somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব পুলিশ অমানুষ না। আমি একজন মানুষ পুলিশের কথা বলছি।

১১ ই আগস্ট, ২০১১ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব পুলিশ অমানুষ না। আমি একজন মানুষ পুলিশের কথা বলছি।
যার চাকুরি আছে, সাধারণ মানুষের মতো যার ঘর আছে সংসার আছে। তাদের ভরণ পোষনের দায়ভার আছে। এর পাশাপাশি আছে যার সীমাবদ্ধতা, নিজের ইচ্ছায় বিবেকের দায়বোধ থেকে যিনি সবকিছু করতে পারেন না।
পুলিশরা আজ জিম্মি। রাজনৈতিক আধিপত্যবাদের নিকট জিম্মি। রাজনৈতিক ক্ষমতার বৃত্তের বাইরে গিয়ে একজন সৎ পুলিশ অফিসারকে স্বাধীনভাবে কাজ করতে গিয়ে প্রতিমুহূর্তে যে কী পরিমান চ্যালেন্জের মোকাবিলা করতে হয় তা একমাত্র ভুক্তভোগি মাত্রই জানেন।
একদিকে রাজনৈতিক ক্ষমতা আর অন্যদিকে প্রশাসনিক ক্ষমতা আর এর ভিতরে জন্ম নেয় অনেক নাটক। আপনি হয়তো নিজে কোনোদিনও জানবেন না ,একজন নিরাপরাধ পুলিশ অফিসার কীভাবে ফেঁসে যায়, তার পুরোটা জীবনটাকে কীভাবে তছনছ করে দেয়া হয়। আর তার সংসারের প্রতিটি মানুষ কীভাবে প্রতিনিয়ত কী ব্যাকুল হয়ে ফরীয়াদ করতে থাকে।

রাজনৈতিক শক্তি আর দূর্নীতি পরায়ন প্রশাসনের কাঁচির ভিতর মাথা রেখে প্রতিনিয়ত একজন সৎ পুলিশ অফিসারকে চলতে হয়। একটু এদিক ওদিক হলেই মাথা দ্বিখন্ডিত। তখন তার কী করার থাকে। হয়তো রাজনৈতিক ক্ষমতার দানবীয় শক্তির সাথে আঁতাত করা নয়তোবা চাকুরি ইস্তফা দেয়া।কিন্তু তা করা এতো সহজে যে সম্ভব নয়। কারণ ঐ যে সংসারের আকুতি, পরিবাবরে ভরণ পোষণের দায়ভার। আর চাকুরি ছেড়ে দিয়ে শান্তি তাও সম্ভব নয়- কারণ- রাজনৈতিক মামলায় হয়তোবা যেকোন সময় আটকে যেতে পারেন।

একটা কেস স্টাডি: একজন পুলিশ সুপার নতুন জেলায় বদলি হয়ে এসেছেন। পারিবারিক ঐতিহ্য, ন্যায়পরায়ণতা,সততা আর বিবেকের দায়বোধ থেকে চাইলেন সমস্ত দূর্নীতি, ঘুষের লেনদেন সমূলে উৎপাটন করতে। এভাবে চললো মাস দুয়েক। এরপর আসতে থাকলো উপর মহল থেকে ফোন, রাজনৈতিক প্রেশার, দলীয় ক্যাডারদের অবাধে চলাচল দানের নির্দেশ, প্রবাহমান ঘুষের ধারায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য থ্রেট...,, কাকে ধরতে হবে,কাকে ছেড়ে দিতে হবে তার সরাসরি নির্দেশ। অথচ পত্রিকার পাতায় মান্যবর মন্ত্রীর ,সাংসদের বক্তব্য ছাপা হলো, সন্ত্রাস নির্মূলে পুলিশকে সব রকমের সাহায্য প্রদাণ করা হবে।

সেমিনার হয়, কনফারেন্স হয় পুলিশ বাহিনীকে আধুনিকীকরণ করা হবে।কিন্তু যারা সৎ পুলিশ অফিসার রয়েছেন তাদেরকেই যথাযথ ভাবে কাজ করতে দেয়া হয়না।

এইসব সৎ পুলিশ অফিসারদের কীভাবে জিম্মি হয়ে কাজ করতে হয়, তা ভাবতে গেলে অবাক হতে হয়, এটা কেমন সভ্যতা। কেমন করে সাধারণ মানুষের চিন্তাশক্তিকে অন্যদিকে ঘুরিয়ে দেয়া হয়। যতদিন পর্যন্ত এদেশের রাজনৈতিক শক্তি, ক্ষমতাসীন দল পরিশোধিত না হবে- ততদিন পর্যন্ত এদেশের কোনো সেক্টরই দূর্নীতি মুক্ত হবেনা।
একজন সাধারণ দলীয় রাজনৈতিক ক্যাডারের হাতে যখন একজন পুলিশের এসপি'র জবাবদিহি করতে হয়-কেন তাদের দলের সাংগ পাংগকে ছেড়ে দেয়া হবেনা- এরচেয়ে বড় রাজনৈতিক ক্ষমতার পাপ আর কী হতে পারে?

সব পুলিশ অমানুষ না, যারা অন্তত মানুষ পুলিশ আছে তাদের মানুষ হিসাবে থাকতে দিন।

৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×