কাগুজে কবিদের আস্তানায় গিয়েছিলাম সেদিন,
দেখি আড্ডা জমেছে বেশ,
গোটা কতক ঝিমুচ্ছে,কতকের আবার হাপিত্যেশ।
আড্ডার মধ্যমণি শুধালেন,
"কে আপনি বাবু,কেনই বা এলেন?"
"সাংবাদিক আমি স্থানীয় পত্রিকার।
এসেছি নিতে ক্ষুদ্র একটি সাক্ষাৎকার।"
"আহ্ মরি মরি !
ইন্টারভ্যু-কে আমি সাহিত্যের অংশই ধরি।"
আমি বললাম,
"তবে নামপর্ব থেকেই শুরু করলাম।"
বললেন কবি,
"কবিতা পেশা নয় মোর,
বলতে পারেন হবি।
নামটি মোর মহাকবি আস্ফালন,
ছদ্ম যদিও,তথাপি সার্থক নামকরণ।
"বাহ্ ! বেশ বেশ !!
তা কখানা বই দেখেছে আলোর মুখ,
ছেড়েছে প্রেস?"
"অত হিসাবের বাপু সময় কই?
হবে ষাট-সত্তর-আশি কি নব্বই।"
"তা মশাই,কি নিয়ে লিখেন?"
"এই আর কি-
প্রেম-প্রণয়,পরকীয়া-প্রলয় হাবিজাবি প্রব্লেম।
"শুনাবেন কি কটা লাইন?
থেকে আপনার লেটেস্ট বই,
'ডেটিং করায় ফাইন'।"
শুনতে চান,তবে শুনুন,
"সূর্যের আলোতে আজ আমাবস্যার অন্ধকার,
জ্যোৎস্নার জলে ভিজে মস্তিষ্কের বিকার,
মহাকালের পথে আজ কাঁটাতারের বেড়া,
সবুজ রক্তে শকুনের দল হয়েছে দিশেহারা।"
"থাক,থাক মশাই হয়েছে ঢের,
আমি কম জানা লোক
বুঝি না এত রকম ফের।
তবে বাপু,আপনার সার্থক নামকরণ,
এ কালের শ্রেষ্ঠ কবি নির্বোধ আস্ফালন।
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।