অনুগ্রহ করে আগে পারেন কিনা দেখেন, তারপর উত্তর দেখবেন, না হলে মজা পাবেন বলে মনে হয় না।
আর যারা আগে থেকেই জানেন,উনারা দয়া করে চুপচাপ মাইনাস দিয়ে যাবেন। (আগে থেকেই জানি, এইডা আবার নতুন কি ? এইসব ক্যাচাল হাস্যমুখে সহ্য করা হবে না)।এবার শুরু করি....
প্রশ্ন নং ১ । একটা হাতি । আর চারটা কলা। কিন্তু হাতি কলা খাচ্ছেনা , ঘটনা কি?
কারণঃ কলাগুলো প্লাস্টকের।
প্রশ্ন নং ২। আচ্ছা এবার ব্যাপারটা একটু সহজ করে দেই। মনে করেন কলাগুলো আসলেই রিয়েল। তারপরও হাতি কলা খাচ্ছে না , ঘ্যাটনা কি?
কারণ হলো- হাতিটা ও প্লাস্টিকের ।
প্রশ্ন নং ৩। নিজেকে এতো বোকা মনে করার কিছু নাই। এবার একেবারে জলবত তরলং করে দিলাম। ধরে নিন। কলা ও রিয়েল আবার হাতিটাও রিয়েল । তারপরও হাতি কলা খাচ্ছেনা, মাজেজা টা কি?
কারণ: হাতির মুখ আটকানো।
প্রশ্ন নং ৪। আর প্যাঁচাইয়া লাভ নাই। একেবার সহজ কথা। মনে করুন, হাতিও রিয়েল , কলাও রিয়েল আবার জলজ্যান্ত হাতি, মুখ ও আটকানো নেই ।তারপরও হাতি কলা খেতে পারছেনা। ব্যাপারস কি?
কারণঃ কলা ব্যাগের ভিতরে আটকানো।
প্রশ্ন নং ৫। মনে করেন সব ঠিক আছে। কলাও ব্যাগের ভিতরে না, খোলা জায়গায়, হাতিও বান্দা নেই। তারপরও হাতি কলা খেতে পারছে না, ঘটনা কি?
কারণ হলো; কলা টিভির মধ্যে ।
প্রশ্ন নং ৬: হাতি,কলা সব টিভির মধ্যে , তারপরও হাতি কলা খেতে পারছেনা, ঘটনা কি?
কারণ ঃ দুইটা দুই চ্যানেলে।
প্রশ্ন নং ৭; মনে করেন দুইটা একই চ্যানেলে ,তারপরও খেতে পারছেনা,
কারণ ---মিয়া ভাই, ডিজিটাল দেশে এখনো বিদ্যুত নাই, হঠাত করেই ইলিকট্রি ভাই হাওয়া।তাই টিলিভিশন বন্ধ।
প্রশ্ন নং ৮। ধরে নিন শেষ পর্যন্ত খাওয়া হলো, কিভাবে,
এবার আমারে একটা আচ্ছা করে বকা দিন। ধূর ও ভাই বেচারা ক্ষুধার্ত হাতিটাকে একটু খেতে দিনতো ।আর দয়া করে না ব্লগাইয়া কালকে অফিসের জন্য তৈরি হতে আরামের একটা ঘুম দেন। শুভ রাত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

