাগুলো
০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
comment by: জটিল বলেছেন: আমার কোবতে নাই কেন !!
০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ। অপেক্ষা।

৮. ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৯:১৮
comment by: গুপী গায়েন বলেছেন: আমার ছড়া কই? :(

প্লাস..
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৪

লেখক বলেছেন: পড়ছি, খুঁজছি ,প্রিয়তে সাজাচ্ছি।
ধন্যবাদ।

৯. ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৯:১৯
comment by: একজন ব্লগার বলেছেন: হা হা। ৬ মাস ব্লগে থেকে মাত্র এই কয়টা কবিতা পড়েছেন। বেশীর ভাগ কবিতাই মনেহয় আপনার পড়া হয়নি। :)
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৫

লেখক বলেছেন: আপনার কবিতাও পড়েছি। অনেক আগেই। মাত্রতো বারোটা সাজালাম।
ধন্যবাদ।

১০. ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৩
comment by: সুরভিছায়া বলেছেন: অনেক ধন্যবাদ এ প্রচেষ্টায় ।
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১১. ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৫
comment by: পারভেজ বলেছেন: হনলুলুর কবিতাটা অতুলনীয়, ইর্ষনীয়। বাকিগুলিও চমৎকার বাছাই। অনেক ধন্যবাদ আপনাকে।
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১:১৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১২. ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১:৪৭
comment by: কালপুরুষ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। প্রিয়তে রেখে দিলাম।
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১:৫৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রিয়তে রেখে দেয়ার জন্য।

১৩. ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ২:৪৬
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

আপনার এই প্রয়াসের সঙ্গে পাঠকের সম্পৃক্ততা বাড়ছে এটা আশার কথা ।

চমৎকার কবিতাটি পড়ার সুযোগ করে দেবার জন্য ধন্যবাদ । আগে চোখে পড়েনি ।
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ৩:১২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৪. ০২ রা নভেম্বর, ২০০৮ ভোর ৪:৩৬
comment by: কঁাকন বলেছেন: নিচের কবিতা টা এড করে দিতে পারেন

আমার কখনো কিছু ছিলো না... (উৎসর্গ : সমগ্র মুক্তিযোদ্ধাদের)
Click This Link
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:৩০

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
কবিতাটি কয়েকবার পড়েছি।
প্রিয় কবিতা সংগ্রহ এগিয়ে চলছে।

১৫. ০২ রা নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪৩
comment by: রুবেল শাহ বলেছেন: কবিতাটা আমি আগে পড়েছি.........

ভাল লাগা ও শুভেচ্ছা রইল
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৬. ১৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫২
comment by: কঁাকন বলেছেন: কি ব্যাপার আপনার প্রিয়কবিতা সিরিজ শেষ করে দিলেন নাকি
১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫৫

লেখক বলেছেন: জ্বিনা, শেষ করিনি। অব্যাহত থাকবে নিরন্তর।
আপনাকে অনেক ধন্যবাদ।

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১২১৯২