সব কৌতুকই কমন পড়ে যায়, বিশাল সমস্যা। অনেকদিন পর এইটা নতুন মিলাইলাম, কেউ আগে পড়িলে নিজগুনে আরেকবার হাসিবেন।
করিম সাহেবের গিন্নীর অতি আদরের বিল্লি মানে বিলাইকে করিম সাহেব একেবারেই সহ্য করতেই পারেন না/ তাই সিদ্ধান্ত নিলেন -এই সপ্তাহেই একটা বিহীত করবেন।
একদিন বিলাইটাকে ধরে পাশের বাজারের পরের গলিতে ছেড়ে দিয়ে আসলেন। রহমান সাহের বাড়ি ফিরেই দেখেন বিলাই মহা আনন্দে বাড়ির উঠোনে পায়চারি করছে।
পরের দিন রহমান সাহেব আবার বিলাইটিকে ধরে ব্যাগের ভিতর ভরে চারগ্রাম পরে পাঁচ মাথার মোড়ের শেষে ছেড়ে দিয়ে এসে মহা আনন্দে ঘরের ভিতর ঢুকতে যেয়ে দেখেন বিলাই মহাশয় তার বিছানায় ডিগবাজি খাচ্ছে।
রহমান সাহেবের মেজাজ এবার পুরা ফ্যাটাস্টিক। পরের দিন মহা ত্যাদড় বিল্লিকে চার লেভেলের চটের ছালার ভিতর ভরে, বাজারের শেষ মাথা থেকে ট্যাম্পুতে চড়ে, পাঁচ মাথার মোড়ে নেমে, পরে নৌকায় করে নদী পার হয়ে, মাইল দুয়েক পায়ে হেঁটে ,আরো কিছুদূর গিয়ে অরণ্যের মাঝে বিল্লিকে চিরতরে টাটা বাই বাই জানিয়ে বাড়ির পথ ধরলেন।
এবার রহমান সাহেব রাস্তা থেকেই গিন্নিকে ফোন করলেন---
তোমার পাজি বিড়ালটি কি বাসায় দেখতে পাচ্ছো?
গিন্নি বললেন-- হ্যাঁ আমার পাশেইতো আছে।
রহমান সাহেব এবার বললেন, তাইলে বদের হাড্ডি বিড়ালটিকে এবার টেলিফোন টা দাও, আমি বাসায় ফিরার পথ হারিয়ে ফেলেছি।ওর কাছ থেকে জানতে চাই কীভাবে বাড়ি ফিরতে পারি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


