তোমার কুশল
-শামসুর রাহমান
তোমার কুশল আমি জানি না এখন। বড় যোগাযোগহীন
আছি ইদানীং।
এ এমনই যুগ, যোগাযোগ ক্রমান্বয়ে হচ্ছে যত
সহজ ততই যোগাযোগহীন হয়ে পড়েছে মানুষ। তুমি
এ মুহূর্তে কী করছো, কোন শহরের ফ্ল্যাটে আছো?
তোমার বিবাহোত্তর রূপ নিয়ে নিজস্ব সংসারে
আগেকার মতো আজো আমাকে তোমার
মনে পড়ে কিনা,
জানি না কিছুই। আগেকার মানে কবেকার? বলো
তুমি কি এখনো
আমাকে অত্যনত্ম ভেবে রাত্রির চিতায় জ্বলজ্বলে
যৌবন পোড়াও হে সুচেতা?'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

