আমার প্রিয় পোস্ট
- SSC এর মাথা খারাপ করা রেজাল্ট ও আমার কিছু অশোভন মতামত... - ভবের পাগল
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি< ১ >আল্লারাখা তোমায় ভুলিনি বন্ধু!! - মনজুরুল হক
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- পুরান আর রূপকথা নিয়ে আরও কিছু কথা... - খারেজি
- মনির হোসেনের পোস্ট ধরে কিছু আলোচনা: বিষয়- নারীর নারীত্ব ও সতীত্ব (উৎসর্গ: মনির হাসান ও সালাউদ্দীন শুভ্র) - নাস্তিকের ধর্মকথা
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (৫) - পি মুন্সী
- গিটারিষ্ট পিয়েরে বেনসুসান-এর DADGAD গিটার টিউনিং মেথড (উৎসর্গ: জটিল) - ইমন জুবায়ের
- ফকির লালনের গানের অর্থ: বিপ্লবীর কর্তব্য (দ্বিতীয় ও শেষ পর্ব) - ভূপর্যটক
- বিষণ্ণতার প্রোলগ এক - মাসকাওয়াথ আহসান
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
ছাওয়াল ও জওয়াব ৪ : বক্রপথে শয়তানের কুমন্ত্রণা
২০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১০
খুতবা : পেন-ড্রাইভ ও সিডি-ডিভিডি কিংবা Removable যন্ত্রাংশ যেমন : মোবাইল, পোর্টেবল Harddisk থেকে Virus কিভাবে ঢোকে, ঢুকে গেলে কি করতে হবে, পরবর্তীতে যাতে না ঢুকতে পারে, তারই ওপর ছাওয়াল ও জওয়াব।
প্রয়োজনীয় দ্বীনি এলেম : কোন সিডি বা ডিভিডিতে (রুটে) যদি Autorun.inf নামে কোন ফাইল থাকে তবে তা ড্রাইভে প্রবেশ করানো মাত্রই উইন্ডোজভিত্তিক অপারেটিং সিস্টেমগুলো (Xp, Vista ইত্যাদি) উক্ত ফাইলের মধ্যে যে Programme (executable file) চালু হবার নির্দেশ আছে তা অটোমেটিক্যাল্লি রান করবে। সিডি-ডিভিডিসহ যেকোন Removable যন্ত্রের ক্ষেত্রেই এটি সমানভাবে প্রযোজ্য। এই ফিচারটিকেই Autoplay বলে। ভাইরাস নির্মাতারা এরই সুযোগ নিয়ে ইউজারের অজান্তে তাদের ভাইরাস চালু করে। বাই-ডিফল্ট অটোপ্লে অপশন active থাকে।
(রিমুভেবল ড্রাইভের ভেতর অটোরান ফাইল যার ভেতরে ভাইরাস প্রোগ্রামটি চালু হবার কমান্ড আছে।)
ছাওয়াল : হুজুর, Autoplay তথা বক্রপথ দিয়া যদি শয়তান দেলে প্রবেশ করে তবে কম্ফূতে উহার ব্যবস্থা রাখা কেন হইয়াছে?
জওয়াব : নাউযুবিল্লাহ্, আপনি বেইমাণদার হওয়ার পথে; সহজ হাদীস ভুলিয়া গিয়াছেন...কম্ফূ হইল নানান ধরনের সমস্যাসৃষ্টিকারী শয়তানের বেহেশতখানা, ঈমাণদারগনের পরীক্ষাগার তথা দুর্দশার স্থান। বক্রপথ এবং নফসের ময়লা তথা শয়তান ও উহাদের বাল-বাচ্চা যদি নাই থাকতো তবে হাজার হাজার কম্ফূ ঠিককরনকারী তথা নফসের চিকিত্সক যাহার স্ক্রু-ড্রাইভার লইয়া এন্তেজার করিতেছেন তাহারা বেকার হইতেন, Anti-virus কমপানির আন্ডারে যেসকল খাজাবাবা, গাঁজাবাবা, ন্যাংটাবাবা; পীর, শায়খ এবং তাহাদের নিম্নস্তরে যেসব আলেম-ওলামগণ বয়ান ফরমাইতেছেন তাহারা পথে বসিতেন...আপনি কি তাই চান?
বিস্তারিত ফরমাইতে গেলে : বিশাল বাজেটের বাণিজ্যিক সফটওয়্যার সফটওয়ারগুলির ক্ষেত্রে (3d Max, Adobi, Nero, Norton, Flash...) Setup ফাইলটি যাতে সিডি বা ডিভিডি ঢুকালেই চালু হয় সেজন্যই এই Autoplay। আরো খোলাছা ফরমাইতে গেলে, "কম ঈমাণদ্বার বান্দাগন (Primary User) প্রথমাবস্থায় কম্ফূ সম্বন্ধে ভালো ধারনা রাখেন না, তাহাদের সঠিক পথের (Setup file\Setup.exe) সন্ধান পাইতে বেশ বেগ পাইতে হয়। এজন্য সিডি বা ডিভিডি রমে কিছু প্রবেশ করাইলে উহার setup ফাইল চালু হয় অটেপ্লের কারনে।"
ছাওয়াল : হুজুর, আলেম-ওলামগণের প্রয়োজন নাই। আমি বক্রপথ বন্ধ করিয়া দিতে চাই।
জওয়াব : আলহা'মদুলিল্লাহ্! এতদিনে আপনার দিব্যদৃষ্টি খুলিয়াছে। দুইটি পথে ইহার সমাধান; সহজটিই ফরমাইতেছি। Group Policy খুলে নিম্নোক্ত পথ সতর্কতার সাথে অনুসরণ করুন (গ্রুপ পলিসি খুলিতে হইলে Run চালু করে gpedit.msc লিখে এন্টার প্রেস করুন) ।
User Configuration\ Administrative Templates \ System
এখানে অপেক্ষা করিতেছে বিশ্বাসীদের জন্য সুসংবাদ: বক্রপথ ব্লককরন (Turn off Autoplay)।
আপনি ইহার প্রপার্টিজে গিয়া এনেবলদ করিয়া সকল ড্রাইভের জন্য Select করে দিন। এবার অযু দিন (Refresh)।
এলেম : ইহা আর কিছুই নয়, রেজিস্ট্রিতে NoDriveTypeAutorun (Dword) নামে একটি উপকারী ভ্যালু পয়দা করে (যার Hexadecimal মান হল ff, Decimal হিসেব করলে 255) নিম্নোক্ত ঠিকানায় :
HKEY_CURRENT_USER \ Software \ Microsoft \ Windows \ CurrentVersion \ Policies \ Explorer
ফতোয়া : কম্ফূতে নানা ধরনের মিলাদ-মাহফিল নিয়মিতই হয়ে চলছে যাদেরকে বলে Service। ইহারা দিবারাত্রি কম্ফূর সেবায় রত এবং তাহার নানা ধরনের গুনগান গাহিতেছে। যদি কম্ফূকে নিশ্ছিদ্র সুরক্ষা দিতে চান (অটোপ্লে দিসেবলদ করাটাই যথেষ্ট) তবে Contrlol Panel এ গিয়ে Administrative Tools থেকে Services এ গিয়া নিম্নোক্ত সার্ভিসটি বন্ধ করে দিন।
Shell Hardware detection
( Double-click করে Startup type থেকে দিসেবলদ করে দিন ।)
ছাওয়াল : তামাম বিষয় দেলে মালুম হইল! কিন্তু বক্রপথ বন্ধকরণের আগেই যদি নফসে ময়লা প্রবেশ করে হুজুর?
জওয়াব : আফসোসের সাবজেক্ট, প্রয়োজনীয় এলেমের পরেও শয়তান কুমন্ত্রণা দেয় বান্দার দেলে। বক্রপথ সম্বন্ধে আপনাকে আরো জ্ঞাণ অর্জন করিতে হইবে, শুধু উহা বন্ধ করিলেই হইবে না। আপনি যদি ভুলে Pull-down Menu-তে Open, Explore, Search কিংবা Autoplay অপশনে ক্লিক করেন ((যদি ভাইরাস থাকে)) তবেই শয়তান নফসে ডাইরেক্ট logical attack দিবে। এই সরাসরি যুক্তির আক্রমণ বড় ভয়ঙ্কর; ইহাতে ঈমাণ দুর্বল এমনকি ঈমাণহারা হইবার ঘোর আশঙ্কা থাকে।
দ্বীনি এলেম : Pull-down Menu হল যেকোন ড্রাইভ সিলেক্ট করে রাইট-ক্লিক করলে যে মেনুটি শো করে। অনেকে ভাবেন Open ক্লিক করলে ভাইরাস ঢোকে, কিন্তু Explore ক্লিক করাটা নিরাপদ- তাদের জন্য বলছি, বর্তমানে ভাইরাস লেখকরা প্রচুর মাথা খাটায়। কয়েকদিন আগে একটা পেন ড্রাইভে ভাইরাস পেয়েছিলাম যেটায় শো করত Scan this drive for virus অথচ ওই অপশনে ক্লিক করলেই ভাইরাসটা Activate হয়। ভাইরাস নির্মাতাদের Psychology অবাক করে বৈ কি!
(অনেকেই পেন-ড্রাইভ বা সিডি ইনসার্ট করেই রাইট-ক্লিক করে কনটেক্সট মেনু থেকে নিজ নিজ কম্ফূতে ইনস্টলড অ্যান্টি-ভাইরাসের Scan this drive... জাতীয় অপশনে কয়েক সেকেন্ডে ক্লিক করতে অভ্যস্ত হয়ে গিয়েছেন। শয়তানও আপনার এ সাইকোলজির সুযোগ নিয়ে Pull-down Menu-তে নানান শাখা (অপশন) তৈরি করতে রাখতে পারে, আপনি হয়তো ভালোমত খেয়াল না করেই প্রথম শাখা অনুসরণ করবেন স্বাভাবিক প্রবৃত্তির দ্রুততার বশে (এরকম অনেকেই ফাঁদে পাঁ দেয়); অথচ মূল সঠিক শাখা আরেকটু নিচে...সুতরাং, বিভ্রান্তকারী শয়তান হতে সাবধান! কাদেরিয়া বা জাবরিয়া শাখা অনুসরণ করার পূর্বে দেখে-শুনে করবেন।)
(বোঝাই যাচ্ছে অবস্থা খুব একটা ভালো নয়! বর্তমান ভাইরাস নির্মাতারা আরো সূক্ষ্ণভাবে পুল-ডাউন মেনু সাজায়। তারা শুধু ওপেন কমান্ডটিই রাখে যাতে ইউজার সন্দেহ না করে।)
হারাম : যেকোন ধরনের Removable ডিভাইসের Double-click করা কিংবা Pull-down Menu থেকে কোনরূপ অপশন (Open, Explore, Search, Install the programme, Scan this drive. ইত্যাদি (এককথায় বলা চলে, প্রথম সেপারেটরের উপর যে অপশনগুলো থাকবে (Separator হল কনটেক্সট মেনুতে একজাতীয় অপশন যে লাইন দ্বারা ভিন্ন অপশন থেকে পৃথক থাকে, যেমন : Open, Explore... -এ জাতীয় অপশনের নিচে একটি সেপারেটর থাকে। ))) পছন্দ করা ঈমাণদারগন বান্দাদের জন্য হারাম করা হইল, আর যে উহার অবাধ্য হইয়াছে তাহার নমুনা এই যে, সে জানিয়াও স্বীয় সর্বনাশ আনয়ন করিল; যদিও পূর্বে সে বক্রপথ তথা Autoplay বন্ধ করিবার সমস্ত আয়োজন সম্পন্ন করিয়াছিল।
ছাওয়াল : তাইলে হুজুর উপায় ফরমান।
জওয়াব : অটোপ্লে বন্ধ করার পর সর্বদা Folder-এ (Menubar-এর নিচে যেখানে Standard বাটন থাকে, যেমন : Back, Forward, Search... ) ক্লিক করিয়া বামপাশের ব্রাউজার থেকে ক্লিক করিয়া Removable ডিভাইসগুলো ওপেন করিবেন। ইহাই সবার জন্য উত্তম পথ।
(এভাবে সবসময়ই খোলা যায়, কোন কারণে যদি এভাবে খুলতে না পারেন তবে Run-এ গিয়ে নিম্নোক্ত দুয়া পড়ে কর্ম সম্পাদন করিবেন। ধরেন সিডি ড্রাইভ (G) খুলতে চান। তবে, Explorer G: )
ছাওয়াল : হুজুর, বক্রপথ বন্ধকরণের পর যদি ভুলে কেউ হারাম কর্মটি সম্পাদন করিয়া নফস দূষিত করে?
জওয়াব : Pen-drive, Cd, Dvd ইত্যাদিতে শয়তান বা উহার কোন বাল-বাচ্চা না থাকলে সমস্যা হবে না। আর থাকলে মোটামুটি ধরে নেয়া যায় অটোরান নামক একটা ফাইল থাকবে রুটে (ড্রাইভ খোলার পর যে ফাইল ফোল্ডার শো করে সেটাই Root)।
এক্ষেত্রে ডাবল-ক্লিক করলে বা Open, Explore জাতীয় কমান্ডে মনো-ক্লিক করলে কম্পিউটার কয়েক সেকেন্ডের জন্য একটু স্লো হয়ে যাবে! ভাইরাসের দক্ষতার উপর নির্ভর করে কম-বেশি হতে পারে, অনেক ক্ষেত্রে Mouse-pointer বিজি শোও করতে পারে।
ইজতেহাদের পথে হন্টনরত বান্দারা বুঝে গিয়েছেন এ সময় মূলত ভাইরাস বিভিন্ন কাজ করে নেয়। একটি ভাইরাসের প্রথম কাজই হল নিজেকে সুরক্ষা প্রদান। সে জানে আলেম-ওলামগণ কোন কোন পথে তাকে পাথর নিক্ষেপ করতে পারে; ফলে সেও সে অনুযায়ী পূর্বপ্রস্তুতি সম্পন্ন করে। মুনকার-নাকির কম্ফূতে সকলের বদ ও নেক কাজের রেকর্ড করিতেছে, সুতরাং ভাইরাসের প্রথম চিন্তাই হল ঠাশ ম্যানেজার দিসেবলদ করে দেওয়া। ঠাশ ম্যানেজার চালু করলে আপনি দেখতে পাবেন দুটো Tab- Applications এবং Processes।
যেসব প্রোগ্রামের নূরানী চেহারা মুবারাক কম্ফূতে Taskbar -এ চোখ বুলালেই দেখা যায় (যেমন : Paint, Microsoft Word, Mozilla...) সেগুলো অ্যাপ্লিকেশনের আন্ডারে শো করে, কিন্তু কিছু প্রোগ্রাম গায়েবী জগতে অবস্থান করে সর্বদা আপনার কম্ফূর ইবাদাত করে থাকে। ভাইরাসও তেমনি গায়েবী জগতে তার অপকর্ম সাধন করে যা দিব্যচোখে দেখতে পাবেন প্রসেসে ক্লিক করলে।
সুতরাং বুঝতেই পারছেন, যেকোন নিম্নমানের ভাইরাস Activate (যদি রিমুভেবল ডিভাইসে ডাবল-ক্লিক করেন বা ভাইরাস ফাইল ওপেন করেন বা নেট থেকে ভাইরাস ঢোকে) হয়ে প্রথমে যে কাজটি করে তা হল রেজিস্ট্রিতে নিম্নোক্ত ঠিকানায় ঠাশ ম্যানেজার দিসেবলদকারী DisableTaskmgr (মান ১) নামধারী মালাউন ভ্যালু (Dword) নাযিল করা।
HKEY_CURRENT_USER \ Software \ Microsoft \ Windows \ CurrentVersion \ Policies \ System `
ফলে আপনি আর ঠাশ ম্যানেজার খুলে উক্ত ভাইরাসের যুক্তিবাদী (Logical) কর্মকান্ড বন্ধ করতে পারবেন না।
(চলবে)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কম্পিউটার, ভাইরাস, ফোল্ডার অপশন ;
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জান্নাতী বলেছেন:
আপনার পোস্টটি খুবই তথ্যবহুল, ধন্যবাদ। কিন্তু ইসলাম, হাদিস এইসব নিয়ে এমন সব মজা করতে হয় না ভাই। আমার কথায় কষ্ট নেবেন না দয়া করে।
লেখক বলেছেন: কি করবো বলেন? সরাসরি প্রশ্ন করলে যে সন্তোষজনক জবাব পাই না...
রানা বলেছেন:
অত্যন্ত দরকারী একটি পোস্ট। অহেতুক কথা না থাকলেই ভাল হতো।
লেখক বলেছেন: প্রশ্নগুলো আমাকে ছোটবেলায় বেশ ভাবনায় ফেলেছিল। এগুলোর উত্তর পাইনি আজও।
আরিফুর রহমান বলেছেন:
বড়ই মনোরম, আলহামুলিহুবাল।
লেখক বলেছেন: আরিফ ভাই, গরম আছেন নাকি এখনও আমার উপর...?
মনির হাসান বলেছেন:
আপাতত প্লাস দিলাম রাত্রে পড়ুম ।
লেখক বলেছেন: ভাইয়া আপনার লেখাটা পড়লাম। হা: হা:...ভালো দার্শনিক প্রশ্ন রাখছেন।
'দর্শনশাস্ত্র মুসলিমদের জন্য এক পথভ্রষ্ট উটের মত, একে যেখানেই পাও ধরে রাখো।'
বাক্যের গভীরতা দেখেছেন?
নবীজির এই উক্তিটি আমাকে অনেকদিন ভাবিয়েছিল। আমি যে উনাকে খুব একটা অসম্মান করি তাও কিন্তু না।
লেখক বলেছেন: ইসলাম ধর্মের বেশ কিছু বিধানের প্রতিও আমার যথেস্ট রেসপেক্ট আছে, তবে সবটা না।
লেখক বলেছেন: থ্যাঙ্কসসস...(১০০ বার পড়তে হবে)
ল্যাম্পুমাষ্টর বলেছেন:
তোমার ফিল্ড ভালো আছে বৎস
লেখক বলেছেন: দেখা যাক কি হয়...
মাহিরাহি বলেছেন:
মৌলিক কিছু বলার চেষ্টা করুন, যাতে আমরা নতুন পথের দিশা পাই।হুজুর আর তাদের বয়ান নিয়ে মশকরা করাটা নতুন কিছু নয়।
লেখক বলেছেন: মৌলিক আর কিছুই নাই, সবই নাস্তিক ইয়াহুদি-খ্রীস্টানদের সাইটলব্ধ বঙ্গানুবাদ।
লালসালু বলেছেন:
প্লাস এবং প্রিয়তে নিলাম, কিন্তু ইসলামের কিছু শব্দ ব্যাবহারে দুঃখ পেয়েছি।
লেখক বলেছেন: আমিও আসলে এখন দু:খিত...আমার চিন্তার গতিপথ অনেকটাই পাল্টে গিয়েছে বর্তমানে।
saifulislam_3d বলেছেন:
আসলে *(star -বাংলায় পড়ুন) করলে দোষ নেই।কিন্তি আপনি আমি করলে বিপদে পড়তে হয়।
যেমনটি হয়েছিল আলপিনের(প্রথম আলো)।
কিন্তু তাদের মাসিল পত্রিকাতে কিন্তু এই জাতীয় ফান থাকে।(প্রমান : আমি দেখেছি)
*(star -বাংলায় পড়ুন) সেটা মাজা করে পড়ে.......
আমার আর বলার কিছু নাই।
ওভার অল...............
পোস্টারকে (যিনি পোস্ট করে-পোস্টার) অনেক অনেক অনেক ধন্যবাদ।
saifulislam_3d বলেছেন:
প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: এইগুলা আসলে এক্কেবারে সাধারন পর্যায়ের জিনিস...একটু ঘাঁটাঘাঁটি করলে আপ্নেও বাইর করতে পারবেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















