হ্যাক ইয়োরসেলফ – জীবনে সুখী হোন!

০২ রা মে, ২০১০ রাত ৩:১৮

শেয়ারঃ
184 0

কিছুদিন আগে একটা চমৎকার লেখা পড়ি একটা ওয়েবইটে। সুখী হবার জন্যে কিছু সহজ উপায় বাতলে দিয়েছেন ভদ্রলোক। কথাগুলির বেশিরভাগই আমাদের সবার জানা, কিন্তু এরপরও আমরা এগুলো মানিনা।

মূল লেখটি পাওয়া যাবে এখানে

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

আপনি চাইলেই সুখী হতে পারেন। আপনি যে ধরণের জীবন চান সেটাই চাইলে পেতে পারেন। আপনি যে ধরণের মানুষ হতে চান সেটাও আপনি হতে পারেন।

আজ পর্যন্ত আমি আমার জীবনে যা যা শিখেছিঃ

১।

অপরকে দোষ দেওয়া বন্ধ করুণ। এটাই হবে প্রথম পদক্ষেপ। অপরকে দোষ দেওয়া বন্ধ করুণ এবং অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যান।

আপনি জানেন কাদের জন্যে আপনার জীবনে এতো সমস্যা। আপনার বস। আপনার স্বামী বা স্ত্রী। প্রেমিক বা প্রেমিকা। আপনার পরিবার। রাজনীতিবিদরা। যারা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, ঝামেলায় ফেলেছে। কিংবা হয়তো আপনি নিজেই।
সারা জীবন নিজেকে বলে এসেছেন "অমুকের" কারণে আজ আপনার জীবনে এতো সমস্যা। অন্যের উপর নিজের জীবনের যাবতীয় দুঃখ-কষ্টের দায় চাপিয়ে দিয়ে নিজের জীবনের দায়িত্ব নিজে নেওয়া থেকে চমৎকারভাবে ফাঁকি দেওয়া যায়!

আমার কথা শুনুন - ভুলে যান সব। অতীত অতীতই, এই মুহুর্তে সেটার কোনো অস্তিত্ত্ব নেই। আপনার অতীত হারিয়ে গেছে সময়ের অতল গহবরে। যেটার অস্তিত্ত্বই নাই, সেটা আপনার বর্তমান জীবনে খুব বেশি ম্যাটার করে না। অতীত নিয়ে আপনার কিছুই করার নেই। আর যেটা নিয়ে আপনার কিছুই করার নেই সেটা নিয়ে সময় ও শক্তি নষ্ট করার কোনো মানে হয়না - আপনার আরো গুরুত্মপূর্ণ কাজ পড়ে আছে!

আমার কথা হয়তো নিষ্টুর শোনাতে পারে, বেশি সরলীকরণ মনে হতে পারে। আমি দুঃখিত সেজন্যে, কিন্তু আপনি অতীত নিয়ে পড়ে থাকলেও আপনার জীবন কিন্তু থেমে থাকবেনা। জীবন ছুটে চলছে মিনিটে ষাট সেকেন্ড গতিতে। হাত-পা ঝেড়ে উঠে দাঁড়ান। গতোকাল কী ঘটে গেছে সেটা নিয়ে আপনি কিছু করতে পারবেননা।

২।

"আমার লেখালেখির সময় নাই।" "আমি গাইতে পারিনা।" "মানুষের সাথে কথা বলতে আমার সমস্যা হয়।" "আমি দেখতে সুন্দর না।"

এগুলো আমি সবসময় শুনি। আমার চারদিকে আমি মানুষজনকে নিজের চারদিকে না পারার দেয়াল তৈরি করে বসে থাকতে দেখি, নিজেকে পিছিয়ে দিতে দেখি।

আমি তাদের জন্যে বলতে চাই - লেখালেখির জন্যে সময় তৈরি করো। কোনোকিছু না ভেবে গান গাও, মানুষের সাথে যেয়ে কথা বলো। নিজেকে সুন্দর বানাও!

হ্যাঁ, আমার কথাগুলো অতি সরলীকরণ মনে হতে পারে, কিন্তু আপনি "পারি না" বলেও কিন্তু অতি সরলীকরণ করছেন!

আমরা আমাদের জীবনে চমৎকার প্যাটার্ন তৈরি করতে পারি। মানুষ এটা অহরহই করে চলেছে। আমরা আমাদের জীবনের দিকে তাকাই, অতীতের দিকে তাকাই, অতীত কর্মকান্ডের দিকে তাকাই, এবং এগুলোর মধ্যে সরলরেখা টানি। আমরা ধরে নিই যেহেতু অতীতে আমরা কোনো কাজ একভাবে করেছি অতএব আমাদের বাকী জীবনেও একইভাবে কাজটি করে যেতে হবে। আমরা যেহেতু অতীতে ব্যর্থ হয়েছি, আমরা ভবিষ্যতেও ব্যর্থ হবো।

এই চিন্তা থেকে বের হয়ে আসুন।

নিজেকে চমকে দিন। না - নিজেকে মুগ্ধ করুণ।

যে কাজগুলি পছন্দ করেন না সেগুলি প্রতিনিয়ত করে যাওয়ার কোনো মানে হয়? একজনকে আপনার পছন্দ হচ্ছে, অথচ ভয়ে কিংবা লজ্জায় বলতে পারছেন না। প্রতিদিন তার কাছাকাছি যাচ্ছেন, কিন্তু কিছু বলছেন না, করছেন না। এরপর বাসায় ফিরে এসে কষ্ট পাচ্ছেন। কেনো? যে কাজটি আপনাকে কষ্ট দিচ্ছে, কেনো সে কাজটি প্রতিদিন করে চলেছেন? একবার সাহস করে তাকে মুখ ফুটে বলে ফেললেই তো আপনি এই কষ্ট থেকে বেঁচে যেতেন। সে যদি আপনাকে প্রত্যাখ্যানও করে সেটা কি এই প্রতিদিনের কষ্টের চেয়ে বেশি হতো?

মনে সাহস আনুন, যা করতে চান করে ফেলুন। প্রতিদিন একটা অশান্তি নিয়ে রাতে ঘুমাতে যাওয়ার কোনো মানে হয়না। নতুন ব্যবসা করতে চান, শুরু করে দিন। কোনো কোর্সে ভর্তি হতে চান, ভর্তি হয়ে যান। কারো কোনো আচরণ আপনাকে কষ্ট দিচ্ছে, তার সাথে এটা নিয়ে কথা বলে ফেলুন। কিছু লিখতে ইচ্ছে হচ্ছে, লিখে ফেলুন। গান গাইতে ইচ্ছে হচ্ছে, গেয়ে ফেলুন। নিজেকে সুন্দর দেখতে ইচ্ছে করছে, শরীরের যত্ন নিন।

৩।

নিজের ভেতরের দানবটাকে বের করুণ।

আমি কার কথা বলছি বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ভেতরে ঘাপটি মেরে থাকা কন্ঠটি যেটি আপনি কিছু করতে গেলেই সবসময় পেছন থেকে বলতে থাকে - "তুমি এই কাজটা করতে পারবেনা।" আপনি এই দানবটাকে চেনেন। আপনি মনে করতে পারেন আপনি এই দানবটাকে ঘৃণা করেন, আসলে কিন্তু তা নয়। আপনি একে ভালোবাসেন। এমনকি আপনি এই দানবটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতেও দিচ্ছেন। এটা যা বলে আপনি তাই করেন। যখনি আপনি কিছু করতে চান, পেতে চান আপনি আগে আপনার ভেতরে ঘাপটি মেরে থাকা দানবটির পরামর্শ নেন, দেখতে চান সে কি এটা বলে কিনা - "তুমি এটা করতে পারবেনা, এটা পেতে পারবেনা!"

যেটা আপনি বুঝতে পারছেননা তা হলো এই দানব আসলে কিছুই জানেনা। এটা একটা আহাম্মক। এটা একটা তোতা পাখি ছাড়া আর কিছু নয়। অতীতে আপনার ব্যর্থতাগুলোর কথা আপনাকে স্মরণ করিয়ে দেওয়া ছাড়া এর আর কনো কাজ নেই। অতীতে আপনার বাবা-মা, শিক্ষক কিংবা অন্য কেউ আপনাকে যখনি বলেছে আপনি কিছু করতে পারবেন না, তখনি এই দানব সেই কথাগুলো জমা করে ফেলেছে। এবং যখনি আপনি নতুন কিছু করতে যাবেন এই দানবটি সেই নেগেটিভ কথাগুলো আপনার দিকে ছুঁড়ে দিবে। আপনাকে পিছিয়ে দেয়াই এর লক্ষ্য।

দানবটাকে ঝেড়ে ফেলুন।

এরপর যখনি আপনি আপনার ভেতর থেকে কাউকে বলতে শুনবেন যে আপনি কোনো একটি কাজ করতে পারবেন না, কোনো কিছু চেয়ে পাবেন না, তখনি এই দানবটিকে আপনার সামনে কল্পনা করবেন। এরপর কল্পনায় একে মেরে কেটে ধ্বংস করে দিন। আপনার ভেতর থেকে যে কোনো ধরণের নেগেটিভ কন্ঠকে বের করে ছুঁড়ে ফেলে দিন। আপনার উপর আপনি ছাড়াআর কেউ যাতে কোনো নিয়ন্ত্রণ করতে না পারে সেটা নিশ্চিত করুণ।

আপনি অবশ্যই যা চান তাই করতে পারবেন। আপনার ভেতরের দানবটি আপনাকে বলবে আপনি পারবেন না। আমাকে বিশ্বাস করুণ, আপনি পারবেন!

৪।

আপনার অস্তিত্ত্বই নেই।

আপনি ভাবছেন আপনার অস্তিত্ত্ব আছে। আপনার অস্তিত্ত্ব আসলে আপনার মনের ভেতর!

আসলে নিজেদেরকে নিজের সম্পর্কে যা বলি আমরা তাই। আমরা মনে মনে জানি আমরা কেমন মানুষ, আমরা কী করতে পারি, আমরা কী করতে পারিনা। যেহেতু আমরা মনে মনে সবসময় বলে এসছি আমরা কী পারি আর কী পারিনা, আমরা আসলে শক্তি এবং দূর্বলতার একটা লিস্ট। উদাহরণস্বরুপ, আত্মবিশ্বাস এর মতো বায়বীয় জিনিস আপনি শুধুমাত্র ভেবে ভেবেই নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন!

আপনার নিজের সম্পর্কে নিজের যেসব ধারণা আপনাকে কষ্ট দেয়, আপনার ক্ষতি করে, সেসব ধারণা যে আপনাকে ধরে রাখতে হবেই তার কোনো মানে নেই। যদি নিজের সম্পর্কে কোনো ধারণা আপনার পছন্দ না হয়, তাহলে সেটা বাদ দিয়ে আরেকটা ভালো ধারণা পছন্দ করে নিন নিজের জন্যে!

ব্যাপারটা ছেলেমানুষী মনে হতে পারে, কিন্তু এটা খুবই কার্যকর একটা জিনিস! আপনি যে ধরণের মানুষ হতে চান সেরকম অভিনয় করুণ। নিজেকে সেই কল্পনার মানুষ ভাবুন। তার মতো চিন্তা করুণ। তার মতো কাজ করুণ, না পারলে বানিয়ে বানিয়ে অভিনয় করুণ।

মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন আপনার কল্পনার মানুষটির মতো অভিনয় করা শুরু করবেন, তখন চারপাশের সবাই ধীরে ধীরে আপনার সাথে সেই মানুষটির মতোই ব্যবহার করবে।

এবং আপনিও ধীরে ধীরে সেটা বিশ্বাস করা শুরু করবেন। এবং এক সময় আপনি সেই মানুষে পরিণত হবেন।

আপনার নতুন "আমি"তে স্বাগতম!

৫।

আপনি আসলে আপনার পরিবেশের একটা প্রডাক্ট।

প্রায় সবাই এটা জানে, তবে সাধারণত নিজের ভাগ্যের জন্যে পরিবেশকে দায়ী করেন। কিন্তু তারা একটা গুরুত্মপূর্ণ কথা ভুলে যানঃ

মানুষ তার পরিবেশ নিজের মতো করে ভেঙ্গে গড়তে পারে!

এর মানে হচ্ছে, যদি পরিবেশ আমাদের প্রভাবিত করতে পারে এবং আমরা পরিবেশকে প্রভাবিত করতে পারি তাহলে আমরা আমাদের নিজেকে প্রভাবিত করতে পারি।

- আপনার পরিবেশে মানুষ আছে। ভেবে দেখুন কাদেরকে আপনি পছন্দ করেন এবং কাদেরকে আপনি অপছন্দ করেন। যারা আপনার জীবনে নেগেটিভ প্রভাব তৈরি করেন তাদের থেকে দূরে সরে যান। হতে পারে তাদের কেউ কেউ আপনার কলিগ, বস, আপনার বন্ধু, কিংবা আপনার আত্মীয়, কিন্তু তাতে কিছু যায় আসেনা। আপনার জীবনে ক্ষতির কারণ হয়ে যদি কেউ দাঁড়ায় তাহলে তাদের সংস্পর্শ থেকে দূরে থাকাই আপনার জন্যে ভালো। হয় আপনি তাদের সাথে আপনার সম্পর্ক আগাগোড়া বদলে ফেলবেন না হয় তাদেরকে পুরোপুরি এড়িয়ে যাবেন।

- আপনার পরিবেশে আছে লক্ষ্য! জীবনের লক্ষ্যগুলি খুব বেশি যাতে অসম্ভব না হয় সেদিকে খেয়াল রাখবেন। এমন সব লক্ষ্য ঠিক করবেন যেগুলো আপনি অর্জন করতে পারবেন। লক্ষ্য ঠিক করুণ এবং সেগুলো অর্জন করুণ। একবারের জন্যেও নিজেকে বলবেন না যে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন না। সেটা হচ্ছে পুরনো আপনি। নতুন আপনি যেকোনো যৌক্তিক লক্ষ্য অর্জন করতে পারবেন। পুরনো আপনি ছিলেন আপনার দানবের নিয়ন্ত্রণে, যে সবসময় আপনাকে পেছনে টেনে ধরে রাখতো, সবসময় আপনাকে বলতো আপনি কিছু করতে পারবেন না। আপনার ভেতরের দানবটিকে আপনি মেরে ফেলেছেন, আপনার নতুন ব্যক্তিত্বে "পারবো না" কথাটি আর নেই!

বাসা কিংবা রুম গোছানো দরকার? কাপড় চোপড় অনেক দিন ধরে ধোয়া হচ্ছে না? যান কাজটি আজই করে ফেলুন। একটা পরিষ্কার ঘর এবং পরিষ্কার কাপড় চোপড় আপনার মনকে অনেক প্রফুল্ল রাখে। কিন্তু তাই বলে একসাথে পুরো বাসা ধুয়ে মুছে ফেলা, কিংবা সব কাপড় চোপড় ধুয়ে ফেলার চিন্তা করবেন না। যতোটুকু কাজ করতে পারবেন একেবারে সেটারই দায়িত্ব নিবেন, বেশি কিছু করতে গেলে আবার কিছুই করা হয়ে উঠবেনা। কোনোভাবেই আপনার ভেতরের দানবটিকে সুযোগ দিবেন না।

একেবারে পুরো একটী বই লিখে ফেলার প্ল্যান করবেন না। বরং ঠিক করুণ আজকে আমি প্রথম পাঁচ পৃষ্ঠা লিখবো। এবং সেটা করে ফেলুন, প্রথম পাঁচ পৃষ্ঠা লিখে ফেলুন। আপনার স্বপ্ন ঠিক করুণ এবং একে ছোট ছোট ভাগে ভাগ করুণ। এরপর ছোট ছোট অংশগুলোকে অর্জনের জন্যে কাজ শুরু করে দিন।

এবং যখন আপনি আপনার ছোট ছোট লক্ষ্যগুলো অর্জন করা শুরু করবেন, দেখবেন আপনি এটা পছন্দ করছেন। ছোট অর্জগুলো আপনাকে সুখী করছে, আপনার আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে। এবং স্বপ্ন পুরণের জন্যে কাজ করার প্রতি আপনার এক ধরণের আকর্ষন তৈরি হবে।

- আপনার পরিবেশের মধ্যে আপনিও আছেন। নিজের যত্ন নিন। ঠিকমতো খাওয়া-দাওয়া করুণ, ব্যায়াম করুণ।আমি বলছিনা যে মাঝে মধ্যে রাত জাগা যাবেন, চকলেট খাওয়া যাবেনা, আরাম করে বসে টিভি দেখা যাবেনা, আড্ডা দেওয়া যাবেনা। মূল ব্যাপারটি হচ্ছে যে কাজগুলো আপনাকে সুখী করে, আপনার জন্যে একটা নিরাপদ বর্তমান আর ভবিষ্যৎ তৈরি করে দেয় সে কাজগুলো করা শুরু করুণ। শরীরের যত্ন নিন বেশি করে, কারণ একটা সুস্থ সবল শরীর থাকলে আপনার মনও সুস্থ থাকবে। আর মন সুস্থ থাকলে আপনি আপনার চারপাশকে সুস্থ সুন্দর করার জন্যে কাজ করার উদ্দীপনা পাবেন।

- নিজের চেহারার যত্ন নিন। আপনি যদি নিজেকে নিয়ে খুশি না হন, যদি আয়নায় আপনার চেহারা দেখে আপনি বিরক্ত হন, তাহলে আপনার চেহারা নিয়ে কিছু করাটা আপনার জন্যে জরুরী। আপনার চেহারাকে সুন্দর করার চেষ্টা করুণ - চুলের একটা নতুন স্টাইল ট্রাই করুণ, একটা নতুন চশমা পরে দেখুন, নতুন জুয়েলারি, নতুন ফ্যাশনের জামা পরে দেখুন। খুব যে দামী কিছু পরতে হবে তা না, সাধারণ দামে অনেক ভালো চমৎকার পোষাক পাওয়া যায় মার্কেটে। নিজে যে ধরণের মানুষ হতে চান ঠিক করুণ সেই মানুষটি দেখতে কেমন হবে। সেই মানুষটির পোষাক কেমন হবে। সে ধরণের পোষাক পরুণ। এটা সঙ্কীর্ণতা নয়, আত্মম্ভরিতাও নয়। এতা হচ্ছে নিজেকে বদলে দেওয়া, নিজের স্বপ্নের মানুষটিতে রুপ নেওয়া। এমনকি পৃথিবীর সবচেয়ে প্রাচীন আদিবাসী গোত্রও জানে বিভিন্ন অনুষ্ঠানে, নতুন পরিবেশে, নতুন দায়িত্বে মানুষের নতুন ধরণের সাজ-সজ্জা গুরুত্মপূর্ণ।

মানুষ কোনো নির্জীব বস্তু না। মানুষ একটা সিস্টেম। যেকোনো সিস্টেম এর মতোই, যদি ইনপুট পরিবর্তন করে দেন তাহলে আউটপুটও পরিবর্তন হয়ে যাবে!

৬।

শেষ কথাঃ

আত্ম-বিশ্লেষণ অনেক সময় কাজে নাও লাগতে পারে।

আপনাকে নিশ্বাস নিতে হবে - এটা মনে করে নিশ্বাস নেওয়ার দরকার নাই। জাস্ট নিশ্বাস নিন। এটা টাও দর্শন।

সবকিছুর মূলে হচ্ছে এই প্যারাডক্স। "আমি কি আমি যেই মানুষটি হতে চাই সেই মানুষের মতো জীবন যাপন করছি?" - যেদিন আপনার নিজেকে আর এই প্রশ্ন করার প্রয়োজন পড়বেনা, সেদিন বুঝবেন আপনি আপনার স্বপ্নের মানুষে পরিণত হয়েছেন।

সবশেষে, যদি আমি আপনাকে একটা শেষ কথা বলে বিদায় নিতে চাই সেটি হবেঃ

নিজেকে সুখী দেখতে না পেয়ে অশান্তি করা বন্ধ করুণ। জাস্ট সুখী হয়ে যান।

 

সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১০ ভোর ৪:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০২ রা মে, ২০১০ রাত ৩:২৮

লেখক বলেছেন: :)

০২ রা মে, ২০১০ রাত ৩:২৮

লেখক বলেছেন: সবসময় :)

৩. ০২ রা মে, ২০১০ রাত ৩:৪০
অস্থির পোলাপাইন বলেছেন: ধইন্য........
পরে পুরাটা পড়ে নিব..। ঘুম পাইতাছে। যাইগা.।
০৩ রা মে, ২০১০ রাত ২:০৭

লেখক বলেছেন: ঘুম ভালো হইসে?

৪. ০২ রা মে, ২০১০ ভোর ৪:২৭
নীল_পদ বলেছেন: অসাধারান...

পাশে ইংরেজি লিখে বঙ্গানুবাদ করলে আর ভাল হত।

ধন্যবাদ আপনাকে।
০৩ রা মে, ২০১০ রাত ২:০৮

লেখক বলেছেন: পাশে ইংরেজী লিখে অনুবাদ মানে?

০৩ রা মে, ২০১০ রাত ২:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ!

৬. ০২ রা মে, ২০১০ ভোর ৫:০৫
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন: অনেক কাজে লাগবে ......... ধন্যবাদ।
০৩ রা মে, ২০১০ রাত ২:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ!

৭. ০২ রা মে, ২০১০ সকাল ৭:৩২
শ।মসীর বলেছেন: বিলাস ভাই -আবার ও চমৎকার একটা লেখা ।

বস সুন্দরবনের গহীন জঙ্গল থেকে কমেন্ট করতেছি..........।
০৩ রা মে, ২০১০ রাত ১:৩৮

লেখক বলেছেন: আরে দারুণতো! সুন্দরবনের গহীন জঙ্গলে ইন্টারনেট, দেশ অনেক এগিয়ে গিয়েছে :)

০৩ রা মে, ২০১০ রাত ২:১০

লেখক বলেছেন: :)

৯. ০২ রা মে, ২০১০ সকাল ৮:৩৫
শওকত আহমেদ বলেছেন: জেনে শুনে ঘুরে বসে আছি সেই আগের আমি। :( /:)
০৩ রা মে, ২০১০ রাত ১:৪৬

লেখক বলেছেন: এই চক্র ভাঙ্গতেই হবে। কিন্তু কেউ এসে আপনার জন্যে এটা করে দিবে না! সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত (যেমন আপনি আপনারটা নিয়ে ব্যস্ত), আপনাকেই উদ্যোগ নিয়ে এটা করতে হবে।

০৩ রা মে, ২০১০ রাত ২:০৯

লেখক বলেছেন: :)

০৩ রা মে, ২০১০ রাত ১:৪৭

লেখক বলেছেন: হাহা, ফ্রি ঘুমের ওষুধ দিয়ে দিলাম :)

১২. ০২ রা মে, ২০১০ সকাল ১১:৫৫
িরয়াজ উিদ্দন বলেছেন: এত কাজের পোষ্ট কমই দেখা যায়।

প্রিয়তে নিলাম, পিলাচ দিলাম, মন্তব্য করলাম আর কি চাই?
০৩ রা মে, ২০১০ রাত ১:৪৮

লেখক বলেছেন: আওর চাই লেখাটা যা বলতে চেয়েছে সেটার প্রয়োগ :)

১৩. ০২ রা মে, ২০১০ দুপুর ১২:০৮
টেকি মামুন বলেছেন: বিলাশ ভাই বহুদিন পর আপনার লেখা পেলাম।ধন্যবাদ ।প্লাস এখন লেখাটাপড়ি।
০৩ রা মে, ২০১০ রাত ১:৫২

লেখক বলেছেন: :)

১৪. ০২ রা মে, ২০১০ দুপুর ১২:৪০
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: চমৎকার লেখা। সবসময় এইগুলো মেনে চলা কিন্তু খুবই কঠিন।
০৩ রা মে, ২০১০ রাত ১:৫৩

লেখক বলেছেন: মেনে চলা কঠিন, কিন্তু মেনে চলার চেষ্টা করা হয়তো অতো কঠিন না :)

১৫. ০২ রা মে, ২০১০ দুপুর ১২:৪৫
হাসান মাহবুব বলেছেন: এইগুলা কোন কাজেই আসবেনা। চাইলেই সুখী হওয়া? হাহ!
০৩ রা মে, ২০১০ রাত ১:৫৯

লেখক বলেছেন: হুমম... এখন হয় হাত-পা গুটিয়ে বসে থাকা যায়, কিংবা ট্রাই করে দেখা যায় আসলে কথাগুলো শুনলে কোনো কাজে আসে কিনা :)

১৬. ০২ রা মে, ২০১০ বিকাল ৪:২২
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: অধিকাংশ কথাই আমাদের জানা, সরলীকরনও বটে কিন্তু

কথাগুলো অতি সরলীকরণ মনে হতে পারে, কিন্তু আপনি "পারি না" বলেও কিন্তু অতি সরলীকরণ করছেন!

এই কথাও পুরোপুরি সত্য।

লেখা অসম্ভব ভালো লেগেছে, পিলাচ ++ এবং প্রিয়তে।
০৩ রা মে, ২০১০ রাত ২:০০

লেখক বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে :)

১৭. ০২ রা মে, ২০১০ রাত ১০:৩৯
জানজাবিদ বলেছেন: ভাল লেগেছে! প্রিয়তে নিলাম। ...............আপনার আরো পোস্ট আছে আমার ঝুলিতে।
০৩ রা মে, ২০১০ রাত ২:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ!

০৬ ই মে, ২০১০ সকাল ৯:১০

লেখক বলেছেন: ধন্যবাদ!

১৯. ০৫ ই মে, ২০১০ ভোর ৫:১৯
নার্ডী বয় বলেছেন: খুবই চমৎকার পোস্ট

ধন্যবাদ

++++++
০৬ ই মে, ২০১০ সকাল ৯:১০

লেখক বলেছেন: ধন্যবাদ!

২০. ০৫ ই মে, ২০১০ রাত ১০:৫৩
আকাশ অম্বর বলেছেন: মানুষ একটা সিস্টেম


জাস্ট সুখী হয়ে গেলাম, বিলাশ ভাই!! :)
০৬ ই মে, ২০১০ সকাল ৯:১১

লেখক বলেছেন: আহা সবাই যদি এভাবে সুখী হয়ে যেতে পারতো :)

২১. ০৭ ই মে, ২০১০ দুপুর ২:৪৪
প্রজন্ম একুশ বলেছেন: কেন আপনার পোস্ট প্রিয় তালিকায় নেয়া হবেনা আর কেন প্লাস দেয়া হবেনা- শোকজ করলাম আপনাকে।


জাস্ট সুখী হয়ে গেলাম।

এখন থেকেই আমি পরামর্শগুলো ফলো করব।
১৩ ই মে, ২০১০ সকাল ১০:২৪

লেখক বলেছেন: ফলো করে আমাদের জানান কেমন ফল পেলেন :)

২২. ০৮ ই মে, ২০১০ বিকাল ৪:২৪
মাহবু১৫৪ বলেছেন: খুবই চমৎকার পোস্ট

ধন্যবাদ
২৪. ১১ ই মে, ২০১০ দুপুর ১২:২০
আহমেদ রাকিব বলেছেন: পোষ্ট প্রিয়তে। আর আমিও আপনার মতই এগুলো মেনে চলার চেষ্টা করি। সব হয়তো হয়না। তবে বেশিরভাগই চেষ্টা করলেই করা যায়। এইটা আমি এখনো বিশ্বাস করি। অনেক ধন্যবাদ ভাইয়া দারুন পোষ্টের জন্য। :)
১৩ ই মে, ২০১০ সকাল ১০:২৬

লেখক বলেছেন: সব কথাই মানতে হবে এমন কোনো কথা নেই, অর্ধেক পারলেও অনেক লাভ :)

২৫. ১২ ই মে, ২০১০ রাত ১০:১২
দীপান্বিতা বলেছেন: ইস্‌! অনেক দেরিতে দেখলাম!......আবার প্রিয়তে! অনেক ধন্যবাদ... :)
১৩ ই মে, ২০১০ সকাল ১০:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ... :)

২৬. ১৩ ই মে, ২০১০ সকাল ১০:৪৭
যোগী বলেছেন: চমৎকার!
সবগুলো পয়েন্টই সুন্দর
তবে ৪ নাম্বার পয়েন্টটা আমার কাছে মনে হয়েছে খুব বেশি ইফেক্টিব।
১৬ ই মে, ২০১০ রাত ১১:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে। আশা করি আপনার জীবনে এটি অনেক ইফেক্টিভ হবে!

২৭. ১৩ ই মে, ২০১০ সকাল ১১:০০
শিরীষ বলেছেন:

অনেক কার্যকর একটি লেখা। সত্যিই, ভাবতে বসে গেলাম আবার জীবন নিয়ে। থ্যংকস !
১৬ ই মে, ২০১০ রাত ১১:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ, কিন্তু ভাবনা তাড়াতাড়ি শেষ করে কাজে নেমে পড়ুন :)

২৮. ১৪ ই মে, ২০১০ দুপুর ১২:৪২
মেহবুবা বলেছেন: চমৎকার এক পোষ্ট ।ধন্যবাদ আপনাকে ।
১৬ ই মে, ২০১০ রাত ১১:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও পড়ার জন্যে।

৩০. ২৬ শে জুন, ২০১০ দুপুর ২:২৮
১২৩৪ বলেছেন: চমৎকার :) ট্রাই করব।:) শেয়ার করার জন্য থ্যাংকু
৩১. ০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:২১
আহাসান বলেছেন: ওরে বাপরে, ফলো করতে পারিনা তো
৩৩. ১৩ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৬
শাফ্‌ক্বাত বলেছেন: আপনি Randy Pausch এর The Last Lecture দেখেছেন/পড়েছেন? এত সুন্দর অনুবাদ করেন আপনি, পারলে ঐটাও করে দিয়েন প্লীজ!
মোটিভেশনাল লেখার দারুণ কালেকশান আপনার। আমি বুকমার্ক করে রেখেছি সবকয়টা। অনেক কাজে লাগবে।
প্লাস...
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:৫৯

লেখক বলেছেন: অবশ্যই পড়েছি/দেখেছি র‌্যান্ডি পশের লেকচার। দেখি, সময় পেলে অনুবাদ করে ফেলবোঃ)

৩৪. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩১
শ।মসীর বলেছেন: আবার পড়লাম, নিজের চাঙ্গা করতে এটা দারুন কাজের।

বস এমন আর কিছু লেখা চাই..............রিয়েলি মোটিভেটিং.......
৩৫. ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১১:০৪
হুপফূলফরইভার বলেছেন: ভালমানুষীতে ভাল থাকতে চাই না!!

আমি যেমন আছি তেমনই থাকতে চাই!! শুধু পিছনে ফিরার কোন ইচ্ছা নাই!!!
৩৬. ২৪ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৫৭
রেনেসা বলেছেন: কাউকে দু:খ না দেয়া কি সম্ভব। বহু লোক আছে তারা যা ডিজার্ব করে না তা আশা করে। সেটা দিতে না পারলে সে দু:খিত হয়। বলে বেরায়। তার প্রচারণা আপনার পথকে কিছুটা সমস্যায় ফেলে। তখন?

আমি মনে করি, আমার ভালটা আমাকে করতে হবে। তুমি তোমার ভালোটা করে যাও। যৌক্তিকভাবে ভালো কাজগুলো করো। নৈতিকভাবে ভালো কাজগুলো করে যাও। কে কি ভাবলো, কে কি বলল, বাদ দাও ওসব চিন্তা। ঝেড়ে ফেলে দাও, পাছে লোকে কিছু বলে, এই চিন্তা।
৩৮. ২৪ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৫
জয়িতা বলেছেন: অসম্ভব ভালো লেগেছে....প্রিয়তে নিলাম...যখনই নিজেকে নিয়ে হতাশায় ভুগবো তখনই এই লেখাটা পড়বো.....আর হ্যা কথাগুলো নিজের মধ্যে নিয়ে নিলাম..............ধন্যবাদ..... :) .
৩৯. ২০ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৩৮
ইলুসন বলেছেন: ভাল লেগেছে। অনেকগুলোই আমি জানি কিন্তু সব সময় মানতে পারি না। মন খারাপ থাকলে এই ধরনের লিখাগুলো অনেক কাজে দেয়। শেয়ার করার জন্য ধন্যবাদ।
৪০. ২০ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৫৪
এক রাশ তরঙ্গ বলেছেন: অসাধারণ :) হ্যাক ইয়োরসেলফ !! Seize The Day !
লেখাটা আমার শো কেসে Seize করলাম।
অনেক ধন্যবাদ।
৪১. ২০ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:১৪
ঝটিকা বলেছেন: এর মধ্যে অনেকগুলোই আমার কিছু কিছু জানা আছে। কিন্তু বাস্তব জীবনে প্রয়োগ করা খুবই কঠিন। যেমন, অতীতকে ভুলে যাওয়া। অনেক চেস্টা করি, জানি অতীত মনে রেখে কোন লাভ নেই বরং তা ক্ষতিই, কিন্তু কিছুতেই ভুলে যেতে পারিরা।
৪২. ০৩ রা মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪৬
নিভৃত নয়ন বলেছেন: অসাধারণ।

শেয়ার করার জন্য ধন্যবাদ
৪৩. ২৬ শে মার্চ, ২০১১ রাত ৯:১৫
হাসিনুল ইসলাম বলেছেন: অনেক দেরীতে দেখলাম।
নিজেকে সুখী দেখতে না পেয়ে অশান্তি করা বন্ধ করুণ। জাস্ট সুখী হয়ে যান। এর পর আর কথা হয় না। ধন্যবাদ।
৪৪. ০৭ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:৩০
শায়েরী বলেছেন: চেষ্টা করবো এরপর থেকে
ধন্যবাদ
৪৫. ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:৫৪
নোবডি বলেছেন: ডেল কার্নেগির কোন বইতে পড়েছিলাম মনে হচ্ছে...... 8-|
৪৬. ৩০ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৩৯
এ সাইফুল-আল-রুবেল বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++
৪৮. ২৩ শে আগস্ট, ২০১১ রাত ১:২২
chai বলেছেন: আমি অনেক পরে দেখলাম ।
৫০. ০১ লা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪৭
শওকত বলেছেন: জাস্ট সুখী হয়ে গেলাম।
এখন থেকেই আমি পরামর্শগুলো ফলো করব।

প্রিয়তে নিলাম, পিলাচ দিলাম, মন্তব্য করলাম আর কি চাই?
৫২. ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৬
কাইয়ুম খান বলেছেন: পোস্টটি ৯০ জনের ভাল লেগেছে
৫৪. ০৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৮
প্রশান্ত মন বলেছেন: লেখা অসম্ভব ভালো লেগেছে, পিলাচ ++ এবং প্রিয়তে।
৫৬. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪০
কলম.বিডি বলেছেন: + এবং প্রিয়তে।

 

মোট সময় লেগেছে ২.৮৮৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
Twenty years from now you will be more disappointed by the things you did not do than by the things...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই