somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বিশেষ আলোচনা- বিষয়ঃ পোস্ট কমেন্ট পাওয়া আর না পাওয়া।

০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকে পোস্ট লিখে কমেন্টের আশায় বসে থাকেন।আর কমেন্ট না পেলে খুব ব্যথিত হন।এ জন্য উনারা মনে করেন যে,উনারা মনে হয় ভালো ব্লগার না। হয়তোবা উনাদের পোস্ট টা ভালো হয়নি। ব্যাপারটা শতভাগ ঠিক না।
অনেক ভালো,সুন্দর পোস্টে দেখা যায় আশানুরুপ কমেন্ট আসেনা। কমেন্টের ব্যাপারটা মূলত নির্ভর করে কার সাথে কার ভার্চুয়াল অথবা বাস্তব যোগাযোগটা কি রকম।
এর বাইরে যদি অসাধারণ কোনো পোস্ট আসে তাহলে কিছু কমেন্ট অবশ্যই আসবে।
সম্পর্কটা কি রকম?
আমি কারো পোস্ট পড়ে সবসময় যদি বলি, খুব সুন্দর হয়েছে,অসাধারণ হয়েছে,আপনার ব্লগ বাড়ি ঘুরে গেলাম,শুভেচ্ছা রেখে গেলাম ইত্যাদি ইত্যাদি। তাহলে সে ব্লগারের সাথে আপনার একটা সুসম্পর্ক দাঁড়ালো।এই সুসম্পর্কের সূত্রে আপনি যেকোন পোস্ট করেন না কেন-দেখবেন মন্তব্যে আপনার ব্লগাংগিনা ভরে যাচ্ছে।
আপনি যদি ২০ টা কমেন্ট করেন,তাহলে কমপক্ষে ৫ কমেন্ট রিটার্ন পাবেন।
মানুষ রাশেদ কে চিনে,রাশেদ মুকুলকে চিনে, মুকুল বিষাক্ত মানুষ কে চিনে,বিষাক্ত মানুষ সাজিকে চিনে, এখন এদের যদি পারস্পরিক দেখা হয়,তাহলে অবশ্যই জানতে চাইবে, কে কেমন আছেন? এগুলো শুধু আমি নাম হিসাবেই ব্যবহার করলাম। এরা সবাই ভালো লিখেন।তারপরও সবাই সবাইকে ভালো বলবেন।কারণ অনেকদিনে একটি পারস্পরিক সুসম্পর্ক তৈরি হয়েছে।

আবার ,আরেক জনকে আপনি জানতে চাইলেন,ভাই কেমন আছেন? এর পর মাসের পর মাস কোনো রিপ্লাই নেই,তাহলে সে পথেতো আপনি আর পা বাড়াবেন না।

আবার অনেকই আছেন,পোস্ট দিয়ে মন্তব্য পাওয়া না পাওয়ার ব্যাপারে কোনো কেয়ার করেন না। যেমন-ফকির ইলিয়াস। সেটা সম্পূর্ন ভিন্ন ব্যাপার।

রাশেদ আর চিকনমিয়া কে দেখুন। ব্লগের পরিচিত মুখ। কারণ হলো,সবার ব্লগে উনাদের কমেন্ট। আগে রাশেদ একাই এ কাজটা করতেন। তারপর চিকনমিয়া শুরু করলেন। একজন ব্লগারও কয়েক সপ্তাহ সবাইকে দারুন ভাবে উপস্থিতি জানান দিয়েছেন।
মূল কথা হলো- কমেন্ট পেতে চাইলে বেশী বেশী কমেন্ট করতে হবে।
সবাইকে গিয়ে বলতে হবে-দারুন লিখা হয়েছে,সুন্দর হয়েছে, এতো সুন্দর আপনার পোস্ট আমি অবাক হয়ে যাই।কেমন করে এতো সুন্দর করে লিখেন, আপনার পরের পোস্টের অপেক্ষায় থাকলাম ইত্যাদি।

এর বাইরে, কেউ নিজস্ব আত্মবিশ্বাস নিয়ে যদি লিখেন, আর মনে করেন-প্লাস ,মাইনাস ,কমেন্ট পাওয়া না পাওয়া কোনো ব্যাপার না, আমার মনের আনন্দে আমি লিখে যাবো নিজের ডায়েরীর উম্মুক্ত পাতা-তাদের জন্য শুভ কামনা।

তবে কমেন্ট পেতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে। এটাও এক ধরনের বিনিময় প্রথা।
আমার সাধারণ ভাষায় ব্যাপারটা তুলে ধরতে পারলাম কি না,আমি নিজেই সন্দিহান।
৩৭টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×